আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
অবশেষে ইন্সটল করলাম উবুন্টু কারমিক কোয়ালা: ছোট মুখে বড় কথা টাইপ রিভিউ 
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫৪
অবশেষে রিলিজ হওয়ার ছয় দিন পর ইন্সটল করতে পারলাম উবুন্টু কারমিক কোয়ালা। ফিচারের গুণগাণ শুনে ধৈর্য্য ধরতে না পেরে "কি আছে জীবনে
" ভেবে টরেন্টে ডাউনলোড করা শুরু করেছিলাম লাস্ট বেটা ভার্সন। মনে করেছিলাম রিলিজ হলে আপগ্রেড করে নেব। কিন্তু বিধি বাম! ৫৭২ মেগাবাইট হওয়ার পর হঠাৎ বেটা সরিয়ে ঐ ট্র্যাকারে রিলিজ ক্যান্ডিডেট দিয়ে দেওয়ায় ডাউনলোড কমপ্লিট করতে পারি নি
রিলিজ হওয়ার সাথে সাথে ডাউনলোড শুরু করেছিলাম আবার। ২৭২ মেগাবাইট হওয়ায়র পর স্ট্রার্টআপ ম্যানেজার নিয়ে ঘাটাগাটি করতে গিয়ে স্ট্রার্টআপে কার্নেলের সংখ্যা শূন্য করে দেওয়ার পর দেখি কম্পিউটার আর চালু হয় না
অনেক কিছু করে, কয়েকবার গ্রাব রিরাইট করেও স্টার্ট করাতে পারলাম না। শেষে ঐ টরেন্ট ফাইলটা কপি করে রেখে আবার উবুন্টু ইন্সটল করলাম। পরে ডাউনলোড দিয়ে দেখি ১১ মেগাবাইট থেকে ডাউনলোড শুরু হয়
। দুঃখে বাদ দিলাম ডাউনলোড। গত পরশু থেকে সব কাজ বন্ধ রেখে আবার ডাউনলোড শুরু করেছিলাম। আজ সকালে অবশেষে ডাউনলোড শেষ হল। সেটাপ দিয়ে ভাবলাম একটা রিভিউ লিখি। রিলিজের দিন একটা পোস্ট দিয়েছিলাম নতুন ফিচারগুলো নিয়ে। এবার চেক করি দেখি আসলে নতুন ফিচারগুলো কেমন।
![]()
![]()
স্ট্রার্টআপের শুরুতেই বেশ একটা স্টাইলিশ ভাব লক্ষ্য করলাম। এতদিন এর বেশ অভাব ছিল। উবুন্টু লোগো সাদা করে কালো ব্যাকগ্রাউন্ডে একটা জমকালো ভাব আনা হয়েছে।
![]()
লগিন স্ক্রিনও বেশ সুন্দর। পার্টিশনিংয়ের ক্ষেত্রে আগে ডিফল্টভাবে উবুন্টু সব ইরেজ করে হার্ডডিস্কে একাই পুরো রাজত্ব কায়েমের চেষ্টা করলেও এখন ডিফল্টে Side by Side বা সোজা বাংলায় পারস্পরিক সহাবস্থানের নীতি গ্রহণ করেছে! সেটাপ হওয়ার সময় এক্সপির মত ফিচারের গুণগাণ ও উবুন্টু চুজ করার জন্য ধন্যবাদ টাইফ কথা বার্তা ডিসপ্লে করছে।
![]()
![]()
সেটাপ প্রসেস চলাকালীন সময়ে সময় কাটানোর ভাল রাস্তা একটা
তবে খুব বেশী সময় কাটানোর সুযোগ আপনি পাচ্ছেন না! আমার কোর টু ডুয়ো ১.৮৩, ২ গিগা RAM এর ল্যাপটপে পার্টিশনিং আর ইউজার ডাটা পূরণ করে ইন্সটল বাটন ক্লিক করার পর সেটাপ প্রসেস শেষ হয়েছে মাত্র ৪:৩০ মিনিটে!!! রীতিমত অবিশ্বাস্য। তাও ৮০% এর পরে সিস্টেম কনফিগারেশন স্কিপ করার অপশন শো করে। সেগুলো স্কিপ করলে ৪ মিনিটেই ইন্সটল শেষ হবে!!! বুটে ক্ষেত্রে আমি একটু হতাশ। উবুন্টুতে এন্টার চাপার পর থেকে ডেস্কটপ আসতে ৫৩ সেকেন্ড সময় নিয়েছে। আমি আরও কম আশা করেছিলাম। গ্রাব ২ ডিফল্টভাবে দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১.