আমার প্রিয় পোস্ট

উবুন্টু ১০.০৪ লুসিড LTS: চোখ ধাঁধানো রিভিউB-)

০৩ রা মে, ২০১০ দুপুর ১:১৮

শেয়ারঃ
0 3 0



কারমিক কোয়ালা ফেইল করার পরে উবুন্টুর এই ভার্সনটা আমার কাছে বহুল প্রতিক্ষীত ছিল। তবে আগের বারের মত এবার আর রিস্ক নেই নি। আগে লাইভ সিডি থেকে চালিয়ে দেখেছি সব কিছু ঠিক আছে কিনা। গতবার জিপি মডেম নিয়ে সমস্যা ছিল। এবারও কিছুটা আছে বলে মনে হয়। আমার জিপি মডেম লাগানোর পরে সেটাকে মডেম হিসেবে ডিটেক্ট না করে ইউএসবি ড্রাইভ হিসেবে শো করছিল। তবে, সেটার সমাধান করতে পেরেছি। যদি আপনর মডেমটাকে মডেম হিসেবে ডিটেক্ট না করে তাহলে মডেমটা খুলে কানেকশনস সেটিংস থেকে একটা মোবাইল ইন্টারনেট কানেকশন তৈরি করে তারপর মডেমটা লাগান। আমার মডেমটা এভাবে পেয়েছে। কারমিক কোয়ালায় ইন্টারনেট শেয়ার করতে পারি নি। এটায় দেখলাম শেয়ার হচ্ছে। মনে হচ্ছে এই ভার্সনটা চালাতে পারব। জন্টির বিদায় ঘন্টা তাহলে অবশেষে বাজলো /:)



যে বিযয়গুলো নিয়ে টেনশনে ছিলাম সেগুলো আগে বলে নিলাম। এবার স্টেপ বাই স্টেপ রিভিউ শুরু করি।

আমি লুসিড ইন্সটল করেছি আমার গিগাবাইট W451U ল্যাপটপে। এটার প্রসেসর কোর টু ডুয়ো ১.৮৩, মাদারবোর্ড Intel GM945,র‍্যাম ২ গিগা। বুট করেছি আমার Trancend V30 4GB পেনড্রাইভ থেকে ;)

লাইভ সিডি লো‌ড হতে "Try Ubuntu” সিলেক্ট করার পর সময় নিয়েছে ১ মিনিট ২২ সেকেন্ড। এই ভার্সন দেখলাম ইউএসবি ফ্লাশ ড্রাইভ কে ফ্লাশ ড্রাইভ হিসেবেই দেখাচ্ছে। আগে ইউএসবি থেকে বুট করলেও সিডি বলত। ইন্সটল করতে সময় লেগেছে৭ মিনিট ৪৩ সেকেন্ড যেটা আগের ভার্সন কারমিক এর প্রায় দ্বিগুণ। নতুন যে ফিচারটা ভাল লেগেছে সেটা হল ইন্সটলেশন প্রসেস চালু অবস্থায়ও লাইভ সিডি থেকে সব কাজই করা যায়। আমি ইন্সটল ৯৫% হবার পরেও সফটওয়্যার রান করতে পেরেছি। এটা খুবই ভাল একটা ব্যাপার যে ইন্সটল করতে গিয়ে চুপচাপ বসে থাকা লাগে না। এই ফিচার লুসিডেই প্রথম।



উবুন্টুর যে ১০ সেকেন্ড বুটের একটা লক্ষ্য ছিল যেটা লুসিডে বাস্তবায়ন হবার কথা ছিল সেটি সম্ভবত তারা করতে পেরেছে। লুসিড আমার ল্যাপটপে বুট করতে সময় নিয়েছে ৪০ সেকেন্ড। আগে জ্যাকিলোপ অফিসিয়ালী ৩০ সেকেন্ডে বুট করার কথা থাকলেও আমার লাগত ৫৫ সেকেন্ড। তারমানে আমার ল্যাপটপে তাদের এক্সপেরিমেন্ট এনভায়োর্নমেন্টের চেয়ে মোটামুটি দ্বিগুণ সময় লাগছে। সে হিসেবে ৪০ সেকেন্ড=১০ সেকেন্ড ধরা যায়। ৪০ সেকেন্ট বুট আমার কনফিগারেশনে আমি যথেষ্ট ফাস্ট বলে মনে করি।

এবার আসি উবুন্ট ব্যবহারে। এই ভার্সনে নতুন যা যা এসেছে,



স্প্যাশস্ক্রিন: উবুন্টুর স্প্যাশস্ক্রিন কেমন যেন ম্যারম্যারা হয়ে যাচ্ছে। গত ভার্সনে স্পটলাইট ইফেক্ট দেয়া হয়েছি। এবার আরও সাদামাটা। আমার মতে ৯.০৪ এর স্প্যাশস্ক্রিনটা সবচেয়ে সুন্দর ছিল।



নতুন আউটলুক: উবুন্টু অবশেষে তাদের সেই বাদামী হিউম্যান থিমটি বাদ দিয়েছে। নতুন যে থিমটা দেয়া হয়েছে সেটি পুরোপুরি বাদামী রং বর্জিত এবং যথেষ্ট সুন্দর। এই থিম উবুন্টু পুরো ইমেজটাই পাল্টে দিয়েছে। আমি মনে করি এটা নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে সাহায্য করবে। দুটো সম্পূর্ণ নতুন থিম যোগ করা হয়েছে।



গত ভার্সনে ওয়ালপেপার গুলো সুন্দর ছিল। এবার আরও সুন্দর, এককথায় চমৎকার। অসাধারণ সব ওয়ালপেপার। উবুন্টু এত দিনে আউটলুকটা মানানসই করতে পেরেছে। গত ভার্সনে একটা স্লাইডশো ওয়ালপেপার ছিল। সেটা এখনও আছে। বাঁকীগুলো সব নতুন। একটা ব্যপারে ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন। ক্লোজ, মিনিমাইজ, ম্যাক্সিমাইজ বাটনগুলো বাম পাশে সরিয়ে নেয়া হয়েছে। আমরা যারা ডান পাশে এগুলো ব্যবহার করে অভ্যস্ত তারা কিছুটা সমস্যা অনুভব করব। এর কারণ হিসেবে উবুন্টু বলছে যে তারা পরের ভার্সনে বামপাশের কন্ট্রোল সিস্টেমে নতুন কিছু ফিচার যোগ করতে যাচ্ছে। তার আগে ব্যবহারকারীদের প্রস্তুতির জন্য এ ভার্সনে এগুলো সরানো হয়েছে। তবে, আপনি চাইলে থিম কাস্টমাইজ করে সেগুলো বাম পাশে নিয়ে যেতে পারেন।



