আমার প্রিয় পোস্ট
- হৃদয়ে প্রেম এবং গোলাপ ও রজনীগন্ধা হাতে একদল "ভালোমানুষ" কিংবা শিবিরকর্মী - সামদ
- "১২টি ধাপে- ফিরে আসুন ধোঁয়াটে জগত থেকে"..... - ইউসুফ খান
- ইউ এস এ ভার্সিটিতে পেপার ডকুমেন্ট পাঠাবার নিয়ম- মুশফিকুল হক মুকিত - ম্যাক্সমিরস্লাভ
- ২০১১ সালে সারা বিশ্বকে হতবাক করে দিয়েছিল যেই ১০টি ছবি। - মাহমুদুল হাসান কায়রো
- বাংলাদেশের প্রথম ROBORACE হয়ে গেল CUET এ - আরেফিন রিমন
- জামাতের নেতার ছেলে যখন পরনারীর সাথে এই কাজ করে তখন ছাগুরা কই থাকেন ?? জাফর স্যারকে নিয়ে তো অনেক লাফাইছেন !! - অনবদ্য অনিন্দ্য
- ১৯৭১ : পাকসেনাদের ধর্ষণ ও এর পরিণতি :: প্রতিদিন শত নারীর গর্ভপাত করিয়েছি : ডা. ডেভিস - ছক্কা হাজী
- ফখরুইল্ল্যা আর কত মিথ্যা বলবে???? - জহির_জুয়েল
- কে এই দালাল আইন ১৯৭২ সাল বাদ করে দিয়েছিলেন? - জহির_জুয়েল
- সৃষ্টিকর্তা সম্পর্কে আস্তিকের অপযুক্তি এবং নাস্তিকের ব্যাখ্যা - জয়কৃষ্ণ
- "মানুষ আগে বানর ছিল" এ কথা যারা বিশ্বাস করেন - গ্রাফিক্স আইল্যান্ড
- দুই মিনিট সময় হবে ?? আমরা আয়নার সামনে নিজেদের মুখ দেখবো - নূর-ই-আল-মামুন
- রজনীকান্ত সমগ্র
- সিউল রায়হান
- রজনীকান্ত সমগ্র: আরো কিছু ঘটনা
- সিউল রায়হান
- কেউ যদি বিয়ের জন্য পাত্রীর সন্ধানে থাকেন এবং সঠিকভাবে যাচাই করতে চান,তাহলে সেই মেয়ের সাথে একবার - শফিউল আলম উদয়
- মধ্যযুগের খ্যাতনামা মুসলিম (!!) বিজ্ঞানীদের ইশ্বর বিশ্বাস এবং নাস্তিকদের ষড়যন্ত্র তত্ত্ব। পর্ব২: ইবনে সিনা - হোরাস্
- লন্ডনে জামায়াত নেতা কামরুজ্জামানের ছেলে ওয়ামী - নিরবখান
- পথে প্রান্তরে-৪ গাঁজা - জুল ভার্ন
- হিজড়া শিশুরা পাবে স্বাভাবিক জীবন : চট্টগ্রামে অস্ট্রেলিয়ার সার্জনের সফল অস্ত্রোপচার - নাঈম আহমেদ
- ১৯৭১ এ মক্তিযুদ্ধ চলাকালে মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্রের ছবি ও বিবরন। - হাসান কালবৈশাখী
- Forex Market-ভালো Trader হওয়ার ৫ টি উপায়!!! - েখারেশদ আলম
- (বিষয়ঃ যুদ্ধবন্দীদের প্রতি আচরণ) স্বয়ং আল্লাহপাক যা হালাল করে দিয়েছেন, তাকে হারাম মনে করা গর্হিত কাজ এবং ঈমান ধ্বংসের কারণ-২ - সমাস
- মধ্যরাতের ২১+ জোক্স...!!! (আই মিন ২১ টিরও বেশি জোক্স) ;-) - চিত্তবিকারগ্রস্ত
- বিধবা নারীর জন্মৎসব - সোহেল আরমান
- ধর্ম এ বিজ্ঞান আইনস্টাইনের কিছু প্রাসঙ্গিক উদ্বৃতি - bijon007
