আমার প্রিয় পোস্ট

প্রযুক্তির ক্ষেত্রে কিছু ভুল ধারণা :-*

০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৬

শেয়ারঃ
0 1 0

আজকের প্রথম আলোতে প্রকাশিত। অনেকের চোখে নাও পড়তে পারে তাই শেয়ার করলাম।



জটিল পাসওয়ার্ড দিলেই নিরাপদ!
ভেবেচিন্তে ই-মেইলের জন্য জটিল একটা পাসওয়ার্ড দিলেন। আর সন্তুষ্টচিত্তে বসে রইলেন এই ভেবে যে, আপনার ই-মেইলে অনুপ্রবেশ করে (হ্যাক) এমন সাধ্য কার!
ভুল। কম্পিউটার থেকে যখন আপনি ই-মেইল পাঠাচ্ছেন, সেটি সার্ভারে পৌঁছার আগেই ইচ্ছা করলে একজন হ্যাকার পড়ে ফেলতে পারে।

কম্পিউটারের পাশে চুম্বক নেই তো!
কম্পিউটার বা কম্পিউটারের যন্ত্রাংশের আশপাশে চুম্বক আনলেই আপনি হয়তো ব্যতিব্যস্ত হয়ে ওঠেন। না-জানি কী হয়! ভাবনার কিছু নেই; ল্যাপটপ, হার্ডড্রাইভ চৌম্বকীয় আকর্ষণ থেকে মুক্ত। পেনড্রাইভ, সিডি, মেমরি কার্ডও চৌম্বকীয় আকর্ষণমুক্ত। তবে ফ্লপি ড্রাইভের ক্ষেত্রে কথাটা আংশিক হলেও সত্য। আশার কথা হচ্ছে, ফ্লপিডিস্কের জমানা তো এখন প্রায় অতীত।

বেশি মেগাপিক্সেলে ভালো ছবি!
অনেকের ধারণা, ডিজিটালক্যামেরার সিসিডি সেন্সরের মেগাপিক্সেল যত বেশি হবে, ছবির মানও তত ভালো হবে। বিষয়টি তা নয়। ডিজিটাল ক্যামেরার মান নির্ভর করে এর বৈশিষ্ট্য ও নানা প্রযুক্তিগত সুবিধার ওপর, পিক্সেল বা মেগাপিক্সেলের ওপর নয়। ৮ x ১০ ইঞ্চি আকারের একটি ছবি অনায়াসেই প্রিন্ট করতে পারেন মাত্র তিন মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে।

অ্যান্টি-ভাইরাস শেষ কথা নয়
ব্যক্তিগত কাজেই হোক আর অফিস-আদালতের জন্যই হোক; ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটারের জন্য অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার তো লাগবেই। পয়সাপাতি খরচ করে বাজার থেকে মনমতো একটা অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার এনে কম্পিউটারে ইনস্টলকরলেন। আপনি হয়তো ভাবছেন, বালাই ষাট! ভাইরাস ও হ্যাকারদের হাত থেকে রেহাই পেলাম। না, এত সহজে রেহাই আপনি পাচ্ছেন না। ক্ষতিকর কোনো ভাইরাস বা হ্যাকার যেকোনো মুহূর্তে অ্যান্টি-ভাইরাস ও নিরাপত্তাব্যবস্থাকে লণ্ডভণ্ড করে দিয়ে আপনার কম্পিউটারে আক্রমণ চালাতে পারে। সে জন্য আপনাকে সাধারণ কিছু নিয়ম মেনে চলতে হবে। এই ধরুন, অচেনা কারোর ই-মেইল না খোলা, অপরিচিত কোনো ওয়েবসাইটে না ঢোকা।
মনিটর ক্যানসারের কারণ!
মোটেই না। মনিটর থেকে যে রশ্মি বের হয়, সেটা অত্যন্ত দুর্বল। এটা আপনার দেহের কোনো ক্ষতি করতে পারবে না। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, মনিটর থেকে গামা রশ্মি নির্গত হয়। কিন্তু সেটা এত অল্প যে, তা নিয়ে না ভাবলেও আপনার চলবে। আর মনিটরের নির্দোষ রশ্মি থেকে ক্যানসারের মতো জটিল রোগ হওয়ার তো প্রশ্নই ওঠে না।

হুট করে পেনড্রাইভ খোলা যায়!
কম্পিউটারের ইউএসবি সংযোগ থেকে পেনড্রাইভ খুলতে আপনি হয়তো গোটা কাজটা নিয়মমাফিক করেন। ডেস্কটপে থাকা পেনড্রাইভের আইকনে গিয়ে ‘সেইফলি রিমুভ হার্ডওয়্যার’-এ ক্লিক করে পেনড্রাইভটি বের করে আনেন। কারণ, পাছে আপনার মূল্যবান যন্ত্রটি নষ্ট হয়ে যায়। এত সাবধানতার দরকার মোটেও পড়ে না। কাজ শেষে পেনড্রাইভটি খুলে নিলেই চলে। এতে যন্ত্রের ক্ষতির কোনো আশঙ্কা নেই। তবে পেনড্রাইভ থেকে কম্পিউটারে বা কম্পিউটার থেকে পেনড্রাইভে যখন তথ্যের আদান-প্রদান হবে, তখন কাজটি না করলেই হলো। শুধু পেনড্রাইভ নয়, কি-বোর্ড, মাউস, প্রিন্টার, স্ক্যানারের বেলায়ও ওই একই কথা।

