আমার প্রিয় পোস্ট

জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।

তুমি কি ভাল আছ অলোক , সত্যি করে বলতো আজ কতদূর তোমার ভাল থাকা

০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৭

শেয়ারঃ
0 3 0



তুমি কি ভাল আছো অলোক ,
ভাল থাকার অভ্যাস রপ্ত করতে
পেরেছো কি সহসা ,
সত্যি করে বলতো আজ
কতদুর তোমার ভাল থাকা ;

বুকের যমিনে ছোট পারিজাত ,
তার পাপড়িতে অসুখ ,
তাকে বুকে ধরে কি সুখে থাকা যায় !
বল অলোক , চাইলেই কি পারিজাত
ছিড়ে , ছুড়ে দূরে ফেলা যায় !

তুমি কি ভাল আছো সেই
শৈশব , কৈশোরের মত ;
যখন খেলা ছিল শুধু খেলা ,
যখন মনের খেলার খবর
ছিল না জানা , ছিল না বাঁধা বেলা ,
সে খেলার ছিল না অন্য মানে ;
সে সব দিনের ভাল থাকা
লুট হয়ে যায় নি কি অনেক আগে
তরুনদিনের অরুন আলোতে ;
ভাঙ্গা গড়া আর কতবার !
চাপা পড়ে আছে কনক ধূপদানী
ভুল আর ভুলের ভগ্নস্তূপের তলায় ;
সুগন্ধ ঢাকা থাক এই অবেলায় ।

তবু বল অলোক , কতটা ভাল আছো ,
কতটা ভাল আছো জানতে ইচ্ছে হয় ;
নীরব হয়ে আছো , তাই দেখি --
ছোট জানালা মনের ,
তার পর্দাও আর কাঁপে না ;
জানালার ওধারে তোমার ভাল থাকা !
তবে কেন বলতে পার না কুশলাদি ;
অবিন্যস্ত কর কেন অন্যের ভাল থাকা ,
ভুলে থাকা তার নিজ পরিচয় !
কেন কিসের পরিনতি এসব , বল অলোক ;

ঠিক কতখানি ভাল আছো --
কতটুকু ভাল থাকা যায় অলোক
এমনি করে পায়রার ডানা কেটে ,
তার ওড়ার অধিকার কেড়ে নিয়ে
বল কতটুকু শান্তি পাওয়া যায় ,
পেয়েছো কি তুমি ?

অশেষ আর্তি নিয়ে যে অপেক্ষায় থাকে ,
আশায় থাকে প্রহর পার --
তোমার ভাল থাকবার শুদ্ধস্বর শুনতে ,
তার ভাল থাকাকে কেন কর পরিহাস ;
কেন কর অলোক ,
বল , বলে যাও ---
তাকে , সে ঘুমিয়ে পড়তে চায় ,
অনেক নির্ঘুম রাতের ঘুম
জমে আছে ;
সত্য বল , বল সত্যজিত --
তুমি ভাল আছো , তুমি ভাল আছো
তুমি ভাল আছো ---
আমি ঘুমুতে চাই নিশ্চিন্ত ঘুম ।

 

সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৪
টোনা বলেছেন: কেমন আছেন আপু ??
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:০৬

লেখক বলেছেন: ভাল আছি হঠাৎ দেখায় বন্ধু !
তুমিও ভাল থেকো ।

২. ০৫ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৫৩
পানকৌড়ি বলেছেন: ঠিক কতখানি ভাল আছো --
কতটুকু ভাল থাকা যায় অলোক
এমনি করে পায়রার ডানা কেটে ,
তার ওড়ার অধিকার কেড়ে নিয়ে
বল কতটুকু শান্তি পাওয়া যায় ,
পেয়েছো কি তুমি ?



ফাটাফাটি...........+++++++
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৫

লেখক বলেছেন: পানকৌড়ি বলেই এমন বলল ।
ভাল থেকো ।

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:০০

লেখক বলেছেন: আবেগগুলো ছড়িয়ে দিতে বসা লিখতে ।

শুভেচ্ছা রইল ।

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে ।
ভাল থেকো ।

০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:১০

লেখক বলেছেন: কেন জেরী মন খারাপ ?

কি করি বলতো মন নিজেরটা ভাল করতে গিয়ে োমাদের হতাশ করি ।

৬. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৯
অগ্নিগিরি বলেছেন: বি.দ্রঃ মন্তব্য নিষ্প্রোয়জন।
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৩৭

লেখক বলেছেন: কেন ? কি হোল !
ঠিক আছে যেটা ইচ্ছা পাঠকের ।

৭. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৬
একজন সৈকত বলেছেন:
খুব ভালো লেগেছে কবিতাটি-

আমার প্রিয় লাইন-

"সে সব দিনের ভাল থাকা
লুট হয়ে যায় নি কি অনেক আগে "

+++
০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভাল থাকবেন ।

৮. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৪৮
আলী আরাফাত শান্ত বলেছেন: দারুন তো আপু!