৯৭ বেটা ৪। বুট লোডারের অক্ষরগুলো একটু চিকন হওয়ায় ছাড়া আমার নন-টেকি চোখ আগের গ্রাব আর নতুনটার মধ্যে কোন পার্থক্য খুঁজে পায় নি। ইউজার অ্যাকাউন্ট ছাড়াও হোম ফোল্ডারে পাসওয়ার্ড প্রোটেকশন দেবার ব্যবস্থা রাখা হয়েছে। দু একজন হাট্রফেল করে না মরা পর্যন্ত ক্যানোনিক্যাল মনে হয় স্ট্রাটআপের ঝংলী সাউন্ডটা চেন্জ করবে না!!! স্পিকার চালু অবস্থায় হঠাৎ এই সাউন্ডে সব সময় শুনে অভ্যস্ত আমিও কয়েকবার ভয়ংকর ভাবে চমকে উঠেছি। দূর্বল হার্টের নতুন কোন ইউজার হলে অঘটন ঘটা অসম্ভব কিছু না ![]()
![]()
চালুর পরে প্রথম যে জিনিসটা আমার ভাল লেগেছে সেটা হল নতুন ওয়ালপেপারগুলো। জিনোম লুক সাইটে অসাধারণ অসংখ্য ওয়ালপেপার থাকলেও কেন জানি উবুন্টুতে জঘন্য কিছু ওয়ালপেপার গছিয়ে দেয়া হত। এবারের ওয়ালপেপার কালেকশন কিন্তু খুবই চমৎকার।
![]()
সবচেয়ে খুশির ব্যাপার হল, আমাদের জাতীয় ফুল শাপলার একটি ওয়ালপেপারও আছে।
![]()
সফটওয়্যার সেন্টার নিয়ে অনেক আলোচনা শুনলেও এটা আর আগের Add/Remove এর মাঝে আমি কাজে তেমন কোন পার্থক্য পাচ্ছি না।
![]()
আগে Get Screenshoot বাটনে ক্লিক করে সফটওয়্যারের স্ক্রিনশট দেখা যেত, আর এখন সেটা একাই লোড হয়। আগে সফটওয়্যারের ওয়েবসাইটের প্লেইন টেক্সেটে লেখা থাকতো এখন একটা বাটন যোগ করা হয়েছে। আগে সফটওয়্যারের রেটিং দেখা যেত, এখন যায় না।
![]()
নটিফিকশন আইকনগুলো চেন্জ করা হয়েছে। নেটওয়ার্ক কানেকশনস এ IPv6 যোগ করা হয়েছে। মোবাইল ব্রডব্যান্ডের ক্ষেত্রে ওয়ারিদ নেটওয়ার্ক যোগ করা হয়েছে। টেলিটক এখনও নেই। নিচে ম্যানূয়াল কনফিগারেশন অপশন যোগ করা হয়েছে। প্লেসেস মেন্যূতে উবুন্টু ওয়ান যোগ করা হয়েছে। উবুন্টু ওয়ান নামে একটা ফোল্ডার রয়েছে হোম ফোল্ডারের ভেতরে। উপরের প্যানেলের ডান দিকে মেইল আর ইন্সট্যান্ট ম্যাসেজিং এ ওয়ান ক্লিক এক্সেসের জন্য একটা বাটন দেয়া হয়েছে। ইন্টেল ড্রাইভার নিয়ে অনেক সমস্যার কথা শোনা গেলেও আমার Intel 945GM যথারীতি দারুণ পারর্ফমেন্স দেখাচ্ছে
ডিফল্ট থিম হিউম্যানে কিছুটা ঘষামাজা চোখে পড়ছে। একটু ভালই লাগছে মনে হয় ![]()
আপাতত এটুকুই
আরও মেজর কিছু চোখে পড়লে জানব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: প্রায় পইড়া গেছিলাম আপনের কথা শুইনা
আমার কত্ত স্পিড????
