আইসিসি আয়োজন করছে সর্বকালের সেরা ওয়ান ডে ইন্টারন্যাশনাল ক্রিকেট ম্যাচ নির্বাচন। ইন্টারনেটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। মনোনয়ন পাওয়া মোট ১০টি ম্যাচ থেকে আপনিও ভোট করতে পারেন বাংলাদেশের মনোনয়ন পাওয়া একমাত্র বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার ম্যাচটিকে। মোহাম্মদ আশরাফুলের মাত্র ১০১ বলে ১০০ রান, অধিনায়ক হাবিবুল বাশার সুমনের ৪৭ রান ও তাপস বৈশ্য'র ৩ উইকেট (ঐ ম্যাচের স্কোরকার্ড দেখতে এখানে ক্লিক করুন )এবং দলের সকলের খুবই ভালো নৈপুণ্যের সুবাদে ২০০৫ সালের ১৮ জুন কার্ডিফে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলকে ৫ উইকেটে পরাজিত করার সেই ঐতিহাসিক ম্যাচটিকে ভোট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন..... (ধাপের সংখ্যা বেশী কিন্তু খুবই সহজ প্রক্রিয়া...)
ধাপ-১ : এখানে ক্লিক করুন (নতুন উইন্ডোতে একটি নতুন পেইজ ওপেন হবে)
ধাপ-২ : যে পেইজটি আসবে সেখান থেকে মনোনীত মোট দশটি ম্যাচ থেকে বাংলাদেশ বনাম অস্টেলিয়ার ম্যাচটিকে খুঁজে বের করুন এবং ঐ ম্যাচের বিবরণের নিচে "Select" লেখা বক্সে সিলেক্ট করুন।
ধাপ-৩ : এবার পেইজের নিচের দিকে এসে "Personal Details" এর অন্তর্ভূক্ত ঘরসমূহে আপনার Name, Email ID ও Country অবশ্যই লিখুন।
ধাপ-৪ : এবার নিচের দিকে দুটি Privacy policies অবশ্যই সিলেক্ট করা আছে কি-না তা নিশ্চিত হয়ে নিন। (আপনি চাইলে privacy policies-সমূহে সিলেক্ট করার পূর্বে সে গুলো নির্দিষ্ট স্থানে ক্লিক করে পড়ে তারপর সম্মতি দিতে পারেন।)
ধাপ-৫ : এবার নিচের দিকে "SUBMIT" বাটনে ক্লিক করুন।
ধাপ-৬ : এবার আপনার ইমেইল-এর ইনবক্স (Inbox) চেক করুন। সেখানে আইসিসি থেকে প্রেরিত ই-মেইলে সংযুক্ত লিকংকে ক্লিক করে আপনার ভোট প্রদান নিশ্চিত করুন।
লক্ষ্য করুনঃ-
* ভোট প্রদানের শেষ সময় ২ জানুয়ারী ২০১১ দুবাই স্থানীয় সময় মধ্য রাত পর্যন্ত (GMT+4)।
* একটি ই-মেইল অ্যাড্রেস থেকে মাত্র একটি ম্যাচকে এবং মাত্র একবারই ভোট প্রদান করা যাবে।
* অবশ্যই আপনার ইনবক্স চেক করে আইসিসি থেকে প্রেরিত মেই-মেইলে সংযুক্ত লিকংকে ক্লিক করে আপনার ভোট প্রদান নিশ্চিত করুন। নইলে আপনার ভোট প্রদান অসম্পূর্ণ রয়ে যাবে।
* আপনি নিজে ভোট দিন এবং ভোটের ব্যাপারে জোর প্রচারণা চালান।
টিপসঃ- * যেহেতু একটি ই-মেইল অ্যাড্রেস একটিই এবং একবারই ভোট দেওয়া যাবে সেহেতু একাধিক ই-মেইল থেকে একাধিক ভোট প্রদানের দায়িত্ব আপনার-আমার-সকলের।
>>>সর্বশেষে আরেকটি বিশেষ অনুরোধ, প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে অবশ্যই অবশ্যই অবশ্যই সুন্দরবন-কে ভোট করুন। আর সুন্দরবনকে ভোট করতে এখানে ক্লিক করে সহজ টিউটোরিয়ালটি পড়ুন এবং ধাপগুলো অনুসরণ করুন.....
ফয়জুল ইসলাম
২৪.১২.২০১০
আইসিসি'র সর্বকালের সেরা ODI : ভোট করুন বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া'র ম্যাচটি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।