আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
সাবধান, গুগল যা বলে সবই বিশ্বাস করবেন না আবার অবিশ্বাসও করবেন না
১২ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২৪
![]()
গুগল যে বান্দরের হাড্ডি এটা আপনারা হয়ত অনেকেই জানেন। তাদের বান্দরামীর কিছু নমুনা দেখুন। সবগুলো লিখলাম না, এত লেখা সম্ভব না
।
জিমেইল পেপার:
এটার কথা প্রথমে লিখলাম কারণ এটা আমাকেও বোকা বানিয়েছিল
! ৩০ শে মার্চ ২০০৭ সালে গুগল এই সার্ভিসের ঘোষণা দেয় জিমেইল লগিন পেজে। এতে বল হয়, এখন থেকে গ্রাহকরা তাদের ইমেইলগুলো প্রিন্ট করার অর্ডার দিতে পারবেন। মেইলগুলো পরিবেশবান্ধব রিসাইকেল করা কাগজে প্রিন্ট করে ডাকযোগে গ্রাহকের ঠিকানায় পাঠানো হবে। সার্ভিসটি সম্পুর্ণ ফ্রী। ছাপানো মেইলের উল্টাপিঠে বিজ্ঞাপণ দেয়া হবে। গ্রাহক যতখুশি অর্ডার দিতে পারবেন। অ্যাটাচমেন্টের ছবিও একইভাবে হাইকোয়ালিটি ফটোপেপারে প্রিন্ট করে দেয়া হবে
অডিও ফাইলগুলো আপাতত পাঠানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে এগুলোও পাঠানোর ব্যবস্হা করা হতে পারে!!! আরও জানতে চাইলে Click This Link
Click This Link
গুগল টিআইএসপি
টয়লেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। গ্রাহকদের বিনামূল্যে হাইস্পিড ব্রডব্যান্ড ওয়্যারলেস ইন্টারনেট কানেকশন দেয়ার সার্ভিস এটা। কমোডের মধ্য দিয়ে সূয়্যারেজ লাইন দিয়ে গ্রাহকের টয়লেটে স্থাপিত রাউটারের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস পাওয়া যাবে। ফ্রী কানেকশনের স্পীড হবে ৮মেগাবিট/সেকেন্ড!!!
আর পেইড কানেকশনে ৩২ মেগাবিট
। গ্রাহক টিআইএসপির ওয়েবসাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করলে তার ঠিকানায় একটা ফ্রী কানেক্টর কিট পাঠানো হবে। এতে থাকবে ওয়্যারলেস রাউটার, অপটিকাল ফাইবার আর ইন্সটলেশন সফটওয়্যার। আপাতত শুধু উইন্ডোজ এক্সপি আর ভিস্তায় এই সেবা পাওয়া যাবে। খুব শীঘ্রই লিনাক্স আর ম্যাক ভার্সন চালু হচ্ছে!!! কিটের অপটিক্যাল ফাইবারের এক মাথা কমোডে ছেড়ে দিয়ে ফ্লাশ করলে সেটা একঘন্টার মধ্যে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাবে গুগলের "Plumbing Hardware Dispatcher (PHD)" প্রযুক্তির সাহায্যে। টয়লেট অ্যানালাসিসের মাধ্যেম আপনার সম্পর্কিত ডাটা কালেক্ট করে সে অনুযায়ী আপনাকে অনলাইন বিজ্ঞাপণ দেখানো হবে। এ থেকে ফ্রী সার্ভিসের খরচ মেটানো হবে। এই সার্ভিসের ঠিকানা http://www.google.com/tisp/,
FAQ http://www.google.com/tisp/faq.html,
ইন্সটলেশন পেজ http://www.google.com/tisp/install.html, প্
রেস রিলিজ http://www.google.com/tisp/press.html ।
মেন্টালপলেক্স:
গুগলের এই সার্চ টেকনোলজি ব্যবহারকারীর মন পড়ে তিনি কি খুঁজছেন সে অনুযায়ী রেজাল্ট শো করবে। কিভাবে এটি ব্যবহার করবেন তার ইন্সট্রাকশন দেয়া আছে হোম পেজে:
১। হ্যাট এবং চশমা খুলুন
২। মেন্টালপ্লেক্স গোলকটার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকুন। চোখ সরাবেন না ![]()
৩। যা খুঁজছেন মনে মনে তার একটা ছবি কল্পনা করুন।
৪। সার্কেলে ক্লিক করুন অথবা ক্লিক করার কথা ভাবুন ![]()
ঠিকানা http://www.google.com/mentalplex/
FAQ http://www.google.com/mentalplex/MP_faq.html
গুগল লুনার জব:
এক অভাবনীয় চাঁদে চাকুরীর সুযোগ
। গুগল কোপার্নিকাস সেন্টার ইন্জিনিয়ারিং পজিশনে স্টাফ নিচ্ছে। এই রিসার্চে entropized information filtering, high-density high-delivery hosting (HiDeHiDeHo) ও de-oxygenated cubicle dwelling এর উপর গবেষণা করা হবে যা গুগল সার্ভিসে ব্যবহার করা হবে
জব সেন্টারের ঠিকানা http://www.google.com/jobs/lunar_job.html
গুগল গুল্প:
এটি গুগলের উদ্ভাবিত একটি পানীয় যা মানুষের বুদ্ধিমত্তাকে এমনভবে বিকশিত করে যেন সে গুগল সার্ভিসগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারে। এই পানীয় চারটি স্বাদে বিনামূল্যে পাওয়া যাবে। স্বাদগুলো হল Glutamate Grape), Sugar-Free Radical, Beta Carroty, এবং Sero-Tonic Wate। বিনামূল্যে হলেও গ্রাহক একটি গুগল গুল্প বোতলের ক্যাপ নিকটস্থ গুগল অনুমোদিত দোকানে জমা দিলেই কেবল আরেক বোতল গুল্প পাবেন!