- ক্ষণজন্মা নক্ষত্রদ্বয় তারেক মাসুদ ও মিশুক মুনীর’র স্মৃতিতে সামহোয়্যার পরিবারের শ্রদ্ধার্ঘ,তোমাদের অন্তর্যাত্রা শান্তিময় হোক... - আমিই রাকিব
- US স্টুডেন্ট ভিসা- কেন ভিসা deny হয়, আর visa denial এডাবেন যেভাবে - ফার্মাসিস্ট
- একদিন, কবি কায়কোবাদ - ইমন জুবায়ের
- "হাদীস/তাফসিরের প্রভাবমুক্ত কোরআন অনুবাদ" তত্ত্ব এবং কোরআনে উল্লেখিত 'রাইট হ্যান্ড পজেজ'/ 'যুদ্ধবন্দিনী'/ 'দাসী' ও এক্সট্রা ম্যারিটাল রিলেশন - নাস্তিকের ধর্মকথা
- কোরআন,বুখারি ও মুসলিম শরীফ পড়ার পর মনে জাগ্রত প্রশ্নসমূহ - ইফতি
- পটকা ভাই- নরকের ২য় স্তর। হাল্কা ১৮+ - নোমান নমি
- “অনলাইনে আয় করুন বেকারত্ব দুর করুন” - েমা ঃজামাল উিদ্দন
- যুক্তরাষ্ট্রে ফান্ডিং নিয়ে পড়তে আসুন -১(GMAT)। - কুম্ভকর্ণ
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
হতাশ হতেও ভয় পাই যখন দেখি একটা জনপদ দ্রুত অন্ধকারে ঢেকে যাচ্ছে
০২ রা নভেম্বর, ২০০৯ রাত ৩:৪২
যখন দেখি বিচারকে অথর্ব করে সরকারী খুনী বাহিনী খুন করে – সেই খুনকে মিথ্যা দিয়ে ঢেকে পরিবেশন করা হয় আর যারা দেশের দন্ডমুন্ডের কর্তা তারাও খুনের আনন্দে উল্লাশ করে।
তখন সত্যই হতাশ হতেও ভয় হয়।
বাংলাদেশ এই বিচারবর্হিভুত খুনের বিষয়টা নিয়ে মুলত পাকিস্তান থেকে – নাওয়াজ শরীফ দেশের আইন শৃংখলা রক্ষার জন্যে শর্টকার্ট হিসাবে খুন করেদমন করার পথ বেছে নিয়েছিলো। পরে জোট সরকার এই পথ ধরে বাংলাদেশের জন্যে। এরা চাঁদাবাজ খুন করে – কিন্তু চাঁদাবাজীর কারনকে লালন করে। বিচার ব্যবস্থা আর পুলিশের সমস্যা সমাধান না করে তাকে আরো জটিল করে ফেলে যাতে খুনের বিষয়টা আরো যৌক্তিক হিসাবে দেখা দেয়।
আমরা জানি খুন খুনই। আর জবাবদিহীতার বাহিরে থাকা এই খুনী বাহিনীর মতো পুলিশের ভিতরে খুনের জন্যে বিশেষ স্কোয়াড তৈরী করা হয়েছে – যারা খুনের ভয় দেখিয়ে তাদের ঘুষের অংকটা কয়েক গুন বাড়িয়ে নিয়েছে। শুনা যায় – র্যাব পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে মানুষ খুনের ঠিকাদারী নেয়। এই পর্যন্ত অনেক র্যাব সদস্য চাঁদাবাজীর অভিযোগে আতে হাতে গ্রেফতারও হয়েছে – কিন্তু মানুষের জানার বাইরে আরো কতকিছু ঘঠছে তা সহজেই অনুমেয়।
সেই লাগামহীন লাইসেন্সপ্রাপ্ত খুনী বাহিনীর কর্মকান্ডকে সমর্থন করে যখন নির্বাচিত কোন মানুষ কথা বলে – তখন হতাশার সমুদ্রে ডুবে যাওয়া ছাড়া আর কি কোন আলোক দেখা যাবে?
