আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
ফায়ারফক্সের অ্যাড বিষয়ক কিছু সমস্যার সমাধান, সাথে বোনাস কিছু অ্যাডঅন (ইন্জ্ঞিনিয়ারস চয়েস )
২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:৫৭
মজিলা ফায়ারফক্সের অ্যাডঅন হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় ফিচার। এই একটা ফিচারের কাছে মার খেয়ে যাচ্ছে অন্য সব ব্রাউজারের অনেক আকর্ষণীয় ফিচারও। সফটওয়্যার জায়ান্ট গুগল তাদের ক্রোম ব্রাউজারের একটা গতি করতে এখন অ্যাডঅন তৈরিতে মাঠে নেমেছে। আজকের পোস্টের বিষয় অ্যাডঅনের সুবিধাগুলো নয় বরং অ্যাডঅন সংক্রান্ত সমস্যা।
অ্যাডঅন সাইট: আপনাদের অভিজ্ঞতা কি জানি না তবে মজিলার অফিসিয়াল অ্যাডঅন সাইটের ব্যাপারে আমার অভিজ্ঞতা খুব একটা ভাল না। সাইটটা এত ভারী আর স্লো যে আমি মোট কতবার এটাতে ঢুকতে পেরেছি আঙ্গুলে গোণা যাবে!!! আবার, এই সাইট থেকে অ্যাডঅন ডাউনলোড করা যায় না, সরাসরি ইন্সটল হয়। কোন কারণে ফায়ারফক্স রি-ইন্সটল করতে হলে সব আবার নতুন করে ডাউনলোড করতে হয়। একই অবস্থা ফায়ারফক্সের অ্যাডঅন মেন্যূ থেকে ইন্সটলের ক্ষেত্রেও (এর অবশ্য সমাধান আছে। সে ব্যাপারে পরে আসছি)। এ জন্য আমি করি কি, কোন অ্যাডঅন ডাউনলোডের দরকার হলে কোন মিরর সাইটের ইনডেক্স পেজে চলে যাই। এগুলো খুবই ফাস্ট এবং হালকা বলে খুব দ্রুত লোড হয়। তবে, এখানে নাম্বার দিয়ে অ্যাডঅনগুলো ফোল্ডারে রাখা থাকে বলে ব্রাউজ করে অ্যাডঅন খুঁজে বের করা সম্ভব না। নাম্বার জানার উপায় হল, এক নম্বর, ফায়ারফক্সের অ্যাডঅন মেন্যূতে গিয়ে যে বিষয়ের অ্যাডঅন চাই সেটা সার্চ দেই। তারপর, ডেসক্রিপশন থেকে যেটা দরকারী মনে হয় সেটার নাম দিয়ে গুগলে সার্চ দেই নাম্বার জানার জন্য। নাম্বারটা পেয়ে গেলে কাজ শেষ! জাস্ট টাইপ করি http:// ftp.kaist.ac.kr/mozilla/addons/নাম্বার(মিরর অবশ্য অনেক আছে। আমি এটা ইউজ করি)। অতীত-বর্তমান, উইন্ডোজ-লিনাক্স সব ভার্সন একবারে দেখতে পাবেন!!! যেটা দরকার সেটা ডাউনলোড।
যেমন, আপনার যদি FriendBar অ্যাডঅনটি দরকার হয় তাহলে সার্চ দিন Firefox Addon Friendbar। রেজাল্টগুলো থেকে addon.mozalla.org এর অ্যাড্রেসটা দেখুন এরকম https://addons.mozilla.org/ .../firefox/addon/10223 । 10223 হল ফ্রেন্ডবারের অ্যাডঅন নাম্বার। এবার আপনাকে যেতে হবে http://ftp.kaist.ac.kr/mozilla/addons/10223 ঠিকানায়।
অনেকের কাছেই মনে হতে পারে এত ঝামেলার চেয়ে অ্যাডঅনের অফিসিয়াল সাইটে ঢোকাই ভাল। তবে, আমার মত যারা প্রচুর অ্যাডঅন ব্যবহার করেন, অ্যাডঅন যাদের জীবন-মরণ এবং যারা অতিরিক্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে প্রায়ই ফায়ারফক্সের বারোটা বাজিয়ে রি-ইন্সটল করেন তাদের খুব কাজে লাগবে বলেই আমার বিশ্বাস।
