somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডিজুসের নতুন অ্যাড- এরা আসলে আমাদের কি শেখাতে চায়?

২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিজুসের নতুন অ্যাডটা বেশ কিছুদিন ধরে লক্ষ করছি। অ্যাডটা যে আপত্তিকর ভাবে ভুল জিনিস তুলে ধরছে সেটা নিয়ে কেউ কিছু বলছে না। সামুতেও এ নিয়ে কোন পোস্ট চোখে পড়ে নি। অ্যাডটা নিশ্চয়ই দেখেছেন। খেলার মাঠ দখল করে তাতে অ্যাপার্টমেন্ট বানানোর চেষ্টা ও ডিজুসদের প্রতিরোধ। কাহিনী মূলত এটা হলেও আসলে বিষয়টা কি তুলে ধরছে সেটা খেয়াল করেছেন কি? দখল হওয়া দেখে একজন কয়েকজনকে বলল। তারা আবার অন্যদের কল করে ডেকে নিয়ে এল। কয়েকশ জন মিলে দুইজনকে তাড়িয়ে দিল। এখানে মটো হিসেবে “বন্ধুতে শক্তি ,বন্ধুতে জয়” চালানো হলেও কয়েকশ জন মিলে এভাবে সন্ত্রাসীর ভঙ্গীতে এসে দখলদার দুইজনের সাথে যে ভঙ্গিতে হুমকি দিয়ে “এই মাঠে খেলে আমার বড় হয়েছি, ওরাও খেলবে এই মাঠে” বলল তা কি আসলে “বন্ধুতে শক্তি বন্ধুতে জয়” প্রকাশ করে নাকি “সন্ত্রাসে শক্তি,সন্ত্রাসে জয়” বা “হুমকিতে শক্তি, হুমকিতে জয়” কে প্রকাশ করে? এটা কিভাবে বন্ধুত্বের শক্তি তুলে ধরল? আর এই পদ্ধতিটাই বা কতটুকু বাস্তবসম্মত! ঐ দুইজন তখনকার মত চলে গেলেও তারা কি আর ফিরে আসবে না?

আপনাদের মনে থাকতে পারে, এরকম একটা ব্যাপার কিন্তু বাংলালিংকের বিজ্ঞাপণেও ছিল। যশোরের জয়িতা, মনে আছে? সেখানে শিশুরা প্রতিবাদ করেছিল, বুলডোজারের সামনে চুপচাপ দাঁড়িয়ে। এই অ্যাডেও যদি সেরকম হত, যে সবাই মিলে নিরবে দাঁড়িয়ে দখলদারদের আটকে দিচ্ছে, সেটা অনেক সুন্দর হত। বন্ধুত্বের শক্তিটা প্রকাশ পেত।

একটা সময় ছিল যখন গ্রামীণফোনের বিজ্ঞাপণের একটা কোয়ালিটি ছিল। আর সব ধরনের প্রোগ্রামে গ্রামীণের অ্যাড দেয়াও হত না। আর এখন, নাচের প্রতিযোগীতা, লো কোয়ালিটির ভাঁড়ামো ম্যাগাজিন সহ সবকিছুতেই দেখি গ্রামীণ! আর কোয়ালিটি তো তাদের সার্ভিসের মতই হয়ে গেছে। এই ডিজুস আমাদের আর কতকিছু শেখাবে?
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:৩৮
৪২টি মন্তব্য ৪২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×