ঠিক কতখানি ভাল আছো --
কতটুকু ভাল থাকা যায় অলোক
এমনি করে পায়রার ডানা কেটে ,
তার ওড়ার অধিকার কেড়ে নিয়ে
বল কতটুকু শান্তি পাওয়া যায় ,
পেয়েছো কি তুমি ?

এইটুকু সবচেয়ে দারুন!
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:০০

লেখক বলেছেন: আমারও ভাল লাগে কথাগুলো ।
কেমন আছো শান্ত ?
ভাল থেকো তাই চাই ।

৯. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫৬
ঘাসফুল বলেছেন: অলোকরা ভালো থাকেনা, এটাও জিজ্ঞেস করতে হয় ?
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:০২

লেখক বলেছেন: অলোকের ভাল থাকা চাই । চাই সত্য জানতে ।

১০. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:০২
অপ্‌সরা বলেছেন: মাইগড!!
এমন কবিতা কি করে লিখলে তুমি ??

প্রিয়তে নিতেই হলো।
তবে একটা কথা বলতে মনে চাইছিলো । বলতে পারলাম না। মনে মনেই রেখে দিলাম....

...........
০৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:০৭

লেখক বলেছেন: এটা তো আমার যা মনে আসছে -- লিখে ফেলা !
তোমার ভাল লাগছে জেনে ভাল লাগছে আমারও ।

কি বলতে চাইছিলে , বলেই ফেল ।
ভাল থেকো সব সময় ।

১১. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪০
সাইফুর বলেছেন: এটাতো গানের মতো লাগলো
০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০১

লেখক বলেছেন: এটা তো গানই ....

গুনগুনিয়ে গাই সারাবেলা , শুনতে পাও না :)

১২. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪১
সাইফুর বলেছেন: এটা কিন্তু অনেক ভালো লাগছে
০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০২

লেখক বলেছেন: ভাল লেগেছে জেনে মনে ভাবি অলোক বুঝি চেনা তোমার ; বলে দিও তাকে ।

১৩. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ৯:৪৭
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: অনেক ভালো লাগলো আপু।++
অনেকদিন পর এলাম আপনার ব্লগে।
০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:০৪

লেখক বলেছেন: শুভকামনা তোমার জন্য । নেট ছিল বলে তা না হলে যেমন বিশ্বভ্রমনে বেরিয়েছো , অনেক অনেকদিন লেগে যেত ফিরতে নিজ দেশে , নিজ ভাষার কাছে ।
ভাবতে ভালই লাগে , ধন্যবাদ সা.ইনকে ।

১৪. ০৫ ই জুলাই, ২০০৯ রাত ১০:১১
রুবেল শাহ বলেছেন: আমি প্রথমে মনে করেছিলাম এইটা গান............

অনন্য অসাধারণ লেখাটা..................

ভাল লাগা রইল..........ভাল থাকা হয় যেনো
০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:২৫

লেখক বলেছেন: এটা এখনও গান ; তুমি বাশীঁতে সূর তুলে ফেল এবার ।

ভাল থাকতে চাই , তাই তো লিখে পাতা ভরি এখানে ।
ভাল থেকো ।

১৫. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:২২
নতুন বলেছেন: যখন খেলা ছিল শুধু খেলা ,
যখন মনের খেলার খবর
ছিল না জানা , ছিল না বাঁধা বেলা ,
সে খেলার ছিল না অন্য মানে ;
সে সব দিনের ভাল থাকা
লুট হয়ে যায় নি কি অনেক আগে
++++++++++++++++++++++++++++

খেলা যে কখন মনের অজান্তে সত্যি বলে বিশ্বাস হতে শুরু হয় বোঝা যায়না....
০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: খেলা যে কখন মনের অজান্তে সত্যি হয়ে যায় বোঝা যায় না , যখন সেই সত্যি টা অন্য সব সরিয়ে এসে দাড়ায় সামনে তখন তাকে খেলা ভেবে নিতে পারলে ভাল ; যে পারে সে রক্ষে পায় । যে পারল না তার জন্য মারনাস্ত্র ।

কেন যে এমন হয় ? কি সে মুক্তি !

১৬. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ১২:৩৭
সোহানা মাহবুব বলেছেন: বুকের যমিনে ছোট পারিজাত ,
তার পাপড়িতে অসুখ ,
তাকে বুকে ধরে কি সুখে থাকা যায় !
বল অলোক , চাইলেই কি পারিজাত
ছিড়ে , ছুড়ে দূরে ফেলা যায় !