অ্যাডঅন ব্যাকাপ: আর যদি আপনি অ্যাডঅনের অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলেও আপনার ইন্সটলকৃত অ্যাডঅনগুলো ব্যাকাপ রেখে বারবার ডাউনলোডের ঝামেলা থেকে মুক্তি পেতে পারেন। অ্যাডঅন FEBE শুধু আপনার ফায়ারফক্সের অ্যাডঅনগুলোই না পুরো ফায়ারফক্সের প্রোফাইল (বুকমার্ক,অ্যাডঅন, সেটিংস সব) অটো ও ম্যানূয়্যালী ব্যাকাপ রাখে। আবার, অনেকগুলো অ্যাডঅন যদি একটা একটা করে সেটাপ দিতে বিরক্ত লাগে তাহলে FEBEর সাথে আরেকটি অ্যাডঅন CLEO ব্যবহার করুন। CLEO সব অ্যাডঅনগুলো জোড়া দিয়ে আপনাকে একটা অ্যাডঅন বানিয়ে দেবে। সেটা ইন্সটল করলেই সবগুলো অ্যাডঅন যথাস্থানে পেয়ে যাবেন
।
আমার প্রিয় কিছু অ্যাডঅন:
AdBlockPlus: এটা নিয়ে কিছু না বলি ![]()
FriendBar: ফেসবুক ও টুইটারে ফ্রেন্ডদের রিয়েলটাইম স্ট্যাটাস আপডেট টুলবারে স্ক্রল করে। এতে লাইক করা, কমেন্ট করা, নিজের স্ট্যাটাস আপডেট করা, আসন্ন জন্মদিন দেখার ব্যবস্থা আছে।
TabMixPlus: ট্যাব সংক্রান্ত টোটাল কন্ট্রোল। ট্যাব অটোরিলোড করা, ডুপ্লিকেট করা, রাইট ক্লিক মেন্যূতে কি কি অপশন দেখাবে সেটা ঠিক করা, ক্লোজ করা ট্যাব আবার খোলা, সেশন রিস্টোর করা, মাউস ক্লিকের ফাংশন ঠিক করা ইত্যাদি অসংখ্য কাজে লাগে এটা।
Personas for Firefox: ফায়ারফক্সের থিমের বিকল্প হিসেবে কাজ করে এটি। অসংখ্য স্কিন খেকে একটা ক্লিক করেই আপনি ফায়ারফক্সের টোটাল অ্যাপিয়্যারেন্স চেন্জ করে ফেলতে পারবেন।
TabScope: ট্যাবে না ঢুকেই ট্যাবের উপর মাউস রেখে ট্যাবটাকে দেখা যায় এটা দিয়ে। সামুতে অনেকগুলো পোস্ট ট্যাবে ওপেন করে এটা দিয়ে আমি দেখি পেজ লোড হয়েছে কিনা। ![]()
FlagFox: এটা আসলে কোন কাজের না। এটা দিয়ে দেখা যায় যে সাইটটি ব্রাউজিং করছি সেটার সার্ভার কোন দেশে।
BrowserBackground: ফায়ারফক্সের খালি উইন্ডোগুলোতে পেজ লোড হওয়ার আগ পর্যন্ত ব্যাকগ্রাউন্ড পিকচার শো করে।
Smart Bookmark Bar: যাদের অনেক বুকমার্ক টুলবারে আছে তাদের জন্য এটা খুব কাজের। বুকমার্ক টুলবারের বুকমার্কগুলোর শুধু আইকন দেখায় এটি। ফলে অনায়াসে ৫০-৬০ টা বুকমার্কে ওয়ান ক্লিক অ্যাক্সেস পাওয়া যায় টুলবার থেকে।
PrintPdf: কোন পেজকে pdf ফরম্যাটে প্রিন্ট করে নেয়া যায় এটা দিয়ে। ফাইল মেন্যূ থেকে সেভ করার চেয়ে এটা অনেক ভাল।
Reader It Later: যেকোন পেজ পরে পড়ার জন্য রাখা যায়। আইকনে ক্লিক করলেই লিস্টে যোগ হয়ে যায়।
Rename Tab: ঢুকেছেন সামুতে আর দেখাতে চান প্রথম আলো
??? তাহলে এটা আপনার জন্য
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ফায়ারফক্স ;
সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রনি রাজশাহী বলেছেন:
++++++ সহ প্রিয়তে।লেখক বলেছেন: ধন্যবাদ।
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
জটিল হইসে!
