কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

ভুল হোক শুদ্ধ হোক, কত্তা মশাই সই

১০ ই মে, ২০১০ বিকাল ৫:২৩

শেয়ারঃ
0 0 0

লেখাটি আরো পড়ুন: বিসর্গ ব্লগ এবং ফজলে এলাহি ডট কম থেকে।
প্রতিনিয়ত পিষ্ঠ হতে কার ভাল লাগবে? কারুরই না। তবু মানুষের জীবনে, হয়ত কারো কারো জীবনে, বারবার ভাগ্য হয়ে ফিরে আসে পিষ্ঠ হওয়া। না, এখানে ডানলোপ কিংবা হানকোকের টায়ারে পিষ্ঠতার কথা বুঝানো হচ্ছে না। বরং মানসিকভাবে, শ্রম মাধ্যমে, বাক ব্যবহারে, অধিকার আদায়ে প্রতিনিয়ত সবল কর্তৃক দুর্বলের প্রতি যে পিষ্ঠন প্রক্রিয়া; আমি তার কথাই বলছি। তিনি, যে কেউ হতে পারেন, একজন পদের লোক, হয়েছেন, তাতে কি? তাই বলে কি বাকী সবাই 'লোক' নন? তিনি এমনটাই ভাবেন কিংবা আমাদের তৈরী সমাজ তাকেও এ শিক্ষাই দিয়েছে যে, অধঃস্তনদের 'লোক' ভাবতে নেই। নিছক কোন জড় পদার্থ কিংবা আধুনিক রোবট ভাবতে পার। তবে জড় পদার্থের চেয়ে রোবট বলাই যুক্তির কাছাকাছি। কারণ, জড় পদার্থে বাক নেই, রোবটে যা সম্ভব হচ্ছে দিনে দিনে। বিবেকবোধ শূন্য রোবটের পক্ষেই সম্ভব ন্যায় অন্যায় বোধহীন হওয়া। হাঁ, বাধ্য হয়ে কেউ কেউ নির্বোধ হয়ে যান। কিন্তু তা যে কতটা কষ্টের, কেবল ভুক্তভোগীই তা জানেন।

কি নির্লজ্জ ভাবে মানুষ একথা বলতে পারে, তা এর পূর্বে আমার জানা ছিল না। অথচ আশ্চর্য হলাম এই দেখে যে, ব্যাপারটি যেন আমিই জানি না; বাকী সবাই মোটামুটি জানে ও মানে। কর্তা ব্যক্তির ভুল হলেও ভুল নয়, আমাকে বলতে হবে তিনিই 'শুদ্ধ'(?)। কি নির্লজ্জ প্রহসন! শুধু 'তিনি'র মুখ থেকে নয়; প্রায় বাকী সকলের মুখ থেকেই একথা শুনতে হলো যে, 'তিনি কর্তা, তিনি যা বলবেন তা ভুল হোক আর শুদ্ধ হোক 'জি হুযুর' বলে যেতে হবে'।

ভাবলাম, ভাবছি এখনো, ওরাই বদলে গেল? না কি আমিই এখনো শিশু র'য়ে গেলাম, যে কিনা সহজ-সরলতার বাইরে আর কিছু ভাবতেই শিখিনি!

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ডায়রীদিনলিপি ;
প্রকাশ করা হয়েছে: কঠিন বর্তমান  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই মে, ২০১০ বিকাল ৫:৪২
রাঙ্গাকলম বলেছেন: আতেল আছে বলেই আমাদের আজ এই অবস্থা।

আতেলরাই তিনাদের তিনি বানিয়ে মাথায় নিয়ে ঘুরে, আর প্রতিবাদীরা হয় বেয়াদব
১০ ই মে, ২০১০ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: নির্মম বাস্তবতা তুলে ধরেছেন মন্তব্যে। আঁতেলদের পৃথিবীতে প্রতিবাদীরা সবসময়ই বেয়াদব হয়।

২. ১০ ই মে, ২০১০ বিকাল ৫:৪৯
স্পেলবাইন্ডার বলেছেন: একমত। এই বিষয়ে লেখার ইচ্ছা আছে।
১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: আশা করবো লিখবেন। বিশেষ করে আমাদের দেশীয় পরিবেশে এর প্রকোপ খুবই ভয়াবহ। ধন্যবাদ আপনাকে।

৩. ১০ ই মে, ২০১০ সন্ধ্যা ৬:১২
িফেরাজ খান বলেছেন: " না, এখানে ডানলোপ কিংবা হানকোকের টায়ারে পিষ্ঠতার কথা বুঝানো হচ্ছে না। বরং মানসিকভাবে, শ্রম মাধ্যমে, বাক ব্যবহারে, অধিকার আদায়ে প্রতিনিয়ত সবল কর্তৃক দুর্বলের প্রতি যে পিষ্ঠন প্রক্রিয়া; আমি তার কথাই বলছি। "

সত্যিকার ব্যবস্থাপক আসলেই পাওয়া দুস্কর। কিংবা রাষ্টপ্রধান কিংবা একজন সত্যিকার মানুষ যা ভেতর ও বাহির সবখানে শিক্ষা-বিরাজে, তার কেবল-ই বড় বড় ডিগ্রি না বিশাল বিশাল ভাবনা আছে তার ভেতর মনুষ্যত্বের আনাগোনা আছে। ভাল থাকবেন।
১১ ই মে, ২০১০ রাত ১২:২১

লেখক বলেছেন: জি, সমাজের কর্তা ব্যক্তিরা যে সমাজে এসব লালন করছে, সেখানে সর্বস্তরের মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই বাধ্য হয় মাত্র। কারণ, সবাই সমাজকে কন্ট্রোল করে না, সবাই সেসব নিয়ে ভাবেও না, কিছু স্বল্পসংখ্যক মানুষ ভাবে ও কন্ট্রোল করে থাকে। যে ভাবেই বিচার করা হোক না কেন, অপরাধী হিসেবে তাদেরকেই র্সবাগ্রে বিবেচনা করা হবে।

 

মোট সময় লেগেছে ০.৯১৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com

উষ্ণ রাত, শিশির ভোর

স্বপ্ন সকাল, ক্লান্ত দিন

জীবন ছন্দ, হিম শীতল

সাগর সোহাগ, ঢেউ মলিন ।

স্বাপ্নিকঃ

আমাকে এক ফোটা জল...

আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