+++

চমৎকার কবি..........আমি ভাষা হারিয়ে ফেললাম.......ভাল লাগায় যেমন মন ভরে গেল তেমনি বেদনাবোধও জাগল মনোগহিনে।

শুভকামনা।
০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৭

লেখক বলেছেন: সোহানা নামটা যে সহেলীর কাছাকাছি -- তাই লেখা তোমার চমৎকার মনে হয় ।

ঠিকই তো বলেছি , যে পারিজাতের অসুখ তাকে বুকে করে কোন অলোক কি সুখে থাকতে পারে ? অলোকেরা অনেক কিছু পারে যা জানা নেই ।
শুভকামনা তোমার জন্য ।

১৭. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ৯:০৮
অগ্নিগিরি বলেছেন: কিং(রাজা)কর্তব্য বিমূঢ়!!

Golden A+++
০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: রাজারা কি কখনো কর্তব্য বিমূঢ় হতে পারে ?

নিলাম মেনে ।
ভাল থাকুন ।

১৮. ০৬ ই জুলাই, ২০০৯ সকাল ১১:৩৫
জুল ভার্ন বলেছেন: ব্যখ্যাতীত সুন্দর!!!
০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:১৯

লেখক বলেছেন: এভাবেই অনুপ্রানিত হই , তারপর লিখে লিখে বোঝা ভার !

১৯. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮
রুবেল শাহ বলেছেন: এমন কঠিন কাজ আমাকে করতে বলো ...................
০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১২

লেখক বলেছেন: এটা তোমার জন্য কঠিন নয় ; বাশীঁ যদি কেউ না বাজায় তো সূর জাগবে করে ?

অ:ট: সাজির সময়টা একটু খারাপ যাচ্ছে , সে সময়ে তুমি আর হিমেল যে ওকে অনুপ্রেরনা দিয়ে যাচ্ছো অন্যদের সাথে ভেবে ভাল লাগল , ব্লগে এলে মানুষের দেখা পাই ; চারি পাশে রোবট দেখি ।

২০. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৫২
সীমন্ত ইসলাম বলেছেন:
জানিনা তো! কখনো ভাবিনা আর,
ভালো থাকা কারে কয়?
স্মৃতির অতলে হারাতেই হবে,
সে অতীত হীরন্ময়।

এটা হল অলোকের কথা। আর আমার কথা হচ্ছে - চমৎকার একটি কবিতা পড়লাম। +++
০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৪

লেখক বলেছেন: সে অতীত হীরন্ময় ! ভাল লাগল শুনে যেন সত্যটাই শুনতে পেলাম ।

২১. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: এ্যাই কেমন আছো আপু!
আমি লামা ঘুরে এলাম, আমার বাড়ীতে যেয়ে জেনে এসো সেটা।

আর সারাক্ষন মন খারাপ, মন খারাপ! এসব কি? কবিতা ভাল হয়েছে:)
০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৫৪

লেখক বলেছেন: তুমি আমার জন্য লামা থেকে মন ভাল করবার মন্ত্র কেন শিখে আসনি ? দোষ তোমার !

পড়েছি তোমার লামা ভ্রমন , সত্যি কি মন ভাল নিয়ে ফিরে এসেছো , সত্যি কি ভাল থাকা যায় ।
আজ ভাবছি কোথাও যাব চলে ; ভেবেছিলাম যমুনা রিসোর্ট যাব । কাছেই তো !

২২. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৫
ভাস্কর চৌধুরী বলেছেন:

+
সত্যি করে বলতো আজ
কতদুর তোমার ভাল থাকা ;

আমি ঘুমুতে চাই নিশ্চিন্ত ঘুম ।


কষ্টমাখা কথামালা। দারুন হয়েছে কবিতা।


কেমন আছেন?


মঙ্গলে থাকুন।
০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৩

লেখক বলেছেন: ভাল আছি , অনেকের চেয়ে ভাল আছি মঙ্গলময়ের ইচ্ছায় ।

আপনিও ভাল থাকবেন ।

২৩. ০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৭
অনন্ত দিগন্ত বলেছেন: লেখাটা নিয়ে কিছু বলতে ইচ্ছা করছিল, কিন্তু বার বার চোখ পড়ছে তোমার ছবিটার উপরে ওটার উপর থেকে চোখ সরাতে পারলে না কিছু লেখা যাবে, কি বলো ? ... সত্যি ভীষন সুন্দর ছবিটা ...
০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৯

লেখক বলেছেন: বার বার চোখ পড়ছে আমার ছবিটার উপর ! আর অলোক যে রাজহাঁস হয়ে পাশে বসে আছে পাহারায় যেন কেউ ঘুম ভাঙ্গিয়ে না দেয় --সেটা দেখছো না :)

ছবিটা আসলেই সুন্দর , আমার সংগ্রহে থাকা নেট থেকে নেয়া । নিজেকে ওই মেয়েটার মত করে ঘুমিয়ে থাকতে চিন্তা করতে ভাল লাগে ।

২৪. ০৬ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: মন ভাল করার মন্ত্রই তো বললাম আপুনি!

মনের ভেতরের কষ্টগুলো বের কর,.......
আচ্ছা একটা বলি....একটা কাগজে যা কিছু নিয়ে তোমার কষ্ট, অভিমান, কারো প্রতি ক্ষোভ, রাগ....যা থাকে সব এক এক করে লিখে ফেল, যা মনে আসে লিখবে........কুৎসিত কোন গাল দিতে ইচ্ছে হলে তাও দেবে, অথবা নিজের অক্ষমতার কথা যদি থাকে তাও লিখতে পারো........লেখার মান নিয়ে ভাববে না.....শর্ত হল লিখার পর সেটা ভুলেও আর পড়তে যাবে না। এবার লেখা যখন শেষ....তখন কাগজটা কুটি কুটি করে ছিড়ে, আগুনে পুড়িয়ে দাও ..........আগুনের সাথে তোমার রাগ, ক্ষোভ, অভিমান, ঈর্ষা সব পুড়ে যাবে। যাবেই যাবে......কিছুদিন এটা কর, বারবার কর, যতক্ষন মন হালকা না হয়।

******ফ্রি সাজেশন দিলাম বলে হালকা ভাবে নিও না।

আর আমার মন শুধু ভাল নয়, হাওয়ায় হাওয়ায় উড়ছি বলতে পারো........।

এবার গুড বাই, অনেক কাজ.........কাজ শেষে কথা হবে।
০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: কাগজে লেখার ফর্মূলা অনেক আগেই প‌্রয়োগ করেছি , কাজ হয় না ।
আর শ্রাবন আমার সমস্যা হোল আমার যে রাগ নেই , ক্ষোভ নেই , ঈর্ষাও নেই তার উপর । থাকলে আমি নিজে সামলে নিতে পারতাম দোষ চাপিয়ে তার কাঁধে ।

অভিমান খানিকটা আছে , সেটাতেও মনে হয় আমারই দোষ দেখতে পাই খুব করে খেয়াল করলে । তারপরে সব গুলিয়ে যায় ।

তিনটা "কেন " নিয়ে নিজের মধ্যে ঘূর্ণিপাক , সেই ঘূর্ণির মধ্যে পড়ে হাপিয়ে উঠি এক একবার ।

তোমার মনের সাথে দাও না বেঁধে আমার মনটাকে সেও হাওয়ায় ভাসুক ।
আজ এক বন্ধুর সাথে লামায় যাওয়া নিয়ে (মেডিটেশনের জন্য ) কথা হোল ; সে চেনে আমায় , বলল ," কাজ হবে না জানি " ।

ভাল থেকো ।

২৫. ০৬ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৬
অনন্ত দিগন্ত বলেছেন: শ্রাবনাপির সাথে সম্পূর্ন সহমত ... আমি নিজে এটার সাক্ষী ... এবং একমাত্র এটা করেই আমি আমার চরম বদ-রাগ টাকে সামলে নিতে পারি (যদিও সেটা সবসময়ই লাগাম ছাড়া পঙ্খিরাজের মত উড়ে বেড়ায়, তবুও যতটুকু পারি...)
০৯ ই জুলাই, ২০০৯ দুপুর ২:৩৯

লেখক বলেছেন: পড়ে দেখ শ্রাবনের মন্তব্য জবাব ।

আমার যে তার উপরে রাগ নেই , থাকলে ভাল হোত । তার একটা দোষও যদি ভাল করে দাড় করাতে পারতাম !
এমনি ভুলিয়েছে যে সে যেটাই করে মনে ভাবি আমার ভালর জন্য করেছে ।

ভাল থেকো , তোমরা সবাই কত ভাল ।

০৯ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আমার লেখা তাহলে ভালই হয়েছে , তা না হলে তোমাদের মত গুনী ব্লগারের প্রিয় পোষ্টে জায়গা পাওয়া !

এখন থেকে সবাইকে পরিচয় দেব আমার "কবি সহেলী" ।

২৭. ০৭ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২১
কালপুরুষ বলেছেন: বাহ্ বেশ আবেগঘন কবিতা। বেশ রোমান্টিক। মনের ভেতরের এক গভীর শূন্যতাকে নিপূণভাবে প্রকাশের চেষ্টা। ভাল লাগলো। এর জবাবে
কি লিখবো ভাবছি।


০৯ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৪

লেখক বলেছেন: মনের ভিতরের গভীর শূন্যতাকে প্রকাশের চিন্তা নয় শুধু , জিজ্ঞাসাও আছে । তবে উত্তরহীন রয়ে যাবে জানি ।

২৮. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:০৬
পারভেজ বলেছেন: অন্য লেখাগুলো থেকে একদম আলাদা ।
আবেগের স্বতঃস্ফূর্ততা নিয়ন্ত্রিত হয়েছে কাব্যিক ছন্দে।
অনন্য।
০৯ ই জুলাই, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রানিত করছে , আবারও লিখে ফেলতে পারি !