শাট ডাউন করতেই হবে!
সুইচ বন্ধ করার আগে সফটওয়্যার দিয়ে কম্পিউটার শাট ডাউন করা উচিত। নয়তো শখের কম্পিউটারটির বারোটা বেজে যেতে পারে। এটা পুরানো আমলের ধারণা। বর্তমান সময়ে বোতাম টিপে কম্পিউটার সরাসরি বন্ধ করে দিলে কোনো সমস্যা হয় না। শুধু বন্ধ করার আগে কাজটা সযত্নে সংরক্ষণ (সেইভ) করতে হবে। এতে আপনার কম্পিউটারের নানা যন্ত্রাংশের ওপর বাড়তি কোনো চাপ পড়বে না। বরং ঘণ্টায় ঘণ্টায় শাট ডাউন কম্পিউটারের সমূহ ক্ষতির কারণ।

সিডি, ডিভিডির আয়ু
একটা সিডি বা ডিভিডি কত দিন অক্ষত থাকে? জবাবে কেউ হয়তো বলবেন, বছরকয়েক হবে হয়তো। যদি বলি, ১০০ বছর। কী হোঁচট খেলেন? সিডি বা ডিভিডিকে ধুলোবালি ও সূর্যের আলো থেকে দূরে রাখতে পারলে শত বছর পরও এটি আপনার কাজটি অক্ষত রাখবে।

ডিলিট করলেন তো হারিয়ে গেল!
ফাইল ডিলিট করে দিলে সেটা রিসাইকেল বিনে চলে যায়। রিসাইকেল বিনে গিয়ে আবার ডিলিট করে দিলে ফাইলটি চিরতরে কম্পিউটার থেকে হারিয়ে যায়—এমন ভাবনা মন থেকে ঝেঁটিয়ে বিদায় করুন। চাইলেই একটি ফাইলকে চিরতরে গায়েব করে দিতে পারবেন না। কারণ, এখন এমন অনেক সফটওয়্যার আছে, যেগুলো রিসাইকেল বিন থেকে মুছে ফেলা ফাইলও পুনরুদ্ধার করতে পারে।

মূল লেখাটি Click This Link

 

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৪৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১
কালপুরুষ বলেছেন: জেনে রাখার মতো কিছু বিষয়। ধন্যবাদ। প্রিয়তে রেখে দিলাম।
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: অল ধন্যবাদস গোজ টু প্রথম আলো! :)

পড়ার জন্য ধন্যবাদ!

২. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫১
জনৈক আরাফাত বলেছেন: ম্যালা কিছু জানলাম! :D
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

৩. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫২
পথে-প্রান্তরে বলেছেন: আলুর সরাই খানা বিভাগ দেখছেন তো ? :) ইন্টারনেট সেটিংস এর জন্য পুরো সেটই ফরম্যাট দিতে কয় ;)
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৪

লেখক বলেছেন: গত সপ্তাহে একজন বারিং পাসওয়ার্ড চাইছে, তারে নোকিয়ার ডিফল্ট পাসওয়ার্ড দিছে! ;)

৪. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৩
স্পেলবাইন্ডার বলেছেন: ৮ x ১০ ইঞ্চি আকারের একটি ছবি অনায়াসেই প্রিন্ট করতে পারেন মাত্র তিন মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে।
ভিজিএ ক্যামেরা ছবি কী প্রিন্ট করা যায় না...:)
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১২:৫৬

লেখক বলেছেন: VGA কেন QVGA ক্যামেরায় তুলেও প্রিন্ট করতে পারবেন! এখানে ছবির কোয়ালিটির কথা বলেছে। ৩ মেগাপিক্সেলে তোলা ছবি ৮X১০ সাইজে প্রিন্ট করলেও ছবি ফেটে যাবে না।

০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

৬. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০০
বোহেমিয়ান কথকতা বলেছেন: অনেক কিছু জানলাম (কিছু অবশ্য আগেই জানতাম )
চোখে পড়ে নি ।
ধন্যবাদ :D
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: সে জন্যই দেয়া।

পড়ার জন্য ধন্যবাদ!

০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৩

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

প্লাসগুলা প্রথম আলুতে ক্যামনে পাঠান যায়? :P

৮. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৪
শেরজা তপন বলেছেন: বাহ অনেক কিছু জানলাম-ধন্যবাদ শেয়ার করার জন্য
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:০৬

লেখক বলেছেন: এইবার একটা ঠিক কথা পাইলাম!