সোশ্যাল নেটওয়ার্কিং ইন্ট্রিগেশন: উবুন্টু ডেস্কটপ থেকেই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর সাথে যোগাযোগ রাখার জন্য Broadcasting ফিচার যোগ করা হয়েছে। এটা দিয়ে ফেসবুক, টুইটার সহ অনেকগুলো সাইটে সরাসরি স্ট্যটাস আপডেট আর ম্যাসেজ আদান প্রদান করা যায় ডেস্কটপ থেকেই। ক্লাউড কম্পিউটিং এর প্রস্তুতি হিসেবেই মনে হয় উবুন্টু ওয়ান ইন্ট্রিগ্রেশন আরও সহজ করা হয়েছে। উপরে প্যানেলে ডানপাশে উবুন্টু ওয়ান, Broadcast, মেইল আর চ্যাটিং এর জন্য আলাদা একটা প্যানেল ইনগ্রেডিয়েন্ট যোগ করা হয়েছে। গত ভার্সনেই পিজিনের পরিবর্তে ইম্ফানী আনা হয়েছিল। এবারও সেটাই আছে। ভিওআইপি ক্লায়েন্ট Ekiga কে এ ভার্সনে বাদ দেয়া হয়েছে কোন বিকল্প ছাড়াই।

ফায়ারফক্স: এটা নিয়ে নতুন কিছু বলার নেই। ডিফল্ট হিসেবে দেয়া আছে 3.6.3। ডিফল্ট সার্চ ইন্জিন ইয়াহু দেবার কথা থাকলেও সেটা করা হয় নি। গুগলই আছে।



সফটওয়্যার সেন্টার: সফটওয়্যার সেন্টার কারমিক কোয়ালাতে যোগ করা হলেও তাতে অনেক সমস্যা ছিল। মাঝেমাঝে ইন্সটল বাটন দেখাতো না। এ ভার্সনে সফটওয়্যার সেন্টার কে সম্পূর্ণ এরর ফ্রী করা হয়েছে। আগের ক্যটাগরীগুলোর আবার সাব ক্যাটাগরী করা হয়েছ। এই ফিচারটা দারুণ। যেমন, ইন্টারনেট ক্যাটাগরীতে সাব ক্যাটাগরী হিসেবে রয়েছে চ্যাট, ফাইল শেয়ারিং, মেইল আর ওয়েব ব্রাউজার। তিনটি নতুন ক্যাটাগরী যোগ হয়েছে, ফন্ট, সায়েন্স এন্ড ইন্জ্ঞিনিয়ারিং আর থিমস এন্ড টোয়েকস। সফটওয়্যার খুঁজে পাওয়া এখন পানির মত সহজ। সার্চ অপশন তো আছেই।

গ্রাফিক্স এডিটর: এই ভার্সনে যে কাজটা আমার সবচেয়ে খারাপ লেগেছে সেটা হল, কোন বিকল্প সফটওয়্যার না দিয়ে জিম্প কে বাদ দেয়া। এতে উবুন্টুর যে Out of the Box ইমেজ ছিল সেটা অনেকাংশে নষ্ট হয়েছে বলে আমার মনে হয়। জিম্প উবুন্টুর একটা অবিচ্ছদ্য অংশ হিসেবে ছিল, এটাকে কেন বাদ দেয়া হল, তাও আবার কোন বিকল্প সফটওয়্যার ছাড়া সেটা বুঝলাম না। নতুন একটা ভিডিও এডিটর দেয়া হয়েছে Pitivi। ডকুমেন্ট স্ক্যানের জন্য একটা সফটওয়্যার দেয়া যোগ হয়েছে Simple Scan। বাঁকী সব আগের মতই।

ওপেন অফিস: ওপেন অফিসের নতুন ভার্সন ৩.২ দেয়া হয়েছে। মাইক্রোসফট অফিসের docx সাপোর্ট দেয়া হয়েছে। আগের ভার্সনে সম্ভবত এটা ছিল না। ৩.২ দেখলাম অনেক ফাস্ট। পরিবর্তন চোখে পড়ে যেটা তা হল স্প্যাশস্ক্রিনে সান মাইক্রোসিস্টেমের পরিবর্তে ওরাকল। আর তেমন কোন পরিবর্তন দেখলাম না।



ফাইল ম্যানেজার: ফাইল ম্যানেজার নটিলাসের সবকিছু আগের মতই আছে। নতুন বলতে View মেন্যূতে "Exter Pane” অপশন যোগ হয়েছে। এতে এক সাথে দুইটা ড্রাইভে একই উইন্ডোতে কাজ করা যায়। ট্যাবড ব্রাউজিং আগেও ছিল কিন্তু তাতে ট্যাব চেন্জ করতে হত। এখন সেটা লাগে না।





ডিস্ক ইউটিলিটি: পার্টিশন ম্যানেজারের অনেক পরিবর্তন করা হয়েছে। নামও পরিবর্তন করে রাখা হয়েছে ডিস্ক ইউটিলিটি। কিছু নতুন ফিচার দেখতে পাচ্ছি তবে কাজ করলে বোঝা যাবে আসলে কতটুকু উন্নতি হল।

ওভার অল যদি বলতে চাই, তাহলে বলব এই ভার্সনে একবারে ব্র্যান্ড নিউ বলতে তেমন কিছুই নেই। যা আছে সেগুলো কারমিকের মডিফিকেশন আর ঘঁসামাজা। বরং কিছু জিনিস বাদ দেয়া হয়েছে। কারমিকে অনেক কিছুরই ফিনিশিং টাচ বাঁকী ছিল। সেটা এ ভার্সনে করা হয়েছে। ইন্সটল করার পরে আমার কাছে এই ভার্সনকে অচেনা বা নতুন মনে হয় নি। এটাই আসলে সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। ৬ মাস পর পর যদি নতুন করে নতুন এনভায়োর্নমেন্টে অভ্যস্ত হতে হয় তাহলে মুশকিল :D:):P

