জীবনে আমার সাথে কারো কোনোদিন পিরিতি হয়নাই, হবে কিনা জানিনা। কারন ঐ অপরিনামদর্শি মিথোলজিতে আমি বিশ্বাস করিনা। কিন্তু ইদানিং ফেসবুক এ দারুন প্রেমাসক্ত হ্য়া গেছি। উঠতে বসতে ফেসবুক। কিছু ঘটুক আর না ঘটুক ফেসবুক স্টেটাস চেঞ্জ করতেই হইব। আহারে আমার মনডা বালা না, আমার আইজকা ফুচকা খাইতে মন চাইছে......... কত রকমের যে আপডেট। তার উপর আবার চালু হইছে কুইজ নামক এক যন্ত্রনা। আমি আমারে কতটুকু চিনি তা নিয়াও কুইজ। আমি নিজেও ফেসবুকাহোলিক (এলকোহোলিক টাইপ আর কি!!)। কত রকমের যে আপডেট আমি দিছি। আমার নতুন আপডেট আমি একজনরে কিছু গাইল পারতে চাই।
সবচাইতে মজার ব্যাপার হইলো দুনিয়ার সব খবর নিউজপেপার এর আগে এইখানে পাওয়া যায়। সবাই কোনো না কোনো আপডেট দিয়া রাখে সর্বশেষ ঘইটা যাওয়া ঘটনা নিয়া।
গত কিছুদিন আগে আমি একটা কুইজ নিজে বানাইছিলাম। আমি আমারে কতটুকু চিনি। ফ্রেন্ড গো পাঠাইলে তার রেসপন্স করলো। কয়েকজন দেখি আমারে ভালই চিনে, ২ জন ৯০ % পাইছে। তার কয়েক দিন পরের কথা। ঐ কুইজ টা আমি নিজে দেয়ার চিন্তা করলাম। কিন্তু হায় হায়, ঐ সময় মজা কইরা সঠিক ঊত্তর হিসেবে যে কি দিছিলাম তা তো আমি নিজেই ভুইলা গেছি। হায় হায়...... তাও সাহস কইরা দিলাম। ফলাফল ২০%। হা হা হা হা......... আমি আমারে মাত্র ২০% চিনি!!!!!
সমস্যা হইল আমি এই আসক্তি হইতে বাহির হইতে চাই। কেও কি আমারে এর ঊপায় জানাবেন?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