পড়ার জন্য ধন্যবাদ।

৯. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৩
এস.কে.ফয়সাল আলম বলেছেন: ভাই আপনি এইডা কি করলেন ????

আমি সকালে এইটা পইড়া অর্ধেকটা লেইখ্যা রাখছি ব্লগে দেবার জন্য।
বিদ্যুৎ না থাকায় পুরোটা শেষ করতে পারি নাই তাই এখন বিদ্যুৎ আসার পর দেখি আপনি আমার অর্ধেক পরিশ্রম মাটি করে দিয়েছেন।

যাউগ্গা... সমস্যা নাই... অনন্ত পরের অংশটুকু আর লিখতে হল না।

বি.দ্র. আমি উক্ত লেখার কিছু বিষয়ের সাথে একমত হতে পারলাম না। আর ঐ লেখাটা লেখক লিখেছেন ভারতের একটি পত্রিকা থেকে ধার করে।..
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২১

লেখক বলেছেন: ;) ;) ;)

আপনে তো বুকা! লেখতে গ্যাছেন ক্যান? আমি ডাইরেক্ট কপি পেস্ট করছি!

যাই হোক, আপনি এক কাজ করুন। যে যে বিষয়ের সাথে একমত নন সেগুলোর সঠিক তথ্য দিয়ে পোস্টটা দিন।

১০. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৯
জূয়ারি বলেছেন: অনেক কিছু জানলাম।
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২২

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।

১১. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:২৮
সায়েম মুন বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

১২. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৩৭
ভাবের অভাব বলেছেন: তাহলে কি পাসওয়ার্ডের ব্যাপারটাকে কোন ভাবেই নিরাপদ করার উপায় নাই। এবং সব ক্ষেত্রেই কি এটা সত্য?

এবং ডিলিট হয়ে যাওয়া ফাইল ফিরে পেতে কি সফটওয়্যার ব্যাপার করতে পারি দু একটার নাম দিতে পারেন এবং ডিলিট হবার কতদিনের মধ্যে মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া সম্ভব?
০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৪৬

লেখক বলেছেন: প্রথমটার উত্তর জানা নাই। এটার উপর ইউজারের কোন কন্ট্রোল আছে বলে মনে হয় না।

Easy Recovery Professional দিয়ে আমি ডিলিট হওয়া, ফরম্যাট করা ড্রাইভ এমনকি ডিলিট করা ড্রাইভ থেকেও ডাটা রিকভার করেছি।

০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ১:৫১

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

১৪. ০৯ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:০৩
লুকার বলেছেন:

কম্পিউটার আছাড় দিলে যদি না ভাইঙ্গা যায়, তাইলে কাম করলেও করতে পারে।

ভাইজান, আপনের অনেকগুলা কথাই ঠিক না। আলুতে ইদানিং অনেক তথ্যই দিতাছে ভুল বা হাস্যকর। মোস্তফা জব্বার যেদেশে কম্পিউটার বিজ্ঞানী হয়, সেই দেশে এইগুলান অবশ্য না ধরলেও চলে।
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৫

লেখক বলেছেন: কোনটা কাম করলেও করতে পারে? বুঝলাম না।

১৫. ০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪০
কাঠের খাঁচা বলেছেন: পরথম আলুর সাইট থেইকা তো প্রিয়তে রাখা যাইতনা। আপনারটাই রাখলাম। + +
ফয়সাল আলম ভাইয়ের কান্ড পইড়া মজা পাইলাম। :P
০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৬

লেখক বলেছেন: :P

০৯ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

১৭. ০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:৩৯
অদ্ভুত বলেছেন: বাংলাদেশের পেপার পত্রিকার এখন আর কুনো ভরসা নাই। ইচ্ছা হইলো আর লেইখ্যা দিল। মাঝে মাঝে দেখা যায় ইংরেজী থেকে অনুবাদ করতে ভুল করসে। =p~
০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:০১

লেখক বলেছেন: সত্যিই খুব অদ্ভুত! =p~

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

০৯ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৫১

লেখক বলেছেন: অল যোগ চিহ্নস গোজ টু প্রথম আলো!

২০. ২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:০১
শান্তনু সাহা বলেছেন: ফাটাফাটি গুরু.......।চালিয়ে যাও...
২১ শে অক্টোবর, ২০০৯ রাত ৮:৪৭

লেখক বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

০৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৫২

লেখক বলেছেন: :)

২২. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:৩৩
মাসুদুল হক বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ...
০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৩. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১০:০০
এস বাসার বলেছেন: যা লিখছেন তা ঠিক হলেতো বলতেই হয় যে কম্পিউটার ও কুসংস্কারাচ্ছন্ন :-P :-P :-P

যাউকগা, প্রিয়তে নিলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:৪৭

লেখক বলেছেন: ;) ;) ;)

 

মোট সময় লেগেছে ০.৯৪৮২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই