আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
= নাটাই ছেঁড়া জীবন-ঘুড়ির সুতো ধরেছি
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৫
কবিতাটি আরো দু'টি সাইট থেকে পড়ুন: ফজলে এলাহি ডট কম ও বিসর্গ ব্লগ।
কথা গুলো তোমার কাছে কইবো ভেবে
ডাক দিয়েছি, হাত ধরেছি,
ভুল করেছি? শুধরে বল, যদি না চাও তাও জানাও।
পাখি গুলো উড়ে গেল শব্দ শুনে, আমার গলার
যদি তুমি পাখি হতে, পাখির মত উড়ে যেতে?
যাওনি তুমি, তবে কেন দ্বন্ধ-দ্বিধা
তাকিয়ে দেখ, এই তো আমি।
দু'চোখ ভরে তোমায় সখি দেখবো বলে
তাকিয়ে ছিলাম পথের পানে
তিরিশ বছর, হবে হয়ত, তার'চে কিছু বেশি।
আকাশ দেখি, রোজ সকালে, বাতাস মাখি গায়
দিন চলে যায়, সাথে করে জীবন চলে যায়
একটু একটু ক্ষণে ক্ষণে মুহূর্তরা ধায়
রুখতে তারে কোনভাবে পারিনা হায়!
তাকিয়ে ছিলাম তোমার পথের পানে
আসবে তুমি ধরবে দু'টি হাত
বলবে কথা, ভাবের কথা, প্রেমের কথা
সংসারী সব জটিল কথা, শিশুর কথা
বাজার খরচ, এই সামাজিক পঙ্কিলতায় শুদ্ধ কথা
রাজার কথা, রাজনীতিকের যুলুমবাজী; চুরির কথা
আবেগমাখা কাব্যকথা, গল্পগাঁথা, পুঁথির সুরে
জীবন জোড়া স্বপ্ন ধারা, শেষের বেলা
শোনাবে গান পবিত্রতার, 'অন্ত বিহীন অনন্তেও তুমি আমার...!'
ডেকেছিলাম, তাকিয়েছিলাম, শাস্ত্রমতে জড়িয়ে নিলাম বুকে
বুকের মাঝে উঁকি দিল প্রাণের পুতুল, হাসলে তুমি, হাসছি আমি
এই তো মোদের আগামী কাল, অদূর ভবিষ্যৎ।
যতন করে, আদর মেখে, চুমু এঁকে, শ্রমে-ঘামে সাজাও পরিচয়
মুক্ত কর ব্যাকটেরিয়া, ভাইরাস জ্বর, অসুখ-বিসুখ, দৃষ্টি-নযর
অসভ্যতা, নোংরামী ও অনাচার আর মিথ্যা-কুটিলতা
সাজাও তোমার কোল
এই পরিবার, সমাজ ও দেশ, বিশ্ব-ভূমন্ডল।
তাকিয়েছিলাম, ডাক দিয়েছি, হাত ধরেছি, আপন করেছি
নাটাই ছেঁড়া জীবন-ঘুড়ির সুতো ধরেছি।
২২ এপ্রিল ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি, কবিতা, বাংলা, নাটাই ;
প্রকাশ করা হয়েছে: কবিতময় বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ছন্দ্বহীন বলেছেন:
ভালো লাগলো!!
লেখক বলেছেন: ধন্যবাদ ছন্দ্বহীন। পড়ার জন্য। মন্তব্য করার জন্য।
লেখক বলেছেন: আপনাকে ধন্যবাদ ডলুপূত্র। আরো ধন্যবাদ লিংকের জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