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): উবুন্টু লুসিড ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩১

লেখক বলেছেন: :) নীতিমালা বিরোধী কাজ ;)

অনেক ধন্যবাদ।

২. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:২৪
রাজসোহান বলেছেন: আম্মো Trancend V30 4GB থেকে বুট করার ট্রাই করছি , কিন্তু বুট এরর দেখায় । আপাতত উবুন্টু আরও পরে । :(
০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: যদি পুরাতন উবুন্টু থাকে তাহলে লাইভ সিডি থেকে System> Administration থেকে USB startup disk creator সিলেক্ট করুন। ঐখান থেকে করলে কাজ করবে।

৩. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:২৮
রাগিব বলেছেন: চমৎকার। আজই আমার ল্যাবের মেশিনটাকে কার্মিক কোয়ালা থেকে আপগ্রেড করবো।
০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।

৪. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:২৯
সপ্নীল বলেছেন: প্রিয়তে নিলাম, পরে পড়লেও আপনার প্লাস এখনই দিচ্ছি।
০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩৭

লেখক বলেছেন: নীতিমালা বিরোধী কাজ ;)
ধন্যবাদ।

৫. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩০
অদ্ভুত বলেছেন: অনেকবার উবুন্টু ইউজ করার ট্রাই মারছি। পারি নাই। আমার কাজ করার কোন অপশন নাই, গেম খেলা যায় না :|
০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: :|

৬. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩৪
রোডায়া বলেছেন: আগের ভার্সনগুলার লাইভ সিডিতে ইনস্টল দিয়ে অন্য কাজ করা যেতো না এটা ঠিক না৷ লাইভ সিডি থেকে ইনস্টল দিয়ে সব সময়ই অন্য কাজ করা যায়৷

সফটওয়্যার সেন্টারের চাইতে "এ্র্যাড রিমুভ সফটওয়্যার"টা অনেক ভালো ছিলো৷ ওটাকে বাদ দিয়ে এটা দেয়ার কোনো কারণ দেখি না৷

ওপেন অফিস 3.0 থেকে .docx সাপোর্ট করে৷

প্রায় একমাস ধরে লুসিড বেটা ব্যবহার করতেছি, তেমন কোনো বাগ পাইনি৷ এই ভার্সনটা বেশ ভালো৷
০৩ রা মে, ২০১০ দুপুর ১:৪০

লেখক বলেছেন: আমি বলেছি, লাইভ সিডি থেকে ইন্সটল চলাকালীন অবস্থায় অন্য কাজ করার কথা। লাইভ সিডি থেকে ইন্সটল দিয়ে সব কিছুই করা যায়।

হুমমম, Add/Remove এ সফটওয়্যার রেটিং দেখা যেত।

docx এর ব্যাপারটা জানতাম না। দরকার হয় না তো ;)

৭. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:৩৫
গুরুজী বলেছেন: দারুন হইছে রিভিও টা, আমি আমার নেটবুক আর নোটবুক দুইটার জন্য ই ২ টা উবুন্টু ডাউনলোডাইসি। :)
০৩ রা মে, ২০১০ দুপুর ১:৪১

লেখক বলেছেন: দুইটা উবুন্টু কেন? ডেস্কটপ আর নেটবুক রিমিক্স?

০৩ রা মে, ২০১০ দুপুর ১:৪১

লেখক বলেছেন: :|

০৩ রা মে, ২০১০ দুপুর ১:৪৪

লেখক বলেছেন: :D B-) ;)
এইটা যে আর কত জনের ট্রেডমার্ক!!!

পেটেন্ট করে নেন ;)

১০. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:৪৮
গুরুজী বলেছেন: হুম, ডেস্কটপ আর নেটবুক।

এখন দেখলাম নেটবুক রিমিক্স লেখে নাই, শুধু নেটবুক এডিশন লেখা।
০৩ রা মে, ২০১০ দুপুর ১:৪৯

লেখক বলেছেন: ও, চেন্জ করছে। আগে নেটবুক রিমিক্স ছিল।

১১. ০৩ রা মে, ২০১০ দুপুর ১:৫৯
নষ্ট ছেলে বলেছেন: ইনস্টল দিছি আগের যে কোন ভার্সন থেকে ভাল মনে হচ্ছে:)
০৩ রা মে, ২০১০ দুপুর ২:৪৭

লেখক বলেছেন: হুমমম :)

১২. ০৩ রা মে, ২০১০ দুপুর ২:০০
তানভীরদিপু বলেছেন: ৯.০৪ হারিয়ে গিয়েছিল windows seven এর RC install করতে গিয়ে।৯.১০ এর software install এর center টা দুই চক্ষে দেখতে পারি না তাই ওটা আর ইন্সটল করি নি এখন ১০.০৪ ই সম্বল download করতে ভয় লাগে তাই ship it করা ছাড়া ও গতি নেই,thanks for the review
০৩ রা মে, ২০১০ দুপুর ২:৪৮

লেখক বলেছেন: ১০.০৪ খুবই ভাল। চিন্তা নাই।

১৩. ০৩ রা মে, ২০১০ দুপুর ২:১৭
নাজমুস বলেছেন: (প্রায়) অসাধারন রিভিউ! ;) আপগ্রেড করলে কি কি সমস্যা হতে পারে, বলতে পারেন? আসলে এত সফট ইনস্টল করা যে ফ্রেশ ইনস্টল দিতে ভয় লাগে। যদিও ব্যাক-আপ নেয়া আছে (জামাল এর একটা পোষ্ট থেকে পাওয়া), কিন্তু সে পদ্ধতিতেও প্রায় ৪০০ মেগা ডাউনলোডানলাগে (অন্য এক পিসিতে ব্যাকআপ রিষ্টোর করতে গিয়ে এই গিয়ান লভিত)। তারপরে আবার লাইভ সিডি এখনও হস্তগত হয়নি, কবে যে আসবে :( ! লাইভ আপডেট ৮০০ মেগা :(( :(( :(( !!! কি করুম কন ইন্জিনিয়ার ভাই।
এনিওয়ে, কিপিন্টাচ লিনাক্সিয়ানস!!!
০৩ রা মে, ২০১০ দুপুর ২:৫০

লেখক বলেছেন: APTonCD দিয়ে ব্যাকাপ রাখুন। তাহলে আর ডাউনলোড করা লাগবে না। তবে আগের ভার্সনের সব সফটওয়্যার কিন্তু কাজ করবে না। ধন্যবাদ।

১৪. ০৩ রা মে, ২০১০ দুপুর ২:২২
হাসান মোহাম্মাদ বলেছেন: আপনে এই সব কাম (প্রচার) করেন ক্যান? পয়সা পান নাকি?



