আমেরিকা আমাদের অনেকের কাছেই স্বপ্নের দেশ হিসেবে পরিচিত। ডাইভারসিটি ভিসা কার্যক্রমের মাধ্যমে প্রতিবছর সেই স্বপ্নের দেশে যাওয়ার সুযোগ আসে। প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত হয়েছে অনলাইনে ডিভি-২০১২ (ডাইভারসিটি ভিসা) এর আবেদনপত্র পাঠানো কার্যক্রম। এই কার্যক্রমে বাংলাদেশিরাও অংশগ্রহণ করতে পারবেন। ইন্টারনেটে বসে আপনি পূরণ করতে পারেন ডিভি ২০১২ ফরম। অনলাইন ডিভি ফরম পূরণের বিস্তারিত বিষয়াষয় নিয়ে আলোচনা:
কারা পাঠাতে পারবেন
বাংলাদেশের নাগরিক স্বামী ও স্ত্রী আলাদাভাবে আবেদনপত্র পাঠাতে পারবেন। দু’জনের একজন নির্বাচিত হলেই অপরজনও ভিসা পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। উল্লেখ্য, ডিভি ২০১২ কর্মসূচিতে আবেদন করার ন্যুনতম কোন বয়সসীমা উল্লেখ না করা হলেও কার্যত ১৮ বছরের নিচে যেকোনো আবেদনকারীই অযোগ্য বিবেচিত হবেন। আর শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কমপক্ষে এইচএসসি পাশ অথবা বিগত ৫ বছরের মধ্যে ২ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। ২০১০ সালের ৩০ জুন থেকে জুলাই মাসের মধ্যেই আবেদনকারীদের প্রাথমিকভাবে ফলাফল জানিয়ে দেয়া হবে। এবছর বাংলাদেশসহ ১৭৩টি দেশের জনগণের কাছ থেকে প্রাপ্ত আবেদনের ভিত্তিতে ৫০ হাজার অভিবাসী নেয়া হবে। তবে কোন একটি দেশ থেকে ৩৮৫০ জনের বেশি আবেদনকারীকে ভিসা প্রদান করা হবে না।
ফরম পূরণের বিষয়-আশয়
http://www.dvlottery.state.gov সাইটের নির্দিষ্ট ইলেকট্রনিক আবেদনপত্রটিতে নিচের তথ্যগুলো যথাযথভাবে পূরণ করতে হবে।
১. আবেদনকারীর পুরো নাম
২. জন্ম তারিখ
৩. লিঙ্গ
৪. জন্মস্থান
৫. আবেদনকারী যে দেশে জন্মগ্রহণ করেছে
৬. আবেদনকারী তার স্বামী-স্ত্রী বা পিতা-মাতার সূত্রে অন্য কোনো দেশের অধিবাসী বলে নিজেকে দাবি করেন তাহলে সে দেশের নাম।
৭. আবেদনকারীর ছবি
৮. পূর্ণ ঠিকানা
৯. যে দেশে এখন বসবাস করছেন কিন্তু সে দেশের নাগরিক নন তার নাম।
১০. ফোন নম্বর : ঐচ্ছিক
১১. ই-মেইল অ্যাড্রেস : ঐচ্ছিক
১২. সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা : এ ক্ষেত্রে নিম্নোক্ত কোন সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার জন্য প্রযোজ্য :
* শুধু প্রাইমারি শিক্ষা, * উচ্চ মাধ্যমিক শিক্ষা, কিন্তু ডিগ্রি নেই, * উচ্চ মাধ্যমিক ডিগ্রি, * কারিগরি শিক্ষা, * বিশ্ববিদ্যালয়ের কিছু কোর্স করেছেন, * বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি, * স্নাতক পর্যায়ে কিছু কোর্স করেছেন, * স্নাতকোত্তর ডিগ্রি, * ডক্টোরেট পর্যায়ে কিছু কোর্স করেছেন, * ডক্টোরেট ডিগ্রি।
১৩. বৈবাহিক অবস্থা
১৪. সন্তানের সংখ্যা : আবেদনকারীর অবিবাহিত ও ২১ বছরের কম বয়সী সন্তান, আইনগতভাবে বৈধ দত্তক সন্তান, সৎ ছেলেমেয়ে।
১৫. স্বামী-স্ত্রী সংক্রান্ত তথ্য
১৬. সন্তান সংক্রান্ত তথ্য