http://www.google.com/googlegulp/
http://www.google.com/googlegulp/faq.html
গুগল রোমান্স:
ডেটিং সার্চ ইন্জিন। এতে নিজের প্রোফাইল যোগ করার সুবিধা রয়েছে। একজন ইউজার একাধিক প্রোফাইল রাখতে পারবেন।
http://www.google.com/romance/
FAQ http://www.google.com/romance/faq.html
Tour http://www.google.com/romance/tour.html
জি-ডে
গুগল অস্ট্রেলিয়ার সার্ভিস এটা। এই সার্ভিস ব্যবহার করে কোন ওয়েবপেজ তৈরি হওয়ার ২৪ ঘন্টা আগে কেমন ছিল সেটা দেখা যাবে ![]()
জিমেইল কাস্টম টাইম:
এই সার্ভিসের মাধ্যমে জিমেইল ইউজাররা তাদের মেইলের তারিখ চেন্জ করে দিতে পারবেন। ২০০৮ সালের ৩১ মার্চ থেকে একটি নতুন লিংক জিমেইল ইনবক্সে যুক্ত হয় যার টাইটেল ছিল “ Gmail Custome Tims>> new”। ৩১ মার্চ সারাদিন ঐ লিংকটি ডেড থাকলেও ১ এপ্রিল থেকে এটি একটি ঘোষণা পেজে নিয়ে যায় যেখানে বলা হয় এটি একটি এপ্রিল ফুল ডে জোক!
গুগল ওয়েক আপ কিট:
সময় মত আপনাকে জাগানোর মহা পরিকল্পনা এটি। গুগল ক্যালেন্ডারে আপনার সিডিউল অনুযায়ী সকালে ওঠানোর পুরো দায়িত্ব নিচ্ছে গুগল। আপনাকে একটা ফ্রী কিট পাঠানো হবে যাতে থাকবে পানির বালতি (বাসার পানির লাইনের সাথে যুক্ত) এবং একটা বিছানা নাড়ানোর ডিভাইস। প্রথমে আপনার মোবাইলে এসএমএস পাঠানো হবে। তাতে যদি উঠলেন তাহলে তো বাঁচলেন!
না হলে ওয়াটার আর কাঁপানি থেরাপীতো আছেই!!!
Click This Link
জোকের আড়ালে সত্যি! এতেও বোকা বানানো ![]()
![]()
![]()
বান্দরের হাড্ডি গুগল আবার এপ্রিল ফুল ডে টে সত্যি প্রোডাক্টের ঘোষণা দিয়েও বোকা বানায়। মানুষ হয়ত ধরে ফেলেছে যে এটা গুগলের জোক, বিশ্বাস করলাম না। পরে দেখা যায় সেটা আবার সত্য। জিমেইলের ঘোষণাটাও দেয়া হয়েছিল ৩১ মার্চ। ঐ সময় এক গিগাবাইট ফ্রী স্টোরেজ অবিশ্বাস্য ছিল। তাই কেউ বিশ্বাস করে নি। ভেবেছে জোক। পরে দেখায় গেছে ওটা জোক ছিল না
!!!
আবার, ২০০৫ এ জিমেইলের সটোরেজ বাড়ানো আর “গুগল রাইডার ফাইন্ডার সার্ভিস” শুরুর ঘোষণাও দেয়া হয়েছিল জোকের আড়ালে।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): গুগল ;
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রনি রাজশাহী বলেছেন:
ওরেরে.............. কত্ত অফাররে............... লেখক বলেছেন:
![]()
হেমায়েতপুরী বলেছেন:
আপাতত লিস্টে নিয়া রাখলাম।
লেখক বলেছেন:
মোতাব্বির কাগু বলেছেন:
ha hs ha
লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
|
|
পাহুন বলেছেন:
কমোডের মধ্য দিয়ে সূয়্যারেজ লাইন দিয়ে গ্রাহকের টয়লেটে স্থাপিত রাউটারের মাধ্যমে ইন্টারনেট সার্ভিস পাওয়া যাবে। ফ্রী কানেকশনের স্পীড হবে ৮মেগাবিট/সেকেন্ড!!! ওরে আমারে কেউ ধর।
লেখক বলেছেন:
![]()
তুহিন২৭ বলেছেন:
মাথাডা ঘুরতাছে, আছে কি কেউ দরদী আমারে ধর............
