আমার দিনলিপি

কাব্য-দিনের কথাঃ স্পর্শের আগুনে! অন্যদিগন্ত: www.fazleelahi.com 

= সংগীতঃ ইসলাম আমাদের আলো

৩১ শে আগস্ট, ২০০৬ বিকাল ৫:১২

ইসলাম আমাদের আলো
নিকষ কালো কালো কুফরের গলিপথে
অবিচার-পাপাচার প্রতিরোধী এ শপথে
আল্লাহর দেয়া এই জীবন ব্যবস্থা ভালো।।

এ আলো জ্বেলে মুমিন দেখে তার জীবনের ভোর
বয়সের পথে চলে চলে দেখে পৃথিবীর সুন্দর।
গড়ে নিজ পরিচয়...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= অসমাপ্ত অভিধান

৩০ শে আগস্ট, ২০০৬ সকাল ১১:১৩

শামিল জীবনের রঙ উঠা দিন সব, এখনো খাঁটি
অভিধান রচনা করতে পারিনি সুখী মানুষের; একখানি
প্রচ্ছদ এঁকেছেন ভূমির প্রথম দিনে স্রষ্টা-সুন্দর। তাই জানি
সাফল্য ফলাতে হবে লাঙলে-কলমে; অনাবাদী ভাগ্যের ভিটে-মাটি।

আমার প্রথম দিন
কাঁপানো ব্যাথায় ঝড় উঠে রাতে, ধাত্রীর হাতে সঙ্গিন
আয়েশী ঘুমের বাড়ন্ত কলি জননী করেছে লালন,...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= সিংহপথের পিষ্ঠ পথিক

২৮ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৩৪

মাঝে মাঝে হৃদয়ের কপাট বন্ধ হয়ে যায়
আমি খুঁজে খুঁজে পাই না কোন ছন্দ,
শব্দাবলী ধর্মঘট করে মননের রাজপথে
গদ্যের পাণ্ডুলিপি পড়ে থাকে দোটানায়।

একালের গণমানুষের হাল
সাধারণ নাগরিক সব- ভুবুক্ষ বৃশ্চিক পাল!...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= সামাজিক দূর্গ

২৭ শে আগস্ট, ২০০৬ বিকাল ৩:৫৬

আমার বাড়ীর হলদে-ধূসর উঠোনে
মমতার ছায়া ডানা মেলে প্রতিদিন,
নিদাগ স্নেহের সান্ধ্য পিদিম আলোয়
মধুর আমার ঐতিহ্য অটুট বাঁধনে।

কে তুমি হানিছ আঘাত, আনিছ ভাঙ্গনের
উচ্ছাস; স্রোতস্বীনী খর পশ্চিম দুনিয়ার?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= আত্মার তিয়াস

২৭ শে আগস্ট, ২০০৬ ভোর ৪:৪৩

তুমি জানো না বন্ধু- আমি কেন আকাশে হাত বাড়াই
এক আকণ্ঠ প্রশান্তিখেয়ে আমি তৃষিত আত্মাকে জুড়াই।

তোমাদের প্রচলিত ভোরগুলো আমাকে ফুটতে দেয়নি
যেভাবে বেড়ে উঠে সুবাসী কলি-পাপড়ীতে গোলাপেরা কাঁটাবনে,
চর্বিত ভূসি, আত্মার খাওয়া, দিনে দিনে পঁচা পানি বদলে নেয়নি
অযাচিত জ্ঞান, যাচিত বিদ্যা, কণ্ঠ ছিঁড়ে খাওয়ালো স্বজনে।...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= সহযাত্রী

২৬ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:৪৭

রোদ্দুরের পর রোদ্দুরগুলো হেঁটে আসছিল এদিকেই
আমি দারুন তিয়াসী এক, মরিচীকাপায়ী শতাব্দী মরুচারী।

নিবন্ধ প্রহরে কাঁপে যুগের কঙ্কাল
স্থিত এই অন্তঃপুরে বসবাসে মহাকাল

হাতের চার-চারটি আঙুলের ছায়ায় খুঁজে ফিরি জীবনের মরুদ্যান
কেবলি ঝাপটা আসে, সাইমুম থেকে পথ হারা বিচ্ছিন্ন টুকরো বাতাস...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= বিভ্রান্ত বিবেকের অতৃপ্ত বাসনা

