রুমানা মনজুরকে নির্যাতনকারী স্বামী হাসান সাইদ গ্রেপ্তার
১৫ ই জুন, ২০১১ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রুমানা মনজুরকে নির্যাতনের ঘটনায় মহানগর গোয়েন্দা পুলিশ তাঁর স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার করেছে। আজ বুধবার বেলা সোয়া দুইটার দিকে রাজধানীর উত্তর মুগদার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বর্তমানের তাঁকে ডিবি পুলিশের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হচ্ছে।
গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখার অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান জানান, আজ সকালে হাসান সাইদকে খুঁজতে দুই-তিন জায়গায় অভিযান চালানো হয়। পরে সাইদ উত্তর মুগদার একটি বাসায় অবস্থান করছে বলে তাঁদের কাছে খবর আসে। এরই ভিত্তিতে ডিবি পুলিশ দুপুরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
৫ জুন ধানমন্ডির বাসায় স্বামী হাসান সাইদের নির্যাতনের শিকার হন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক রুমানা মনজুর। পরদিন তাঁর বাবা মনজুর হোসেন বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা করেন। তবে এখন পর্যন্ত পুলিশ সাইদকে গ্রেপ্তার করতে পারেনি।
গুরুতর আহত রুমানা আট দিন রাজধানী ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। গতকাল মঙ্গলবার তাঁকে উন্নত চিকিত্সার জন্য ভারতে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতনে রুমানার বাঁ-চোখ নষ্ট হয়ে গেছে এবং ডান চোখের অবস্থাও আশঙ্কাজনক বলে এখানকার চিকিত্সকেরা জানিয়েছেন।
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন