সম্প্রতি ডাচ গবেষকরা জানিয়েছেন, ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে নির্গত হওয়া রেডিয়েশন বড় বড় গাছের মৃত্যুর কারণ হতে পারে। ওয়্যারলেস রাউটারের নিকটে গাছ লাগানো হলে গাছের শাখা এবং পাতা ঝরে যায়। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ওয়াই-ফাই থেকে নির্গত রেডিয়েশন কেবল গাছেরই নয়, মানুষের শরীরেও প্রভাব ফেলতে পারে।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নেদারল্যান্ডের একটি গ্রামে বড় বড় অ্যাশ ট্রি গুলোতে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করে সরকারিভাবে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিলো। আর সেই গাছগুলোর গবেষণা করে দেখা গেছে ওয়াই-ফাই রেডিয়েশনের কারণেই মারা যাচ্ছে গাছগুলো।
গবেষকরা জানিয়েছেন, ওয়াই-ফাই নেটওয়ার্ক উৎসের নিকটে থাকা গাছগুলোর পাতায় সীসার মতো এক ধরনের উজ্জ্বল প্রলেপ পড়ে। তাতে পাতা মারা যায়। রেডিয়েশনের ফলে গাছে ফলের বৃদ্ধিও কমে যায়।
জানা গেছে, নেদারল্যান্ডের শহুরে এলাকায় শতকরা ৭০ ভাগ গাছেই রেডিয়েশজনিত সমস্যা দেখা গেছে। তবে যেদিকে অধিক বনাঞ্চল এবং ঘন গাছ সেদিকে এই প্রভাব পড়েনি।
ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এটি প্রাথমিক ফল। তবে এই বিষয়টি এখনও নিশ্চিত নয়।
২০০৭ সালের বিবিসি প্যানারোমা ডকুমেন্টারিতে দেখানো হয়েছিলো মোবাইল ফোন রেডিয়েশনের চেয়ে ওয়াই-ফাই রেডিয়েশনের স্তর ৩ গুন বেশি।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।