আমার প্রিয় পোস্ট
- বাঙ্গালী নারীর বৈশিষ্ট্য সমূহ [পর্ব-১] - দুরের মেঘ
- ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী ১০টি ব্লগ, আর ব্লগ দিবসের ছবি (বিজয়ী কয়েকজন ব্লগারদের ছবি সহ আপডেটিত) - অন্যমনস্ক শরৎ
- বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
- নাফিস ইফতেখার
- সঠিক ফরমেটে রিজুমি তৈরি করা - সোহরাব সুমন
- ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- মাঝরাতের জন্মদিন পার্টি
আজ ব্লগার প্রবাসী রনির শুভ জন্মদিবস।
- টেকনলজী
- ওরে ওরে,কত জানা-অজানারে

- রাজসোহান
- যৌবনবতী ক্ষেতের যৌন কেচ্ছা এবং কবি ও বালিকাদ্বয়... - পান্থ বিহোস
- বিরল কিছু গাছের ছবি শেয়ার করলাম ভাল লাগতেও পারে আবার নাও লাগতে পারে - নাজির
- পিরিতি দিবসের লাইগা কয়খান এনিমে....ব্যান্ডউইথ কম হৈলে না ঢুকনৈ ভালা..... - ব্রাইটসেন্ট্রাল
- সাদামাঠা পাপ গান ০৪: বিষন্ন বিকেলের নির্জনতায়..... - পাপতাড়ুয়া
- লাক্স এর চামড়া ব্যবসা , দর্শকের দেহ কামনা আর ব্লগে ধর্ষকামী ভূতের আছর - ২য় পর্ব - রাগ ইমন
- নবীনদের জন্য - নাদান
- নীপবৃক্ষ নিশ্চুপ। - পেন্সিল
- ভাঙা গড়ার চোরাবালি, নাম তার নোয়াখালী - ভূমিকা পর্ব - সবাক
- আড্ডা - প্রবাসী রনি


এসেছে আজ সেই দিন


১২ ই মার্চ, ২০১০ রাত ৮:১৭
![]()
জান কি মা এসেছে আজ সেই দিন
তুমিহীনা হতভগার আরেকটা জন্মদিন।
সীমাহীন কষ্টের শেষে হাসলে একটু মলিন
দুর আকাশের চাঁদ ভুলাল সব কষ্টের দিন।।
তুমিহীনা বছর সমান লাগে এক একটা দিন
দিনে দিনে বাড়ছে মাগো তোমার সকল ঋণ
আর কত বাঁধবিরে তুই ঋণের মায়াজালে
সেই কথাটি ভেবে মাগো বাসি নয়ন জলে।।
বড় সুখে আছি মাগো নেইতো কোন কষ্ট
তুমি যে নেই কাছাকাছি মনে ভেজায় কষ্ট।
তোমায় আমি বলতে পারি হয়নি আমি নষ্ট
দোয়া কর আমি যেন না হই পথভ্রষ্ট।।
মাগো আমায় কথা দে না যাবিনা তুই ছেড়ে
মা বলে ডাকার অধিকার নিসনারে তুই কেঁড়ে।
তোমার জন্য ছাড়তে পারি সকল কিছুর মাঁয়া
সব ছেড়ে দামি মা যে তোর আছল ছায়া।।
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১০ রাত ৩:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজসোহান বলেছেন:
পুত্তুম পিলাচ লেখক বলেছেন: পুত্তুম ধইন্যা...........................
চঞ্চল১ বলেছেন:
শুভ জন্মদিন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
একজন সাধারন মানবী বলেছেন:
wow, that was a little sad..but really nice poem.congrats on turning 23 (I am assuming you are 23?)
লেখক বলেছেন: ওয়াও রিয়েলি নাইস কমেন্ট স্বগতম ২৩র যাত্রা শুভ হোক
লেখক বলেছেন: একটা কৌতুক মনে পড়ল
এক ভদ্রলোক বাজার হতে যাচ্ছিলেন পথে আরেক জন জিগ্যেস করলেন ভাই আপনার হাতে এটা কি
তিনি বললেন ইলিশ
দাম কত তিরিশ
নাম কি শিরীষ
ধন্যবাদ আপনাকে
রাজসোহান বলেছেন:
আবেগ ছুয়ে গেল ভীষণ
লেখক বলেছেন: রাজসোহান বলেছেন: আবেগ ছুয়ে গেল ভীষণ
ধন্যবাদ রাজ, তোমার আবেগ কে নাড়া দিতে পেরে ভালো লাগল
কারিমাট বলেছেন:
শুভ জন্মদিন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
আলু ব্যবসা কেমন চলছে.................