লেখক বলেছেন: ![]()
বন্দী বলেছেন:
মোবিডাটা সংকান্ত পব্লেম ফিক্স কইচ্চে নি???
লেখক বলেছেন: এখনও জানি না। আমার মবিডাটা মডেম নাই।
লেখক বলেছেন: এখন আর গণহারে পাঠায় না। আমারে পাঠাবে কিনা শিউর না। তাই আগেই ডাউনলোডাইলাম ![]()
লেখক বলেছেন: ৭ এখনও দেখি নাই।
শুভ৭৭ বলেছেন:
What about installing 'wubi'?
লেখক বলেছেন: কোন সমস্যা নাই!!!
লেখক বলেছেন: ৩/৪??? তাইলে তো সত্যিই আমার কত্ত স্পিড!!!
কুয়াশায় ডাকা বলেছেন:
৮.১০ দিয়াই চলতাছি... দেখি খুব তারাতারি নতুন ভার্সন সেটআপ দিয়ে দিব....
লেখক বলেছেন: এখনও ৮.১০??????????????্
রথে চেপে এলাম বলেছেন:
@ বন্দী... মবিডাটা এজ মডেমের প্রবলেম এখনো ফিক্স হয় নাই। তবে সব মিলিয়ে আমার খুব ভালই লেগেছে লেখক বলেছেন: এখনও ফিক্স হয় নাই?????????
লেখক বলেছেন: ধন্যবাদ।
বোহেমিয়ান কথকতা বলেছেন:
৪,৩৪ ?! জটিল । ইন্সটলান লাগে।
লেখক বলেছেন: হুমমম। দেখেন!
পারভেজ রবিন বলেছেন:
আমার কিন্তু স্টার্টআপ সাউন্ডটা বেশ ভাল লাগে আমি iso ফাইল ডাউনলোড করেছি। জন্টি দিয়ে সিডি রাইট করেছি। কিন্তু এগুলো দিয়ে আপগ্রেড বা নতুন সেটাপ কিছুই করতে পারছি না। 'সাদা লোগো' কালো ব্যাকগ্রাউন্ডের পর শুধু বিজিই দেখায়, বিজি আর শেষ হয় না।
লেখক বলেছেন: বিজি মানে?
পেঙ্গুইন বলেছেন:
কারমিক কোয়ালা ইন্সটল করলাম, কিন্তু এখন গ্রামীণ মোডেম কাজ করে না। কী যে করি??ইঞ্জিনিয়ার ভাই, কোন সল্যিউশন আছে???
লেখক বলেছেন: কি সব অলক্ষুণে কথা। আমি তো কারমিক কোয়ালাতে জিপি মডেম দিয়াই কাজ করছি!!!
রাশেদ বলেছেন:
আমি একটা ভুদাই! লাস্ট আকাম করছিলাম ইন্সটলেশন শেষে গ্র্যাব যখন ইন্সটল হয়, তখন অ্যাডভান্সড এ ক্লিক করে কি জানি আকাম করছিলাম। আমার উইন্ডোজ হাওয়া!
Wubi দ্য গ্রেট!
লেখক বলেছেন: অতীতে এককালে উবি ব্যবহার করতাম ![]()
পারভেজ রবিন বলেছেন:
মানে শুধু সাদা মাউনটা ঘুরতে থাকে আর কিছু না..
লেখক বলেছেন: সিডিতে ডিফেক্ট আছে কিনা চেক করেছেন? আমার তো কোন মাউস ঘুরে না!!!
পারভেজ রবিন বলেছেন:
মাউন=মাউস
লেখক বলেছেন: হুমম
লেখক বলেছেন: দেন সমস্যা নাই। সোয়াপ ভলিউম একটু বেশী করে নেবেন তাহলে সমস্যা হবে না। ২ গিগা নিতে পারেন।
শওকত আহমেদ বলেছেন:
আমি ৬৪বিট ভার্সন ডাউনলোড কইরা বিপদে আছি, এখনও ইন্সটল করতে পারি নাই এক্সপির সাথে ।
লেখক বলেছেন: এক্সপির সাথে মানে কি "ইনস্টল ইনসাইড উইন্ডোজ"? ওভাবে দেয়ার দরকার কি?
