আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
= দীঘল রাতের স্বপ্নগুলো আমায় দিও
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:০১
একযোগে: বির্সগ ব্লগ ও ফজলে এলাহি ডট কম ।
দীঘল রাতের স্বপ্নগুলো আমায় দিও
আমায় দিও, তোমার যত ভালবাসার প্রহরগুলো।
রোজ প্রতিদিন হত্যা হত্যা শুনতে যে আর ভাল্লাগে না
মরতে হবে জানি সে কথা, মরবো সুখে
কোন্ দুঃখেতে মরতে যাব হতাহতে?
মাঝে মাঝে স্বপ্ন লাগে, এই নিশিদিন
কেমন যেন একটা ঘোরে কাটে সময়,
দু'কান জুড়ে যা শুনি তার সবটুকু প্রায় খুন-ধর্ষণ
দু'চোখ জুড়ে যা দেখি তার সবটুকু প্রায় জুলুম-শোষণ
এই নিপীড়ন সইতে সইতে ক্লান্ত এখন।
বাস্তবতার ডরে কাঁপে মনোবীনার প্রতিটি তার
এমন কালে ঘুমের কোলে ঢলে পড়ায় শান্তি মেলে
তাই তো কেবল স্বপ্ন দেখে বেঁচে উঠি, কর্মে ছুটি
স্বপ্নগুলো আমায় দিও,
দীঘল রাতে কিংবা ভোরে কিংবা দিনদুপুরে
স্বপ্নগুলো আমায় দিও।
ক্লান্ত দিনের শ্রান্তিগুলো মুছে দিও
সত্য পথে ক্লান্ত হতে বিরক্ত নই, খুব করে চাই
শৃংখলাহীন জগত দেখে, নির্যাতিতের অশ্রু মেখে
ঘর পোড়ে যার, আগুন দেয়ার অপরাধে তাকেই ধরা
স্বজন হারা শোকের ঘোরে শোনে যখন নিজেই হন্তারক
কি করে যে বিবেক বাঁধি নৈতিকার জালে তখন;
ভেঙ্গে দিতে ইচ্ছে করে এই খেলাঘর, তুচ্ছ লাগে
ক্লান্তিগুলো তখন বড় ওজন লাগে, বইতে পারি না
কষ্টগুলো মৃত্যু মৃত্যু স্বাদে ভরা, শুধু মৃত্যু আসে না
স্বপ্নগুলো তখন বড় মধুর লাগে, ভাবি যদি হায়...
স্বপ্নে আমায় ডেকে নিতে আরশ মালায়.....
ফিরতে আমার ইচ্ছে কভু হতো না আর।
-৪ মে ২০১০
মদীনা মুনাওয়ারা, সউদি আরব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): কবি, কবিতা, স্বপ্ন, রাত ;
প্রকাশ করা হয়েছে: কবিতময় বিভাগে । সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:১৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
স্বপ্নশহর বলেছেন:
ভালো লাগছে
লেখক বলেছেন: ধন্যবাদ ভাললাগা মন্তব্য দেয়ার জন্য।
আবদুল্লাহ আল মনসুর বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ ট্রিপল প্লাস মন্তব্যের জন্য।
শিকল বলেছেন:
অসাধারন +
লেখক বলেছেন: অসাধারণ মন্তব্যের জন্য ধন্যবাদ শিকল।
আবদুল মুনয়েম সৈকত বলেছেন:
++++++
লেখক বলেছেন: অনেকগুলো প্লাসীয় মন্তব্যের জন্য ধন্যবাদ।
হতাশার স্বপ্ন বলেছেন:
সেইরাম হইছে ........................ পিলাচ
লেখক বলেছেন: সেইরাম ধন্যবাদ। ![]()
সারিয়া তাসনিম বলেছেন:
ভালো লাগলো।
আমার শেষ পোষ্টের আপনার মন্তব্যের উত্তর টা এখানে কপি করে দিলাম।
=================
ফজল,
অনেকদিন পর ব্লগে আসলাম। আপনার মন্তব্যের জবাব না দিয়ে পারা যায় ? শুনে খুশি হবেন যে আমাদের প্রাপ্তি বুড়ি এখন অনেক ভালো আছে। ডাক্তার আশা করছেন আর বেশিদিন প্রটোকল ট্রিটমেন্ট করতে হবে না। বুড়ি এখন সম্পূর্ণ সুস্থ্যতার কাছাকাছি। আমরা দিনরাত সেই খবরটার অপেক্ষায় আছি যেদিন ডাক্তার বলবেন, " প্রাপ্তি এখন সম্পূর্ণ সুস্থ্"।
কে বলেছে প্রাপ্তির জন্য কিছু করেন নি? আপনাদের এত, এত ভালোবাসা, দোয়া-ই প্রাপ্তিকে সুস্থতার দিকে নিয়ে যাচ্ছে।
ভালো থাকবেন। সাধারনের চেয়ে একটু বেশি ভালো।
লেখক বলেছেন: সারিয়া জী,
প্রায় এক বছর পর মন্তব্যের জবাব লিখছি। তাই বলে ভাববেন না যে, আগে পড়িনি। কয়েক দিনের মধ্যেই পড়েছি। তবে সা.ই.র প্রতি আগের মত টান অনুভব করতাম না বলে আসতাম না ইচ্ছে করেই। তাই আর মন্তব্য দেয়া হয়নি। এর মাঝে বেশ কিছুদিন ব্যস্ততা ও নেট থেকেও বিচ্ছিন্ন ছিলাম।
যাইহোক, প্রাপ্তি সুস্থ হচ্ছে, ব্লগিং জীবনে এটা সত্যি একটি বড় আনন্দের খবর। কিছু করতে না পারলেও মনের অজান্তেই দো'আ এসে গেছিল সেদিনগুলোতে। তাই ব্লগিং ও প্রাপ্তি যেন একত্রে, কখনো ভোলার নয়।
প্রাপ্তি সুস্থ হোক, সুন্দর একটি জীবন লাভ করুক স্রষ্টার কাছ থেকে; এটাই প্রার্থনা। মজার ব্যাপার হলো সেদিনের সেই প্রাপ্তির মত আজ আমারো একটি ফুটফুটে "প্রাপ্তি"(সঠিক নাম নয়, এ মন্তব্যে ভাব প্রকাশের নাম) আছে। আর তাই উপলব্ধিটা সেদিনগুলোর তুলনায় একটু বেশিই।
প্রাপ্তিকে নিয়ে ভাল থাকুন। আপনার মতই, একটু বেশিই।
শৈল্পিক ভাবনা বলেছেন:
আলহামদুলিল্লাহ। ভাল হয়েছে।
লেখক বলেছেন: জাযাকাল্লাহ্।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














