আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
উবুন্টুতে ম্যাক ও ভিস্তা লুক (উবুন্টু একাই একশ!!! )
১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৪
![]()
উবুন্টুর একটা বড় সুবিধা হল এর কাস্টমাইজেশনের অপশন প্রচুর। লিনাক্সের নিজস্ব ফিচারগুলোতো আছেই, চাইলে আপনি আপনার উবুন্টুকে ম্যাক বা ভিস্তা লুকও দিতে পারবেন। আমার ডেস্কটপের স্ক্রিনশটটা দেখুন। এতে ভিস্তার সাইডবার আছে আবার ম্যাকের মত ডকও আছে। সাইডবার আর ডক দুটোই পিসির অনেক কাজে ওয়ানক্লিক অ্যাকসেস প্রদান করে। যেমন, আমার সাইডবারে আমি ক্যালেন্ডার, ঘড়ি, মেইল নটিফায়ার, নোটস ও সিপিইউ মনিটর রেখেছি। আপনি চাইলে আরও অনেক কিছু রাখতে পারেন। এরকম অনেক গ্যাজেট ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। একই ভাবে নিচের ডকটিকে খেয়াল করুন। লক্ষ্য করবেন, আমার ডেস্কটপে কিন্তু নিচের টাস্টবার নেই। টাস্কবারটি আমি রিপ্লেস করেছি ডক দ্বারা। আমার ডকে আছে মিডিয়া প্লেয়ার, RSS রিডার, রিসাইকেল বিন ইত্যাদি। আমি যেহেতু নিচের টাস্কবারটি সরিয়ে ফেলেছি তাই সব রানিং ও মিনিমাইজড উইন্ডোও ডকে জমা হয়। একে একে বলি দুটোর কথা।
সাইডবারটির নাম Screenlets। উবুন্টুর Add/Remove এ গিয়ে সার্চ দিলেই পাবেন। ডিফল্টভাবে এতে কিছু গেজেট দেয়া থাকে। এর বাইরেও আপনি অসংখ্য গেজেট পাবেন বিভিন্ন সাইটে। অফিসিয়াল সাইট http://screenlets.org/index.php/ এও গ্যাজেটের একটা বিশাল কালেকশন আছে। দেখবেন সবই tar.gz ফরম্যাটে। আমি দেখেছি নতুন ইউজাররা tar.gz কে প্রচন্ড ভয় পায়। এই ফরম্যাট দেখলেই About Turn!!!
তবে, গ্যাজেটের tar.gz ফাইলগুলোকে চালাতে আপনার কোন কমান্ড জানা লাগবে না। Screenlets ইন্সটল হবার পরে এর আইকন পাবেন উপরের প্যানেলে। সেটাতে রাইট ক্লিক করলে দেখবেন Install Screenlet নামে একটা অপশন আছে। সেটা সিলেক্ট করে ঐ tar.gz ফাইলটা ব্রাউজ করে দেখিয়ে দিলেই কাজ শেষ!
![]()
নিচের ডকটির নাম Avant। এটাও পাবেন Add/Remove এ। এটা ইন্সটল করার পর নিচের প্যানেলটি ডিলিট করে দিন। চালু উইন্ডোগুলো এই ডকে আনার জন্য ডকে রাইটক্লিক করে Doc Preference সিলেক্ট করে বামপাশ থেকে Applets সিলেক্ট করুন। এবার AWN Notification Daemon টা অ্যাকটিভেট করে দিন। আরও যা যা রাখতে চান একইভাবে অ্যাক্টিভেট করুন। এবার ডকটা একটু মডিফাই করতে হবে। Applets এর উপরের General মেন্যু সিলেক্ট করুন। এর আন্ডারে আবার General ট্যাব সিলেক্ট করুন (ডিফল্ট ভাবে করাই থাকে)। Automatically start AWN on logon এ টিক দিন, তাহলে প্রতিবার উবুন্টু চালুর সময় AWN ও চালু হবে। আপনার যদি অভ্যাস থাকে উবুন্টুর একাধিক ডেস্কটপে উইন্ডো রেখে কাজ করার তাহলে Show windows from all viewports এ টিক দিন। তাহলে সব ডেস্কটপের উইন্ডোগুলো ডকে এক সাথে দেখাবে। আপনি এক ডেস্কটপ থেকেই সব উইন্ডোতে যেতে পারবেন। কাজের সুবিধার জন্য Bar behavior থেকে Auto hide bar when not in use ও Keep below maximized windows when not in use অপশনদুটোও অ্যাকটিভেট করে নিন। আইকন ইফেক্ট থেকে আইকনগুলো সিলেক্ট করলে বা তাদের উপর মাউস রাখলে লাফাবে, ঘুড়বে না তাদের উপর স্পটলাইট পড়বে সেটা নির্ধারণ করে দিন। Bar Appearance ট্যাব থেকে 3D look সিলেক্ট করে দিল। Enable rounded corners এও টিক দিন। তার নিচে Bar angle, height, offset ইচ্ছামত দিন যেটা ভাল লাগে। কালারও কাস্টমাইজ করতে পারেন। হয়ে গেলে বের হয়ে আসুন। এবার দেখুন আপনার ডেস্কটপ এখন লিনাক্স, ম্যাক আর উইন্ডোজের মিশ্রণ! উবুন্টু একাই একশ!!!
