৫ বছর ধরে চালু আছে জিমেইলের বেটা ভার্সন। ওয়েব ইন্ডাস্ট্রিতে এখন এটা একটা কৌতুকের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকে বেটা কে জিমেইলের নামের অংশ হিসেবেও ভাবা শুরু করেছিলেন। তবে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে “চালু” হয়েছে জিমেইলের ফুল ভার্সন!!! দীর্ঘ ৫ বছরের বেটা অবস্থায় জিমেইলে সংযোজন করা হয়েছে অনেক যুগান্তকারী ফিচার। শুরুতে ১ম বারের মত ১গিগাবাইট ফ্রী স্টোরেজ দিয়ে ইন্ডাস্ট্রি কাঁপানো জিমেইল এখন বাংলাসহ ৫৩ টি ভাষায় পাওয়া যায়। সংযুক্ত চ্যাটিং, মোবাইল অ্যাপস, ভিডিও চ্যাটিং, ফ্রী IMAP অ্যাক্সেস, ৫০ টিরও বেশী অসাধারণ ল্যাবস ফিচার সহ অনেক কিছুই জিমেইলকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। তবে যারা “বেটা” শব্দটার মায়ায় পড়ে গেছেন তারা ল্যাবস থেকে “Back to BETA” এনাবল করে দিলে বেটা লেখা দেখতে পারবেন এখনও!!!
মনে পড়ে ৫ বছর আগে জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য কতই না চেষ্টা করেছি। ইনভাইটেশন পাঠানোর মত কেউ নেই। ইনভাইটেশন “কার্ড” হাতেগোণা কিছু ইউজারকে দেয়া হত খুবই সীমিত সংখ্যায়। যারা পেত রাতারাতি নিজেদের ভিআইপি মনে করত। ফোরামে কেউ একবার ঘোষণা করলেই হইছে যে আমার কাছে জিমেইল ইনভাইটেশন কার্ড আছে, প্রাইভেট ম্যাসেজের বন্যা বয়ে যেত। আমি আমার ইনভাইটেশন কার্ড যোগাড় করেছিলাম মেয়ের নাম ব্যবহার করে!!!
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