আজ দেখলাম খবরে -
নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশ্ব নৌ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “এনকাউন্টারে সন্ত্রাসী মরলে মানবাধিকার লঙ্ঘন হয় না। বর্তমানে এনকাউন্টারের কারণেই চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ রয়েছে।”
খবরের আরো জানায় মানবাধিকার সংগঠন অধিকার জানায়, গত নয় মাসে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ৮০ জনের বেশি নিহত হয়েছে। অধিকার বলছে, মূলত: ক্রসফায়ার, এনকাউন্টার, বন্দুক যুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেই চলেছে এবং সরকারের উচ্চ পর্যায়ের এ ধরনের বক্তব্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়িয়ে দিচ্ছে।
র্যাবের এক পরিসংখ্যানে সম্প্রতি জানানো হয়, ২০০৪ সালের ২৬ মার্চ বিশেষ ওই বাহিনী গঠিত হওয়ার পর থেকে গত ৩১ আগস্ট পর্যন্ত ৪৭২টি ঘটনায় ৫৭৭ জন ‘ক্রসফায়ারে’ মারা গেছে।
আরেকজন গনতান্ত্রিক ভাবে নির্বাচিত জনপ্রতিধির বন্তব্য দেখুন -
গত ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, “ক্রসফায়ার বলতে কিছু নেই। ক্রসফায়ার নিয়ে যে সব কথা বলা হয় তা আদৌ ক্রসফায়ার নয়। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর আত্মরক্ষার সময় এসব মৃত্যু ঘটে।”
যতটুকু জানি নেশার সবচেয়ে খারাপ স্থর হচ্ছে হিরোইন। সেই হিরোইন আসক্ত হয়ে গেছে দূর্নীতিগ্রস্থ অব্যবস্থাপনার জন্যে কুখ্যাত বাংলাদেশের প্রশাসন। এই খুনের নেশা থেকে বেড়িয়ে যাওয়ার পথ না খুঁজে হিরোইন সরবরাহ করার পথকেই সহজ পথ হিসাবে নিয়েছে।
এইটা বিরাট ভুল। সভ্যসমাজের মুল ভিত্তি হলো ন্যয়ের শাসন -আর বিচার বিভাগ হলো একটা সমাজের বিবেকের মতো। সেই বিবেককে এড়িয়ে খুনীদের পক্ষে সাফাই গাইছে যে ক্ষমতাশীন রাজনীতিকগন -তাদের জন্যে রইল ঘৃনা।
আশা করি বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত হবে – মানুষ উপলদ্ধি করবে ভবিষ্যত প্রজন্মের জন্যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য এই বিচার বির্হিভুত হত্যার বিরুদ্ধে সোচ্চার হবেই।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
++++++++++++
মেটালিফেরাস বলেছেন:
"আশা করি বাংলাদেশের মানুষের বিবেক জাগ্রত হবে – মানুষ উপলদ্ধি করবে ভবিষ্যত প্রজন্মের জন্যে একটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্য এই বিচার বির্হিভুত হত্যার বিরুদ্ধে সোচ্চার হবেই।"
এই আশা কে এখন আমার কূহক মনে হয়।
পোস্টের জন্য প্লাস। পাশাপাশি আপনার প্রকাশভঙ্গিরও প্রশংসা করে যাচ্ছি। লেখা চলুক।
এস্কিমো বলেছেন:
ভাল পোস্ট - তবে সূত্রটা দিলে ভাল করতেন।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