কাঠের খাঁচা বলেছেন:
মনটা কেমন জানি হয়ে গেল কবিতা পড়ে।অনেক ভাল্লাগসে রনি ভাই কবিতা অনেক।
মনটাকে আবেগ পুরোমাত্রায় ছুয়ে গেল।
ভাল থাকবেন। আবারো শুভ জন্মদিন জানাই।
লেখক বলেছেন: আবেগ আপনার মনটাকে পুরোমাত্রায় ছুয়ে গেল..
আসলে মায়ের ব্যাপারে আমি সবসময় একটু ব্যাতিক্রমি সেখানে অন্য কোন কিছু বাধাঁ হতে পারে না.......
ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন:
কবিতা পড়ি নাই। এমনিতেই অনেক দুঃখ কষ্টে থাকি, হুদাই দুঃখ কষ্ট বাড়াইয়া লাভ নাই।ঘুম দেন একটা।
লেখক বলেছেন: আপনার দুঃখ কষ্ট বাড়ুক এটা আমিও চাই না ভালো থাকুন সুস্থ থাকুন, ধন্যবাদ
ফাহাদ চৌধুরী বলেছেন:
প্রবাসী, দূর প্রবাসী....জন্মদিনের অজুত, লক্ষ, নিজুত, কোটি – শুভেচ্ছালিরিক হৈতে পারে, ছন্দ ভাল লাগলো ।
দোয়া কর আমি যেন না হই পথভ্রষ্ট।। বার থাইকা ১০০ হাত দুরে কিন্তক ।
লেখক বলেছেন: আপনার আদেশ শিরোধার্য
সমুদ্র কন্যা বলেছেন:
শুভ জন্মদিন রনি ভাই।মন খারাপ কেন? মা তো সাথেই আছেন সবসময়। আর আমরাও আছি বোনাস হিসেবে
ভাল থাকুন। অনেক আনন্দে কাটুক সময়...আজকে এবং প্রতিদিন।
লেখক বলেছেন: হ্যাঁ মাতো সব সময় থাকে আমার সাথে
শুধু খুঁজে নিতে হয় না কখনও তাকে
ভালে থাকুন আপনিও ধন্যবাদ
লেখক বলেছেন: স্বাগতম আপনাকে আমার ব্লগে ভালো থাকবেন।
লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ
লালসালু বলেছেন:
শুভ জন্মদিন
লেখক বলেছেন: ধন্যবাদ,
আবার কি ব্যান মুবারক নাকি
লেখক বলেছেন: কেক তো এখনো কুক হয় নাই তাই দেরি হচ্ছে, ধন্যবাদ আপনাকে
অমিত চক্রবর্তী বলেছেন:
শুভ হোক।
লেখক বলেছেন: অমিত দা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার লেখাটা পড়ে খুব ভালো লাগল, ভালো থাকবেন।
হাসান মাহবুব বলেছেন:
শুভ জন্মদিন ..শুভকামনা
লেখক বলেছেন: বউচ আপনাকে দেখে খুব ভালো লাগল, ভালো থাকবেন।
আলী আরাফাত শান্ত বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা!
লেখক বলেছেন: আপনাকে প্রথম দেখছি আমার ব্লগে তাই স্বাগতম, ভালো থাকবেন।
মিজান রহমান শ্রেষ্ঠ বলেছেন:
মাগো আমায় কথা দে না যাবিনা তুই ছেড়েমা বলে ডাকার অধিকার নিসনারে তুই কেঁড়ে।
তোমার জন্য ছাড়তে পারি সকল কিছুর মাঁয়া
সব ছেড়ে দামি মা যে তোর আছল ছায়া।।
মায়ের জন্য ভালবাসা রইল।
লেখক বলেছেন: আপনার লেখাটাও ভালো লাগল, ভালো থাকবেন।
মাহবুব অনির বলেছেন:
তোমায় আমি বলতে পারি হয়নি আমি নষ্টদোয়া কর আমি যেন না হই পথভ্রষ্ট।।
মাগো আমায় কথা দে না যাবিনা তুই ছেড়ে
মা বলে ডাকার অধিকার নিসনারে তুই কেঁড়ে।
তোমার জন্য ছাড়তে পারি সকল কিছুর মাঁয়া
সব ছেড়ে দামি মা যে তোর আছল ছায়া।।
আমিও প্রবাসী কষ্টটা বুঝি// মনটা কেমন জানি হয়ে গেল কবিতা পড়ে।///ভালো থাকবেন, ধন্যবাদ
লেখক বলেছেন: আসেন বুক মিলাই, কোন দেশে থাকেন একটু বলবেন কি , ধন্যবাদ
লেখক বলেছেন: আপনাকে বালাই পাই , ভালো থাকবেন। ধন্যবাদ
গরম কফি বলেছেন:
আরে আপনার জন্ম দিন নাকি ... শুভ জন্ম দিন
আপনার মা আমার মা সাবার মা ..মা তো মা..
