আমার প্রিয় পোস্ট

মুষ্টিচাল

০৩ রা আগস্ট, ২০০৭ রাত ১০:৩৩

শেয়ার করুন:                   Facebook


মুষ্টিচাল বাংলার গ্রামীণ জনপদের এক ঐতিহ্যবাহী প্রাচীন সংস্কৃতি। যুগযুগ ধরে গ্রামীণ নারীরা প্রতিদিনের রান্নার চাল থেকে একমুঠো চাল তুলে আলাদা হাঁড়িতে জমাকরে রাখে। পরে কখনো অভাব পড়লে অথবা প্রয়োজন পড়লে প্রতিদিনের এই জমানো চাল দিয়ে সে সংকট কাটিয়ে নেয়। প্রতিদিন এভাবে চাল তুলে রাখলে দৈনন্দিন রান্নার তেমন কোনো অসুবিধা হয় না। অবস্থাপন্ন পরিবারের গৃহিনীরা আবার সঞ্চয় করার লক্ষ্যেও মুষ্টিচাল তুলে রাখেন। তারপর সঞ্চিত চাল বিক্রি করে সংসারের নানান প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করেন। নারীদের উপরই ন্যস্ত থাকে পুরো সংসার। সংসারের পুরো ব্যবস্থাপনাও থাকে তাদের হাতে। পুরুষরা বহির্মুখী। প্রায়ই ঘরের খবর তাদের জানা থাকেনা। মাঝেমধ্যে সংসারে চলে টানাপোড়েন। কখনো রান্নার চালও থাকেনা ঘরে। সংসারে দুর্ভোগ পোহাতে হয় গৃহিনীদেরই। সেই দুর্ভোগ কাটানোর জন্য সতর্ক গৃহিনীরা এই ব্যবস্থাকে সুনিপুন ভাবে কাজে লাগিয়ে থাকে। বাংলার গ্রামীণ সংস্কৃতিতে মুষ্টিচাল তুলে রাখা একটি সনাতন ঐতিহ্যও বটে।

মুষ্টিচালের সনাতন এই ঐতিহ্যকে কাজে লাগিয়ে নোয়াখালীর একলাশ পুর ইউনিয়নের দালানবাড়ি এলাকার একদল নারী প্রতিদিনের রান্না থেকে একমুঠো করে চাল সংগ্রহের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হতে সচেষ্ট হচ্ছেন। এলাকার ২৮জন নারী নিজেরা উদ্যোগী হয়ে গড়ে তুলেছেন ‘মুষ্টিচাল মহিলা সমিতি’। একাজে সবাইকে উত্সাহ যুগিয়েছেন সে এলাকার একজন স্কুল শিক্ষিকা শাহানা কবির। তিনি নিজেই উদ্যোগী হয়ে ২০০০ সালে প্রথমে তাঁর বাড়িতে এ কাজ শুরু করেন। তাঁদের এ উদ্যোগে অনুপ্রাণিত হয়ে দেশের অনেক যায়গায় নারীরা সংগঠিত হয়ে এ ধরনের আরো উদ্যোগ গ্রহন করেছেন।

বাংলার গ্রামীণ নারীদের তাদের নিজস্ব ঐতিহ্য দিয়ে সঙ্গবদ্ধ করে কোনো মহ॥ত্ কাজ করার জন্য মুষ্টিচাল ঐক্য ও শক্তির রূপক হিসাবে কাজ করতে পারে।


 

প্রকাশ করা হয়েছে: ফিচার  বিভাগে ।

 

  • ২ টি মন্তব্য
  • ৯৯ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩ জনের ভাল লেগেছে, ০ জনের ভাল লাগেনি
১. ০৩ রা আগস্ট, ২০০৭ রাত ১১:২৪
comment by: রাগিব বলেছেন: +৫
২. ০৪ ঠা আগস্ট, ২০০৭ সকাল ৮:৩৩
comment by: মুকুল বলেছেন: ভালো লিখেছেন। ৫

 

 


mhfoez@gmail.co

বাংলাদেশকে দেখি অবারিত চোখ দিয়ে। হৃদয় দিয়ে সকল মানুষকে অনুভব করতে চেষ্টা করি। মানুষই আমার পূজনীয় মানুষই আমার অনুপ্রেরনা।

বাংলার সবুজ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

সর্বমোট হিট

 ১৩৮৫৯