আমার প্রিয় পোস্ট
- আগন্তুক ভালবাসা - ১ - চঞ্চল মৌনতা
- আগন্তুক ভালবাসা - ৩ - চঞ্চল মৌনতা
- জলের ভেতর.....। - ফেরারী পাখি
- অনুভূতিতে সহেলী’র -বুকের জমিনে ছোট পারিজাত এক - অরুদ্ধ সকাল
- সামহয়ারইন ব্লগে আমার করা কয়েকটি পিডিএফ ই-বুক
(আপডেটেড) - ~স্বপ্নজয়~
- কোনো একদিন উঠবে বেজে তোমার হাতের ফোন - চঞ্চল মৌনতা
- মেঘ পিয়নের দেশে .......... - শ।মসীর
- আসুন ঝালাই করে নেই পুরোনো কিছু বাংলা গান।(ডাউনলোড লিংক সহ) প্রথম পর্ব। - আলিম আল রাজি
- বরিষধারার মাঝে - নোক্সেনডার
- ই-বুকঃ বুকের জমিনে ছোট পারিজাত এক..... - ~স্বপ্নজয়~
- আমি কিছুতেই মেঘ হবোনা - কালপুরুষ
- বালিকার নাকফুল,গাঁয়ের পথের জোছনা এবং চন্দ্রপথিক - ভাঙ্গন
- ওল্ড ইজ গোল্ড পোষ্ট - ৫০০+ পুরানো হিন্দি সিনেমার গানের অ্যালবামসহ বিভিন্ন অ্যালবাম। (মিডিয়াফায়ার লিংক)
- নিঃসঙ্গ নির্ঝর
- Powerful Quotes - রানা
- পাথুরে পুরুষের কান্না - তাজা কলম
- শুভলগ্ন , অপেক্ষার আর্তি । - সহেলী
- সোনার কাঠি রূপোর কাঠি ! - সহেলী
- ।। মন্তব্যের কলামে লেখা: আমারও একটা মন আছে।। - তাজা কলম
- তুমি ভাল বলে ক্লান্তিহীন অপার আনন্দে পথচলা আমার - সহেলী
- প্রত্যাবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়েছি , আর তাই কোন অপূর্নতা নেই । - সহেলী
- আজ আবার সেই পথে দেখা হয়ে গেলো................. - সূর্য পুত্র ও চাঁদ কন্যা
- কে যেনো ভিতরে - আহসান জামান
- কেউ কখনো খুঁজে কি পায় স্বপ্নলোকের চাবি?....... - সুলতানা শিরীন সাজি
- রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে - সামছা আকিদা জাহান
- আনুরাধাপুরা ভ্রমন শেষ পর্ব (সহেলীর দেখতে মানা) - পুরাতন
- এক নদীতে দুবার সাঁতার কাটবে তুমি কেমন করে? - তাজা কলম
অনলাইনে ছবি ঠিক করুন
- সফট আইটি
- প্রেমকথা: তোমার দীঘল নিশ্বাস জুড়ে লেবুপাতার যে রঙ আছে - নির্ঝর নৈঃশব্দ্য
- জনস্বার্থের পোস্ট: ব্লগে আপনার নিজের সেরা লেখা কোনটি? (সবার অংশগ্রহন বাধ্যতামূলক)
- জ্বিনের বাদশা
- ~ফিরেয়ে দাও~ - বিবর্তনবাদী
- শোনাতে পারিনা তাই - সুনীল সমুদ্র
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- যখন এভাবে বহুদিন পর তুমি মনে করো আমাকে আবার... - সুনীল সমুদ্র
- তুমি আছ বলে - জয়িতা
- পনের বছর পর - সুলতানা শিরীন সাজি
- আড়ি - প্রচেত্য
- গল্প: হাওয়াচুর - নির্ঝর নৈঃশব্দ্য
- দৈবের বশে, প্রবাসে - সৈয়দ আফসার__১৯৭৯
- হৃদয়- আকাশ - সামছা আকিদা জাহান
- অপ্রকাশিত চিঠি ২ .............. - সুলতানা শিরীন সাজি
- যে দুটি গান পুরোটা জীবন জুড়ে - খলিল মাহ্মুদ
- শক্তি চট্টোপাধ্যায়ের কবিতা.........Pakhi's Notes - প্রচ্ছদস
- নজরুল সঙ্গীতের কিছু ভালোলাগার কলি ও জীবনের কিছু চাওয়া পাওয়া - অপ্সরা
- এক পশলা বৃষ্টিতে... - ঘাসফুল
- আসেন সবাই গ্রীল পার্টিতে শরিক হই.......... - এন এইচ আর
- বিউটিফুল পেইন্টিংস...... - রানা
- এই বৈশাখে - ফেরারী পাখি
- *** ~ ভায়োলিনের মূর্ছনায় হারিয়ে যাই কিছুক্ষন ~*** - অনন্ত দিগন্ত
- কিছু গানের গল্প ও সহেলীর প্রিয় সেই গান... - সুনীল সমুদ্র
- বল,ছুয়ে দেবে একবার? - জিনাত
