অরুন সাহেব আপনি এই ব্লগে লেখেন কিনা বা এখানে যা লেখা হয় তা আপনার কানে বা চোখে যায় কি না জানি না, তবে আপনার জানা উচিৎ। আপনি যে এলাকায় থাকেন, মনে হয় ধানমন্ডির কোনো ভি.আই.পি এলাকায়, বা ডিপ্লোমেটিক জোনের আশে পাশে। কিন্তু পুরান ঢাকা, মুগদা পাড়া, শনির-আখড়া, দনিয়া, দোলাইড়পাড় সহ আরো কিছু এলাকায় গত ১৫ থেকে ২০ বৎসর যাবৎ মধ্যরাতে লোডশেডিং হয়ে আসছে। এবং এগুলো ঢাকা মহানগরীর অংশ।
দৌড় সালাউদ্দিনের কথা নিশ্চয় কেউ ভুলে যায় নাই। শনির-আখড়ায় কিন্তু আন্দোলন হয়েছিলো কারণ সেখানে দিন,রাত ২৪ ঘন্টায় ১৩ থেকে ১৫ ঘন্টা লোডশেডিং হতো। এ ধরনের কথা যদি প্রথম-আলোর মত বড় পত্রিকাতে আসে, তবে দেখা যাবে, ধানমন্ডি তে লোডশেডিং কমে গেলে বলা হবে ঢাকায় আর লোডশেডিং হয় না। অথচ তখন ও হয়তো ঐ সব এলাকায় দিন রাত লোডশেডিং হতে থাকবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