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু ;
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৩ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
প্রজন্ম একুশ বলেছেন:
উবুন্টুতে যাইয়া ম্যাক আর ভিস্তা ধইরা টানাটানি করেন, শরম করেনা?
লেখক বলেছেন: না করে না। যদি ভেবে থাকেন যে লিনাক্স ইউজ করা মানে শুধু লিনাক্স নিয়ে থাকা তাহল ভুল করছেন। ভাল জিনিস আদান প্রদান হতেই পারে। আজকের লিনাক্সের যে জনপ্রিয় ডেস্কটপ Gnome সেটা উইন্ডোজের অনুকরণে তৈরি। গ্রাফিক্যাল ইন্টারফেস উইন্ডোজের দেখে তৈরি করা। আবার, ভিস্তার User Account Control অপশনটা লিনাক্সের রুট অ্যাক্সেসের অনুকরণে তৈরি। সাইডবার আর ডক ম্যাক বা উইন্ডোজের রেজিষ্টার্ড সম্পত্তি না।আপনি চাইলে পিউর লিনাক্স কমান্ড দিয়ে ব্যবহার করতে পারেন। কিন্তু উবুন্টুর লক্ষ্য সেটা না
শয়তান বলেছেন:
ডক আর সাইডবার কেমন রিসোর্স হাংরি ??
লেখক বলেছেন: মোটেও না। আপনি পারফর্মেন্সে কোন পার্থক্য পাবেন না এগুলো ইউজ করার পর।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
এক টা ভালা জিনিস শিখলাম tar.gz লয়া বিষ্ঠা লুক দেয়ার ইচ্ছা নাই । ম্যাক দেয়া যাইতে পারে । সমস্যায় পড়লে তো আপনি আছেন ই । কি কন?!
লেখক বলেছেন: অবশ্যই আছি। আমার সাধ্যমত হেল্প তো করবই!
লেখক বলেছেন: ধন্যবাদ।
গৌতম রায় বলেছেন:
প্রজন্ম একুশের প্রশ্নের উত্তরে আপনাকে উত্তম জাঝা।
লেখক বলেছেন: ![]()
ঊনমানুষ বলেছেন:
বরাবরের মত প্রিয়তে এবং প্লাস। tar.gz ইনস্টল করা নিয়ে বিস্তারিত আরো কিছু আসা করছি আপনার কাছে।
ছোট্ট একটা সমস্যায় পরেছি,
সিনাপটিক থেকে ৩.০.১ এর সব কিছু রিমুভ করে ৩.৫ মার্ক করে এপ্লাই দিলাম, তবু দেখি মজিলা খুললে ৩.০.১।মজিলা ওয়েবসাইট থেকে মজিলা ৩.৫ ডাউনলোড করলাম, কিন্তু tar.gz
লেখক বলেছেন: পুরো রিমুভ করে firefox ফাইলটা দিয়ে launcher তৈরি করুন। সিনাপটিক দিয়ে অ্যাডের ঝামেলায় যাওয়ার দরকার কি? এখানে বিস্তারিত বলেছি কাল Click This Link
তাজুল ইসলাম মুন্না বলেছেন:
এইটারে কি কমু? ভ্যাক? (ভিস্তা+ম্যাক) নাকি ম্যাক্সি (মহিলাগো ড্রেসের নাম অয়া গেলগা............লেখক বলেছেন: এক করা লাগবে কেন? দুইটা তো আলাদা ভাবেই আছে। আলাদা সফটওয়্যার!