:) :) ধন্যবাদ, পড়ার পরই উবুন্টু চালাব
০৩ রা মে, ২০১০ দুপুর ২:৫১

লেখক বলেছেন: অবশ্যই, কুটিপুতি হইয়্যা গেলাম এই কাম কইর‍্যা!!! আপনিও নামবেন নাকি এই কামে???

ধন্যবাদ।

০৩ রা মে, ২০১০ দুপুর ২:৫৪

লেখক বলেছেন: উবুন্টুর সব সিডিই অরিজিনাল।

১৬. ০৩ রা মে, ২০১০ বিকাল ৪:৫০
গোবা বলেছেন: দারুন রিভিউ! আমি এখনো ডাউনলোড করতেসি :( :( :(

অবশ্য আপনারটা পড়ার আগেই আরেকটা রিভিউ পড়সিলাম । ঐটাতে আরো ডিটেইলস দেয়া সব কিছু! তবে আপনারটাও ভালো হইসে।

আপনে তো দেখি ডিফল্ট কোনো স্ক্রিনশট দেননাই! সব কাস্টমাইজড!!
০৩ রা মে, ২০১০ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: আপনার লিংকে দেখি আরেক লিংক দেয়া!!!

হুমমম, ডিফল্ট স্ক্রিনশট নিছিলাম। খুঁজে পাচ্ছি না কোথায় সেভ করেছি B-)

১৭. ০৪ ঠা মে, ২০১০ ভোর ৪:৪২
নার্ডী বয় বলেছেন: চমৎকার লেগেছে রিভিউ টা,ইচ্ছে করছে এখনই ইনস্টল করি
০৪ ঠা মে, ২০১০ দুপুর ১:৫৪

লেখক বলেছেন: করে ফেলেন!

০৪ ঠা মে, ২০১০ রাত ৯:৫৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

১৯. ০৪ ঠা মে, ২০১০ রাত ১১:৫৩
শিবলী রহমান বলেছেন: আজ নামাইলাম, ৬৪ বিট ভার্সন।
দেখি ৬৪ বিটে স্পিডে কোন ডিফরেন্স আসে নাকি..
রিভিউ ভালা হইছে
তয় ৯।১০ এর পর থেকে উবুন্টুর উপর থেকে মন উইঠা গ্যাছে :(
০৫ ই মে, ২০১০ রাত ১২:০২

লেখক বলেছেন: মন আবার ফেরৎ আসবে ;)

২০. ০৭ ই মে, ২০১০ রাত ৯:০৫
বোহেমিয়ান কথকতা বলেছেন: ইন্সটল করন লাগব ।

রিভিউ ভালো লাগল ।

ওপেন সোর্সের জয় হোক
০৭ ই মে, ২০১০ রাত ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

২১. ১২ ই মে, ২০১০ রাত ৮:০৬
নাফিস ইফতেখার বলেছেন: এটা অবশ্য আরো আগেই দেয়া উচিৎ ছিলো। আপনার একটি পোস্টকে আমার একটি পোস্টে উদাহরণ হিসেবে টেনে এনেছিলাম: Click This Link
১২ ই মে, ২০১০ রাত ১১:৩২

লেখক বলেছেন: সেদিনই দেখেছি :)

১২ ই মে, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: হুমমমমমমমমমম :D

২৩. ১৪ ই মে, ২০১০ রাত ৮:১০
হঠাৎ বৃষ্টি! বলেছেন: যেদিন রিলিজ হইছে ঔ দিনেই ইনস্টল করেছি। এখন পর্যন্ত ভালই লাগছে।

তবে একটা সমস্যা আমার ল্যাপটপ এ এসি এড্যাপটার লাগানো অবস্থায় উবুন্তু চালানো হলে যখন এড্যাপটার খুলে ফেলা হয় অথবা ঔ অবস্থায় কারেন্ট চলে গেলে ল্যাপটপ একদম স্লীপ মুডে চলে যায়। যা খুবই বিরিক্তকর কারন ওয়াইফাই/মোবাইল দিয়ে ইন্টারনেট ইউজ করলে তখন ডিসকানেক্ট হয়ে যায়।

কোন অপশন পাইলাম না এটা চেইন্জ করার :(
১৪ ই মে, ২০১০ রাত ৯:৫৪

লেখক বলেছেন: এরকম তো হওয়ার কথা না। আমার ল্যাপটপ তো ঠিকই থাকে। আপনি System>Preference>Power Management থেকে On battery Power ট্যাবে গিয়ে দেখুন সেটিংস কি করা আছে।

২৪. ১৪ ই মে, ২০১০ রাত ১১:০৪
হঠাৎ বৃষ্টি! বলেছেন: সেটিংস সব চেক করে দেখেছি, এই রকম কিছুই পাই নাই।
১৫ ই মে, ২০১০ রাত ১২:১৫

লেখক বলেছেন: স্ক্রিনশট দেন তো দেখি।

২৫. ১৬ ই মে, ২০১০ সন্ধ্যা ৭:০৯
হঠাৎ বৃষ্টি! বলেছেন: দিলাম। উবুন্তু চলা অবস্থায় চার্জ অন/অফ করলেই স্লীপ মুড এ চলে যায় :(
১৭ ই মে, ২০১০ রাত ১২:০৭

লেখক বলেছেন: হুমমম, সমস্যাই তো মনে হচ্ছে। উইন্ডোজে ঠিক কাজ করে?



