আমার প্রিয় পোস্ট
- কোথায় যাবেন? - জহির_জুয়েল
- জায়ান্টদের সফটওয়্যার ল্যাব : কী আসছে সামনের দিনগুলোতে? - ফিউশন ফাইভ
- অসাধারন কিছু ওয়েব-পেজ এর [সংক্ষিপ্ত]বর্ননাসহ লিংক (প্রতিটি পেজের গ্যারান্টি আছে [ওয়ারেন্টি না], ভাল না লাগলে বদলায়া দেব) - নাজমুস
- ইন্জ্ঞিনিয়ারের ফটোগ্রাফী !!! - ইন্ঞ্জিনিয়ার
- ইন্জিনিয়ারস:: সামহোয়্যার ইন ব্লগ - নিরব হাসি
- ই-বুক বিষয়ক কিছু পোষ্ট - নতুন রাজা
- জানা অজানা যত গুগল সার্ভিস: গুগল সার্ভিস গাইড পর্ব ১ - ইন্ঞ্জিনিয়ার
- ব্লগার ইন্ঞ্জিনিয়ার -এর জন্মদিন - নিরব হাসি
- প্রবাসের পথে... (৫) ফসলের ছবি... - নতুন রাজা
- বিজ্ঞানের থিওরী এবং টাইম মেশিনের সম্ভাবনা এবং অন্যান্য (নাস্তিকদের অনেক প্রশ্নের উত্তর) - আকাশ_পাগলা
- ক্রিয়েটিভ কমনস্ বিষয়ে কিছু তথ্য.. - আশাবাদী!!
- প্রশ্নউত্তর পর্ব ২: এবার মুক্তসোর্স নিয়ে কথা - আশাবাদী!!
- ফায়ারফক্সের গতি বাড়ানোর কিছু উপায় - পথে-প্রান্তরে
- উবুন্টুতে গ্রাফিক্যালি সবকিছু : টিউটোরিয়াল । এরপর খালি বলে দেখেন উবুন্টু কঠিন , খবর আছে!!! - ইন্ঞ্জিনিয়ার
- যুগে যুগে সামহয়্যার ইন ব্লগ (স্ক্রিনশট) - ইন্ঞ্জিনিয়ার
- জুমলা টিউটোরিয়াল ১: প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড - গৌতম রায়
- এক পায়ে নূপুর আমার অন্য পা খালি - খলিল মাহ্মুদ
- ১০০০০০ ই-বইয়ের ভুবনে স্বাগতম
- ইন্ঞ্জিনিয়ার
- মেধাহীন 'করপোরেট' মেরুকরণ, গড্ডালিকার নর্দমা, ডিজুস তারুণ্য - সাঈফ শেরিফ
- গুগল কথন ৫ - কর্মীরা যেখানে রাজা - রাগিব
- টিউটোরিয়াল - কিভাবে হবেন ব্লগীয় হিটম্যান
- নাফিস ইফতেখার
- নমস্য ইউজার - গুগল, ইয়াহু!, আর আন্তর্জালের দূরদর্শিতা - রাগিব
- বাংলা উইকিপিডিয়ার ৫ বছর - নিতে হবে আরও অনেক দূরে - বেলায়েত
- লিনাক্স :: একটি বিশ্বস্ত, শক্তিশালী এবং স্বপ্নের অপারেটিং সিস্টেম (ইতিহাস, ইন্সটল, ব্যবহার) - পাপী
ইন্জ্ঞিনিয়ার পোস্টের জন্য প্রার্থীর যোগত্যা যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ!!!
