"বিবিসি জানালায় ইংরেজী শেখা" এই এ্যডটা নানা ভাবে আসছে। আশ্চর্য লাগছে "এস এম এস" এর মাধ্যমে এই এ্যড প্রায় সকল মোবাইল গ্রাহককে প্রলোভিত করছে।
"পাখি পাকা পেপে খায়" কয়েকবার এই কথাটি বলতে পারলেই ইংরেজী শিখতে পারা যাবে, অনর্গল ইংরেজী বলতে পারবে এবং এ্যমেরিকা যাওয়া যাবে; এধরনের বক্তব্য রেডিওর মাধ্যমে প্রচার করা রীতিমত আমার কাছে লোক ঠকানোর অভিপ্রায় বলে মনে হয়।
জানি না আপনার কি ভাবছেন!!
আমরা দশ বছর ক্লাশে ইংরেজী পড়েও সঠিকভাবে ইংরেজী বলতে পারি না। উচ্চারনে বিশেষ বিশেষ ক্ষেত্রে এমন উচ্চারন করি যে, ইংরেজী কথোপকোথনে যারা পটু তারাও মাঝে মধ্যে রীতিমত বিস্ময়ের গন্ডিতে ফেলে দিই। "ডিজিটাল" ইংরেজী Digital কে আমরা প্রায় সর্বস্তরে উচ্চারন করি Dizital হিসেবে। বাংলায় "G" আর "Z" র উচ্চারনে পার্থক্যটা ক্লাশে ইংরেজী শিক্ষক ভালমত বুঝিয়ে দেন না।
দেশের গণমাধ্যমে যারা খবর পড়েন, তারা ইংরেজী শব্দ উচ্চারনে আরও অধিকতর সচেতন ও যত্নবান হওয়া উচিত।
আপনার নামটা কেউ যদি জেনেও ভুল উচ্চারন করেন, তা হলে আপনার আমার অবশ্যই খারাপ লাগবে। তদ্রুপ বিদেশী গুরুত্বপূর্ণ ভাষা ইংরেজী সঠিভাবে উচ্চারন করতে ও বলতে না শিখলে তাদের ও খারাপ লাগবে। অনেক ক্ষেত্রে কি বোঝাতে চাইছেন, তাই বোঝাতে পারবেন না। এবং বিদেশে গিয়ে তাই আমাদের অসুবিধেয় পরতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