২৯. ০৭ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১০
নুশেরা বলেছেন: অলোকরা বরাবরই ভালো থাকো, শুধু শুধুই তাদের জন্য ভেবে ভেবে আমরা জীবন নোনতা করি :(

অসাধারণ লিখেছো বন্ধু!
১০ ই জুলাই, ২০০৯ সকাল ১০:১৫

লেখক বলেছেন: তোমরা , আমার অসাধারন বন্ধুরা আছে এখানে , তাই লেখার তাগিদ পাই ।
তোমার কথাটাই বলছিল আমার কাছের এক বন্ধু যে অলোকেরা ভালই থাকে , তাদের কথা ভেবে আমরা কষ্ট পাই মিছে ।
তবে আমার বন্ধু আমাকে খুব করে চেনে তাই মুখের দিকে তাকিয়ে আর কথাটা লম্বা করতে পারে নি ।

ভাল থেকো নতুন বাড়িতে , অপনাকে আদর দিও ।

৩১. ০৮ ই জুলাই, ২০০৯ রাত ১২:২১
নহর বলেছেন: অলকরা কিভাবে এমন হতে পারে?
কেন এমন করে....?
সব অলোকরাই কি আলোর কাছে মুখ তুলে তাকাতে পারে.......।

পারেনা বিবেক কাছে হেরে গিয়ে পরাজিত জীবনের বৃত্তে নিজেকে জড়িয়ে নেয়।

আপনার কবিতা অনলে ঘি প্রদান করল.........।
১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:১২

লেখক বলেছেন: সব অলোকেরা কি পারে জানি না , কোন কোন অলোক শুধু আলো দেয় না , তাপও দেয় -- পুড়িয়ে দেয় ; সেখানে এই সামান্য কবিতা কি করে অনলে ঘি ডালে !

ভাবতে পারি না , মেনে নিতে কষ্ট হয় কোন এক অলোক পরাজিত জীবনের বৃত্তে নিজেকে জড়িয়ে নিয়েছে ।

৩২. ০৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৪৪
ক-খ-গ বলেছেন: অনেক সুন্দর হয়েছে :)
১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৩২

লেখক বলেছেন: কি করে হোল ? এটা তো প্রশ্ন ছিল !

তোমরা কাকে বল সুন্দর ? কত কত সুন্দর পুড়ে যায় দারুন রোদ্দুরে , পুড়ে যায় তবু জুড়ে থাকে ছাই হয়ে বুকের ছাদে ।

ভাল থেকো ।

৩৩. ০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৫
কালপুরুষ বলেছেন: শুরু করেছিলাম- শেষ করা হয়নি----

আমি ভাল আছি কল্পনা,
বিশ্বাস করো- বেশ ভাল আছি।
তুমিইতো শিখিয়েছো কিভাবে ভাল থাকা যায়;
সেভাবেই রপ্ত করেছি সবকিছু। ভাল নেই তা
বলি কী করে! খারাপের খোসা থেকে খুব যত্ন
করে ভাল যা কিছু সবই ছাড়িয়ে নিয়েছিলাম
শুধু তোমাকে ভেবে। তুমিও আমার যা কিছু
ভাল রেখে দেবে নিজের কাছে তেমন বিশ্বাসেই
আটকে ছিলাম তোমার ভালবাসার খোলসে।

আমি ভাল আছি কল্পনা,
বিশ্বাস করো- বেশ ভাল আছি।
হৃদয়ের খাঁচায় পোষা-পাখী করে রেখেছিলে খুব
যতনে। নিশ্চিত ভালবাসার অভয়ারণ্য ভেবে আর
কখনো ডানা মেলিনি খোলা আকাশে- উড়তে ভুলে
গেছি যদিও ডানা কেটে দাওনি। হঠাৎ একদিন এক
দমকা ঝড়ে খাঁচার বাঁধন খুলে গেল- হারিয়ে গেলাম
নিরুদ্দেশে। হিংস্র পশুদের ভয়ে পালিয়েছিলাম বহু দূরে।
নিজেকে বাঁচাতে ফিরে আসা হয়নি তোমার কাছে।
০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৫

লেখক বলেছেন: কবির নাম লিখেন নি কেন ? লিখে দিন "অলোক "এটা তো অলোকের লেখা কবিতা ! আপনি তার ভাবনা চুরি করেছেন বুঝতে পারছি ।

সে নিজে এমন লিখতে পারবে না জানি তবে ভাবতে পারে একা আপন মনে ।

চাপাস্বভাবের মানুষদের মধ্যে অন্যতম সে , সেই তো "অলোক "।

ধন্যবাদ দিতেই হয় দাদা , আপনি যে এমন লেখা দিলেন সেটা আমার লেখার মান বাড়িয়ে দিল ।

