আমার নানা মুক্তিযোদ্ধা । আজও আমরা জানতে পারিনি তার লাশ কোথায়। তিনি কি পেয়েছেন, কারা কি পেয়েছে সবই আমরা জানি। কারা কোথায় ইতিহাসের কোন পৃর্ষ্টা পূর্নমুদ্রন করেছে তাও এ জাতির জানতে বেশিদিন বাকি নাই।
রাজাকার যারা তাদের সাজা হোক। তাদের সাজা হওয়া উচিত, কিন্তু তাই বলে আপনাদের মত চেতনাবোধি মানুষরা এতদিন দেরি করলেন কেন? আপনারা যারা দালালী কর্ম করেন, তারাও তো ক্ষমতায় ছিলেন, আপনাদের বস্-রা একসময় ক্ষমতায় ছিলেন, আপনাদের হাতে অস্ত্র ছিল, রক্ষী বাহিনী ছিল, কেটে টুকরো টুকরো করে দিতেন, জাতি তো আপনাদের কাছে জানতে চায়, কেন করেননি? কোন গোপন রহস্য? নাকি কোন ফায়দা? নাকি আপনাদের মাঝেও এমন অনেককে খুঁজে পাওয়া যায়।
আর একটি প্রশ্ন পরিস্কার হওয়া দরকার। জামায়াত ইসলামী রাজাকার নাকি গোলাম আযম প্রমুখ কতিপয় জামায়াতী ব্যক্তি, কতিপয় প্রগতিশীল ব্যক্তি, কতিপয় সুবিদাভোগী ব্যক্তি রাজাকার। এরা আসলে কারা? শুধু জামায়াতের উপর দায়ভার দিয়ে আপনারা কি অন্য কোন এজেন্টদের রক্ষা করতে চাচ্ছেন না?
কঠিন শাস্তি হোক, সমস্ত রাজাকারের, আলবদরের, আপনাদের মত উগ্র মেধা ধ্বংসকারী প্রগতিশীলদের। যাদের মিথ্যা তথ্য দেশের বারোটা বাজাতে সহায়তা করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

