কবিতা উৎসব '৯৭ ও জেট ডিটারজেন্ট পাউডার
১৯ শে জুন, ২০০৮ বিকাল ৩:৫৭
আমি নিঝুম দ্বীপের গাঘেঁষে অতি কষ্টে
অতি যত্নে ছুটে এসেছি এই উৎসবে।
বহু পুরানো পান্ডুলিপি থেকে ছেঁড়া মলিন
অস্বচ্ছ কবিতা অতি আদরে ভাঁজ করে নিলাম।
অসম্ভব ধূলি, কালো ধোঁয়ায় মাস্ক পরিয়ে
রিক্সা ও বাসের ঝোলা রেলিঙে চড়িয়ে
অবশেষে কবিতাকে উৎসব চত্বরে এনে ফেল্লাম।
চারদিকে কবি ও কবিতা প্রেমিক
শাড়ি ও জিন্সে প্রণয়ী কুসুম
কটি পাঞ্জাবী, এলেবেলে জুতা ও চটি
গুরু গম্ভীর কবিতার নিখুঁত আওয়াজ।
বহু অযত্নে অবহেলায় কবিতায় ময়লা ও
ঝুলো পড়ে থাকে।
মাঝে মাঝে বাসী গন্ধ বেরোয়, ত্বক ভেঙ্গে যায়,
ভেঙ্গে যায় কবিতার শরীর ও সুবাস।
উৎসব শেষে আমি ফিরে যাবো আমার গ্রামে-
তার আগে কবিতাকে জেট ডিটারজেন্ট দিয়ে
ধুয়ে মুছে স্বচ্ছ ঝকঝকে সুন্দর করে যাবো।
সুগন্ধি ডিটারজেন্ট পাউডার কবিতার রন্ধ্রে রন্ধ্রে
ময়লা সাফ করে নেবে-
কবিতাকে করে দেবে সাদা ধবধবে।
আমি সে কবিতাকে নিয়ে যাবো আমার গ্রামে
সেখানে চাঁপা অমলকির সারি, হলুদ সরিষার ক্ষেত
মেহগনি দেবদারু বনের ধার-
উৎসুক সবাই আমার ফেরার অপেক্ষায় আছে।
অপেক্ষায় আছে এক ঝাঁক খয়েরী শালিক,
আর অপেক্ষায় আছে ধূলি মাখা রৌদ্রবৃষ্টি,
বিরহ কাতর দু’টি মেঠোরঙ চঞ্চল চড়–ই ।
(৯৭ এর কবিতা উৎসবে স্পন্সর হয়েছিলো জেট ডিটারজেন্ট পাউডার)
ফকির ইলিয়াসের লেনিনের মূর্তি পড়ে কবিতাটির কথা স্বরণ হলো। তখন সে উৎসবে কবিতাকে পন্য বাজারে তোলার হয়তো উদ্যোক্তাদের অজান্তেই চেষ্টা হয়েছিলো। কবিতাটি উৎসব চত্তরেই লেখা হয়েছিলো।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
লেখক বলেছেন: ধন্যবাদ প্রণব
তৃিষত বলেছেন:
চমৎকার! + দিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ তৃষিত
যিনি আমার এলাকারই লোক।
আমার কবিবন্ধু মোহন রায়হানের আমন্ত্রণে তিনি স্পন্সর হন।
হাঁ , ধনকুবের রা মাঝে মাঝে এমন চেষ্টা তো করেন ই !!!!!!!!
লেখক বলেছেন:
ধন্যবাদ, ইলিয়াস ভাই।
সে উৎসবে রাগিব আলীকে দেখেছিলাম কবিদের মাঝে বসে হাপিত্তেস করতে। বড্ড বেমানান বিরক্তিকর ছিলো সেটা। মোহন রায়হানের বিখ্যাত লাল টুপির কদরও তিনি করতে পারেননি। ধন কুবেদের কাছে কবি ও কবিতার মর্যাদা কি কখনো পাওযা যায়? অতীত কালে ভূরি ভূরি উদাহরণ তো আছে। তবু কবিরা কেন ভুল করবে।
লেখক বলেছেন:
ধন্যবাদ মুকুল,
ধন কুবেদের কাছে কবি ও কবিতার মর্যাদা কি কখনো পাওযা যায়? অতীত কালে ভূরি ভূরি উদাহরণ তো আছে। তবু কবিরা কেন ভুল করবে। ইচ্ছে করলে ধনী হওয়া যায়। কিন্ত ইচ্ছে করলেই কবি হওয়া যায় না।
লেখক বলেছেন: ধন্যবাদ সবাক ।
কালকে কোনটার কথা বলতো?
তৌফিক বিষাদ বলেছেন:
ভালো লেগেছে কবিতাখানী। আপনি অনেক বড় কবি মানি।
লেখক বলেছেন:
জানি জানি তাও জানি
তোমারএ মধুর বাণী
লেখক বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার
হাবীব ইমন বলেছেন:
ফয়েজ মামা, অস্বীকার করে যাই না কবিতা পরিষদের পিছন ঘটনায়। তার চেয়ে ভয়াবহ তো এখন। এখনতো কবিতা পরিষদ সাম্রাজ্যবাদের আগ্রাসনে আছে। বহুজাতিব কোম্পানী গ্রামীণ ফোন স্পন্সর হয়।
আর নোয়াখালী। মেজর মান্নানের মতো লোক নোয়াখালী কবিতা উৎসবের প্রধান অতিথি।
এ উৎসব আমাদের কবিতার প্রাণময় বিকাশে সহায়ক হওয়ার কথা। কবিরা এর অতিথি হবে। কবিতা নিয়ে মাতামাতি হবে। আর এখন ?
আপনার কবিতাটা ভালো লাগতাছে।
চমৎকার আপনার উপলব্ধি। টেনে নিয়ে যাওয়ার অসাধারণ আপনার ক্ষমতাকে আমি স্যালুট জানাই।
লেখক বলেছেন:
ধন্যবাদ ইমন, একদম আমার কথাটা বলেছ। তবু কবিতা তোমাদের মত তরুণ প্রতিশ্রুতিশীল কবিদের হাত ধরে এগিয়ে যাবে।



















আপনার কবিতা দেখে লগইন হলাম:
আমি সে কবিতাকে নিয়ে যাবো আমার গ্রামে
সেখানে চাঁপা অমলকির সারি, হলুদ সরিষার ক্ষেত
মেহগনি দেবদারু বনের ধার-
উৎসুক সবাই আমার ফেরার অপেক্ষায় আছে।
অপেক্ষায় আছে এক ঝাঁক খয়েরী শালিক,
আর অপেক্ষায় আছে ধূলি মাখা রৌদ্রবৃষ্টি,
বিরহ কাতর দু’টি মেঠোরঙ চঞ্চল চড়–ই ।