লেখক বলেছেন: ![]()
শয়তান বলেছেন:
CLEO তে মাঝে মাঝে ঝামেলা হয়
লেখক বলেছেন: আমার ক্ষেত্রে অবশ্য কোন সমস্যা হয় নি এখনও।
জামাল ঊদ্দিন বলেছেন:
থ্যাঙ্কু ইঞ্জিনিয়ার ভাই... প্রিয়তে পাঠাইয়াদিলাম... http://ftp.kaist.ac.kr/mozilla/addons/ লিঙ্ক টাতে একটু সমস্যা হয়েছে মনে হয় ।। ... ঠিক করে দেন... আপনারটা হয়ে গেছে, Click This Link
লেখক বলেছেন: দিলাম। ধন্যবাদ।
লেখক বলেছেন: ![]()
কেতাদুরস্ত বলেছেন:
কাজের জিনিস। +
লেখক বলেছেন: ধন্যবাদ।
বাঙ্গাল বলেছেন:
ইন্জ্ঞিনিয়ারস চয়েস। প্রিয়তে
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ। ![]()
লেখক বলেছেন: ![]()
মহিউদ্দিন আহামেদ সৈকত বলেছেন:
প্রিয়তে++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ।
অদ্ভুত বলেছেন:
এই সাইট থেকে Add-on ডাউনলোড করা যায় না, সাইট স্লো এসব ব্যাপারে একমত হতে পারলাম না। আপনি কোন Add-on সেভ করতে চাইলে মজিলার সাইট এ Add to Firefox এ রাইট ক্লিক করে Save Link As .. এ ক্লিক করুন। যে xpi ফাইল সেভ হবে সেটাই ব্যাক-আপ। এটা থেকে পরে ইন্সটল করতে চাইলে ফাইলটিকে ধরে মজিলার ওপর ছেড়ে দিন।আর পোষ্টের জন্য ধন্যবাদ।
লেখক বলেছেন: ডাউনলোড করা যায় না একথা তো বলি নি!
আর স্লোর ব্যাপারটা একান্তই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। অ্যাডঅনের সাইটটাতে তো আর প্রতিদিন যাওয়া হয় না। আমি যে সময়গুলোতে ঢুকতে চেয়েছিলাম তখন হয়ত সার্ভারে চাপ বেশী ছিল। আবার উল্টোটাও হতে পারে, আপনি যে সময়ে ঢুকেছিলেন তখন হয়ত প্রেসার কম ছিল। নেটের স্পিডের উপরেও নির্ভর করে। তবে, এটা স্বীকার করতেই হবে যে মিরর সাইটের ইনডেক্সে অবশ্য দ্রুত ঢোকা যায়।
আর, সেভ করার ব্যাপারে যেটা বলেছেন সেটা ঠিক। তবে, সব অ্যাডঅনের ক্ষেত্রে কিন্তু সরাসরি xpi ফাইলের লিংক দেয়া থাকে না। অনেকগুলো টার্মস এগ্রি বাটনে ক্লিক করলে ইনস্টল হয়। সেগুলো Save as দিয়ে সেভ করা সম্ভব না।
পড়ার জন্য ধন্যবাদ।
নতুন রাজা বলেছেন:
বুঝিনা...
লেখক বলেছেন: ![]()
অদ্ভুত বলেছেন:
আপনার লেখাঃ---------------------------------------------------------------------------
সাইটটা এত ভারী আর স্লো যে আমি মোট কতবার এটাতে ঢুকতে পেরেছি আঙ্গুলে গোণা যাবে!!! আবার, এই সাইট থেকে অ্যাডঅন ডাউনলোড করা যায় না, সরাসরি ইন্সটল হয়। কোন কারণে ফায়ারফক্স রি-ইন্সটল করতে হলে সব আবার নতুন করে ডাউনলোড করতে হয়।
---------------------------------------------------------------------------
যেগুলো টার্মস এগ্রি বাটনে ক্লিক করে ইনস্টল করতে হয় তাদের ক্ষেত্রে Accept and Install বাটনে রাইট ক্লিক করে কাজ করুন।
লেখক বলেছেন: ঐ বাটনে রাইট ক্লিক করলে সেভ অপশন আসে না ![]()
অদ্ভুত বলেছেন:
আমি চেক না করে কোন কথা বলিনা। চেক করে দেখুন।
লেখক বলেছেন: তাই তো দেখছি! আচ্ছা এভাবে কি আগেও কাজ করত? আমার যতদূর মনে পড়ে আগে একটা .php ফাইল সেভ হত! অনেক ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
বিডি আইডল বলেছেন:
আমি বেশীরভাগ আ্যডঅন ডিজেবল করে রেখেছি...ফায়ারফক্স স্লো হয়ে যাচ্ছিল কেমন যেন....শুধু আ্যড ব্লক আর প্রয়োজনীয় ২/১ টা আছে এখন
লেখক বলেছেন: আমার এখন আছে ৯ টা।
প্রার্থনা_৮৭ বলেছেন:
+++
লেখক বলেছেন: ধন্যবাদ।
মহসিন০৮ বলেছেন:
ধন্যবাদ..... +++
লেখক বলেছেন: ধন্যবাদ
পরপারে একা বলেছেন:
সরাসরি প্রিয়তে ++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
স্বপ্ন নীল বলেছেন:
নতুন কিছু এডঅন এডাইলাম । আপনেরে ধইন্যাপাতা ।
লেখক বলেছেন: আপনেরেও ধইন্যাপাতা
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...


















