আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
সূত্রঃ প্রথম আলো কম্পিউটার প্রতিদিন- খবরটা কেউ আমারে বুঝাইয়্যা দ্যান 


২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৫
ইউরোপের ১০ লাখেরও বেশি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারী এখন থেকে পছন্দ অনুযায়ী ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে থাকা ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়াও অন্য যেকোনো ব্রাউজার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে মার্চের শুরু থেকে।
গত বছরের শেষ দিকে এ নিয়ে মাইক্রোসফট ও ইউরোপের কম্পিটিশন কমিশনের সঙ্গে একটি চুক্তি হয়েছে। শুরুতে শুধু ইউরোপে হলেও পরবর্তী সময়ে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহূত যেকোনো কম্পিউটারে নিজের পছন্দের ব্রাউজার ব্যবহারের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। বিশ্বের বেশির ভাগ উইন্ডোজ ব্যবহারকারী ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করছেন। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে একটি সফটওয়্যার যুক্তরাজ্য, বেলজিয়াম ও ফ্রান্সের ব্যবহারকারীরা পাচ্ছেন।
মাইক্রোসফটের ভাইস প্রেসিডেন্ট ডেভ হেইনের জানান, স্বয়ংক্রিয়ভাবে এ সফটওয়্যার আপডেট উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিসতা ও উইন্ডোজ ৭ ব্যবহারকারীরা পাবেন। এ ছাড়া পছন্দ অনুযায়ী পর্দা (স্ক্রিন) পরিবর্তনের মাধ্যমে গুগলের ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরাসহ পছন্দ অনুযায়ী যেকোনো ব্রাউজার ব্যবহার করা যাবে। শুরু থেকেই উইন্ডোজ ব্যবহারকারীদের অনেকটা বাধ্য হয়েই স্বয়ংক্রিয়ভাবে থাকা সফটওয়্যার ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে হতো। জনপ্রিয় মুক্ত সফটওয়্যার মজিলা ফাউন্ডেশনের প্রধান মিথহেল বাকের বলেন, মাইক্রোসফটের এ উদ্যোগ বিরাট একটি মাইলফলক, যা ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেবে। মাইক্রোসফটের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরাও।
এর মানে কি ভাই? আগে কি উইন্ডোজে ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরা ব্যবহার করা যেত না???
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: তাই তো মনে হচ্ছে। প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন অংশটা রস+আলোর মিনি ভার্সন হয়ে যাচ্ছে দিনদিন!
রাজিবুল ইসলাম বলেছেন:
কথায় আছে না অল্প বিদ্যা ভয়ংকরী।
লেখক বলেছেন: ![]()
আমিনুল ইসলাম বলেছেন:
ভাই বুঝেন না কেন? যেত, কিন্তু এবার উইন্ডোজ আপডেটের সময় মাইক্রোসফটের পক্ষ থেকেই আপনাকে ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়াও বিকল্প হিসেবে অন্য কোনো ব্রাউজার বেছে নিতে পারবেন।যেহেতু মাইক্রোসফট নিজে এই সুবিধা দিচ্ছে, তাই এটি একটি বড় খবর বটে!
লেখক বলেছেন: শুধু উইন্ডোজ আপডেটের সময়??? এখানেতো সেরকম কিছু বলে নি! খবরটা পড়ে তো মনে হচ্ছে আগে উইণ্ডোজে শুধু আইই ব্যবহার করা যেত। এখন প্রথমবারের মত অন্য ব্রাউজার ব্যবহারের সুযোগ দেয়া হচ্ছে!!!
রং চা বলেছেন:
আলু বিভিন্ন সাইজের হয়।
লেখক বলেছেন: ![]()
আমিনুল ইসলাম বলেছেন:
@ পরিবর্তন, কোনো ভুল নেই।
অবলোকিতেশ্বর বলেছেন:
মূল নিউজটা দেখুনClick This Link
তারপরও না বুঝলে অনুবাদককে ফোন দিন।
:: ০১৮১৯২৯৬১৫৯
লেখক বলেছেন: "Users who get the choice screen will be free to choose any browser or stick with the browser they have, as they prefer," wrote Mr Heiner.
