সময়ের ব্যাভিচারে কেমন বদলে গিয়েছে সব,
কৃষ্ণচুড়া তবু সেজে আছে।
দুরন্ত কিশোরী বারিধারায় তবু নাঁচে।
শুধু নেই কেন যেন সেই পুরোনো কলোরব।
অবসর সময়-বিলাশ পলকের মত,
আসি আসি বলে আবার চলেও যায়।
ক্লান্ত দুচরণের শ্রান্তি কোথায়?
চলছে-চলছে টিকে থাকাই যেন মন্ত্র।
তবুও স্বপ্ন-সাধের বেঁচে থাকা।
আসবে হয়তো নেয়ামত শুভ্র মেঘের ফাঁকে,
কালো মেঘের আকাশ তাই থাকি ভরসাতে।
ভালোবাসা বুঝি সব আছে যত্ন করে রাখা।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১২ দুপুর ১:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