৩৪. ০৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩
কালপুরুষ বলেছেন: অসমাপ্ত লেখা বলেই শেষে -"অলোক" কথাটা জুড়ে দেয়া হয়নি। মজার ব্যার কি জানো- রাজশাহী শহরে দুটো খুব পুরোনো সিনেমা হল আছে। সম্ভবত বৃটিশ আমল থেকেই। তার একটির নাম "অলোকা" ও আরেকটির নাম "কল্পনা"। ওরা নাকি বাস্তবেও দুই বোন ছিল। তাই দুই বোনের নামে দুটো সিনেমা হল। তুমি যখন "অলোক" নিয়ে লিখলে আমার মাথায় হঠাৎ "কল্পনা" নামটা চলে আসলো। কারণ অলোক আর কল্পনা পৃথক কেউ নয়। অদৃশ্য এক বন্ধনে তারা আটকে আছে। সিনেমা হল দুটো এখনো আছে।
১০ ই জুলাই, ২০০৯ বিকাল ৩:৪৯

লেখক বলেছেন: সিনেমা হলের নাম অলোকা আর কল্পনা -- সিনেমা হল ই তো ! কত কি দেখা যায় , যার পেছনে থাকে অন্য ইতিহাস , অন্য চরিত্র !

ভাল থাকবেন দাদা ।

১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২১

লেখক বলেছেন: ভাল লেগেছে জেনে আমারো ভাল লাগল । ধন্যবাদ ।

১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২২

লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে । ভাল থেকো ।

৩৭. ১০ ই জুলাই, ২০০৯ রাত ১২:৪৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
অনেক ভালোলাগা........অনেক সুরভিত সুষমা।
বন্ধু
মন ছুঁয়ে গেলো............

আশাকরি তেমনি আছো যেমন করে থাকতে ভালোবাসো।ভাবনায় ,বিলাসে।
নিজের মধ্যে নিজেকে হারিয়ে।

ভালোবাসা নিও।
ভালো আছি।
ভালো থাকার অভিলাষ নিয়ে বাঁচি।
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: তোমার মন ছুঁয়ে যেতে পেরেছি সাজি সেটা এ লেখার মান বাড়াল ।

তুমি যেমন কেন তেমন হতে পারি না ?

ভাল থেকো তুমি ।

৩৮. ১১ ই জুলাই, ২০০৯ ভোর ৪:২২
নতুন বলেছেন: হুম.... মনটা কি খুবই খারাপ!!!
১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৪

লেখক বলেছেন: মনটা কেন খারাপ হবে ? মন নেই আবার খারাপ !

৩৯. ১১ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:২৪
রুবেল শাহ বলেছেন: কোন কথা শুনত চাই না সব পোষ্ট ফেরত চাই..............

১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: কি করি বল ? এটাও ড্রাফট করতে চেয়েছি কিন্তু সে শক্তিটুকু হারিয়ে ফেলেছি ;

এ সব লেখা লেখি দিয়ে কি হয় ! কত উপায় খোঁজে মন নিজেকে সহজ রাখতে সেই আগের দিনের মত -- উপায় কেন পাওয়া যায় না ? মানুষ কেন এত জটিলতার সৃষ্টি করে বুঝি না ।

তোমরা সুন্দর সুন্দর লেখা দাও ।

৪০. ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
নহর বলেছেন: আপনার পোস্ট কই । কি করলেন সব?
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪০

লেখক বলেছেন: আছে , রেখেছি । যদি সুযোগ হয় দেব এখানে আবার ।

৪১. ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
রুবেল শাহ বলেছেন: আরো একবার অনুরোধ করে যাচ্ছি লেখা গুলো ফিরিয়ে দাও............
১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: আমি জানি তুমি বুঝতে পারবে ; রুবেল -- আমার লেখাগুলো দেখলে আমার কষ্ট বেড়ে যায় ।
সরিয়ে দিয়ে দেখি না যদি পারি নিজেকে একটু হলেও আরাম দিতে ।

তোমরা ব্লগে আমার সব ভাল বন্ধুরা ; একজনের কথা মাথায় রেখে "সহেলী " নাম নিয়ে ব্লগে লিখেছি । পরে দেখি আরো অনেক অনেক অনেক বন্ধু আমার এখানে । তোমরা সবাই আমার শুভাকাঙ্খী জানি আমি ।

ভাল থেকো ।

৪২. ১১ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:৩৮
আহসান জামান বলেছেন: আপনার আর লেখা (আগের পোস্ট আর্কাইভ) কই?
১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

লেখক বলেছেন: সব আছে , অযত্ন হবে সেসবের ।
ভাল থাকুন ।

৪৩. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:০২
নুশেরা বলেছেন: আমি তোমার চারটা লেখা বুকমার্ক করে রেখেছি পড়বো বলে; সেগুলো নেই তো নেই, আগের সব লেখাই লুকিয়ে ফেলেছো। খুব রাগ করলাম। এক্ষুণি লেখাগুলো সব ফেরাও নইলে ভালো হবেনা বলে দিচ্ছি।
১২ ই জুলাই, ২০০৯ রাত ১১:২৯

