অতঃপর
জীবন খাইল জীবনকে
অভ্যন্তরে কীতদংশন,যা অপরিচিত ছবি আঁকে ।
আমরা চিতকার করি যন্ত্রনায়
অন্ধ সমুন্নত ব্যাধিগ্রস্ত আত্নরচনায় ।
এলোমেলো পদক্ষেপ, কূলি কামিন
গরীব শব্দভান্ডার,উচ্চারিত হুংকার মলিন ।
পাচকরসের অম্লমাধ্যমে সাঁতড়ানো ক্ষুধা
তারপরও আধখাওয়া জীবন “রোমান্টিক সুধা”
এন্টিক্লাইমেক্স!এলোমেলো পদক্ষেপ
চটের বস্তায় সাঁটা স্বপ্ন, পুনরাবৃত্ত আক্ষেপ ।
অতঃপর
শরীর ক্ষুধা খাইল কবিতাকে
বাতিল জীবনবোধ দর্শন ফিকে
হাস্যসমুদ্র তরল টংকার
লাস্যসমুদ্র নারীশরীর ঝংকার
সুন্দর নারীশরীর লালায়িত জিভ
সভ্যতার কাগুজে ম্যানিফেস্টো,এডাম ইভ
হতে জন্ম পৌরাণিক প্রবনতা
ভঙিল পর্বতসম উচ্চতার কাগুজে শাব্দিক বাগড়ম্বরের হাস্যকর অর্থহীনতা ।
অতঃপর
Splinter খাইল সবুজ গোলককে
ঝুলিতে ভর্তি ডেমোক্রেসি
বিশ্বায়নের নামে বৈশ্বিক এপিলেপ্সি ।
এক ব্যারেল ক্রুড অয়েল স্বর্ণসম
আর মানুষ দাঁতাল শুয়োরসম ।
বোমা ফ্যাল ব্যাটা
ওড়া ছেড়া মনুষ্যবানরের বিজয়ঝাঁটা
নিরাপত্তা পরিষদে আত্নমৈথুনে ক্লান্ত
বুড়ো রিপ্রেজেন্টিটিভরা নীল ছবির দৃশ্যায়নে ব্যস্ত ।
অতঃপর
পরাবাস্তবতা খাইল বাস্তবতাকে
কাদায় গোলাপ শরীরের শিশির ডুবিয়ে
নির্বাণ লাভ করলাম আমরা চেচিয়ে চেচিয়ে ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


