somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের জাতীয় পতাকার ইতিহাস

২৮ শে জানুয়ারি, ২০১০ ভোর ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইউসূফ সালাহউদ্দীন আহমদ:
‘আমাদের সময়’ ১৭ নভেম্বর ২০০৯ সংখ্যায় প্রকাশিত ‘স্বাধীনতা পদক: শিবনারায়ণ দাস ও আমাদের দায়ভার’ শীর্ষক লেখাটি পড়লাম। আমি লেখককে তার খণ্ডিত সত্য বক্তব্যের জন্য দোষারোপ করব না। তবে আমাদের শ্রদ্ধেয় শিবনারায়ণ দাস, আমার প্রিয় শিবুদা এই লেখাটি প্রকাশের আগে দেখেননি সেটাই আশা করব। কারণ তিনি যদি দেখতেন তাহলে নিশ্চয়ই বাংলাদেশের পতাকার ইতিহাস সম্পর্কে এই ভুল এবং একপেশে বক্তব্য ছাপাতে দিতেন না।

আসুন দেখি বাংলাদেশের পতাকা তৈরির প্রকৃত ইতিহাস কী? আশা করি শিবুদা এবং আরো যারা এর সঙ্গে জড়িত ছিলেন তারা আমার সঙ্গে একমত হবেন।

১৯৬৯ সাল। ঢাকা সেনানিবাসের ১৪ পদাতিক বাহিনীর সদর দফতরে স্থাপিত ট্রাইবুনালে তখন বিচার চলছিল তথাকথিত ‘আগরতলা ষড়যন্ত্র মামলার’ আসামিদের। ’৬৯-এর চলমান ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানি সামরিকচক্র যখন বুঝতে পারল এই মিথ্যা প্রহসনের মামলা আর চালিয়ে যেতে পারবে না তখনই তারা সামরিক ব্যারাকে বন্দি সার্জেন্ট জহুরুল হককে নির্বিচারে গুলি করে হত্যা করে। অজুহাতÑ তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। সেদিন ছিল ১৯৬৯ সালের ১৫ ফেব্র“য়ারি।

আমরা যারা সেদিন রাজপথে আন্দোলন করছিলাম এবং বুকের মাঝে এক স্বাধীন বাংলাদেশের স্বপ্ন লালন করছিলাম তাদের কাছে সার্জেন্ট জহুরুল হকের হত্যাকাণ্ড ছিল সশস্ত্র মুক্তিযুদ্ধের দামামা।

ইতোমধ্যে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের তোড়ে ভেস্তে যায় আগরতলা ষড়যন্ত্র মামলার পাতানো বিচারের খেলা। বাংলার সংগ্রামী জনতা তাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছিনিয়ে আনে কারাগার থেকে। পাকিস্তানি সেনা প্রশাসনের এ পরাজয়ের পটভূমিতে ক্ষমতার হাত-বদল হলো আর একবার। ১৯৬৯-এর ২৫ মার্চ আইয়ুব খানের স্থলাভিষিক্ত হলেন জেনারেল ইয়াহিয়া খান। জারি করলেন ফের মার্শাল ল’। সকল রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ হলো।

তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ছিল একটি নিয়মতান্ত্রিক ছাত্র সংগঠন। আগরতলা ষড়যন্ত্র মামলার প্রেক্ষাপটে ছাত্রলীগ অন্যান্য ছাত্র সংগঠনের সঙ্গে ১১ দফা আন্দোলনের মাধ্যমে ’৬৯-এর গণঅভ্যুত্থানের সূচনা করে। এ নিয়মতান্ত্রিক আন্দোলনের আড়ালে ছাত্রলীগের একটি হার্ডকোর গ্র“প সিরাজুল আলম খানের নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। শিবুদা, আমি ও আরো অনেকে এ গ্র“পে সক্রিয় ছিলাম। প্রয়াত কাজী আরেফ আহমেদ ছিলেন সেকেন্ড-ইন-কমান্ড। এ সম্বন্ধে বিস্তারিত অন্য সময় লিখব। ইয়াহিয়ার মার্শাল ল’ নিয়মতান্ত্রিক আন্দোলন বন্ধ করলেও ছাত্রলীগের এ হার্ডকোর গ্র“পের প্রস্তুতি থাকে অব্যাহত। সার্জেন্ট জহুরুল হকের নির্মম হত্যাকাণ্ডের দিন স্মরণে আমরা গঠন করলাম ‘ফেব্র“য়ারি ১৫ বাহিনী’। মুক্তিযুদ্ধের লক্ষ্যে পরিকল্পিত প্রথম সশস্ত্রবাহিনী।

