somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০০৮-০৯ অর্থবছরে ভুটান থেকে এক কোটি ২১ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। আর ভুটানে রপ্তানি করেছে ৬ লাখ মার্কিন ডলারের পণ্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভুটানের মত দেশের সাতে এই অবস্তা?

২০০৮-০৯ অর্থবছরে ভুটান থেকে এক কোটি ২১ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। আর ভুটানে রপ্তানি করেছে ৬ লাখ মার্কিন ডলারের পণ্য।
---------------------------------------------------------------
'ভুটানের ১৮ পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে'


Wed, Feb 3rd, 2010 8:30 pm BdST

Dial 2324 from your mobile for latest news
ঢাকা, ফেব্র"য়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী এক মাসের মধ্যেই ভুটানের ১৮টি পণ্য বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশ করতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী ফারুক খান।

বুধবার একটি ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

২৪ সদস্যের এ প্রতিনিধিদলের শুক্রবার ভুটান সফরে যাওয়ার কথা। এর নেতৃত্ব দিচ্ছেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ-এর সভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরী।

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভুটান সফরের সময় সেদেশের ১৮টি পণ্যকে বাংলাদেশে শুল্কমুক্ত সুবিধায় প্রবেশাধিকার দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছিলেন। ১ জানুয়ারি থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল।

"কিন্তু ভুটান ১৮টি পণ্যের তালিকা দিয়ে পরে নতুন করে সংযোজনের জন্য ৮টি পণ্য প্রত্যাহার করে। একারণেই দেরি হচ্ছে। আমরা আশা করছি আগামী এক মাসের মধ্যেই ভুটানের ১৮টি পণ্য শুল্কমুক্ত প্রবেশাধিকার পাবে", বলেন ফারুক খান।

তিনি জানান, এ ১৮টি পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, রাসায়নিক দ্রব্য এবং চুনাপাথরসহ চুন তৈরির বিভিন্ন কাঁচামাল।

বাণিজ্যমন্ত্রী বলেন, "এসব পণ্য আসায় আমাদের অনেক উপকার হবে। যেমন আমাদের যখন ফুলকপির মৌসুম নয় তখন ভুটানে ফুলকপি উৎপাদিত হয়। তাই মৌসুম না থাকলেও আমরা এ ধরনের শাকসবজি পাবো।"

২০০৮-০৯ অর্থবছরে ভুটান থেকে এক কোটি ২১ লাখ মার্কিন ডলারের পণ্য আমদানি করে বাংলাদেশ। আর ভুটানে রপ্তানি করেছে ৬ লাখ মার্কিন ডলারের পণ্য।

বাংলাদেশ সাধারণত ভুটান থেকে ফল ও ফলের রস, প্রক্রিয়াজাত খাদ্য, শাকসবজি, রাসায়নিক দ্রব্য প্রভৃতি আমদানি করে। আর সেদেশে রপ্তানি তালিকায় রয়েছে ঔষধ, পোশাক, হিমায়িত খাবার প্রভৃতি।

সফরকালে ব্যবসায়ী প্রতিনিধিদলটি দুদেশের বাণিজ্য বাড়ানোর বিষয়ে ভুটানের সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

ফারুক খান আরো বলেন, "দুদেশের মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে খুব ভালো সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় ভুটানের ট্রানজিটের বিষয়ে কথা হয়েছে। আমরা এ বিষয়ে অনেকটা এগিয়ে গেছি। রেলপথসহ অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এইচএ/২০১৮ ঘ.
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১১:১৫
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×