অনেকে রাতে ঘুমাতে পারে না। এর ফলে দিনের বেলায় কোনো কাজে মন দিতে পারে না। ঘুমের সমস্যার যদি দ্রুত সমাধান না হয়, তাহলে পরে আরো সমস্যা দেখা দেয়। বিভিন্ন ধরনের ঘুমের সমস্যা হয়- নাকডাকা, অনিদ্রা, ঠিক মতো ঘুম না হওয়া, ঘুমের মধ্যে হাঁটা ও কথা বলা ইত্যাদি।
বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘণ্টা ঘুমানো উচিত।
ঘুমের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে চাইলে-
১. প্রথমেই নিয়মিত পর্যাপ্ত সময় ঘুমাতে হবে। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠতে হবে। এমনকি ছুটির দিনেও।
২. দিনের স্বল্প সময় ঘুমানো যাবে না। এর ফলে রাতে ঘুম হবে না।
৩. রাতে ঘুমানোর দুই ঘণ্টা আগে সব রকম কাজ শেষ করতে হবে। কারণ কাজের ফলে দুশ্চিন্তাগ্রস্ত হলে ঘুম আসবে না।
৪. ঘুমানোর আগে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা যায়। গভীর নিঃশ্বাস নেয়া, মেডিটেশন করা।
৫. শোবার ঘরটি বেশি গাঢ় রঙের না হলেই ভালো হয়। কারণ এর ফলে ঘুমের সমস্যা হতে পারে।
৬. ক্যাফেইন আছে এমন পানীয় কম খেতে হবে। যেমন- চা, কফি বিভিন্ন ধরনের সফট ড্রিংকস।
৭. ঘুমের আগে সিগারেট খাওয়া উচিত নয়। কারণ এতে ঘুমের ব্যাঘাত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


