উইন্ডোজের নিজস্ব ব্লগিং প্লাটফর্ম উইন্ডোজ লাইভ স্পেস বেশ অনেকদিন ধরেই উইন্ডোজ আইডিধারী ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত ছিল। প্রায় তিন কোটি ব্লগারও ছিল এই উইন্ডোজ লাইভ স্পেসে। এবার হঠাৎই উইন্ডোজ লাইভ স্পেসের ইতি টানলো প্রতিষ্ঠানটি। এর বদলে অন্যতম জনপ্রিয় ব্লগিং প্লাটফর্ম ওয়ার্ডপ্রেস ডটকমকেই উইন্ডোজ লাইভ ব্যবহারকারীদের জন্য ডিফল্ট ব্লগিং প্লাটফর্ম হিসেবে বেছে নিল উইন্ডোজ। খবর অফিসিয়াল উইন্ডোজ ও ওয়ার্ডপ্রেস ব্লগ।
জানা গেছে, মাইক্রোসফটের সঙ্গে নতুন এই পার্টনারশিপের ফলে এখন থেকে উইন্ডোজ আইডিধারী কেউ ব্লগিং করতে চাইলে মাইক্রোসফট তাকে ওয়ার্ডপ্রেস ডটকমে পাঠাবে। এছাড়া যে তিন কোটি ব্লগ ইতোমধ্যেই উইন্ডোজ লাইভ স্পেসে রয়েছে, সেগুলোকেও ওয়ার্ডপ্রেস ডটকমে ট্রান্সফারের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে ওয়ার্ডপ্রেস ডটকম কর্তৃপক্ষ। অবশ্য ট্রান্সফারের কাজ ব্যবহারকারীকেই করতে হবে এবং এটি বেশ সহজ বলে জানিয়েছেন ওয়ার্ডপ্রেস ডটকম মুখপাত্র পল কিম।
জানা গেছে, ট্রান্সফার সম্পন্ন হওয়ার পর উইন্ডোজ লাইভ স্পেসের ঠিকানায় গেলে ব্যবহারকারীকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ওয়ার্ডপ্রেস ডটকম ব্লগে নিয়ে যাওয়া হবে। অতএব, ব্লগারদের নিয়মিত ভিজিটর হারানোর কোনো ভয় নেই বলে আশ্বস্ত করেছে উভয়পক্ষ।
উল্লেখ্য, নানা জটিলতার কারণে প্রতিদ্ব›দ্বী প্রতিষ্ঠান গুগলের ব্লগার প্লাটফর্মকে অনেক ব্লগারই পছন্দ করেন না। অন্যদিকে ওয়ার্ডপ্রেস নিজের সাইট বানানোর জন্য অথবা ওয়ার্ডপ্রেস ডটকম বিনামূল্যে ব্লগ করার জন্য তুমুল জনপ্রিয়। ওয়ার্ডপ্রেসের সঙ্গে পার্টনারশিপ মাইক্রোসফটের জন্য বিশাল অগ্রগতি বলে মনে করেন অনেক প্রযুক্তিবিদ।
ওয়ার্ডপ্রেসকেই বেছে নিল উইন্ডোজ লাইভ স্পেস
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।