২৫ শে আগস্ট, ২০০৬ দুপুর ২:৪৯

নিজেকে খুঁজতে খুঁজতে একদিন হারিয়ে গেলাম
নক্ষত্রদের গ্রামে, যেখানে
গ্রহ-উপগ্রহ মিলে সাজানো তারাদের পরিবার।
সুখ-দুঃখের উল্কা-ধুমকেতু ঝড়ে-উচ্ছাসে
ব্লাকহোলের বিনাশী ভয়ে কম্পমান তাদেরে দেখলাম
ছুটতে ছুটতে ক্লান্ত অনন্ত পূর্ব-ধ্বংসের পথে।

ওরা জানে- ওরা কারা, কোথা হতে কোথায় এবং কেন?...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= গতিতে বদলায় জীবন

২৪ শে আগস্ট, ২০০৬ সকাল ১০:৪৭

বাসটি চলছে শতোর্ধকিলোমিটার বেগে
ঊষর মরুর সব ধূসরতা পেছনে ফেলে ফেলে
আমিও চলছি ধেয়ে; যাত্রীরা গতিবান
সময়ে-পাথরে মরিচীকা বনে জড়াজড়ি আবেগে।

আমার সম্মুখে ঐ ছুটে আসে প্রার্থনার ভবিষ্যৎ
সুতীব্র ধারায় হাহাকার করে; ইতিহাস বলে অতীত
বর্তমানের সূচারু ফলায় প্রাণের স্পন্দন কাঁপে থির থির...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= আমায় স্বপ্নগুলো এনে দাও না

২০ শে আগস্ট, ২০০৬ রাত ১:০৭

আমি স্বপ্নের পর স্বপ্ন গেঁথে যাই
আমি দু'চোখের কোণে লালিমা এঁকে যাই
অণুক্ষনের গাঁথুনীতে ইট; স্বপ্ন প্রাসাদ সাজাই
আমি এক আকাশের স্বপ্ন দেখে যাই।

যেখানে থাকবে যার অধিকার তাকেই ফিরিয়ে দেয়া
মানুষে মানুষে শ্রদ্ধা-মমতায় থাকবে না ভেদাভেদ
গগনে গগনে চন্দ্র-তারারা বসবাসে একসাথে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে

= ঘুম ঘুম বেলা, ঝিকিমিকি খেলা; ঐ ঝিঁমুওওনি রাত...

১৯ শে আগস্ট, ২০০৬ রাত ৮:৩৫

মমতার দিনগুলোতেই আমরা দুষ্টোমী করতে ভালবাসি, আজো কোথাও কোন হৃদয়ে যদি মমতা অনুভব করি, তো মন ফুঁড়েই যেন উঠে আসে কিছু ছেলেমী, কিছু দুষ্টোমী।

মনিপুরের 'অজক স্যার' আসতেন প্রতিদিন বিকেলে বিকেলে। একে তো স্কুলের পড়া তার উপর প্রাইভেট টিউটরের পড়া, ভাল্লাগে এত্ত? একটুও নিশ্চিন্ত মনে খেলাধুলা করতে পারি না। সেইসব দিনে...

পোস্টটি ০ জনের ভাল লেগেছে



‹ First আগের পাতা ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ পরের পাতা
মোট সময় লেগেছে ০.১০৪৮ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
অন্য দিগন্ত- www.bishorgo.com উষ্ণ রাত, শিশির ভোরস্বপ্ন সকাল, ক্লান্ত দিনজীবন ছন্দ, হিম শীতলসাগর সোহাগ, ঢেউ মলিন ।স্বাপ্নিকঃআমাকে এক ফোটা জল...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ২৯৪টি
  • মন্তব্য করেছেন: ১৪১৭টি
  • মন্তব্য পেয়েছেন: ১২৭৮টি
  • ব্লগ লিখেছেন:  ৫ বছর ৬ মাস
  • ব্লগটি মোট  ৮৩৭৮৫ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