উল্লেখ্য, ভিডি ফরমে দেয়া উপরোক্ত তথ্যগুলো সঠিকভাবে পূরণের পর ঈড়হঃরহঁব এবং পুরো ফরমটি ভালোভাবে দেখে Submit বাটনে কিক করে ফরম চুড়ান্তভাবে ফরমটি সাবমিট করুন।
ছবি সংক্রান্ত তথ্য
আবেদন ফরম পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছবি সংক্রান্ত বিষয়টি। কেননা ছবি সংযোজন এবং সম্পাদনার ক্ষেত্রে বেশ কিছু বিশেষ দিকনির্দেশনা রয়েছে। প্রতি আবেদনকারীকে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের (প্রযোজ্য হলে) ছবি ডিজিটাল ফরমেটে ই-ফরমের সঙ্গে সংযোজন করতে হবে। ডিজিটাল ছবি দুভাবে পাঠানো সম্ভব। যেমন- এক. ডিজিটাল ক্যামেরার মাধ্যমে ছবি তুলে অথবা দুই. আগের তোলা কোনো ছবি স্ক্যানিংয়ের মাধ্যমে। ছবি প্রেরণে এই দুটি পদ্ধতি ব্যতিক্রম হলে ই-ডিভি ফরমটি তাৎক্ষণিকভাবে অগ্রহণযোগ্য বলে বিবেচিত হবে।
এক. ডিজিটাল ছবির ক্ষেত্রে ডিজিটাল ক্যামেরায় তোলা ছবি দৈর্ঘ্যে ৬০০ বাই প্রস্থে ৬০০ পিক্সেলের এবং ২৪ বিট কালার ডেপথ হতে হবে।
দুই. ছবি স্ক্যানিংয়ের ক্ষেত্রে ছবির আকৃতি, প্রিন্টের রঙ, গঠনগত বৈশিষ্টের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো অনুসরণ করতে হবে।
স্ক্যানিংয়ের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে ৩০০ ডট (ডিপিআই) রিজোলুশন, ইমেজ রিজোলুশন প্রস্থে ৬০০ পিক্সেল এবং দৈর্ঘ্যে ৬০০ পিক্সেল, ইমেজ কালার ডেপথ ২৪-নরঃ কালারের এবং ছবির ফাইল সাইজ সর্বোচ্চ আকার বাষট্টি হাজার পাঁচশ (৬২,৫০০) বাইট হবে। এর বেশি হতে পারবে না। আর দুইটি ক্ষেত্রেই ছবির ইমেজ ফরমেট রাখতে হবে ‘জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্টস গ্রুপ’ (জেপিইজি) ফাইল ফরমেটে হতে হবে। উল্লেখ্য, ছবির সবকিছু ঠিক আছে কি না সেটি লটারির নির্দিষ্ট ওয়েবসাইটের ফটো ভেলিডেটর অপশন থেকে পরীক্ষা করে নিতে পারেন। ছবির বিষয়টি পরীক্ষা করার জন্য কিক করুন http://www.dvlottery.state.gov/photo.aspx ঠিকানায়। এখানে দেওয়া ছবি সঠিক না হলে আপনাকে জানিয়ে দেবে।
ছবির অন্যান্য তথ্য
পরিবারের গ্রুপ ছবি গ্রহণযোগ্য নয়। সবার আলাদা আলাদা ছবি সংযোগ করতে হবে। ছবি তোলার ক্ষেত্রে আবেদনকারীর ক্যামেরার দিকে সরাসরি মুখ করে ৫০ শতাংশ এলাকাজুড়ে মাথার থাকতে হবে। মাথা ওপরে, নিচে কিংবা ডানে বামে কাত করা চলবে না। কালো অথবা খুব গাঢ়, বা কোনো নকশা করা বা জাঁকালো পটভূমিতে ছবি না তুলে সাদা বা হালকা রঙের পটভূমিতে তুলতে হবে। ধর্মীয় বিশ্বাসের কারণে মাথা ঢাকা বা হ্যাট পরা ছবি গ্রহণযোগ্য; কিন্তু তা কোনোক্রমেই আবেদনকারীর মুখম-লের কোনো অংশকে আড়াল করলে চলবে না। গাঢ় রঙের চশমা, কিংবা সামরিক বাহিনী, বিমান কোম্পানি বা অন্য কোনো প্রকারের হ্যাট পরা ছবি গ্রহণ করা হবে না।
কোথায় পাওয়া যাবে ডিভি ফরম
যুক্তরাষ্ট্র ডিভি (ডাইভারসিটি ভিসা) ২০১২ আবেদনের জন্য উন্মুক্ত হয়েছে একটি ওয়েবসাইট। ই-ডিভি ফরম পূরণ করতে নির্দিষ্ট ওয়েবসাইটে দেয়া ই-ফরমটি যথাযথভাবে পূরণ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা http://www.dvlottery.state.gov। উল্লেখ্য, ইন্টারনেটের মাধ্যমেই ফরম পূরণ করতে হবে।
ডিভি ২০১২ এর সময়সীমা
আবেদন অবশ্যই ৫ অক্টোবর ২০১০ সালের (ইস্টার্ন ডেলাইট সময়ের (ইডিটি) দুপুর বেলা (গ্রীনিচ মান সময় বিয়োগ ৪ ঘন্টা) থেকে শুরু করে ৩রা নভেম্বর, ২০১০ সালের দুপুর বেলা (ইডিটি: গ্রীনিচ মান সময় বিয়োগ ৫ ঘন্টা) পর্যন্ত সময়ে ইলেকট্রনিক উপায়ে জমা দিতে হবে। তবে কমপক্ষে এক সপ্তাহ পূর্বেই আপনার ফরম প্রেরণের কাজটি শেষ করুন। কেননা শেষের দিকে নানাধরনের সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বিশেষ করে শেষের তিন দিনে। যদিও এবার অন্যান্য বারের তুলনায় আরো বেশি এবং উন্নতপ্রযুক্তি সম্পন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রয়োজনীয় মনে রাখার বিষয়
* ডিভি লটারির অনলাইন আবেদনপত্র পূরণ খুবই সাধারণ একটি প্রক্রিয়া। এই ফরম পূরণের জন্য কোনো ফি প্রদানের প্রয়োজন নেই। এ কাজের জন্য কোনো যুক্তরাষ্ট্র কাউকে নিয়োগ কিংবা দায়িত্বও দেয়নি। সুতরাং এই ডিভি ফরম পূরণের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার ফি ছাড়া অন্য কোনো ফির প্রয়োজন হবে না। তবে ডিভি প্রাপ্তির পরে কিছু ব্যয় হয়ে থাকে- পাসপোর্টের জন্য নির্ধারিত ফি, দূতাবাসের নির্ধারিত মেডিকেল রিপোর্ট তৈরির ফি, পুলিশ সার্টিফিকেটের জন্য সরকারি ফি, ইউএস দূতাবাসের সাক্ষাৎকার ফি।
* আবেদন ফরমটি পূরণ শেষে পুরো ফরম এবং কনফারমেশন লেটারের প্রিন্ট আউট অথবা ইমেজ আকারে সংরক্ষণের ব্যবস্থা করে রাখা ভালো। এতে লটারী জেতার পরে আপনার তথ্য প্রদানে নির্ভুল ভাবে কাজ অনেক সহজ হবে।
* অনেক সময় প্রতারক চক্র নিজেদের খরচে আবেদনকারির ছবি তুলে তাদের নিজেদের ঠিকানা ও ইমেইল ব্যবহার করে দরখাস্ত পূরণ করে। বিজয়ী হলে চিঠিপত্র সেই চক্রের ঠিকানায় পৌঁছে। এই সুযোগে ডিভি বিজয়ীদের কাছ থেকে সহজেই মোটা অংকের টাকা হাতিয়ে নেয় এই চক্র। সেক্ষেত্রে নিজের ই-মেইল থেকে পাঠানোই সবচেয়ে ভালো উপায়।
* মনে রাখবেন একই ব্যক্তির একাধিক আবেদনপত্র পাওয়া গেলে সে আবেদনকারী লটারিতে তালিকাভুক্তির জন্য অযোগ্য বিবেচিত হবেন।
প্রয়োজনীয় আরও তথ্যের জন্য
ডিভি লটারি ২০১২ সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে যেগুলোর আপনার ফরম পূরণের যোগ্যতা যাচাই ও অন্যান্য তথ্যের প্রয়োজনীয় তথ্য তুলে ধরা হয়েছে। ভূয়া ওয়েবসাইটের তালিকা ও সতর্কতামূলক গাইডলাইন পাওয়া যাবে http://travel.state.gov/visa/visa_1750.html ঠিকানা। এছাড়াও http://www.usembassy.gov সাইটে। আর ইংরেজি ও বাংলা বিস্তাতির তথ্য পাওয়া যাবে http://dhaka.usembassy.gov এই লিংকে।
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।