আমার প্রিয় পোস্ট

কবিতার ফাঁসি

১৬ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৫

শেয়ারঃ
0 0 0

একটু পরেই শহরের ঠিক মধ্যখানে
একটি কবিতাকে ফাঁসিতে ঝুলানো হবে।

কবিতার অপরাধ, কবিতা নারীকে সুন্দর
এবং ফুলকে পবিত্র বলেছিলো।
কবিতার অপরাধ, কবিতা প্রজাপতির ডানায় ডানায়
ফুলের রেণু ছড়িয়ে দিতে চেয়েছিলো।
কবিতার অপরাধ, কবিতা জ্যোৎøার শরীর মেখেমেখে
বাঁশিতে নতুন সুর তুলতে চেয়েছিলো।
কবিতার অপরাধ, কবিতার বাঁশির সুরে সুরে
কালো ভ্রমরগুলো নিষ্ফল শষ্য ক্ষেতে
পরাগায়নে ব্যস্ত হয়ে উঠেছিলো।

গতরাতে এর জন্য প্রতিবাদ সভা হয়ে গেছে ;
আকাশের তারা এবং চাঁদ মৌন মিছিল
করতে করতে পৃথিবী প্রদক্ষীণ করে গেছে।
সকালে একদল প্রজাপতি শিশিরের মধ্যে
রেনুর স্লোগান ছড়িয়ে দিয়ে গেলো।
আকাশে একদল মেঘ প্লেকার্ড হাতে
প্রতিবাদ সভায় ছুটে এসেছিলো।
ছুটতে ছুটতে ওরা ক্লান্ত হয়ে কেঁদেছিলো খুব-
কান্না, নদী ও ঝর্ণা হয়ে সমুদ্রে চলে গেছে।

একটু পরেই শহরের ঠিক মধ্যখানে
একটি কবিতাকে ফাঁসিতে ঝুলানো হবে।
ফাঁসির উৎসব দেখতে নারী ও নারীর খোঁপায় করে
ফুলেরা আস্তে আস্তে গুরু গম্ভীর ভাবে আসবে।



কবিতার ফাঁসি হয়ে গেলে নারী ও ফুলেরা
কবিতার হীম শীতল শরীর
আকাশের নীল গেলাব দিয়ে ঢেকে
জ্যেৎøার খাটিয়ায় করে নিয়ে যাবে।

তারপর ওরা অনন্ত কালের জন্য কবিতাকে
ওদের হৃদয়ের মধ্যখানে রেখে দেবে।

অবশেষে নারী ফুল জ্যোৎøা প্রজাপতি
এরা সবাই মিলে লিখবে
একটি নতুন ছন্দবদ্ধ সুন্দর কবিতা।





উৎসর্গ

স্বৈরাচারীর হিংস্র আক্রোসে কর্ণেল তাহের সহ যে সকল সূর্য সন্তানেরা
সত্য সুন্দরের জন্য জীবন আত্মাহুতি দিয়েছেন, তাঁদের
বিদেহী আত্মার প্রতি উৎসর্গকৃত।


 

প্রকাশ করা হয়েছে: কবিতা  বিভাগে । সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০০৮ রাত ৯:৪৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুলাই, ২০০৭ রাত ৮:৫৮
ত্রিভুজ বলেছেন: যাক, কবিতা তাহলে চান্দাবাজি করে নাই.. :)

জাষ্ট কিডিং...
ভাল লাগলো..
৩. ১৬ ই জুলাই, ২০০৭ রাত ৯:১৬
মোসতাকিম রাহী বলেছেন: চমত্কার! ক্যারি অন, ম্যান!
৫. ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১০:০৬
নুরুল আলম মাসুদ বলেছেন: দাদা বেশ তো জমিয়েছেন, ভালো।
৬. ১৯ শে জুলাই, ২০০৭ রাত ১০:২৭
নুরুল আলম মাসুদ বলেছেন: সে কি বলছেন, আপনি আছেন বলেই তো দম নিচ্ছি

 

মোট সময় লেগেছে ০.৯১২৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
mhfoez@gmail.co

বাংলাদেশকে দেখি অবারিত চোখ দিয়ে। হৃদয় দিয়ে সকল মানুষকে অনুভব করতে চেষ্টা করি। মানুষই আমার পূজনীয় মানুষই আমার অনুপ্রেরনা।

বাংলার সবুজ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