আমার দিনলিপি
আমার প্রিয় পোস্ট
- অনলাইনে প্রতিদিন ঃ বাংলা ভাষায় ইসলামিক ওয়েব সাইট/পোষ্ট সমুহ - সিটিজি৪বিডি
- ‘সেন্ট ভ্যালেন্টাইন্স ডে’ : প্রেম দেবতার পুঁজা ও গীর্জা থেকে যার উৎপত্তি - শান্ত
- রাসূল (সা
-এর প্রশংসায় কবি সাহাবা লবীদ (রা
-এর কবিতা - ফজল
- =সংগীতঃ জীবন বিধান - ফজল
- অভিনন্দন ফজলে এলাহী ও ত্রিভুজ ভাইয়াকে..... - মাধবী
- = বাংলার বুকে জীবন-মরণ - ফজল
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com

= বিহ্বল চেতনা
০৯ ই আগস্ট, ২০১১ ভোর ৬:১৪
দাঁড়িয়ে আছে সম্মুখে অনন্ত দিন; নিশ্চিন্ত
কে দিয়েছে কথা, কোন কালে, কি দলীলে; প্রশ্নমালা
হাওয়া বয়ে যায়, সময় কেটে যায়; অনুভবে
জোয়ার ফিরে আসে, ফেরানো যায় নদীর স্রোতও; আশার বাণী
সময় চলে না পেছনে সম্মুখ বিনা; নিয়তি
সাথে নিয়ে চলে সবকিছু পরিমণ্ডলে; রহস্য...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৯বার পঠিত
আমার বিপন্নতা
০৬ ই মে, ২০১১ রাত ৯:৩৮
ডাউনলোড করুন: আমার বিপন্নতা
প্রখ্যাত হতে হতে অবশেষে অখ্যাত হয়ে গেলাম।
আমি বলতে জানতাম না
তোমরা ইনিয়ে বিনিয়ে আমায় বলা শেখালে,
মুখস্থ করতে করতে একদিন বক্তা হলাম
পল্টন মুক্তাঙ্গন কাঁপিয়ে দিলাম কণ্ঠের কম্পনে...
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৭বার পঠিত
বুকের ভেতর শব্দগুলো
২৩ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:১৯
বিচ্ছিন্ন কিছু শব্দকে পড়ে থাকতে দেখলাম রাস্তায়
ধুলো বালি মেশানো চটচটে, কিছুটা আঁশটেও
দারুন অবহেলিত যেন পথের টোকাই, যেন এতিম
যেন দু'মুঠো খাবারে জন্য নিজের সর্বস্ব খোয়াতে প্রস্তুত;
যেন টোকা মেরে যদি কেউ তুলে নেয় বুক পকেটে
স্বার্থক তার জীবন, পূর্ণতা পেল যেন জীবনের চাওয়া,
কি ব্যাকুল আকুলতা দেখেছি প্রতিটি অবহেলিত শব্দে।...
- ৬টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ২৪বার পঠিত
=ক্ষমা কর মহীয়ান
১২ ই মার্চ, ২০১১ রাত ১:১৮
আমাদের ক্ষমা কর মহীয়ান
একান্ত তোমার গুণের বদৌলতে।
কি করে তুলবো দু'টি হাত
তোমার মহাপবিত্র দরবারে;
আমাদের দু'হাত অপবিত্র পঙ্কিল পাপে
রঞ্জিত নিরপরাধ মানুষের লাল রক্তে।...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১১বার পঠিত
=বহুদূর, বহুক্রোশ ও যোজন
০৫ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৮
বহুদূর, শত-সহস্র যোজন পেরিয়ে তুমি
হয়ত অপেক্ষার প্রহর গুনছ, 'ক'বে আসবে তুমি'
এ আক্ষেপ মুখে নয় যেন তোমার সমগ্র সত্তা জুড়ে
আমার দু'চোখ অন্ধ এখানে, মাঝখানে বহু দেশ-দেশান্তরের বাধা
কল্পনার বহু চোখে দেখি তোমার দিনান্তের বিরহ
বিনাতারে ভেসে আসা তোমার কণ্ঠে বাজে এক পৃথিবীর আক্ষেপ
'ক'বে ফিরবে তুমি.....'!...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ১৩বার পঠিত
= দীঘল রাতের স্বপ্নগুলো আমায় দিও
০৪ ঠা জুলাই, ২০১০ রাত ৩:০১
একযোগে: বির্সগ ব্লগ ও ফজলে এলাহি ডট কম ।
দীঘল রাতের স্বপ্নগুলো আমায় দিও
আমায় দিও, তোমার যত ভালবাসার প্রহরগুলো।
রোজ প্রতিদিন হত্যা হত্যা শুনতে যে আর ভাল্লাগে না
মরতে হবে জানি সে কথা, মরবো সুখে
কোন্ দুঃখেতে মরতে যাব হতাহতে?