শওকত আহমেদ বলেছেন:
আলাদা পার্টিশনে ইন্সটল করেও সুবিধা হল না। আগে উইন্ডোজে বুট করে মডেমের ড্রাইভার চালুকরে রিবুট করে উবুন্টুতে গেলে নেট পাওয়া যেত কিন্তু ৬৪বিট দেওয়ার জন্যই কিনা জানি না তবে ৯.১০এ উবুন্টুতে মবিডাটা দিয়ে নেট কানেক্ট করতে পারি নাই কোনভাবেই।
লেখক বলেছেন: বুঝলাম না। উইন্ডোজে বুট করে মডেমের ড্রাইভার চালুকরে রিবুট করে উবুন্টুতে গেলে নেট পাওয়া যায় কিভাবে? আর মবিডাটা মডেম তো উবুন্টুতে আগেও কাজ করত না। এখনও করে না!
রূম্মান বলেছেন:
আমি ১০০০০০০০০০০০০০০০০০ মাইল উবুন্টু পার্থক্য
আমার আশা শেষ পর্যন্ত আশাই থেকে গেল। এই ৩০-৩৫ নেট স্পিডে ৪বার ৭০০ মে:বা: আইএসও ফাইল নামাইছি। শুধু ফাইণ মিস দেখায়। ২ বার সিডির জন্য আবেদন করছি। দেয় নাই।
আসলে অভাগা যেদিকে যায়, সাগর সেদিকেই শুকায়.........
লেখক বলেছেন: টরেন্ট দিয়ে ডাউনলোড করেন।
ইসানুর বলেছেন:
আমি আপতত উইন্ডোজ আর উবুন্টু একসাথে ইউজ কর্তে চাচ্ছি। আমার হার্ডডিক্সে ৬ টা পার্টিশন আছে।( ১২ গিগা করে)। এখন আমি যদি ২ টা পার্টিশন উবুন্টুর জন্য ব্যাভার করি (একটা রুট আরেকটা সোয়াপ হিসাবে), সেক্ষেত্রে সোয়াপ এর জন্য ১২ গিগার পার্টিশন সিলেক্ট করা লাগে। এতে কোন সমস্যা আছে?বিদ্রঃ আমার হাডডিক্সে বিশাল খালি জায়গা পড়ে আছে।
লেখক বলেছেন: কোন সমস্যা নাই। তবে জায়গার অপচয় আর কি! ২ গিগা সোয়াপ দিলে সারা জীবন কাটানো সম্ভব!!!
শওকত আহমেদ বলেছেন:
@ইসানুরঃ সোয়াপের জন্য ১২ গিগা জায়গার প্রয়োজন নেই আপনি বরং ইন্সটল করার সময় পার্টিশন দুটি ডিলিট করে ১গিগা বা বেশি হলে ২গিগা সোয়াপ এরিয়া সিলেক্ট করে বাকি টুকু Ext4/Ext3 হিসেবে ফরম্যাট করে উবুন্টু ইন্সটল করুন। আচ্ছা এর আগে কোন যেন কার্নেলের বেটা ভার্সনে মবিডাটার সাপোর্ট দেয়া হয়ে ছিল । সেটা কোথা থেকে ডাউনলোড করব এবং কিভাবে ইন্সটল করব ? টেকি ভায়েরা হেল্পান।
লেখক বলেছেন: কোন দিন ছিল বলে শুনি নাই!
বিবর্তনবাদী বলেছেন:
আমি আবারো হতাশ। ইন্টেলের গ্রাফিক্স সম্পর্কিত সমস্যা এখনও রয়ে গেছে। তাই আমার জন্য এই কোয়েলা কোন আনন্দ বয়ে আনতে পারল না। ফাউল জিনিস লেখক বলেছেন: আমারও তো ইন্টেল গ্রাফিক্স কার্ড! কোন সমস্যা নাই!
![]()
বিবর্তনবাদী বলেছেন:
কিন্তু আমিতো ভাই মহা সমস্যায়। রেজোলুশন বাড়াতে পারি না ১০২৪ এর উপর। প্রপাইরেটরি ড্রাইভারের লিস্টে কিছুই পাওয়া যায় না। একদম খালি। মহা ঝামেলা।
লেখক বলেছেন: আমার ল্যাপটপের মনিটর ১৪.১ ইন্ঞ্চি। আমারও রেজ্যুলেশন ১০২৪X৮০০। দেখতে তো খারাপ লাগে না!