১৯৬৯-এর শেষের দিকে ইয়াহিয়া খান ১৯৭০ সালের ৫ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেয়। তদনুযায়ী ’৭০-এর জানুয়ারি থেকে রাজনৈতিক কার্যকলাপ শুরু হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নির্বাচনি প্রচারণা শুরু করেন ঐতিহাসিক ৬ দফা দিবস ৭ জুন। ঐ দিন রেসকোর্স ময়দানে প্রথম নির্বাচনি সভার প্রস্তুতি গ্রহণ করা হয়। ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিলাম ঐ দিন পল্টন ময়দানে (রেসকোর্সে সভার আগে) কুচকাওয়াজের মাধ্যমে বঙ্গবন্ধুর হাত থেকে বাহিনী পতাকা (রেজিমেন্টাল কালার) গ্রহণ করে ‘ফেব্র“য়ারি ১৫ বাহিনী’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে।

শুরু হয়ে গেল প্রস্তুতি। ছাত্রলীগের সাংগঠনিক কাঠামোয় লালিত বিপুলসংখ্যক হার্ডকোর সদস্য তৈরি করা হলো ৭ জুন ইকবাল হল (বর্তমানে সার্জেন্ট জহুরুল হক হল) থেকে মিছিল করে পল্টন ময়দানে যাওয়ার জন্য। এখন প্রশ্ন হলোÑ কেমন হবে বাহিনী পতাকা। এই বাহিনীর সঙ্গে নেতৃস্থানীয় যারা জড়িত ছিলেন তাদের মধ্যে আসম আব্দুর রব, কাজী আরেফ আহমেদ, শেখ শহিদুল ইসলাম, মনিরুল ইসলাম (মার্শাল মনি), হাসানুল হক ইনু, শরীফ নুরুল আম্বিয়া, চিশতি শাহ্ হেলালুর রহমান, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, শিবনারায়ণ দাস, আব্দুল্লাহ সানি, মইনুল ইসলাম চৌধুরী, গোলাম ফারুক, ফিরোজ শাহ্, খসরু ভাই (পুরো নাম মনে নেই) উল্লেখযোগ্য।

পতাকা তৈরি নিয়ে মিটিংয়ে বসলাম আমরা ইকবাল হলের ১০৮ নং কক্ষে। এ কক্ষটি বরাদ্দ ছিল তৎকালীন ছাত্রনেতা আসম আব্দুুর রবের নামে। কাজী আরেফ আহমেদের প্রস্তাব অনুযায়ী সিদ্ধান্ত হলো পতাকায় সবুজ জমিনের ওপর থাকবে একটি লাল বৃত্ত, আর লাল বৃত্তের মাঝে থাকবে পূর্ব পাকিস্তানের মানচিত্র। সবুজ জমিন বাংলার চির সবুজের প্রতীক, লাল সূর্য রক্তে রাঙা হয়ে উঠবে স্বাধীনতার সূর্য আর জš§ নেবে একটি নতুন দেশÑ সোনালি আঁশের রঙে হবে তার পরিচয়। লাল বৃত্তের মাঝখানে সোনালি রঙ্গের মানচিত্র তারই প্রতীক। সিদ্ধান্ত অনুযায়ী সবাই কাজে নেমে পড়লাম। খসরু ভাই গেল তখন বলাকা সিনেমা হলের চারতলায় এক বিহারি দরজির দোকানে। বড় এক টুকরা সবুজ কাপড়ের মাঝে সেলাই করে আনলেন লাল বৃত্তাকার সূর্যের প্রতীক। এখন হলো আরেক সমস্যা। পূর্ব পাকিস্তানের মানচিত্র। সিদ্ধান্ত হলো ওটা লাল বৃত্তের মাঝে রঙ দিয়ে আঁকা হবে। আঁকাআঁকিতে কুমিল্লার শিবুদার হাত ছিল ভালো। তিনি বললেন ‘আমি বাপু পেইন্ট করতে পারব, তবে মানচিত্র আঁকতে আমি পারব না’। কী করা যায়? ঠিক করলাম হাসানুল হক ইনু আর আমি পূর্ব পাকিস্তানের মানচিত্র ট্রেসিং পেপারে ট্রেস করে নিয়ে আসব। আমরা গেলাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন জিন্নাহ্ হলে (বর্তমানে তিতুমীর হল)। উল্লেখ্য, আমি এবং ইনু ভাই উভয়েই তখন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র। জিন্নাহ্ হলে ৪০৮ নং কক্ষে থাকেন এনামুল হক (ইনু ভাইয়ের কাজিন)। তার কাছ থেকে অ্যাটলাস নিলাম। ট্রেসিং পেপারে আঁকলাম পূর্ব পাকিস্তানের মানচিত্র। নিয়ে এলাম ইকবাল হলের ১০৮নং কক্ষে। বাকি সবাই সেখানে অপেক্ষা করছিল। শিবুদা তার নিপুণ হাতে ট্রেসিং পেপার থেকে পূর্ব পাকিস্তানের মানচিত্র আঁকলেন লাল বৃত্তের মাঝে। তাতে দিলেন সোনালি রঙ। তৈরি হয়ে গেল ফেব্র“য়ারি ১৫ বাহিনীর পতাকা।