লেখক বলেছেন: ![]()
তুহিন২৭ বলেছেন:
মাথাডা ঘুরতাছে, আছে কি কেউ দরদী আমারে ধর............
লেখক বলেছেন: ![]()
মদন বলেছেন:
সুয়ারেজ লাইন দিয়া ইন্টারনেটের কাহিনী সত্যি মনে কইরা ইত্তেফাকের আইটি বিশেষ+অজ্ঞরা তাদের পেপারে ছাপছিল লেখক বলেছেন: ভাল কথা মনে করেছেন। এটার কথা ভুলে গিয়েছিলাম!
হামিদ পায়োনিয়ার বলেছেন:
কিটের অপটিক্যাল ফাইবারের এক মাথা কমোডে ছেড়ে দিয়ে ফ্লাশ করলে সেটা একঘন্টার মধ্যে ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে যাবে গুগলের "Plumbing Hardware Dispatcher (PHD)" প্রযুক্তির সাহায্যে। টয়লেট অ্যানালাসিসের মাধ্যেম আপনার সম্পর্কিত ডাটা কালেক্ট করে সে অনুযায়ী আপনাকে অনলাইন বিজ্ঞাপণ দেখানো হবে। এ থেকে ফ্রী সার্ভিসের খরচ মেটানো হব...................................................জটিল
লেখক বলেছেন: ![]()
আমি এবং আঁধার বলেছেন:
হা হা হা +++++++
লেখক বলেছেন: ![]()
গডফাদার০২ বলেছেন:
গুগলের এপ্রিল ফুলস ডেস কালেকশন। এরকম আরেকটা মজা করে বি এম ডব্লিউ, তাদের ১লা এপ্রিলের প্রোডাকট হলো : এন্টি বাগ উইন্ড শিল্ড, গাড়ির গায়ে পেসাব করতে আসা কুকুরকে ইলেকট্রিক শক দেবার ব্যাবস্থা ইত্যাদি। সবচেয়ে মজা লাগে যখন দেখি আমাদের পেপার গুলো এসব বিশ্বাস করে পত্রিকায় রিপোর্ট ছাপায়..
লেখক বলেছেন: ইহারা সাংবাদিক নন, সাংঘাতিক ![]()
লেখক বলেছেন: মজা করার টেনডেন্সীটা ভাল। গ্রাহকদের সাথৈ সম্পর্ক ভাল হয়!
পাপী বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ।
কাঙাল মামা বলেছেন:
আমি পয়লা ধরা খাইছিলাম গুগল টিআইএসপি নিয়া....মাথা খাউজাইতেছিলাম কেমনে কি!!! রেজিস্ট্রেশনই করচিলাম মনে হয়!! পরে দেখি এডা ইস্টার ঈগস লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
![]()
ডট কম ০০৯ বলেছেন:
৮মেগাবিট/সেকেন্ড!!!
লেখক বলেছেন: ![]()
অবাঞ্চিত বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন:
![]()
ফারহান আহমেদ বলেছেন:
ভাই লিনাক্স শেখার জন্য ভালা লেখক কে (বাংলা)পারলে লিঙ্ক দেন
নাম দিলে কিন্না নিমু
নিউ ইউজার আমি
লেখক বলেছেন: লিনাক্স শেখা বলতে কি ইউজার লেভেল নাকি প্রোগ্রামার বা নেটওয়ার্কিং লেভেল?
ফারহান আহমেদ বলেছেন:
ইউজার লেভেল + নেটওয়ার্কিং লেভেল দুই টাই জানতে চাই।
লেখক বলেছেন: উবুন্টু ইউজার লেভেলে বাংলা বলতে BDOSN এর সহায়িকা, আর কিছু টিউটোরিয়াল সংগ্রহ আছে। আর কিছু জানি না। নেটওয়ার্কিং বই তো দোকানে অনেক পাওয়া যায়। আমি নিজেই ইউজার, তাই ভাল কোনটা বলতে পারলাম না ![]()
ফারহান আহমেদ বলেছেন:
BDOSN ঠিকানা জানেন ?
লেখক বলেছেন: ওয়েব: http://www.bdosn.org
সহায়িকাটা পাবেন Click This Link
আর অফিস:
Bangladesh Open Source Network
Jamil Sarwar Trust
278/3 Elephant Road (3rd floor),
Dhaka
Katabon, Dhaka
1205
Bangladesh
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















