বারাক ওবামার কান্না
০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:৪৪
বারাক ওবামা ইতিহাস রচনা করেছেন। একজন কৃষ্ণাঙ্গ হয়ে আমেরিকার মত শক্তিধর রাষ্ট্রের কর্ণধার হলেন। আর কয়দিন পরেই শপথ হবে তঁর। ওবামার এ জয়ে সম্ভবত: আমেরিকানদের চেয়ে তৃতীয় বিশ্বের মানূষদের উত্ফুল্লতাই লক্ষ্য করা গেছে বেশী। ওবামা যেন তৃতীয় বিশ্বের প্রতীক হয়ে গেলেন।
নির্বচনের মাত্র দুদিন আগে ওবামা কেঁদেছিলেন। তাঁর প্রিয় নানী এ ঐতিহাসিক বিজয় দেখে যেতে পারেননি। ওবামা তাঁর কাছেই মানুষ হয়েছিলেন। তাঁর নানীর চির বিদায়ে ব্যাথিত ওবামার চোখের কোণ বেয়ে অশ্রু ঝরেছিলো।
তৃতীয় বিশ্বের শিশুরাও কাঁদে। এরা কাঁদে ক্ষুধার তীব্র জ্বালায়। ওবামার অশ্রু আর এই শিশুদের আশ্রুধারা কি একই শ্রোতে বয়ে যাবে? যুদ্ধবাজ আমেরিকার বদনাম ঘুচিয়ে ওরামা কি পারবেন মানবতার আমেরিকা গড়ে তুলতে?
প্রকাশ করা হয়েছে: রোজনামচা বিভাগে ।
ওমর হাসান আল জাহিদ বলেছেন:
আমরা মানবিক আমেরিকার পাশাপাশি মানবিক বিশ্ব গড়ে তোলার স্বপ্ন দেখি ওবামার হাত ধরে।
লেখক বলেছেন: হাঁ তাই, আপনার স্বপ্ন সফল হোক।
আলাউদ্দীন বলেছেন:
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমরা মানবিক আমেরিকার পাশাপাশি মানবিক বিশ্ব গড়ে তোলার স্বপ্ন দেখি ওবামার হাত ধরে। আপনার স্বপ্ন যেন সত্যি হয়।
মাহমুদুল হক ফয়েজ বলেছেন:
পথিক!!!!!!! বলেছেন:
সংসার এত সহজ না
রাহুল বলেছেন:
ওমর হাসান আল জাহিদ বলেছেন: আমরা মানবিক আমেরিকার পাশাপাশি মানবিক বিশ্ব গড়ে তোলার স্বপ্ন দেখি ওবামার হাত ধরে।একদম মনের কথা।
ফালতু মিয়া বলেছেন:
তৃতীয় বিশ্বের শিশুরাও কাঁদে।
লেখক বলেছেন: ওরা কাঁদে খুধার জ্বালায়।
প্রণব আচার্য্য বলেছেন:
যুদ্ধবাজ আমেরিকর বদনাম ঘুচিয়ে ওরামা কি পারবেন মানবতার আমেরিকা গড়ে তুলতে?না;
(যে যায় লঙ্কায়
সেই হয় হনুমান)
লেখক বলেছেন: প্রণব ,
তবুও মানুষ আশায় বুক বাঁধে। নতুর নতুন স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে পরিবর্তনের। একটা নতুন পৃথিবীর।
লেখক বলেছেন: ধন্যবাদ মুন্না
লিপিকার বলেছেন:
ওবামার প্রতি পৃথিবীর মানুষের ভালোবাসা অসীম পর্যায়ে চলে গেছে......সময় বলে দিবে তিনি কিভাবে এই ভালোবাসার প্রতিদান দেন.....
মাহমুদুল হক ফয়েজ বলেছেন:
লেখক বলেছেন: ওবামার উপর তৃতীয় বিশ্বের মানুষের অগাধ আস্থা জন্মেছে। শত্রুও তার অনেক বাড়বে। তার কাজ তো এখনো শুরুই হয়নি।ওবামা হেরে গেলে হয়তো পরিবর্তনের পৃথিবীও হেরে যাবে।


