_তানজীর_ বলেছেন:
ভালো লিখেছেন। আমি কিছুদিন আগে কায়রো ডক ইনস্টল করেছিলাম। এভান্ট ট্রাই করতে হবে।
লেখক বলেছেন: কায়রো আমি কখনও ব্যবহার করি নি, কেমন এটা?
প্রজন্ম একুশ বলেছেন:
উবুন্টুর কাঁথা আমি পুরিনা। আমি এক্সপি জেনুইনার।
লেখক বলেছেন: আচ্ছা, ভাল থাকবেন। উবুন্টুর পোস্টে কমেন্ট করার দরকার কি ছিল? আমার ল্যাপটপেও জেনুইন এক্সপি আছে। তারপরেও উবুন্টু ইউজ করি।
পাপী বলেছেন:
APTonCD এর টিউটোরিয়াল চাই চাই চাই!!!!!
লেখক বলেছেন: আচ্ছা, ঠিক আছে। এটা আসলে খুবই সহজ। কয়েক লাইনেই হয়ে যাবে। বড় করার জন্য বেশী করে ছবি দেয়া লাগবে আরকি! ![]()
লেখক বলেছেন: ধন্যবাদ। আপনাকেও ঈদ মোবারক!
অলস ছেলে বলেছেন:
উবুন্টু ট্রাই করবো ভাবছি
লেখক বলেছেন: এখনও করেন নাই??? অলসতা ছাড়েন ভাই!
পাপী বলেছেন:
উবুন্টুতে ডিভিডি/সিডি রাইটিং এর জন্য ভালো একটা সফটওয়্যার এর নাম বলেন। বিল্টইন (ব্রাসেরো) যেটা আছে সেটা আমার কাছে সুবিধার মনে হয় না।
লেখক বলেছেন: Gnomebaker দেখতে পারেন। এটা মাল্টিসেশন সাপোর্ট করে!
_তানজীর_ বলেছেন:
প্রজন্ম একুশ বলেছেন: উবুন্টুর কাঁথা আমি পুরিনা। আমি এক্সপি জেনুইনার। আপনাকে কেউ কিছু পুরতে বলেনাই। আবাল কাহাকা। উইন্ডোজে বইসাই হাজারটা প্রবলেম। দু:খিত। উবুন্তু আবালদের জন্য নয়।
লেখক বলেছেন: ![]()
_তানজীর_ বলেছেন:
কায়রো ডক ভালই ছিল, পরে আমি একটা থিম ইনস্টল করেছিলাম। আমার এসব আই কেন্ডী কেন যেন খুব একটা সহ্য হয়না। সাদামাটা থাকলেই কাজ করতে ভালো লাগে... লেখক বলেছেন: আমি থিম ইউজ করি না। নিজেই কাস্টমাইজ করি ![]()
লেখক বলেছেন: ![]()
প্রজন্ম একুশ বলেছেন:
তানজীর@ আমি কি করব কি পুরব সেইটা তুমার মত ইয়ের কাছ থেকে আমাকে এডভাইস নিতে হবে? যা কইছি উবুন্টুরে কইছি, তুমার বাড়া ভাতে তো আমি হাগিনাই।উবুন্টুর ম্যালা কিছু আমার জটিল আর কঠিন লাগে, তাই আমি উবুন্টুরে ঘৃণা করি। আমার ইচ্ছা।
মুক্ত বয়ান বলেছেন:
আইচ্ছা.. টেকি পোস্ট আগুন জ্বালানির কাম নাই "প্রজন্ম" ভাই। আর, তানজীর ভাই, জল ঢালতে গিয়া কেরোসিন ঢালার কাম কি?? তয়, ১৪ নং কমেন্টের শ্যাষ লাইনটায় জাঝা!!!
ইঞ্জিনিয়ার ভাই, আপনেরে লিংকাইতে হইব দেখতাছি!!!
লেখক বলেছেন:
ঈদ মোবারক
লেখক বলেছেন: চেষ্টা করলাম। দেখুন হয় কিনা।
অবাঞ্চিত বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ
লেখক বলেছেন: পোস্ট নাই তো!!!
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

