আচ্ছা আপনার ল্যাপটপে একটা অপশন বেশী দেখাচ্ছে কেন? Dim display when idle অপশনটা নাই!!!

আমার সেটিংসের মত করে দেখেন তো কিছু হয় কি না! হাতুড়ে ডাক্তার টেকনিক :P

২৬. ১৭ ই মে, ২০১০ সকাল ৯:৩৪
হঠাৎ বৃষ্টি! বলেছেন: হা হা! আমারটা নেটবুক তাই হয়ত :P

সব প্রকারের চেন্জ করে দেখেছি কাজ হয় না।
১৭ ই মে, ২০১০ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: :| :| :|

২৭. ২৫ শে মে, ২০১০ দুপুর ২:৪৯
আমি ভাল আছি বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম। ধন্যবাদ।
২৬ শে মে, ২০১০ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ।

২৮. ৩১ শে মে, ২০১০ সকাল ৮:১৬
কোর আই সেভেন বলেছেন: আমিও ইন্সটল দিমু চিন্তা করসি। iso ফাইল ডাউনলোদ দিসি। iso ফাইল থেইকা কিভাবে উইন্ডোজের প্রোগ্রাম হিসেবে ইন্সটল করা যায় কোন বুদ্ধি দিতে পারেন?
৩১ শে মে, ২০১০ বিকাল ৩:২৮

লেখক বলেছেন: WUBI আর ISO একই ফোল্ডারে রাখলে সম্ভবত কাজ হয়।

২৯. ৩১ শে মে, ২০১০ বিকাল ৩:৩৯
হঠাৎ বৃষ্টি! বলেছেন: কোর আই সেভেন আপনি ISO ফাইলটা WinRar দিযে Extract করেন তারপর ঐ ফ্লোলডার থেকে WUBI ফাইলটা রান করেন।
০১ লা জুন, ২০১০ বিকাল ৫:০৮

লেখক বলেছেন: হুমমম, এক্সট্রাক্ট করার কথা বাদ পড়ছিল :)

৩০. ০৩ রা জুন, ২০১০ বিকাল ৫:০৭
মিনহাজ উদ্দিন বলেছেন: ভাই উবুন্টু ইনস্টল দিয়ে দেখি কিছুই নেই...উইন্ডোজ৭ ই বেটার ;)
সব চাইতে বিরক্তি কর যে জিনিস টা দেখলাম সেটা হল ড্রাইভ গুলো ডেস্কটপ এ থাকে...সফ্টয়্যার ইনস্টল দিতে ইন্টারনেট লাগে,
উবুন্টু ইনস্টল দেয়ার পর আমার নকিয়া এন৭০ মডেম কানেক্ট করলাম কানেক্ট হল. সকালে ট্রাই করলাম হয় না. অমাকে বার্তা দেয় আমার মোবাইল নাকি অফলাইন মোডে আছে.. অথচ আমার মোবাইল অনলাইন মোডে...
ভাবলাম মোবাইলে সমস্যা কিন্তু উইন্ডোজ৭ এ কানেক্ট করে নেট চালালাম.

উপরে দেয়া ২নাম্বার ছবির মত উবুন্টু ডেস্কটপ কি ভাবে করব B-)
০৬ ই জুন, ২০১০ দুপুর ১:৩১

লেখক বলেছেন: কানেকশনের সমস্যার সমাধান আপনার পোস্টে দিয়েছি।

ছবির মত ডেস্কটপ করতে চাইলে দেখুন, Click This Link

৩১. ০৫ ই জুন, ২০১০ রাত ১:০২
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: @মিনহাজ উদ্দিণ: আপনার সবগুলো সমস্যারই সমাধান আছে। আমি উবুন্টু ব্যবহার করছি খুব বেশিদিন হয়নি, তাই উত্তরগুলো দিতে পারছি না। কয়েকটা জানি, যেমন: ওপেনসোর্স হওয়ায় উবুন্টু সব সফটওয়্যার বাই ডিফল্ট দিতে পারছে না। সম্ভবত পরের ভার্সনগুলোতে এ সমস্যার সমাধান করা হবে।

২ নাম্বার ছবির মাত উবুন্টু ডেস্কটপ করতে হলে কি যেন একটা প্লাগিন লাগে, এইটা আমিও খুঁজতেছি।

ইঞ্জিনিয়ার ভাইয়ের ব্লগ থেকে: ডেস্কটপে ড্রাইভ: ডেস্কটপে মাউন্ট করা ড্রাইভগুলো জমা হয়ে ডেস্কটপ ভর্তি করে ফেলে? মাউন্ট হওয়া ড্রাইভ ডেস্কটপে দেখতে চান না? মাই কম্পিউটার আইকন চান ডেস্কটপে? মেন্যুবারে উবুন্টু লোগোটাতে রাইট ক্লিক করুন । এডিট মেন্যু সিলেক্ট করুন। সিস্টেম টুলস সিলেক্ট করুন । তারপর ডানদিকে কনফিগারেশন এডিটর সিলেক্ট করুন । ডানদিকে নিচে ক্লোজ ক্লিক করুন। এরপর Application> System tools> configuration tool এ গিয়ে Apps > nautilus > desktop এ যান । তারপর, computer_icon_visible, trash_icon_visible, trash_icon_visible এই তিনটির পাশের বক্স চেক করে দিন । এরপর volumes_visibleটা আনচেক করে দিন । ব্যাস!!!




এন৭০ মডেম কানেক্ট হবে না? মডেমের বাপ কানেক্ট হবে।

ইঞ্জিনিয়ার ভাইয়ের ব্লগ থেকে:
মোবাইল ম্যানেজার: আপনার মোবাইল কোন ব্র্যান্ডের? পৃথিবীতে তৈরী না অন্য কোথাও??? যদি পৃথিবীতে তৈরী হয়ে থাকে তাহলে মোবাইল ম্যানেজমেন্ট ও ব্যাকাপের জন্য ব্যবহার করুন Wammu

গ্রাফিক্স ইফেক্ট: ভিস্তার গ্রাফিকস ইফেক্ট দেখে যদি আপনার মাথা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে ভুলেও উবুন্টতে কম্পিজ ইন্সটল করবেন না!!! করছেন তো মরছেন!!!
০৬ ই জুন, ২০১০ দুপুর ১:৩৫

লেখক বলেছেন: যে টুকু বাই ডিফল্ট দেয়া থাকে উইন্ডোজে তো সেটাও থাকে না!!! অফিস, ড্রাইভার, টরেন্ট ক্লায়েন্ট, ম্যাসেন্জার, সিডি বার্ণার...