মায়ের স্বপ্ন মায়ের স্নেহ নেই তুলনা তাইতো মা
লেখক বলেছেন: জন্মদিন মানেই তো মা
আমার মা আপনার মা
সবার মা মায়ের নেই কোন তুলনা।
আজ যাদের মা নেই
তাদের আছে অনেক
কিন্তু মায়ের মত নেই।
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
একসময় মায়ের রান্না করা খাবার খেতাম আর মনে করতাম কি হাতি-ঘোড়া খাচ্ছি। এখন দেশের বাইরে যখন পিজ্জা আর বার্গার খাওয়ার সময় বাসায় রান্না করা শাক-সবজীর ঝোল এর কথা মনে পড়ে তখন বুঝতে পারি যে জীবনটা আসলে কি। এনিওয়েস, শুভ জন্মদিন রনি ভাই। অনেক অনেক ভাল থাকবেন।
লেখক বলেছেন: আসলে ভাই যখন মা ছিল তখন বুঝি নাই মা কি জিনিস ছিল। এখন কাছে নাই তাই হাড়ে হাড়ে টের পাচ্ছি মায়ের অভাব। এ ভুল যেন আর কেউ না করে। ধন্যবাদ আপনার নিস্সঙ্গ জীবনের মুহুর্ত্ব গুলো হোক উপভোগ্য।
লেখক বলেছেন: আপনার কবিতা দেখে এলাম ভালো লাগল
মেঘকন্যা বলেছেন:
কি যে লিখব???আমার নিজেরও আসলে আম্মুর জন্য খুব খারাপ লাগছে।কাল ওয়েবক্যাম এ দেখলাম আম্মুকে,আম্মুর জ্বর। যাই হোক ,জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।মন খারাপ করবেন না।আর আমরা যেখানেই থাকিনা কেন,আমাদের মায়েরা সবসময় আমাদের সাথেই থাকেন,আমাদের অন্তরে,হ্দদয়ের গভীরে।
লেখক বলেছেন: মন খারাপ করবেন না মায়ের খবর নিন। আশা করি তিনি শীগ্রই সুস্থ হয়ে উঠবেন ইনসআল্লাহ.........
খোশনবীশ বলেছেন:
ঐ তাল গাছটি আমার কথা বেশ মন দিয়ে শুনেযখন আমি ওকে সম্পর্কীত করি
আমার জনক-জননীর স্মৃতির সাথে।
-- অ্যাডোনিস
আপনিও আপনার জন্মদিবসকে জননীর সাথে সম্পর্কীত করেছেন। এটা তার মর্যাদার প্রতি যথার্থ ধ্যানের প্রকাশ। আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। ভাল থাকবেন।
লেখক বলেছেন: জনক আর জননী
দু'জনের কাছে আমি ঋণী।
ধন্যবাদ খোশনবীশ ভালো থাকবেন।
মাহবুব অনির বলেছেন:
আসেন বুক মিলাই রাশিয়াতে থাকি।আপনি কেন দেশে থাকেন।ভাল থাকবেন।
লেখক বলেছেন: UAE
I walk alone but why?
লেখক বলেছেন: ধন্যবাদ স্বপ্ন ভাই, বেদনা টা ............................