বিবর্তনবাদী বলেছেন:
উবন্টুর ডেক্সটপে থিডি গ্রাফিক্স থিম চালাতে বেশি রেজোলুশন লাগে।
লেখক বলেছেন: কোনটা?
অলস ছেলে বলেছেন:
আমো কর্ছি। খালি প্রতিবার ষ্টার্ট হৈবার পর রেজুলুশন ঠিক করতে হয়, এনভিডিয়া ড্রাইভার দিলাম, তা্ও এমুন। যাউকগা, চল্তাছে।
লেখক বলেছেন:
ইসানুর বলেছেন:
আচ্ছা বস, উবুন্টু সেটাপ দেয়ার জন্য আমি একটা পার্টিশন খালি করে রেখেছি (১৫ গিগা)। এখন সেটাপ দেয়ার আগেই এই পার্টিশন ভেংগে দুই টুকরো (রুট ও সোয়াপের জন্য) কর্তে হবে নাকি সেটাপের সময়ই সোয়াপ পার্টিশন করা যাবে? আর পার্টিশন করার সফটের লিংক দেন পারলে।
লেখক বলেছেন: সেটাপের সময়ই পার্টিশন করা যাবে। কোন সফটওয়্যার লাগবে না। আর, উবুন্টু সেটাপের পর ডিফল্টভাবে পার্টিশনিং সফটওয়্যার পাবেন।
মামদোভুত বলেছেন:
ইন্জিনিয়র বাই, আপনের ফুন লম্বরটা দেন। আলাপাসে। উবুন্টু বসাইতে গিয়া ভজঘট পাকাইলাইসি। কুনু ব্যপার না। সমইস্যার সমাধান দিতে না পারলে এমনেই খুশ গপ্প করুমনে। আপটারল আপনে আমার দেশি মানুষ।কুনু আপত্তি না থাকলে মেইল দিয়েন boikunth at gmail.com
লেখক বলেছেন: ওরে ভাই, মোবাইল কানে লাগাইতে আর ইচ্ছা করে না। মাঝে মাঝে খুঁজেও পাই না!!! তারচেয়ে ম্যাসেন্জারে অ্যাডান! bloggerengineer ইয়াহু আর জিটক।
আর ঘটনা হইল, আপনে তো বৈকুন্ঠ নাকি? আপনার প্রবলেম দেখে আমি একটা পোর্টেবল হার্ডডিস্ক জোগাড় করে উবুন্টুতে লাগাইয়্যা চেক করলাম। সাথে সাথে পাইল! কোন সমস্যা করল না! আপনারটা কাজ করতেছে?
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
একটা বিষয়ই ভাল লেগেছে যে Intel এর Graphics এর Problem টা Solve হয়েছে। 9.04 এ প্রচুর Pain দিত। But 9.10 নিয়ে মোটেও শান্তিতে নেই। NetworkManager খুব সমস্যা করছে। লেখক বলেছেন: কি যে সলভ করল সেটাই বুঝলাম না। বিবর্তনবাদী ভাইয়ের Intel Graphics এর Problemপ্রবলেম সলভ হইল না। আবার, আমার ইন্টেল কোনদিন প্রবলেমই করল না :-* আসলে সমস্যাটা কি ছিল?
ইসানুর বলেছেন:
উবুন্টু ডাউনলোড দিলাম.......শেষ হতে ১০-১২ ঘন্টা লাগবে মনে হয়। আইএসও ইমেজটা কি যেকোন বার্নিং সফট দিয়া বুটএবল সিডি হিসেবে রাইট করলেই চলবে? নাকি বিশেষ কোন বার্নিং সফট লাগবে।
অনেক জালাইতেছি বস
লেখক বলেছেন: কিছু লাগবে না। বুটেবল হিসেবে বার্ণ করলেই হবে। যেমন, নিরোর বার্ণ ইমেজ টু ডিস্ক অপশন।
চাইলে Unetbin ব্যবহার করে পেনড্রাইভ থেকে বুট করাও সম্ভব। সিডি লাগবেই না।
আর, উবুন্টুর আগের ভার্সন যদি সেটাপ দেয়া থাকে তাহলে System>Administration> Usb Startup Disk Creator ব্যবহার করেও পেনড্রাইভ থেকে সেটাপ দেয়া সম্ভব।
লেখক বলেছেন: শেষ হইল তাহলে।
ইসানুর বলেছেন:
আরেকটা কথা আমি যেহেতু উইন্ডোজের সাথেই উবুন্টু ব্যাভার করব তাই আমার জন্য কি Wubi ডাউনলোড করা বেটার নাকি নরমালটা?
