শেষ পর্যন্ত পুঁজিবাদি যুক্তরাষ্ট্র কংগ্রেস এর মাধ্যমে দেউলিয়ার দ্বারপ্রান্তে পতিত প্রতিষ্ঠানকে বাঁচাতে ৮০০ বিলিয়ন ডলার অনুমোদন করলো এবং রাষ্ট্রপতি বুশ সানন্দে তা অনুমোদন করলেন।
যুক্তরাষ্ট্রে দেউলিয়া ঘোষনা করা হলে উক্ত প্রতিষ্ঠানকে যাবতীয় দায় দ্বায়িত্ব অব্হ্যতি প্রদান করা হয়ে থাকে। যুক্তরাষ্ট্রে ছয় প্রকারের দেউলিয়া ঘেষনার অনুচ্ছেদ আছে, তার মাঝে নিচের দুটোই সবচেয়ে ব্যবহ্রতঃ-
Chapter 7: basic liquidation for individuals and businesses;
Chapter 11: rehabilitation or reorganization, used primarily by business debtors, but sometimes by individuals with substantial debts and assets;
এই ঘোষনার মাধ্যমে মোটা অংকের মাইনে ও সুযোগ সুবিধা প্রাপ্ত কার্যনির্বাহি পরিষদের গায়ে কোন আচর সাধারনতঃ পড়ে না। কেউ কেউ বাৎসরিক তিন মিলিয়ন ডলার মোট বেতন পান বলে শোনা গেছে।
তবে টিভিতে কিছু সাধারন আমেরিকান জনগন এই উদ্ধারের বেশ বিপক্ষে ছিলেন। তাদের কিছু মন্তব্য নিচে উদ্ধৃত করলামঃ-
" আমি যখন আমার ক্রেডিট কার্ডের ঋনে জর্জরিত, তখন তো কেউ আমাকে উদ্ধারে এগিয়ে আসে না। সরকার কেন এই সব দূর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠনকে জনগনে কর এর ডলারের মাধ্যমে উদ্ধার করবে?"
....
" এরা দোষী (কার্যনির্বাহি পরিষদ), এদেরকে প্রথমে জেলে ঢোকানো উচিত। "
বাস্তবে এই ছোট ছোট কিছু মন্তব্যের মাঝেই, আমেরিকান জনগনের
প্রতিবাদ সীমাবদ্ধ ছিল, তারপর যে যার কাজে ব্যস্ত। সরকার তার কাজ করেই যাবে, জনগনের এতে বাস্তবিকভাবে কোন কছু আশে যায় না। এটাই আমেরিকা,,, সাধারন জনগনকে খেটেই যেতে হবে আর জনগনকে কর দিয়ে যেতেই হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