এর বাংলা
পছন্দ অনুযায়ী পর্দা (স্ক্রিন) পরিবর্তনের মাধ্যমে গুগলের ক্রোম, ফায়ারফক্স, সাফারি, অপেরাসহ পছন্দ অনুযায়ী যেকোনো ব্রাউজার ব্যবহার করা যাবে।
এটা???
যাই হোক, খবরটার মানে তাহলে এটা যে এখন ব্যবহারকারীদের কাছে একটা "পছন্দ পর্দা" আসবে যেখানে তারা নিজেদের পছন্দের ব্রাউজার নির্বাচন করে দিতে পারবে।
লেখক বলেছেন: মহাজ্ঞানীদের হাইথট কথা যদি এত সহজেই বুঝতাম!!!
যে কাজ গত ৫ বছর ধরে করে আসছি সেটা আগামী মার্চ থেকে প্রথমবারের মত করা যাবে শুনলে কি বুঝবো বলেন!!!
নতুন রাজা বলেছেন:
আমিতো তাহলে আগেই উইন্ডোজ অপারেটিং সিষ্টেম ভাঙছি...। ইন্টানেট এক্সপ্লোরারে ভুলেও ক্লিক করি না। মজিলাই ব্যবহার করতেছি। আবার অটো আপডেটও হয়।
লেখক বলেছেন: আস্তে কন, মাইক্রোসফট আপনাকে ধরার জন্য আবার পুরষ্কার ঘোষণা না করে........ ![]()
আমড়া কাঠের ঢেকি বলেছেন:
আলুর যে অনুবাদ সেটা কিন্তু বিভ্রান্তি তৈরি করে। ইঞ্জিনিয়ার ভাই এর সাথে একমত। যারা আগ বাড়ায়ে বুঝে ফেলেছেন তারা হয়তো আগে থেকেই মূল খবরটা জানেন অথবা আলুর প্রীতিভাজন... যাই হোক আমার মনে হয় একটা পত্রিকার আইটি পাতা টেকিদের জন্য না, আপামর জনসাধারণের জন্য। কাজেই কোন নিউজ যতটা পরিষ্কারভাবে আর এম্বিগুইটি বাদ দিয়ে উপস্থাপন করা যায় পত্রিকা ততটা সার্থক। আলু এক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ তাই আলুরে মাইনাচ।
লেখক বলেছেন: choice screen এর বাংলা "পছন্দ অনুযায়ী পর্দা পরিবর্তন"!!!
কি আর বলব ![]()
বিডি আইডল বলেছেন:
বড়ই কমেডিয়ান মার্কা অনুবাদ...পুলাপান মার্কা কারো কাজ মনে হয়
লেখক বলেছেন: পুলাপানরা আপনার নামে মানহানী মামলা করবে কিন্তু ![]()
টেকি মামুন বলেছেন:
আসলে গাধারা খরবটা ঠিকমত রিপোর্ট করতে পারেনাই।
লেখক বলেছেন: হুমমমমমমমম
অজানা এক পথিক বলেছেন:
@আমিনুল ইস্লামঃ ভাই মূল খবরটা পড়ে তারপর বলেন অনুবাদ সঠিক হয়েছে কিনা......আনুবাদ শুনলে মুনে হয় এই প্রথম অন্যান্য ব্রাউজার ব্যাবহার করা যাবে উইন্ডোজে......কিন্তু খবরে বলা হয়েছে ডিফল্ট হিসেবে অফার করা হবে আইই এর বদলে।আলুর টেকি রাইটারগুলা সব কমেডিয়ান
লেখক বলেছেন: ঠিক।
Microsoft committed to letting Windows PC users across Europe install the web browser of their choice, rather than having Microsoft IE as a default.
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন:
প্রথম আলোর কম্পিউটার প্রতিদিন অংশটা রস+আলোর মিনি ভার্সন হয়ে যাচ্ছে দিনদিন! ... হচ্ছে কি ভাইয়া, হয়ে গেছে কব্বে! লেখক বলেছেন: ![]()
লেখক বলেছেন:
আসল ঘটনা হল এটা,
লেখক বলেছেন: খিক খিক!