লেখক বলেছেন: উইন্ডোজের সাথে মানে? ডুয়েল বুট নাকি ইনস্টল ইনসাইড উইন্ডোজ?
ইসানুর বলেছেন:
dual boot with windows. no need wubi as i wanna dual boot. am not i right? commented 4m mobile.
লেখক বলেছেন: ঠিক। আর ঘটনা হচ্ছে উবি তো উবুন্টুর ISO তে দেওয়াই আছে!
গ্রাব ২ ডিফল্টভাবে দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ১.৯৭ বেটা ৪। বুট লোডারের অক্ষরগুলো একটু চিকন হওয়ায় ছাড়া আমার নন-টেকি চোখ আগের গ্রাব আর নতুনটার মধ্যে কোন পার্থক্য খুঁজে পায় নি।
কথা এক্কেরে সইত্য।
তয় Ubuntu software center এর চেয়ে Add or Remove ই ভালা ছিলো। সামনের ভারর্সনে synaptic ও আউট কইরা দিব।
@ইসানুর.. যে সফটওয়্যার দিয়াই বার্ন করেন, রাইটিং স্পিড মিনিমামে দিয়া রাইট কইরেন। আর wubi দিয়া উইন্ডোজ এর মধ্যেই উবুন্টু ভার্চুয়ালি চলব তয় আপনার ডিস্ক রাইট করা থাকলেও wubi কিন্তুক সব ফাইল নেট থেইকা নামাইবো।
আর ইন্ঞ্জিনিয়ার ভাই রিভিউ ভালা হইছে
লেখক বলেছেন: এত পরে ক্যান সেটা তো পোস্টের শুরুতেই লিখছি
ঠিক না থাকলে টরেন্টে নামান এখান থেকে Click This Link
অনেকগুলা অ্যাপলিকেশনের অনুবাদকে নিজের নাম দেইখা ভালা লাগতেছে
লেখক বলেছেন: উমমমম, আমিও দুই একলাইন কইরা করছি!
সাগর ঢাকা বলেছেন:
নেট নিয়া ঝামেলা তে আছি , মোবাইল কানেক্ট করলে , আগের ভার্সন সহজে নেট কানেকসন করা যেত ...এখন এই নতুন ভার্সন এ , মোবাইল কানেক্ট করলে কিছু আসে না লেখক বলেছেন: আমার মডেমটাও মাঝেমাঝে পাচ্ছে না! না পেলে রিস্টার্ট দেই। তাহলে পায়!
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন: আর জন্টি!!! কোয়ালা চলে এল ![]()
লেখক বলেছেন: আবার ধরা খাওয়ার চান্স আছে
কারমিক খুব একটা সুবিধার না ![]()
জামাল ঊদ্দিন বলেছেন:
ইঞ্জিনিয়ার ভাই, এখন ও ৯.০৪ চালাইতেসি। খুব ভালো । বুট টাইম এর কথা শুইনা ৯.১০ তে যাইতে ইচ্ছা করতেসে না। ইউজার নেম-পাসওয়াড দিয়ে ২৩ সেকেন্ড , না দিয়ে লাগে ১৭ সেকেন্ডের মত। লেখাটার সিরিয়াল বাইর কইরেন ।আমারটা ও ইন্টেল 945 GM ।রেজুলেশন নিয়া কোন সমস্যা হয় না।
লেখক বলেছেন: দরকার নাই ৯.১০ এ যাওয়ার। আম হতাশ এটা নিয়ে।
আমার ইন্টেল ৯৪৫ ও সুন্দর চলছে। কোন সমস্যা করে নি কখনও।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





















ঈর্ষাকাতর মন মাইনাস দিবার চায়