০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:১০
গতকাল সামুতে একটি পোস্ট দেখলাম ওপেনসোর্স নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অঙ্কুরে চাকরী করার। যদিও বলা হয়েছে চাকরী আমি ভেবেছিলাম সম্ভবত স্বেচ্ছাসেবকই হবে। পোস্টে দেয়া লিংকে ঢুকে দেখলাম সেটা আসলেই চাকুরী, একেবারে বেতন দেয়া চাকুরী। কিন্তু যে জিনিসটা দেখে অবাক লাগল তা হল, ওপেনসোর্স ইন্জ্ঞিনিয়ার পোস্টের জন্য প্রার্থীর যোগ্যতা চাওয়া হয়েছে Graduated from a renowned university। যে লোকের পোস্ট ওপেনসোর্স ইন্জ্ঞিনিয়ার তার যোগ্যতা যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ!!!![]()
![]()
এই পোস্টের প্রধান দায়িত্ব সফটওয়্যারের বাংলা লোকালাইজেশন। আমার ধারণা এই পোস্টে সামান্য কম্পিউটারের জ্ঞান আছে এরকম যে কোন ইংরেজীতে অনার্স পাশ ব্যক্তি খুব ভাল ভাবে কাজ করতে পারবে। এই পোস্টটার নাম কেন ইন্জ্ঞিনিয়ার দেয়া হল বুঝলাম না। ওপেনসোর্স নিয়ে কাজ করা প্রতিষ্ঠান হিসেবে অঙ্কুর, একুশে এগুলোর প্রতি একধরনের আত্নিক টান অনুভব করি। বাংলা লোকালাইজেশনের ক্ষেত্রে তারা যে অবদান রেখেছে তাতে সমগ্র বাঙ্গালী জাতি তাদের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে। তাদের কাছ থেকে এধরনের ভুল আশা করি না। এই ব্লগে অঙ্কুর সংশ্লিষ্ট কেউ না কেউ নিশ্চয় আছেন। তাঁদের কেউ কি ব্যাপারটা পরিষ্কার করবেন???? বিজ্ঞপ্তিটি আছে এখানে http://ankur.org.bd/wiki/Jobs
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইন্জ্ঞিনিয়ার ;
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১০ দুপুর ২:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রাজসোহান বলেছেন:
লেখক বলেছেন: পুরা স্তম্ভিত হইছি ভাই
![]()
কুঁড়ের বাদশা বলেছেন:
পোষ্টের জব রেসপনসেব্লিটি কি ?
লেখক বলেছেন: * To participate in the improvement and localization to Bangla of Open Source software.
* To translate from English to Bangla messages included in different Open Source computer programs. Translation of documentation for these programs and development of training modules.
* Participation on the improvement of the English-Bangla computer glossary and, maybe work on a Bangla-Bangla computer dictionary.
* Participation on the definition of translation rules for Bangla computer terms.
* If asked, translation of web pages and/or other project documents into Bangla.
* To perform effectively and in timely manner works assigned and undertake any other support duties as may be required from time to time by the supervisor.
* Maintain good communication and coordination with other employees, if necessary work together to achieve organizational goal.
- ভুল জায়গায় ভুল লোক, এটা আমাদের শ্রমবাজারের সাধারণ চিত্র।
- যে রাধে সে চুলও বাধে, এই চিন্তা থেকে যাতে সেই লোক দিয়ে জুতো সেলাই থেকে চন্ডিপাঠ সবই করানোর ইচ্ছা আছে।
লেখক বলেছেন: প্রথমটাই মনে হয় ঠিক। কারণ, সব করানোর ইচ্ছা থাকলে কম্পু ইঞ্জিনিয়ারিং চাইলেই পারত!
পোস্টের নাম যদি ইঞ্জিনিয়ার দিতেই হয় তাহলে যে কোন বিষয়ে স্নাতক চাইল কেন? আর যদি স্নাতকই চায় তাহলে নাম ইঞ্জিনিয়ার দিল কেন!!!
অদ্ভুত বলেছেন:
১২-১৫ হাজারে ইঞ্জিনিয়ার পাবে কই?
লেখক বলেছেন: কি কন!!! কত........... জন অ্যাপ্লাই করবে!!! বিশ্বাস না হলে একটা সার্কুলার দিয়ে দেখুন ![]()
কুঁড়ের বাদশা বলেছেন:
জব রেসপনসেব্লিটি দেখে তো মনে হল না এটা ইন্জ্ঞিনিয়ারের পোষ্ট
লেখক বলেছেন: না তো!