মুকুট বলেছেন:
আলুর ক.প্রি. পাতা মাঝে মাঝে চ্রম বিনোদনের ব্যবস্থা করে।
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
![]()
রাজীব বলেছেন:
অনারে যে সংবাদকে বদলে দেবার অংগীকার করেছেন। দিন বদলের সাথী।
লেখক বলেছেন:
![]()
অপ্রয়োজন বলেছেন:
কম্পিউটার প্রতিদিনের লেখকদের কম্পিউটার নলেজ নিয়ে যথেষ্ঠ ডাউট আছে।
লেখক বলেছেন: কম্পিউটার নলেজ আছে কিনা এটা নিয়ে যথেষ্ঠ ডাউট আছে ![]()
সাইফুর বলেছেন:
মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে থাকা ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়াও অন্য যেকোনো ব্রাউজার ব্যবহারের সুযোগ পাওয়া যাবে মার্চের শুরু থেকে। আমি এটা পত্রিকায় পড়ে মাথা চুলকাচ্ছিলাম ..ঘটনাতো বুঝছিলাম না। প্রআলোর সমস্যা কোথায়?
লেখক বলেছেন: মাথা চুলকানো স্বাস্হ্যের জন্য ভাল। ওনারা আমাদের ভাল রাখার দ্বায়িত্ব নিয়েছেন ![]()
লেখক বলেছেন: comment by: আমিনুল ইসলাম বলেছেন: @ পরিবর্তন, কোনো ভুল নেই।
![]()
রাগ ইমন বলেছেন:
হা হা হা হা হা হা হা হা
লেখক বলেছেন:
![]()
রং চা বলেছেন:
আলুরা বাংলা অনুবাদটারে একটু বদলাইসে ভাষা ভাষা কইরা ফেনা তুইলা ফেললো,মাগার জিন্দেগিতে কেএফসি তে বাংলা গান শুনলাম না।
লেখক বলেছেন: কেএফসি তে বাংলা গান.... নাউজুবিল্লাহ
![]()
সিউল রায়হান বলেছেন:
বস আপনার আইডি উচ্চারণ করতে পারছি না...... ইঞ্জিনিয়ার এত প্যাঁচায় লিখসেন কেন ?? পোস্টে পিলাচ...... আমি সেইদিনের অপেক্ষায় আছি যেদিন মানুষ আই.ই. কে লাত্থি দিয়া জাহান্নামে পাঠায় দিবে...... এই জিনিসটা আমারে কি পরিমাণ যে পেইন দিলো লাইফে
আমি বুঝিনা মাইক্রোসফটের ফায়াফক্স ব্যবহার করতে সমস্যাটা কি ??? নিজেদের মত করে কাস্টোমাইজ করে নিতে কেউ তো আর আটকাচ্ছে না ওদের....... এমনটা করলে ডেভেলপাররা আরো অনেক কিছু করতে পারতো এতদিনে......সব লেভেলের ব্যবহারকারীর কাছে একইভাবে পৌছানোর ইচ্ছা থাকলেও ইন্টারনেট এক্সপ্লোরার ৬ এর জন্যে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কিছু ইমপ্লিমেন্ট করা যায় না
লেখক বলেছেন: "আমি বুঝিনা মাইক্রোসফটের ফায়াফক্স ব্যবহার করতে সমস্যাটা কি ??? নিজেদের মত করে কাস্টোমাইজ করে নিতে কেউ তো আর আটকাচ্ছে না ওদের"
এমনিতেই মানুষ হাইস্যা বাঁচে না!!! আর এই কাজ করলে
![]()
দুইধাপে বানান চেজ্জ্ঞ করে আজকের ইন্জ্ঞিনিয়ার হইছি
সামিউর বলেছেন:
রং চা বলেছেন: আলু বিভিন্ন সাইজের হয়।
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
![]()
লেখক বলেছেন:
![]()
লালসালু বলেছেন:
হা হা প গে
লেখক বলেছেন: ক ক জ ধ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















