মিচকে পোস্টার হিসেবে মাকুবাবু ২০০৮ সনদপ্রাপ্ত

বিপন্ন বুদ্ধিজীবি সম্প্রদায় ও তাহাদের আশ্বস্তিকরণ

২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৩:৫৫

শেয়ারঃ
0 0 0

ব্লগে সম্প্রতি একপাল নতুন মুখের আগমন হইছে। পাল হিসেবে ট্যাগিং করার পেছনে বিশেষ বৈশিষ্ঠ্য কাজ করছে এই লেখকের মাঝে। এরা সবাই পাঠ এবং উপলব্ধি (পড়াশোনা অর্থে) চর্চায় দীর্ঘ ব্যস্ত যাপন করেন। এইখানে সেই জ্ঞানের বন্টন কিংবা প্রসার ঘটানোর তাগিদ রাখেন। আচমকাই তাদের জন্য সমস্যা হইয়া দাড়াইছে একদল জাতীয়তাবাদী। বাঙালী জাতীয়তাবাদের অতীতচারিতায় অবসেসড এই ব্লগাররা তাহাদের উপস্থিতিতে কতখানি বিপন্ন তাহা সময় বলে দেবে। তবে তাহাদের প্রশ্নাচারে জেরবার হয়ে নতুন মুখেরা সংশয়ে আছে এই ব্লগ মাধ্যমের ভবিষ্যত নিয়া। তাও ভালো তারা ৩৭ বছরের পুরানো গল্পের ভক্তদের দেখিয়া এই শঙ্কায় ভুগতেছেন। ৬১০ ও তদপরবর্তী রূপকথার আমলকারীরা এখনও আসেনই নাই ফিল্ডে। যাও আিসয়াছেন, তাহা আপাত পিঠ চাপড়ানি দিয়া দলভারি ও প্রতিপক্ষের নাজেহাল হওয়া উপভোগ করিতে।
আপনাদের আশ্বস্ত করিয়া বলি। আপনারা আপনাদের চর্চা চালাইয়া যান। জানিবেন আপনাদের পাঠক ওই গপ্পোবাজদের মধ্যেই বেশী। সেই ভক্ততা আকর্ষণের আগে কিছু নর্ম পুরন করার যে রীতি, তাহা মানিবারও বিশেষ কারণ দেখি না। লিখুন, পারষ্পরিক পিঠ চাপড়াচাপড়ি চালাইয়া যান।
ভালো হয় যদি আমাদের উত্তরাধুনিকতার পাঠ দেন। আমরা এই মোহগ্রস্থতার বলয় হইতে বাহির হইতে ইচ্ছুক। ৫৭০ বল সাবান থেকে গুড়া পাউডার কেনো বেশী বৈজ্ঞানিক ইত্যাদি আলেচনার চাইতে একটু নতুন ধারা শুরু করার জন্য আপনাদের প্রতি আহবান জানাই।
ব্লগটা ম্যান্দা মেরে গেছে। সেই ধারা থেকে উত্তরনের জন্য আপনাদের্ই প্রয়োজন। মোলাকাত হয়ে গেছে, আমাদের রায়ও পেয়ে গেছেন। এখন দেখেন রূপকথার ভক্তরা কি বলে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১১
কোবরা বলেছেন:
ভার্চুয়াল চাম্পু সুশীল তোমাদেরি খুজছে দেশ....






২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: চাম্পু মানে কি?

২. ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:১৮
সাগর নীল বলেছেন: এইসব ক্যাচাল বাদ দিয়া দ্যাশের গরিব মাইনসেরে লাইগা কি করন যায় , তা লইয়া কিছু লেখেন।
২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২০

লেখক বলেছেন: সব কয়টারে জামাতে ইসলামীতে ভর্তি করাইয়া দেয়া যায়, তাইলে আর খাওয়ন পরনের চিন্তা থাকবোনা

৩. ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২১
আরিফুর রহমান বলেছেন: আল্লায় মুখ দিসে আল্লায় খাওয়ায়বো, ঠিক না সাগরনীল?
৪. ২১ শে মার্চ, ২০০৮ বিকাল ৪:২৭
কোবরা বলেছেন:
মানে হইলো যেসব সুশীলরা রাজাকারের বাচ্চাগো পোস্ট দেইখা লগ অফ কইরা বইসা থাকে( চামে থাকে)।

কাগো কইছি বুঝেন নাই ফেলুদা? :)
৬. ২১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:১১
জেনারেল বলেছেন:

ছ্যার মানস চৌঃ এর কথা আমি বুঝি না, বুঝার জন্য কি করা যায়?
৭. ২১ শে মার্চ, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭
সততার আলো বলেছেন: ৫৭০, ৬১০-৬২৩ এর ব্যবহার বন্ধ সম্ভব নয় , ভেবে দেখুন......
৮. ২১ শে মার্চ, ২০০৮ রাত ৯:০৮
খারেজি বলেছেন: ফেলুদা, চিন্তায় পড়লাম।

 

মোট সময় লেগেছে ১.৬৬৫৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মিচকে পোস্টার হিসেবে মাকুবাবু ২০০৮ সনদপ্রাপ্ত
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