somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উবুন্টুর সার্চ ইন্জিন:-*!!!

০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা যারা উবুন্টু ব্যবহার করি তাদের বিভিন্ন কাজ কিভাবে করব সেটা জানতে উবুন্টুর ফোরামগুলোতে প্রায়ই ঢুঁ মারতে হয়। উবুন্টুর ফোরামগুলোতে যারা মডারেটর বা ইউজার হিসেবে আছে তারা খুবই আন্তরিক। একেবারে নবিস ইউজারকে সবচেয়ে বেসিক জিনিসটা অনেক ডিটেইলস করে বোঝাতেও তারা বিরক্ত হন না। আর, লিনাক্স ইউজাররা যেহেতু কোন না কোন ফোরামের (বা একাধিক) সদস্য তাই এগুলোর নলেজ বেস বিশাল। কেউ একটা সমস্যা নিয়ে প্রশ্ন করলে দেখা যায় ৫ জন ৫ রকম সমাধান নিয়ে এসেছে। ফোরামগুলোর এটা একটা বড় সুবিধা। কিন্তু তার পরেও সমস্যা যেটা সেটা হল সময়। ফোরামগুলোতে প্রশ্ন করলে আপনি দ্রুতই উত্তর পাবেন বলে ধরে নেয়া যায় কিন্তু তারপরেও একঘন্টার কমে না,কোন কোন ক্ষেত্রে সেটা আরও বেশী হতে পারে। কাজ করতে বসে এই একঘন্টা অপেক্ষা করা খুবই বিরক্তিকর। এজন্য অধিকাংশ ফোরামেই বলা হয়ে থাকে পোস্ট করার আগে একটু খুঁজে দেখতে যে এরকম সমস্যায় আগে কেউ পোস্ট দিয়েছেন কিনা। দিয়ে থাকলে প্রথমে সেটা চেষ্টা করতে। বেসিক সমস্যাগুলোতে প্রায়ক্ষেত্রেই দেখা যায় ঠিক একই সমস্যা আগেও অনেকে পড়েছেন এবং তার সমাধানও হয়েছে। আবার অনেক সময় দেখা যায় ফোরামে এরকম কোন পোস্ট নেই। তার মানে কিন্তু এই নয় যে আপনিই প্রথম এরকম সমস্যায় পড়েছেন। আপনি পোস্ট দেবার পরে দেখবেন কেউ হয়ত অন্য একটা ফোরামের লিংক দিয়ে বলবে ঐখানে এটার সমাধান আছে। তারমানে আপনি লিনাক্সের সবগুলো ফোরামে খুঁজলে আপনার সমস্যার সমাধান তৈরি অবস্হায় পাবেন বলে ধরে নেয়া যায়। এখন কথা হল, লিনাক্সের ফোরাম তো আর একটা দুটো না, আপনি কয়টায় খুঁজবেন। সবগুলোতে খুঁজতে গেলে যে সময় লাগবে তারচেয়ে যেকোন একটায় পোস্ট দিলেই বরং তাড়াতাড়ি সমাধান পাওয়া যাবে। অনেকে আবার গুগলে সার্চ দিয়ে থাকেন। গুগল একটা ভাল সমাধান, কিন্তু গুগল অনেক সময় এমন লিংক দেয় যেটা ৩ বছর আগের। ঢোকার আগে বুঝতেও পারবেন না যে এটা অনেক আগের। যে সমাধান পাবেন সেটা আপনার কোন কাজে আসবে না।

এজন্য একটা স্পেশালাইজড সার্চ ইন্জিন আছে যেটা উবুন্টু আর কুবুন্টুর ফোরামগুলোতে সার্চ করে আপনাকে রেজাল্ট দেখাবে। এটা আসলে গুগলই কিন্তু সার্চ করবে নির্দিষ্ট কিছু সাইটে। সাইটগুলো হল,

ubuntu.com
kubuntu.com
edubuntu.org
launchpad.net
ubuntuforums.org
kubuntuforums.net
ubuntuguide.org
getdeb.net
google groups ubuntulinux ও kubuntu
ubuntu-es.org
kubuntu-es.org
planetubuntu.es
ubuntips.com.ar
guia-ubuntu.org
cesarius.net
tuxpepino.wordpress.com
ubuntulife.wordpress.com

আপনি নির্দিষ্ট করে দিতে পারবেন ঠিক কতসময় আগের পোস্ট আপনি চান। হতে পারে সেটা গত ২৪ ঘন্টা, গত সপ্তাহ বা গত মাস। চাইলে ফায়ারফক্সের সার্চবক্সে যোগও করে নিতে পারেন।
সাইটটির ঠিকানা,
http://www.googlubuntu.com
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪২
১৭টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×