একটু অবিশ্বাস্য হলেও সত্য যে,
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
↓
ভারতের উত্তর প্রদেশের ৪০ বছর বয়সী কৃষ্ণ
পাল মৃত্যুর দিনটি স্মরণীয়
করে রাখতে ১২.১২.১২
তারিখটিকে বেছে নিলেন। গত বুধবার
গাজিয়াবাদের প্রতাপবিহার এলাকায়
অবস্থিত ৮০ ফুট উঁচু একটি পানির ট্যাংক
থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।
মৃত্যুর আগে লেখা ১২ পৃষ্ঠার
‘আত্মহননবিষয়ক’ পত্রে কৃষ্ণ পাল
দাবি করেন, ঈশ্বরের
ইচ্ছা অনুযায়ী তিনি ১২.১২.১৯৭২
তারিখে জন্মেছিলেন। ২০১২ সালের ১২তম
মাসের ১২ তারিখের ১২টা বেজে ১২
মিনিটে জীবনাবসান ঘটাতে চান তিনি।
তবে স্কুলের সনদে তাঁর জন্মতারিখ
১০.১০.১৯৭২ লিপিবদ্ধ করিয়েছিলেন
বলে জানান কৃষ্ণের মা-বাবা।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ
গিয়ে তাঁকে আত্মহত্যায় বাধা দেওয়ার
চেষ্টা করে। এ পরিস্থিতিতে কৃষ্ণ ১২টা ১২
মিনিট ১২ সেকেন্ডে আত্মহত্যার সিদ্ধান্ত
পরিবর্তন করে ১১টা ৫ মিনিটেই ট্যাংক
থেকে ঝাঁপিয়ে পড়েন। পুলিশ তাঁকে উদ্ধার
করে এমএমজি হাসপাতালে নিয়ে গেলে
চিকিৎসকেরা কৃষ্ণকে মৃত ঘোষণা করেন।
বুলান্দশার জেলার নারোরা শহরের
অধিবাসী কৃষ্ণ
একটি নার্সারি পরিচালনা করতেন।
তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক
ছেলে রেখে গেছেন। টাইমস অব ইন্ডিয়া।
আমার মন্তব্য:
(গাধা, গর্দভের কাছেই কোন একটি দিন
বিষেশ হয় আর জ্ঞানী ও গুণীদের
কাছে প্রতিটি দিন ই বিষেশ তারা প্রতিদিনই
ইতিহাসের পাতাকে সমৃদ্ধ করে)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১২ সকাল ১০:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