ছবির মত করা নিয়ে আমার একটা পোস্ট আছে। Click This Link

Wammu দিয়ে মডেম কানেক্ট হবে না। ওটা ব্যাকাপ রাখা আর ফোনের অন্য সব কাজের জন্য। মডেম যদি একবার কানেক্ট করে পরে আর না পায়, তাহলে প্রাথমিক চিকিৎসা হল কানেকশন ডিলিট করে ফোন আবার কানেক্ট করা।

০৬ ই জুন, ২০১০ দুপুর ১:৩৮

লেখক বলেছেন: উত্তর দিয়েছি।

৩৩. ১৯ শে জুন, ২০১০ রাত ১০:০৮
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: আইচ্ছা ইঞ্জানু বাই, আমি লুসিড ইনস্টলাইয়া একটা প্রব্লেমে পড়ছি। সফটওয়্যার সেন্টার-এ ঢুইকা যেইডাই ইনস্টল করবার যাই, নিচের মেসেজ টা দেহায়।



কি করি কনতো???
২৩ শে জুন, ২০১০ বিকাল ৩:০৯

লেখক বলেছেন: এটাতো কোন সমস্যা না, উবুন্টুর একটা সিকিউরিটি ওয়ার্নিং!

৩৪. ২৩ শে জুন, ২০১০ রাত ৯:৪৫
ক্লান্ত ঈগল বলেছেন:

ভাই আমার লুসিড লিনাক্স ১০.০৪ নতুন ইন্সটল করলাম.আমার ইন্টারনেট কানেকসন ব্রডব্যান্ড কিন্তু একটা ডায়াল আপ দিয়া কানেক্ট হইতে হয়. যে খানে আই এস পি এর নাম ,ইউসার নাম আর পাসওয়ার্ড দেয়া লাগে.

কি ভাবে করবো বললে একটু ভাল হয়.অনেক ভাবে চেষ্টা করসি
২৪ শে জুন, ২০১০ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: এই ব্যাপারে আমার আসলে কোন অভিজ্ঞতা নেই। আপনি দয়া করে BDOSN সাপোর্ট সার্ভিসে একটা মেইল পাঠান। .

১২ ই জুলাই, ২০১০ সকাল ৯:৫৪

লেখক বলেছেন: দিছেন ভাল কথা। কিন্তুক মানুষ হাসিলে কিন্তু ব্লগার ইন্জ্ঞিনিয়ার দায়ী থাকিবেন না :| :| :|
এই রিভিউটা লিখেছিলাম ইন্সটলের কয়েকঘন্টার মধ্যে। এখন অনেক ডিটেইলড রিভিউ আছে অনলাইনে। এইটা এখন প্রায় হাস্যকর!!!

১৩ ই জুলাই, ২০১০ দুপুর ১২:২৪

লেখক বলেছেন: জানি না :| :| :|

৩৭. ১৫ ই জুলাই, ২০১০ রাত ৩:১২
সাব্বির শাহরিয়ার বলেছেন: আমার laptop এ ubuntu 10.04 setup করলাম। আগে ubuntu তে grameen modem use করছি কিন্তু নতুন ubuntu তে modem ব্যবহার করতে পারছি না।
modem লাগাতেই চালু হবার কথা কিন্তু তা হচ্ছে না।
৩৮. ১৫ ই জুলাই, ২০১০ দুপুর ১:২৩
ইন্ঞ্জিনিয়ার বলেছেন: @সাব্বির শাহরিয়ার: হুমম, এই ভার্সনে মডেমটা একটু ঝামেলা করে। কানেকশনটা ডিলিট করে খুলে লাগান। দু-একবার করলেই পাবে।
৩৯. ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৩৭
আবু সালেহ সুমন বলেছেন: ডেস্কটপে ড্রাইভ: ডেস্কটপে মাউন্ট করা ড্রাইভগুলো জমা হয়ে ডেস্কটপ ভর্তি করে ফেলে? মাউন্ট হওয়া ড্রাইভ ডেস্কটপে দেখতে চান না? মাই কম্পিউটার আইকন চান ডেস্কটপে?‌‌ মেন্যুবারে উবুন্টু লোগোটাতে রাইট ক্লিক করুন । এডিট মেন্যু সিলেক্ট করুন। সিস্টেম টুলস সিলেক্ট করুন । তারপর ডানদিকে কনফিগারেশন এডিটর সিলেক্ট করুন ।

এডিট মেন্যু সিলেক্ট করলাম, আমি সিস্টেম টুলস বলে কোন অপশন পাচ্ছিনা, তবে সিস্টেম আছে, আর ডানদিকে কনফিগারেশন এডিটর বলে কোন অপশন নেই। স্ক্রিনশট দেখনু। আমার উবুন্টু ১০.০৪ লুসিড লিন্ক্স।

১১ ই আগস্ট, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: Applications এর বাম পাশের যোগ চিহ্নটা চাপুন।

৪০. ১১ ই আগস্ট, ২০১০ সকাল ১১:৪৭
আবু সালেহ সুমন বলেছেন: আর তাই প্যানেলের Applications ট্যাবে System tools যোগ করতে পারিনি, আর configuration tool পাওয়ারতো কথাই আসছেনা। আমি প্যানেলের System ট্যাবেও খুজাখুজি করেছি, পাইনি। আমার সমস্যার সমাধান কি?
৪১. ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:৩৩
মুভি পাগল বলেছেন: আমি ওয়ারিদ ব্যবহার করি।

আমি কি মোবাইল বন্ধ না করেই রিয়েল টাইম মিসকল অ্যালার্ট পেতে পারি?

যদি পারি তো কিভাবে বলবনে প্লিজ??