পরদিন অর্থাৎ ৭ জুন আমরা আসম আব্দুুর রব ও শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে সুশৃঙ্খল মিছিল নিয়ে ইকবাল হল থেকে গেলাম পল্টন ময়দানে। সেখানে মঞ্চে দাঁড়ানো ‘বঙ্গবন্ধু ফেব্র“য়ারি ১৫ বাহিনী’র অভিবাদন গ্রহণ করলেন এবং বাহিনীর পক্ষে আসম আব্দুুর রব ইকবাল হলের ১০৮ নং কক্ষে তৈরি পতাকা বঙ্গবন্ধুর হাত থেকে গ্রহণ করলেন আনুষ্ঠানিকভাবে। এই সেই পতাকা যা উড়ল বাংলার ঘরে ঘরে স্বাধীন বাংলার পতাকা হয়ে। এই পতাকাটিই ১৯৭১ সালে ছাত্রনেতা শাজাহান সিরাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে বিশাল ছাত্র জমায়েতে স্বাধীন বাংলাদেশের পতাকা হিসেবে ঘোষণা দেন।

বাংলাদেশের স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী এ পতাকা থেকে বাংলাদেশের মানচিত্রটি বাদ দিয়ে বাংলাদেশের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করা হয়। আমি এখানে যাদের নাম উল্লেখ করেছি তাদের মাঝে যারা আজো বেঁচে আছেন তারা এই ইতিহাসের সাক্ষী।

লেখক: যুক্তরাষ্ট্র প্রবাসী


----------------------------------------------------------------------

বাংলাদেশের জাতীয় পতাকা
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
• Ten things you may not know about images on Wikipedia •
ঝাঁপ দাও: পরিভ্রমন, অনুসন্ধান
FIAV 111000.svg জাতীয় পতাকা। পতাকার অনুপাত ৩:৫
FIAV 000100.svg Civil ensign. Flag Ratio: 1:2
FIAV 000001.svg Naval ensign. Flag Ratio: 1:2
The first flag of an Independent Bangladesh with the country map that does not exist in the current flag.
১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই স্থানেই বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়

বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদিয়মান সূর্য, স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারীদের রক্তের প্রতীক। বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারীভাবে গৃহীত হয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে ব্যবহৃত পতাকার উপর ভিত্তি করে এই পতাকা নির্ধারণ করা হয়, তখন মধ্যের লাল বৃত্তে বাংলাদেশের মানচিত্র ছিল, পরবর্তীতে পতাকাকে সহজ করতেই, মানচিত্রটি বাদ দেয়া হয়। বাংলাদেশের জাতীয় পতাকা, জাপানের জাতীয় পতাকার সাথে মিল রয়েছে, কিন্তু পার্থক্য হচ্ছে বাংলাদেশের সবুজের স্থলে, জাপানীরা সাদা ব্যবহার করে। লাল বৃত্তটি একপাশে একটু চাপানো হয়েছে, পতাকা যখন উড়বে তখন যেন এটি পতাকার মাঝখানে দেখা যায়।

আদি পতাকাটি এঁকেছিলেন স্বভাব আঁকিয়ে ছাত্রনেতা শিবনারায়ন দাশ[১]। আ.স.ম. আব্দুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ইতিহাসে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ১৯৭১ সালের মার্চ ১৩ তে। শেখ মুজিবর রহমান মার্চ ২৩ তারিখে তাঁর বাসভবনে, স্বাধীনতা ঘোষনার প্রাক্কালে পতাকা উত্তোলন করেছিলেন। ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমানের সরকার শিবনারায়ন দাশের ডিজাইন কৃত পতাকার মাঝে মানচিত্রটি বাদ দিয়ে পতাকার মাপ, রঙ, ও তার ব্যাখ্যা সম্বলিত একটি প্রতিবেদন দিতে বলে পটূয়া কামরুল হাসানকে। কামরুল হাসান দ্বারা পরিমার্জিত রূপটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা[২] [৩]।
[সম্পাদনা] তথ্য সূত্র

1. ↑ দৈনিক আমাদের সময়, ডিসেম্বর ১৮, ২০০৭
2. ↑ দৈনিক আমাদের সময়, ডিসেম্বর ১৮, ২০০৭
3. ↑ কামরুল হাসান-বাংলাপিডিয়া ফেব্রুয়ারি ২০০৭

সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১০ ভোর ৬:০৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×