শহুরে সভ্যতার আয়না এই বিশ্রী নদর্মায়
পথ চলতে হঠাৎ প্রকৃতির সুখ আহরনে,
আশেপাশে দৃস্টির হাওয়া খুব কাছে
বিবর্ণ পলিথিনে ফুটপাথ সংসার
ষেন অসীম আসমানে টুকরো জমিন নেই,
রাজাদের সংলাপ উন্নয়ন চিএ হয়ে দৃশমান
রাজপথ শিশুর ফুলে উঠা কালো পেট,
পাশেই আইল্যান্ডে মানবী শুকনো ফুল হয়ে
ঘুমন্ত রাতভর ফেরারী যে শরীর ক্লান্ত,
এটাই বাংলাদেশ নাম জীবন স্রোত;
হঠাৎ ছুঁয়ে গেল তপ্ত বিস্বাদ বাতাস
অবিরম রাস্তার মানব চাকায় যার শ্বাস প্রশ্বাস,
দুরে পণ্যের প্রসরায় অবিরাম স্লোগানে আজন্ম দখল
ঘোলাটে চোখে বেঁচে থাকার একরঙ্গা ছিন্নমুল,
সংবিধানে অক্ষর বন্দী অধিকার সাক্ষী হয়ে
ভাঙ্গা ল্যাম্পপোস্ট উলঙ্গ ম্যানহোল পাশেই
নিয়মের জালে খোঁড়াখূড়ি সভ্য নগরে,
উচু উচু দালানের কত শত বন্ধ বারান্দায়
দাড়িয়ে হারায় কিশোরের বন্ধ ছেলেবেলা,
বাকাট্রা স্বপ্নে তাকিয়ে ধুসর জীবন দেয়াল
এ যে গৃহপরিচালিকা ছাদে বন্দী শ্রমে একা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