অপড়ালেখা বলেছেন:
ওপেনসোর্স এর অর্থ বলা বাহুল্য। ইন্ঞ্জিনিয়ার শব্দের লাতিন রুট এর অর্থ খুব সম্ভব চাতুরী। তো ওপেনসোর্স এ চতুর লোক হতে হলে - স্নাতক কি যথেষ্ট নয়। তবে লোকালাইজেশন এর জন্য, এক্কেবারে কম্পিউটারের সামান্য জ্ঞানসম্পন্ন লোক অনুবাদ করতে গেলে ভেরিয়েবল কিংবা প্লেস হোল্ডার সহ অনুবাদ করে ফেলার সম্ভাবনা আছে, আবার ইংরেজী তে অনার্স আবশ্যিক নহে। যারা অঙ্কুরে কাজ করেন - তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিকল্পে, বাস্তবিক সমস্যার, টেকসই ও নিরাপদ সমাধান করার চেষ্টায় নিমিত্ত রয়েছেন। তারা সবাই ইন্ঞ্জিনিয়ার।অঙ্কুরের প্রতি আত্মিক টান - অঙ্কুরের পক্ষ হতে কৃতজ্ঞতা।
তত্তের অনুপ্রেরণা: উইকিপিডিয়া।
লেখক বলেছেন: আপনার পোস্টেই দেখেছিলাম খবরটা আপনি তাহলে অঙ্কুরের সাথে জড়িত।
লাতিন রুট ধরতে গেলে তো অনেক শব্দের বর্তমান প্রয়োগ হাস্যকর হয়ে যাবে। ভেরিয়েবল কিংবা প্লেস হোল্ডার ঠিক রেখে অনুবাদের জন্য যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ লোক না চাওয়াটাই যুক্তিযুক্ত ছিল বলে আমার মনে হয়। কারণ স্নাতকের মধ্যে বাংলা, ইংরেজী, দর্শন, ভুগোল, পৌরনীতি, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, প্রত্নত্বত্ত..........নানা ভাগ আছে।
আর একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত কারও শিক্ষাগত যোগ্যতা বাংলা, ইংরেজী, দর্শন, ভুগোল, পৌরনীতি, অর্থনীতি, সামাজিক বিজ্ঞান, প্রত্নত্বত্তে অনার্স জানলে কিন্তু মানুষ হাসবে। সবাই তো আর ল্যাটিন রুট জানে না।
ধন্যবাদ।
ধ্রুবমেঘ বলেছেন:
ছুডুবেলায় জজ ব্যারিস্টর হইতে চাইছিলাম। এখন পড়তাসি ইন্জিনিয়ারিং।এইভাবে চললে মনে হয় একদিন সত্যিই জজ ব্যারিস্টর হইতে পারুম।
লেখক বলেছেন: ![]()
অপড়ালেখা বলেছেন:
ওই পোস্ট এর জন্য সর্বোচ্চ সঠিক নাম দিন, আমরা পরিবর্তন করে দিবো।
লেখক বলেছেন: Open Source Executive,
Localization Officer,
Open Source Localization Officer ইত্যাদি।
জাতি জানতে চায় বলেছেন:
বাঙ্গালী যে কোন শব্দ থেকে নিজের ফায়দা উঠাতে সর্বদা ব্যস্ত! ব্যাপারটা এমন যে ইন্জিনিয়ারিং করতে পারলেই ইন্জিনিয়ার!!!!!!!!!!!!
লেখক বলেছেন: ![]()
![]()
![]()
লেখক বলেছেন: ধন্যবাদ ![]()
জামাল ঊদ্দিন বলেছেন:
স্বেচ্ছাসেবকরাই তো অনেক কাজ করে যাচ্ছেন ; আমার মনে হয় এটার দরকারই ছিলো না পোষ্টটা আজ পাবলিশ করেছি
দেশীবই ডট কম থেকে বই ডাউনলোড - সিক্যুয়াল
লেখক বলেছেন: সেটাই। অন্তত বাংলাদেশে ওপেন সোর্স প্রতিষ্ঠানে বেতন দিয়ে লোক রাখার মত বড় কোন কাজ হয় বলে আমার মনে হয় না।
লেখক বলেছেন: সুখবর ![]()
লেখক বলেছেন: ঐখানে তো ইন্ঞ্জিনিয়ারিং করার কোন সুযোগ দেখছি না!!!
লেখক বলেছেন:
![]()
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