লেখক বলেছেন: মুকুট বিহীন সম্রাট বলেছেন: খুভ ভালো লেগেছে। আপনিও ভালো থাকবেন।
ধন্যবাদ
লেখক বলেছেন: ভাই জীবনে একটি মুহুর্তের জন্যও কি কাউকে ভালো লাগে নাই।
নাইরে নাই তাইরে নাই
মনের মানুষ কোথায় পাই।
সঙ্গী বিহীন চলছি একা
কোথায় পাব মনের দেখা।
মন মানুষের সন্ধানেতে
ছুটছি আমি অজানাতে।
পাইলে জানাবেন।
লেখক বলেছেন: কেক্কু শেষ হওয়ার পরে আশার কারনে মাইনাস অপেক্ষায় থাকেন ২০১১ এর জন্য
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন:
স্যরি, দেরি হয়ে গেল শুভেচ্ছা দিতে। অনেক অনেক দোয়া রইল। আরও অনেক অনেক জন্মদিন আসুক। আপনার সব দুঃখ কেটে যাক। ভাল থাকবেন।
লেখক বলেছেন: আপনি এসেছেন এতেই খুশি।
ধন্যবাদ ভালো থাকবেন
লেখক বলেছেন: আপনি মুক্ত হইছেন নাকি এখনও আগের অবস্থায় আছেন
ধন্যবাদ
লেখক বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
এরশাদ বাদশা বলেছেন:
শুভ জন্মদিন। টাচি কবিতা। তবে তুই-তুমির কনফ্লিক্টের কারনে একটু সমস্য হয়ে গেছে। তবে মাকে নিয়ে কবিতা তো, সব ক্রিটিসিজমের উর্ধ্বে। ভালো থাকেন।
লেখক বলেছেন: এটা অতিরিক্ত আবেগের কারনে হয়েছে। বিষয়টি মাথায় রাখলাম। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন।
করবি বলেছেন:
মাগো আমায় কথা দে না যাবিনা তুই ছেড়ে মা বলে ডাকার অধিকার নিসনারে তুই কেঁড়ে। তোমার জন্য ছাড়তে পারি সকল কিছুর মাঁয়া সব ছেড়ে দামি মা যে তোর আছল ছায়া।।
যে অধিকার খোদা কেড়ে নিয়েছেন আমার কাছ থেকে।
সে অধিকারটুকু নিয়ে সারা জীবন ভাগ্যবান হয়ে বেঁচে থাকেন দোয়া করি।
লেখক বলেছেন: ওনার আত্মার মাগফেরাত কামনা করি। খুব খারাপ লাগল আপনার কথা শুনে, দোয়া করি যেন আর মুখ থেকে এমন কথা শুনতে না হয়।
মন খারাপ করবেন না। ভালো থাকবেন।
রাজিব খান০০৭ বলেছেন:
৩-৪ দিন ব্লগে ছিলাম না। লেট শুভ জন্মদিন
লেখক বলেছেন: লেট ধন্যবাদ, ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে। তাও দেরীতে।
মু আ হাকিম নিউটন বলেছেন:
শুভ কামনা!
লেখক বলেছেন: কেমন আছেন নিউটন, এখন কি আপেল নিয়ে আছেন নাকি..............
লেখক বলেছেন: ধন্যবাদ সামিউর ভাই ভালো থাকবেন।
আব্দুল গণি বলেছেন:
রনিভাই, নিজেকে খুব দীন মনে হচ্ছে আপনার লেখা পড়ে।
লেখক বলেছেন: ধন্যবাদ গনি ভাই এমন মনে হওয়ার কোন কারন নাই।
আমার ও মা নেই।২০০৫ এ চলে গেছেন।
আমি পুরো পৃথিবীর সব কিছু পেলে ও আমার মন ভরবেনা,কিছুই পাওয়া হবেনা।কারন আমার মা আমার পাশে নেই।সব অর্থহীন,সব কিছুই স্বার্থপরতা, মা ছারা এ ভুবনে আপন আর কেউ নাই।কারো সাধ্য নাই মায়ের মতো স্নেহ-মমতা দেওয়ার।বেঁচে থাকাটাই মূল্যহীন মা ছারা।যাদের মা বেঁচে আছেন,তাদের কে অনেক ভাগ্যবান মনে করি।আপনাদের জন্যই পৃথিবীর সব কিছু কারন সবচেয়ে আপন জনঃ মা,আপনাদের আছে।
আমার নেই।
লেখক বলেছেন: মন খারাপ করবেন না আল্লাহ আপনার সহায় হবেন। মা আসলে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ, যা আমরা তার জিবদ্দশাই বুঝি না।
ধন্যবাদ ভালো থাকবেন।
লেখক বলেছেন: সব সময় উপরওয়ালার কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার আম্মাকে সুখের জান্নাত দান করেন এবং উনার আত্মার শান্তির জন্য দোয়া করবেন। এটাই এখন ওনার সম্বল, এটুকু ছাড়া আপনি আর উনাকে কিছু দিতে পারবেন না।
সমুদ্র কন্যা বলেছেন:
রনি ভাই কেমন আছো? তোমাকে অনেকদিন দেখি না। আর আসো না আমার বাড়িআড়ি নাকি? কেন? কেন?
লেখক বলেছেন: আপনার পোষ্ট দেখে এলাম খুব ভালো লাগল
লেখক বলেছেন: 100% true so many many thanks.
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

