এখানে উত্তর না দিয়ে আমার প্রোফাইলে গিয়ে যেকোন একটি পোস্টে মন্তব্য করে আসুন। তাহলে আমি সহজে ধরতে পারব
২৪ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২১

লেখক বলেছেন: দিয়েছি।

৪৩. ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৪৬
টিপস ম্যান বলেছেন: ইঞ্জিনিয়ার ভাই,এই চত ভাইটিকে একটু উবুন্টুর বেপারে হেল্প করুন-

Click This Link
২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:২৬

লেখক বলেছেন: কমেন্ট করেছি, হেল্প মনে হয় করতে পারলাম না :(

৪৪. ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১২:০২
জেরী বলেছেন: অফটপিক:সবে ৯৬ কবে ১০০তম পোস্ট দিবেন :| :|
২৯ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩০

লেখক বলেছেন: হবে না মনে হয় :(

৪৫. ২৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৮
চে গুয়েভারা ২ বলেছেন: বহুত দিন কে বাদ আপকো দেখা কুছ লিখলো আপ্নে লিয়ে যো জি চাহে ............
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৪

লেখক বলেছেন: হিন্দি বুঝি না :| :| :|

৪৬. ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:২২
চে গুয়েভারা ২ বলেছেন: অনেক দিন পর আপনাকে দেখলাম কিছু লিখে যান আপনার জন্য যা আপনার মন চায়...
উপরের হিন্দির অনুবাদ
আমার লিখা শের...
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৪০

লেখক বলেছেন: ওওওওওওওওওও, নিচের কমেন্টরের উত্তর দ্রর্ষ্টব্য :|

৪৭. ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৬
আসিফ মুভি পাগলা বলেছেন: আপনার নতুন কোন লেখা নাই কেন?? লিনাক্স নিয়া নয়া লেখা দেন ।
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৩৮

লেখক বলেছেন: এখন আমি পুরাই পাঠক। মাথায় কিছু নাই :| :| :|

৪৮. ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:৫৬
সপ্রতিভ বলেছেন: উবুন্টু কোনদিন ইউজ করিনাই...
আপনার পোস্ট আর কমেন্ট দেখে মনে হচ্ছে করা উচিত।

আপাতত এইচপি ল্যাপ্পু তে ম্যাক স্নো-লেপার্ড আর উইন্ন্ডোজ সেভেন ডুয়াল বুটে চালাই(দুইটাই পাইরেটেড :``>> ) ... এগুলা নষ্ট না করেই কি উবুন্টু ইনস্টল করার উপায় আছে কোনো?

১১ ই জানুয়ারি, ২০১১ রাত ৯:০৭

লেখক বলেছেন: অবশ্যই পারবেন। ভাল হয় যদি একটা আলাদা পার্টিশনে ইন্সটল করেন। সেটা না পারলে উইন্ডোজের ভেতর থেকে যেকোন ড্রাইভেই সেটাপ দিতে পারেন। কোন ক্ষেত্রেই আগের কোন OS নষ্ট হবে না বা কোন ডাটা লস হবে না।

তবে সতর্কতাসরুপ, যদি আলাদা পার্টিশন করে ইন্সটল করেন তাহলে সেটাপের সময় Partitioning এ অপশনগুলো দেখে সিলেক্ট করবেন। Erase Entire Disk দিয়েন না!

৪৯. ১৮ ই জানুয়ারি, ২০১১ রাত ২:৫৪
বাবুই চড়ুই বলেছেন: ভাই ওনন একটা ঝামেলায় পড়ছি। Ubuntu 10.10 Install করে আপডেট করে নিছি। সব ঠিকাছে আমি খুশিই। কিনতু আমার Samsung DVD writer কাজ করেনা। আপনের সাহাজজো চাই। বিরাট বিপদে আছিরে ভাই
১৮ ই জানুয়ারি, ২০১১ সকাল ১০:৩০

লেখক বলেছেন: :( বুঝলাম না সমস্যা কোথায়। সার্চ দিয়ে দেখলাম এরকম সমস্যার কথা কেউ কোথাও বলে নি!। আপনি একটা কাজ করে দেখুন, লাইভ সিডি চালানো যায় কিনা? তাহলে বোঝা যাবে সমস্যা আসলে উবুন্টু ১০.১০ এর কিনা।

৫০. ১৯ শে জানুয়ারি, ২০১১ রাত ১:৫৩
বাবুই চড়ুই বলেছেন: না ভাই বুঝতে পারছি এইটা আমার ডিভাইস এর সমসসা। আরেকটা ঝামেলায় পড়সি। Avro use করতে পারছিনা। এই লিনকটা দেখেছিলাম কিনতু কাজ হয়নাই। একটু দেখেনত কি করা জায়।
View this link


vai deikhen ektu, jhamelay asi.
valo thaken.
১৯ শে জানুয়ারি, ২০১১ সকাল ১০:২৩

লেখক বলেছেন: http://sobkichu.com/avro এইটা ফলো করেছেন?

আমি উবুন্টুতে কোনদিন অভ্র ইউজ করি নি। প্রভাত চালাই।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৫

লেখক বলেছেন: :|

৫২. ১২ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:৪৫
চনবুক বলেছেন: ubuntu 10.04 না ubuntu 10.10 কোনটা ইন্সটল
করব।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১২

লেখক বলেছেন: 10.04

১৪ ই মার্চ, ২০১১ রাত ১১:২৩

লেখক বলেছেন: ধন্যবাদ।

৫৪. ১৫ ই মার্চ, ২০১১ রাত ২:১৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: ভাইয়া গো! বুঝি অনেক ব্যস্ত, সময় করে কি একটা পোস্ট দেয়া যায় না? বছর পার হয়ে গেল তো!
১৬ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৭:৫৬

লেখক বলেছেন: :(

৫৫. ২৮ শে মার্চ, ২০১১ রাত ৮:০২
অক্টোপাস বলেছেন: রিভিউ ভালো লাগলো।

তা...আতিক ভাই.. আছেন কেমুন ?!! :) :)
২৮ শে মার্চ, ২০১১ রাত ৮:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ।

তবে, আমার নাম আতিক না। এই নাম কই পেলেন?