লেখক বলেছেন: ওসব লেখা আমায় বিঁধছিল , তাই সরিয়ে রেখেছি । আমি জানি লেখাগুলোতে তোমাদের অধিকার যারা লেখিকা বানিয়ে ফেলল এক সাধারন মেয়েকে । একটু সামলে নিয়ে পরে আনবো ফিরে কোন একদিন ।
আমি জানি তুমি সাইকোলজী নিয়ে নাড়াচাড়া কর , কত আর রাগতে পার যখন বুঝতে পার কষ্ট হতে পারে কারো ।

ভাল থেকো নুশেরা , আমিও যেন ভাল থাকি দোয়া করো ।

৪৪. ১১ ই জুলাই, ২০০৯ রাত ১১:০৮
সুলতানা শিরীন সাজি বলেছেন:
তোমার অনেকগুলো লেখা পড়িনি.........।
কি বলবো ?
যা মন চায় তাই করা উচিত।
কিন্তু এটা কি ঠিক হলো সহেলী?

আমাদের কথা ভাবা উচিত........।
আশায় রইলাম।
মন ভালো থাক।
সবসময়।
সেই প্রত্যাশা.........
১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: পড়বে একদিন যখন পারি দিতে ।
তুমি যে মন বোঝ সে তোমার কবিতায় বুঝতে পারি ।

আমার নিজেকে সহজ সাবলীল রাখতে সব ধরনের চেষ্টা !

তোমাদের কথা ভাবতেই হয় , তোমরা সা.ইনের অচেনা -- অজানারা কতটা আপন হয়ে থাক সেটা ঘোর অমাবশ্যায় টের পাই ; আলো খুঁজি এখানে এসে ।

ভাল থেকো সাজি ।

৪৫. ১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:৩৪
তারার হাসি বলেছেন:
অলোক কেমন আছে তা আমার জানার কথা না, আমি জানতে চাইছি সহেলী কেমন আছে, কি হয়েছে তার, অনেকগুলি পোস্ট নাই হয়ে গেল কেন?
থাক এ শুধু একান্তই তার ব্যাপার।
শুভেচ্ছা !
১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: তুমি থেকো আমার লেখায় , সা.ইনে !

অলোকের ভাল লাগা মন্দ লাগা নিয়ে উদ্বিগ্ন থাকতে গিয়ে কে কোথায় কখন যেন নিজের ভাল থাকা ভুলে যায় !

সহেলী ভাল আছে , আরো একটু ভাল থাকতে পোষ্ট গুলো ঢেকে রেখেছে ।
তুমি যে রাগ করতে পার না জানি আমি খুব ।

তোমার ছবি আর লেখার পোষ্ট দিয়ে ভুলিয়ে রাখ আমাদের !
ভাল থেকো ।

১২ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে , আমার লেখায় এই প্রথম এলেন ।

৪৭. ১৩ ই জুলাই, ২০০৯ সকাল ১০:০০
সোনালীডানা বলেছেন: কিন্তু আপনার আরো ত অনেকগুলা পোষ্ট ছিল, ওগুলা কই???? #:-S
১৪ ই জুলাই, ২০০৯ সকাল ১০:২১

লেখক বলেছেন: পোষ্টগুলো আছে তো !

ভাল থেকো ।

৪৮. ১৩ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:৫৫
মেহরাব শাহরিয়ার বলেছেন: ড্রাফট করা লেখাগুলো ফিরিয়ে আনো , শক্তি যতটাই লাগুক , যত কঠিনই হোক

এই লেখাটা আমার প্রিয়তে আছে , আমার ব্লগের শিরোনামেও টানিয়ে রেখেছি , এটা যেন কখনও হারাতে না দেখি , হারালে বড় একটা ধাক্কা খাব
৪৯. ১৩ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৬
সহেলী বলেছেন: মেহরাব , আমি কোন মানুষ আমার কারনে ধাক্কা খাবে এটা হতে দেই নি এতদিনে , এখনও দেব না ।
আমাকে ধাক্কা দিলেও আমি মেনে নেই , মনে করি তার জন্য উপায় ছিল না আর ; তবু ফিরিয়ে দেই না ।

চিন্তা করো না , এটা থাকবে , তোমার ব্লগের শিরোনামে , প্রিয় পোষ্টে থাক -- সব অলোকের জন্য ।

কটা দিন সময় দাও না ভাই -- কত কত ভাল লেখা দেব ; ঠিক পুষিয়ে দেব । ভাল থেকো ।
৫০. ১৬ ই জুলাই, ২০০৯ দুপুর ২:০৫
শান্তির দেবদূত বলেছেন: কবিতার আকুতিটা হৃদয় ছুঁয়ে গেলো। সত্যি ভালো লিখেছেন

আপনার সব পোষ্ট গুলো ড্রাফট করে ফেলেছেন ! কেন ?
২১ শে জুলাই, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ দেবদূত !