মাঝে মাঝে স্বপ্ন লাগে, এই নিশিদিন
কেমন যেন একটা ঘোরে কাটে সময়,...
- ১৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫৮বার পঠিত
= রুবাইয়্যাত
২৪ শে জুন, ২০১০ রাত ১১:১৫
সন্ধ্যা নদীর বাঁকে এখন স্তব্ধ-নিঝুম
জলের আঁধার শূন্যতাকে কয় ডেকে- চুম,
বলাকাদের পাখার বাতাস দোলায় না কাশবন
একলা পাখির দু'চোখ জুড়ে নেই কেন ঘুম?
-১৬ সেপ্টেম্বর ২০০৪
- ৩টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৬০বার পঠিত
= সমঝোতা
১১ ই মে, ২০১০ বিকাল ৩:৪৮
কবিতাটি আরো পড়ুন: বিসর্গ ব্লগ এবং ফজলে এলাহি ডট কম
পার্থিবতাকে আগলে ধরে ক্রমাগত সরিয়ে দিচ্ছি অপার্থিবকে
অদৃশ্যকে, অবাস্তবকে, 'কেউ কেউ বলে' কিংবা 'শুনেছি' জাতীয় উদাহরণে
অথচ প্রতিনিয়ত পার্থিব হতে অপার্থিবে পাড়ি জমাচ্ছি, আমার মানব।
যদি দৃশ্যমানই হবে জীবনের চৌহদ্দি, তবে কেন 'বিশ্বাস' শব্দটির জন্ম হলো?
'প্রকাশ্য' শব্দের সাথে 'বিশ্বাস'-এর সংঘর্ষ চিরন্তন, বাঁধবে অনন্তকাল
ঈমানের......
- ২টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৪৪বার পঠিত
= নাটাই ছেঁড়া জীবন-ঘুড়ির সুতো ধরেছি
২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৫
কবিতাটি আরো দু'টি সাইট থেকে পড়ুন: ফজলে এলাহি ডট কম ও বিসর্গ ব্লগ।
কথা গুলো তোমার কাছে কইবো ভেবে
ডাক দিয়েছি, হাত ধরেছি,
ভুল করেছি? শুধরে বল, যদি না চাও তাও জানাও।
পাখি গুলো উড়ে গেল শব্দ শুনে, আমার গলার
যদি তুমি পাখি হতে, পাখির মত উড়ে যেতে?
যাওনি তুমি, তবে কেন দ্বন্ধ-দ্বিধা...
- ৪টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৫২বার পঠিত
= স্পৃহা
১৮ ই এপ্রিল, ২০১০ রাত ৯:৫৮
আরো পড়ুন: www.fazleelahi.com ও বিসর্গ ব্লগ
নিস্পৃহ দিনগুলোকে বলি: বন্ধুরা!
সাথ দিয়ে চলতে থাক
একদিন পথের বুক চিরে জীবনের স্পৃহা বেরিয়ে আসবেই।
আমি না হয় নিজের ভাবনা তুলে রাখলাম শিকেয়
কবিতার খাতাটা প্লাষ্টিকের ঠোঙ্গায় পেঁচিয়ে কিছুটা যত্নে
কলমটা পুরে দিলাম মুখাগ্রের টুপিতে
স্রষ্টার বেঁধে দেয়া সময়; দিনগুলি আমার একান্ত...
- ০টি মন্তব্য
- বাকিটুকু পড়ুন
- ৩৩বার পঠিত