৫৬. ২৮ শে মার্চ, ২০১১ রাত ৮:৩৬
সপ্তডিঙা বলেছেন: @ইন্ঞ্জিনিয়ার ভাই: একটা পরামর্শ চাই।

আমার মানিবুকার্স থেকে ৭/৮ মাস আগে টেস্ট পারপাজ কিছু টাকা আমার ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছিলাম। সেটা ঠিকভাবেও এসেছে। চার্জ যেমন কাটার কথা সেটাই কেটেছে।

আমার প্রশ্ন:
১. শুনেছি বর্তমানে মানিবুকার্স থেকে ডিবিবিএল-এ টাকা পাঠাতে বেশি চার্জ কাটে। যদি সেটা সত্যি হয় তাহলে কি ব্যাক-ব্যাংক ভালো হবে ?

২. আমি প্রথমবার টাকা আসার পর ডিবিবিএল থেকে স্টেটমেন্ট নিয়েছি কিন্তু সেখানে সেন্ডারের নাম লিখা নেই, লিখা আছে Fund incoming ধরনের কিছু ।

i) এখন যদি মানিবুকার্সের সাথে ডিবিবিএল-এর অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাই তাহলে কী করতে হবে ?

ii) যদি সত্যি সত্যি "মানিবুকার্স থেকে ডিবিবিএল" এ টাকা ট্রান্সফার করতে চার্জ বেড়ে গিয়ে থাকে তবে কি ব্যাক-ব্যাংক এ অ্যাকাউন্ট খোলা ভালো হবে?
যেহেতু আমি একবার টাকা পাঠিয়েছি ডাচ-বাংলায়, 'ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন' ছাড়া কি আবার টাকা পাঠাতে পারবো অন্য ব্যাংকে যেমন ব্র্যাক-এ ?
ব্যাক-ব্যাংক এর সাথে মানিবুকার্স ভিরিফাই করার উপায় কী ?

অনুগ্রহ করে এর উত্তর দিলে কৃতজ্ঞ থাকবো । ধন্যবাদ :) :)
২৮ শে মার্চ, ২০১১ রাত ৯:১২

লেখক বলেছেন: ১। এখনও বেশী কাটে কিনা আমি নিশ্চিত নই। তবে, ডাচ, স্ট্যান্ডার্ড আর ব্র্যাকের সার্ভিস দেখেছি। ব্র্যাকে সবচেয়ে ভাল সার্ভিস পেয়েছি। ২ দিনে টাকা আসে, রেট ভাল আর এক্সাক্টলী যা দেই তাইই পাই। এক টাকাও কম না। ইন্টারনেট ব্যাংকিং ফ্রী, তাই ডিটেইলস দেখা যায়।

২। i)ঐ স্টেটমেন্ট দিয়েই আমি আমার DBBL অ্যাকাউন্ট ভ্যারিফাই করেছিলাম। তবে, আমার এক বন্ধু করতে গিয়ে পারে নি।

ii) এখনও সমস্যাটা আছে কিনা আমি নিশ্চিত না। ব্র্যাকে আমি গতকাল 72.18 টাকা রেটে পেয়েছি। সাম্প্রতিক ডাচের রেট জানি না।

পারবেন। আপনি যেকোন অ্যাকাউন্টেই টাকা আনতে পারবেন।

ব্র্যাকে ভ্যারিফিকেশন খুবই সহজ। ATM বুথের মিনি স্টেটমেন্টেও সেন্ডারের নাম লেখা থাকে। ঐটা স্ক্যান করে পাঠালেও হয়। আর ফ্রী ইন্টারনেট ব্যাংকিং তো আছেই। সেটার স্ক্রিনশট দিলেও হয়। ব্র্যান্ঞ্চে যাওয়ার দরকারই নেই :)


ধন্যবাদ।

৫৭. ২৮ শে মার্চ, ২০১১ রাত ৯:১৮
সপ্তডিঙা বলেছেন: বাহ্... অনেক কিছু জানতে পারলাম।

আমি যেহেতু ভেরিফিকেশন ছাড়া একবার টাকা পাঠিয়েছি ডাচ-বাংলায়... নতুন একটি অ্যাকাউন্ট ব্র্যাকে খুলে সেখানে কি টাকা পাঠাতে পারবো ?

ভেরিফিকেশন ছাড়া তো দু'বারের বেশি টাকা ওঠানো যায় না । সেক্ষেত্রে কি কোনো ঝুঁকি হতে পারে ?

ধন্যবাদ।
২৮ শে মার্চ, ২০১১ রাত ৯:৪৪

লেখক বলেছেন: মোট দুইবার পাঠানো যায়। তারপরেও যদি পাঠাতে দেয় তাহলে সেটাও পাবেন :P। ঝুঁকি আবার কি!!! ব্যাংকিং সিস্টেমে আপনার টাকা কখনও হারাবে না, এটা নিশ্চিত থাকুন।

৫৮. ০৯ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:০২
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: গুনে গুনে এক বছর পর কি আবার পোস্ট দেবেন? :(
০৯ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৫

লেখক বলেছেন: আইডিয়া খারাপ না ;)

একটা ডুপ্লিকেট নিক খুলছে "ইন্জিনিয়ার" নামে। ঐটা বিষয়ে সর্তকীকরণ বিজ্ঞপ্তি দেয়া লাগবে :D

৫৯. ১২ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৭
ত্রিভুজ বলেছেন: দারুণ রিভিউ, ম্যাক ওএসএক্স থেকে অন্যকিছুতে যেতে ইচ্ছে করে না নয়তো ওএস পরিবর্তন হয়ে যেত আজকে।

এই লেখাগুলো কম্পিউটার গ্রুপে রাখতে পারেন, অনেকের জন্য খুঁজে পেতে সুবিধা হবে তাতে- http://www.somewhereinblog.net/group/computer

(গ্রুপের সদস্য না হয়ে থাকলে আবেদন করুন, পরে পোস্ট এডিট করে গ্রুপ নির্বাচন করে দিন।)

 

মোট সময় লেগেছে ১.০২৭৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আমি এমন এক বিষয়ের ইন্জিনিয়ার যা সরাসরি মানুষের জীবনের সাথে জড়িত, পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুব কম। তাই নিজের বিষয় বাদে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই