I am the escaped one,
After I was born
They locked me up inside me
But I left.
My soul seeks me,
Through hills and valley,
I hope my soul
Never finds me.
(I am the escaped one)
কবিতাটি কবি ফার্নান্দো পেসোয়ার ( ১৩ জুন ১৮৮৮- ৩০নভেম্বর ১৯৩৫)। কবিতাটি আমাকে ইন্টারনেট থেকে নামিয়ে একদিন পড়তে দিয়েছিলেন আমারই সহকর্মী কথাসাহিত্যিক হামীম কামরুল হক। পরে তার সঙ্গে এই নিয়ে অসংখ্য কথা হয়।
কবিতাটি পড়ে আমরা চমকে উঠেছিলাম এটা ভেবে যে, এতো আমাদেরই মনের কথা, জীবনের কথা । অনুভব করেছিলাম তীব্রভাবে আমরা আসলে যে জীবন যাপন করছি তা কোনোভাবেই নিজের নয়; যেন অন্যের জীবনকেই যাপন করছি প্রতিনিয়ত। ফলে যা করতে চাই বা করার কথা ছিল বেশিরভাগ সময়ই করছি ঠিক যেন তার উল্টোটাই। এবং তা কখনো নিজের ইচ্ছায় নয়, বিষন্ন মানসিক ক্ষরণের মধ্য দিয়ে ভিন্ন কারো ইচ্ছেতেই! হয়ত এর পেছনের কারন আমাদের বাধ্যতামুলক জীবিকাই।
কবিতাটির মধ্যে আমরা দেখা পেয়েছিলাম একজন বিদ্রোহি পলাতক মানুষেরও। যাকে পৃথিবীতে জন্মানোর পরপরই চেষ্টা চলছে নানানভাবে আটকে ফেলার, কিন্তু তিনি ওই অন্যের জীবনকে যাপনের হাত থেকে প্রতিমুহূর্তেই চান পালাতে।
ভেবে অবাক হয়েছিলাম ওই বিদ্রোহি মানুষটার বসবাস হয়ত প্রতিটি সংবেদনশীল ব্যক্তিমানুষের মধ্যেই ।
কবিতাটির শেষ দুই লাইনে এসে আমরা পুনরায় আচ্ছন্ন হয়েছিলাম একধরনের সুফিবাদী ও বৌদ্ধিক ভাবনার নির্জনতায়। কেননা কবিতার শেষ দুই লাইনে এসে ফার্নান্দো বলছেন ` আমি আশা করি আমার আত্মাও আমাকে খুঁজে পাবে না'।
ফার্নান্দো পেসোয়া পর্তুগীজ কবি। আমরা তার আরও অনেক কবিতা পাঠ করেছিলাম। আমাদের আড্ডার টেবিল যেন সেদিন মহাশূন্যে দুলে উঠেছিল ফার্নান্দো পেসোয়ার অদৃশ্য উপস্থিতিতেই।
আমাদের আড্ডার টেবিলে যখন ফার্নান্দো পেসোয়া
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।