আমার পোষ্টগুলো ড্রাফট করেছিলাম , ওগুলি ভাল লাগছিল না দেখতে ; ফিরিয়ে এনেছি ।
ভাল থাকবেন ।

৫১. ৩১ শে জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১৪
জিনাত বলেছেন: ভাঙ্গা গড়া আর কতবার
আর কতবার !.............যতদিন বাঁচা .......ততবার
০১ লা আগস্ট, ২০০৯ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: এভাবেই ভাল কিছু সৃষ্টি হয় । নয় কি ?

৫২. ০৪ ঠা আগস্ট, ২০০৯ রাত ১:৫৫
কাঙাল মামা বলেছেন: চিন্তার কিছু নাই, অলোকরা ভালই থাকে।
০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: তাই যেন হয় । অলোকের ভাল থাকা , আরো অনেকের ভাল থাকা নিশ্চিত করে ।

কেমন আছেন ?
শুভকামনা আপনার জন্য অনেক অনেক ।

৫৩. ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ১:২৪
কাঙাল মামা বলেছেন: আমি আছি ভালো......আপনি কেমন আছেন?

শুভ কামনা কেনো?? :-/
০৪ ঠা আগস্ট, ২০০৯ বিকাল ৪:২৪

লেখক বলেছেন: আমি ভাল আছি , আমরা সবাই ভাল থাকতে চাই । এইটুকু জীবন খারাপ সময় কাটানোর মত সময় কোথায় !

শুভকামনা কেন আবার ? শুভময়তা ঘিরে থাক চারিপাশ ।

৫৪. ১১ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৩৬
দীপান্বিতা বলেছেন: অসাধারণ!

সত্য বল , বল সত্যজিত --
তুমি ভাল আছো , তুমি ভাল আছো
তুমি ভাল আছো ---
১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৩৭

লেখক বলেছেন: ধন্যবাদ দীপান্বিতা আপনাকে ।
ভাল থাকুন ।

৫৫. ১২ ই আগস্ট, ২০০৯ সকাল ১১:৪৩
মমমম১২ বলেছেন: অলোককে ভেবে ভেবে ভাল থাকো তুমিও।
অলোক ভাল আছে।
১৩ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:২৬

লেখক বলেছেন: তেমনই আছি , থাকতে চাই ।
অলোককে ভেবে অনেক কিছু উপেক্ষা করে জীবনকে সহজ করে নেয়া যায় --সৌভাগ্য আমার ।

অলোক কেমন আছে জানিনা , সে কোনদিন বলবেও না সত্যটা ।
তবু চাই মনে প্রানে -- ভাল থাকুক সে ।

৫৬. ০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৩
রুদমী বলেছেন: আপু কবিতাটা অনেক বেশী সুন্দর! অনেককককক!
মনে হলো আমার মনের কথা গুলোকে কেউ কবিতার আকারে লিখে গেছে। আমি কবিতাটা প্রিয়তে রাখলাম।
আবারো বলছি আপু, খুব বেশী সুন্দর হয়েছে!
০৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩৩

লেখক বলেছেন: তোমার নামটা ভারী সুন্দর !
ভাল থেকো ।

৫৭. ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:১১
জনৈক আরাফাত বলেছেন: তবে একটা কবিতা পড়া যাক!
১৮ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৩

লেখক বলেছেন: পড়া কি শেষ হল ?

৫৮. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৩৩
রুবেল শাহ বলেছেন:
তোমার নতুন লেখা কই ............... ?
২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪০

লেখক বলেছেন: এটাই আমার প্রতিদিনের নতুন কবিতা ।
নিজের জন্য ....

লিখবো তবে নিজের ভেতর থেকে না এলে পারি না ।

৫৯. ২৫ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩
রুবেল শাহ বলেছেন:
এরক ফাঁকিবাজিকে মাইনাস ..............
২৭ শে অক্টোবর, ২০০৯ রাত ১২:১০

লেখক বলেছেন: ফাকিঁবাজ কি করে হলাম !
এত মাইনাস কোথায় রাখি ?

এই লেখাটা আমার খুঁজে পড়বার জন্য , যখনই কারো জন্য মন উচাটন হয় !

৬০. ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ১:৫০
বোহেমিয়ান কথকতা বলেছেন: মেহরাব ভাইয়ের শিরোনামে কবিতার লাইন দেখে ভেবেছিলাম হয়ত কোন উপন্যাসের লাইন। সার্চ দিয়ে এলাম এখানে, খুব সুন্দর আপু, খুব সুন্দর ।
৩০ শে অক্টোবর, ২০০৯ দুপুর ১:১৬

লেখক বলেছেন: খুব সুন্দর কি না জানিনা ঠিক ;

তবে আমার বিপর্যয়ের প্রতিষেধক এ লেখা ।

৬১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৫০
শিহাদ বলেছেন: ভালো লাগলো।
:)

 

লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না

মোট সময় লেগেছে ১.৮২৪৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের কোন ছবি, লেখা বা মন্তব্য (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। ধন্যবাদ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই