আমার প্রিয় পোস্ট

শর্টকার্ট প্রিয় বাঙ্গালীর শর্টকার্ট ক্রিকেট

১৫ ই জানুয়ারি, ২০১০ সকাল ১১:৫৬

শেয়ারঃ
0 1 0

বাঙ্গালীর মত শর্টকার্টে পারদর্শী বুদ্ধিমান জাতি সম্ভবত পৃথিবীতে আর নেই। রোড ডিভাইডার লোহার রেলিং দিয়ে দেয়া হলেও বাঙ্গালী সেটার উপর দিয়েই রাস্তা পার হবে। যখন মোবাইলে ৩০০ টাকায় ৬ মাস আর ৬০০ টাকায় ১ বছর মেয়াদ দেয়ার অফার ছিল তখন দেখলাম রাতারাতি সব মোবাইলে দোকানগুলোতে "৩০ টাকায় ৬ মাস আর ৬০ টাকায় ১ বছর মেয়াদ করা হয়" নোটিশ ঝোলা শুরু হয়েছে :P ছোটবেলায় ক্রিকেট খেলতাম "নাম-ব্যাটিং" পদ্ধতিতে (সঠিক শব্দটা সম্ভবত নাম্বারিং)। যে কয়জন খেলোয়াড় আছে তত পর্যন্ত নাম্বার উল্টাপাল্টা করে লিখে প্রতিটা নাম্বারের পাশে একটা করে লম্বা দাগ দেয়া হত। তারপর নাম্বারগুলো ব্যাট দিয়ে ঢেকে দিয়ে সবাই একটা করে দাগ ধরত। যার ভাগ্যে যত নাম্বার সিরিয়াল পড়বে সে তত নাম্বারে ব্যাটিং করবে। বাঁকি সবাই ফিল্ডিং আর বোলিং।

ইন্টারন্যাশনাল ক্রিকেট টেস্ট থেকে করে হল ওয়ান ডে, সেখান থেকে হল টুয়েন্টি-টুয়েন্টি। যেহেতু শর্টকার্ট জিনিসটা বাঙ্গালীর কপিরাইট করা তাই তারা যে আরও শর্টকার্ট বের করবে তাতে আর আশ্চর্য্য কি!

এরকম একটা শর্টকার্ট ক্রিকেট টূর্নামেন্ট দেখলাম দিনাজপুরের বড়মাঠে। রীতিমত জেলা পর্যায়ের খেলা। পুরো জেলা থেকে আসা টিম অংশ নিচ্ছে এতে। নাম "ডাবল-ডাবল ক্রিকেট টূর্নামেন্ট"। খেলার নিয়মটা এরকম,

প্রতি "টিমে" খেলোয়াড় থাকবে দুইজন ;) দুইজনই অলরাউন্ডার হতে হবে। এই দুইজন বাদে বাঁকী ৯ জন খেলোয়াড় দুই দলেই কমন। এবং এরা খেলা কমিটির লোক। খেলাটা ৪ ওভার করে। মাঠের একজন আমাকে বললো লিগ পর্যায়ের ম্যাচগুলো নাকি ২ ওভারের ছিল!!! দুইজন ব্যাটিং করবে আর প্রতিপক্ষ দলের দুইজন পালাক্রমে বোলিং করবে। চমক এখানেই শেষ না। এ পর্যন্ত হলে তো ঠিকই ছিল :P

এই খেলায় কোন ব্যাটসম্যান আউট হলে তাকে মাঠের বাইরে চলে যেতে হয় না (রিপ্লেসমেন্ট নেই তো, মোট খোলোয়াড়ই তো দুইজন ;) ) কেউ আউট হলে তার দলের মোট রান থেকে ৫ রান বাদ!!! এটা খুব মনে হলেও ৪ ওভারের ম্যাচে কিন্তু অনেক বড় ব্যাপার। আরও নিয়ম আছে :P সকল প্রকার অতিরিক্ত রান দুই করে ধরা হয়, ওয়াইড বল, নো বল সব। ফিল্ডাররা যেহেতু কমিটির লোক তাই তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে ফিল্ডার পরিবর্তনের ব্যবস্থা আছে। একটা ক্যাচ মিস করায় আমার সামনেই একজনকে তুলে নেয়া হল। আমি যে ম্যাচটা দেখেছিলাম সেটা ছিল টূর্নামেন্টের ফাইনাল ম্যাচ। প্রথম দল ২৫ রান করলে দ্বিতীয় দল ৩ রান করতে গিয়েই এক উইকেট হারিয়ে ফেলল। ফলে তাদের দলীয় রান হল -২। শেষ ওভারে দরকার ছিল ৮ রান। প্রথম বলে ৪ মারায় হল ৫ বলে ৪ রান। তারপর পরপর ৪টা বল ডট। শেষ বল ৬ মেরে জিতে গেল দ্বিতীয় দল। দারুণ উত্তেজনাকর ম্যাচ। ১৫ মিনিটে খেলা শেষ :) অন্য খেলার মত এটাতেও লাখলাখ টাকার বাজী চলে। মাত্র ২ জনের দল বলে দল রেজিষ্ট্রেশনও হয় অনেক এবং রেজিষ্ট্রেশন ফীও খুবই কম। দ্রুত খেলা শেষ হয় বলে দর্শকও প্রচুর হয়। প্রচুর দর্শক মানেই প্রচুর বাজী!!! আর, বাজী শর্টকার্ট হলেও টাকা তো "শর্ট" না ;)

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১৪
শিবলী বলেছেন: হা হা

আমার কাছে ভালই লাগল। ক্রিকেটের ভবিষ্যৎ উজ্জল। ওয়ানডে দেখতে আর ভাল লাগে না ...
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: ;)

২. ১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:১২
নীড় ~ বলেছেন: কোন দুনিয়াত থাকেন!
ডাবল উইকেট ক্রিকেট ম্যাচ অনেক অনেক পুরানা। এটা বাংলাদেশের কুনো আবিস্কার না। ইন্টারন্যাশনাল পর্যায়েও খেলা হইসে আশির দশকের শেষ আর নব্বই দশকের শুরুতে রেগুলার । হংকং এ ৯০ এর দিকে ওয়াসিম আকরাম ওয়াকার ইউনুসরা একবার চ্যাপ্পিয়ান হইসিলো।
১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:৫৮

লেখক বলেছেন: B:-/ B:-/ B:-/ বলেন কি? নিয়মও কি এরকম? আউট নাই, একস্ট্রা রান ডবল...???

১৫ ই জানুয়ারি, ২০১০ দুপুর ২:০৬

লেখক বলেছেন: ঠিকই বলছেন আপনি। আমিও খুঁজে দেখলাম। নিয়মও প্রায় একই। আমার জানা ছিল না। এ বিষয়ে একটা আর্টিকেল দেখলাম ক্রিক-ইনফো তে। তবে, বাঙ্গালীর কৃতিত্ব এটা যে তারা ৮ ওভার আর ১২ ওভারকে ২ আর ৪ এ নামিয়ে এনে আরও শর্ট করেছে :P

Click This Link

৩. ১৫ ই জানুয়ারি, ২০১০ রাত ১১:৩৪
জামাল ঊদ্দিন বলেছেন: খেলাটা দেখতে বড়ই ইচ্ছা হইতেসে :) আহারে!! আমাদের শহরের স্টেডিয়ামে খালি ওয়ান-ডে খেলা হয় , কি যে আমড়া খেলে - এক্সট্রা থেকেই রান আসে মোট রানের ২/৩ :( :(
১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:১১

লেখক বলেছেন: :P :P :P~

৪. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:২৮
এম আই এইচ রাজন বলেছেন: ৫ দিনের টেস্ট ম্যাচ, ওয়ানডে ম্যাচ, টি-টুয়েন্টি, ১০-টেন্টি, সিক্স এ সাইড, ফাইভার ইংলিশ ক্রিকেট( FIC ) ডাবল-ডাবল টুর্নামেন্ট বাংলাদেশ। এরপর??????????????

ক্রিকেট কে আমরা আর কত ছোট করব? খুজে বাহির করুন।
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:২৯

লেখক বলেছেন: ১ বলের ইনিংস। ২ বলে খেলা শেষ ;)

৫. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১২:৩০
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: ক্রিকেটেও ইঞ্জিনিয়ারিং হচ্ছে মনে হয়! :)
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩০

লেখক বলেছেন: :) :P

৬. ১৬ ই জানুয়ারি, ২০১০ দুপুর ১:২১
রিমঝিমবৃষ্টি বলেছেন: কেমন আছ?
খুব ভাল শর্টকাট ক্রিকেট। কিন্তু ক্রিকেটে আমার আগ্রহ খুব কম।
আমি একটা প্রবলেমে পড়ছি। পারলে আমার সাথে যোগাযোগ করো যদি পরীক্ষা না থাকে।
১৬ ই জানুয়ারি, ২০১০ সন্ধ্যা ৬:৩২

লেখক বলেছেন: ok

৭. ১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫১
অক্টোপাস বলেছেন: অ.ট. আপনি হা.বি.প্র.বি তে পড়েন? বাড়ি কি ওখানে না-কি আশেপাশের কোনো জেলায়?

অ্যানিওয়ে, আমার বাড়ি দিনাজপুর জেলায়।
১৬ ই জানুয়ারি, ২০১০ রাত ১০:৫৩

লেখক বলেছেন: হ্যাঁ। তবে বাড়ী টাংগাইল।

৮. ০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ১১:৩৪
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাইয়া আপনি কই? নতুন পোষ্ট নাই কেন? :(
১৯ শে ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:৩৫

লেখক বলেছেন: ১৫ দিনের কান্ট্রি ট্যূরে ছিলাম, পুরো ক্লাশ।

 

মোট সময় লেগেছে ০.৯০১৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই