সারা বিশ্বের সবচেয়ে বড় বীচ কক্সবাজারে যাবার জন্য কোন ট্রেন নাই,গোপালগন্জ যাবার জন্য ১১০০ কোটি টাকা ব্যয়ে ট্রেন হচ্ছে --চাষী ছাগু
----------------------------------------------------------------
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চট্টগ্রাম-কক্সবাজার রেল লাইন হচ্ছে
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন মিটারগেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।
ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-
Click This Link
চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সিঙ্গেল লাইন মিটারগেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণের জন্য একটি প্রকল্প অনুমোদন করেছে সরকার।
পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার জানান, এটি বাংলাদেশ-মায়ানমার সীমান্তের গুণদুম পর্যন্ত বি�তৃত হবে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে ১,৮৫২ কোটি টাকা ব্যয়সাপেক্ষ প্রকল্পটি অনুমোদন করা হয়।
একনেক বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "সিঙ্গেল লাইন রেলওয়ে ট্র্যাকটি গুণদুম সীমান্ত পর্যন্ত বি�তৃত করার উদ্দেশ্য হল চীনের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং ট্রান্স এশিয়ান রেলওয়ের জন্য করিডোরের ব্যবস্থা রাখা।"
তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়নে ৬৭০ কোটি টাকার যোগান আসবে রাষ্ট্রীয় কোষাগার থেকে। বাকি ১,১৮২ কোটি টাকা বৈদেশিক সহায়তা হিসেবে আসবে।
এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এই প্রকল্পে অর্থ সহায়তা দিতে আগ্রহী বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, "তহবিল সংগ্রহে চীনের সঙ্গেও আলাপ চলছে।"
'দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মায়ানমারের সীমান্তবর্তী গুণদুম পর্যন্ত সিঙ্গেল লাইন মিটারগেজ রেলওয়ে ট্র্যাক নির্মাণ প্রকল্প' এর বাস্তবায়ন ২০১০ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
একনেক বৈঠকে এই প্রকল্পটিসহ ৪,০৪৪ কোটি টাকা ব্যয়সাপেক্ষ আটটি প্রকল্প অনুমোদন করা হয়।
এর মধ্যে রয়েছে গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্প, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন চতুর্থ পর্যায় প্রকল্প, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 'টু-ডি সাইসমিক সার্ভে আন্ডার ফাস্ট ট্র্যাক প্রোগ্রাম প্রকল্প', বৃহত্তর ফরিদপুর গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়), সমন্বিত মান সম্পন্ন উদ্যান উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়), স্পেশাল রুরাল ওয়াটার সাপ্লাই প্রজেক্ট ইত্যাদি।
--------------------------------------------------------------------------
চাষী ছাগু
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