- আমার ভিনদেশি তারা - চন্দ্রবিন্দু - মিঠি
- মন ভুলানো পেইন্টিং - রানা
- প্রিয় কবিতা-৪ - বটগাছ
- হতাম যদি বন্ধু তোমার - কালপুরুষ
- তবুও জীবনের শেষ বিকেলে তুমি এলে - আমার আমি
- দৈবভাবে হঠাৎ দেখা! - দেবদারু
- দ্বৈত ভালোবাসা, একাকী ভালোবাসা! - দেবদারু
- আপনার শোনা বাংলা বেস্ট রোমান্টিক গান কোনটা ?(রিপোষ্ট) - নিঃসঙ্গ
- White Magic (উৎসর্গ সহেলী আপু ) - রানা
- গল্প ||| নৈঃশব্দে খসে পড়ে স্বপ্ন সিঁড়ি - আহসান জামান
- ভ্যালেন্টাইন স্পেশাল: সখী, ভালোবাসা কারে কয় - জ্বিনের বাদশা
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রঙ্গরসিকতা - নুরুজ্জামান মানিক
- তোমার দেয়া লেখার কলম - শেখ জলিল
- Cute Graphics - রানা
- তুমি চলে গেলে এমন হয়... - সুনীল সমুদ্র
- Realistic Paintings - রানা
- অসম্ভব যোগাযোগ - সবুজ
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- যেতে পারি.... কিন্তু যাইনি .... - সুনীল সমুদ্র
- কাঁটাতারের সীমান্তে দাঁড়িয়ে - সুলতানা শিরীন সাজি
- অজান্তেই.. - দেবদারু
- আর্ট !!! - রানা
- জানতে পারো? ভাবতে পারো? - সুনীল সমুদ্র
- আমি যাকে কষ্ট বলেছি... - সুনীল সমুদ্র
- সুনীল সমুদ্রের দশটি ছোট কবিতা - সুনীল সমুদ্র
- ছোটগল্পঃ আলো-ছায়ার ওপাড়ে - মোস্তাফিজ রিপন
- *** মেঘে ঢাকা মাঘী পুর্ণিমা *** - অনন্ত দিগন্ত
- তুমি ফিরে আসলেই শুধু এমন হয় - সুনীল সমুদ্র
- যে ক্ষতি আমি নিয়েছিলাম মেনে ----- [ মান্না দে ] - বিষাক্ত মানুষ
- সুপ্রভাত.... - রানা
- তুমি বেশ বদলে গেছো.............। - কিংকর্তব্যবিমূঢ়
- বন্ধু হবে - জিনাত
- পিছন ফিরে দেখা। - বন্ধু আমার
- না পাওয়ার খাতাটা উল্টে গেছে বাতাসে - আসিফ আহমেদ
- ভালো থেকো তুমি - মুহম্মদ জায়েদুল আলম
- পড়ন্ত গোধুলী বেলা - জিনাত
- যদি পেটেন্ট করা যেত - রাগ ইমন
- প্লীজ ঘুম হয়ে যাও চোখে... ... আমার মন খারাপের রাতে - ভাঙ্গা পেন্সিল
- যে কথাটা বলা হয়নি কখনো - জিনাত
- আমার অবাক হওয়ার বাকি - ভাঙ্গা পেন্সিল
- রেইন ড্রপস !!! - রানা
- শিশুদের নিয়ে কিছু পেইন্টিং.... - রানা
- চলে যাবার পংক্তিমালা - আমার আমি
- সূচনার পূর্বে সমুদ্র..... - নিবিড়
- তুমি ছিলে না তাই.......................... - সুলতানা শিরীন সাজি
- কেন তুমি ফিরে এলে ----- [ শ্যামল মিত্র ] - বিষাক্ত মানুষ
- যদি সহেলী আমায় ----- (সতীনাথ মুখোপাধ্যায়) - বিষাক্ত মানুষ
- তোমার ভালোবাসা, আমার নির্লীপ্ততা.....হয়েছে ঠোকাঠুকি চলেছে বহুকাল.... - আবু সালেহ
- সেন্ট রিপ্সিমি - নম্রতা
জলছবি স্মৃতি ছুঁয়ে থাকে হৃদয়াবেগ , ধুয়ে গেছে ধ্বনি তার ; শব্দহীন সময়ের পারাবার ।

প্রত্যাবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়েছি , আর তাই কোন অপূর্নতা নেই ।
১৮ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
![]()
মনে আসছো । এই সময়ে মনে আসবার কারন একটা তৈরী করে দিয়ে অলক্ষ্যে হাসছে বিধাতা । তুমি বা কম কিসে ? কেন সেবার এমন করে উড়ে এলে ! এসেই বললে -- ' আমি এসেছি , তুমি চোখ মেলে দেখো আমি এসেছি ।' চলে যাবার সময় বলে গেলে , ' ভাল থেকো ' । ভাল থাকা কেমন হয় বলে গেলে না , কি করে ভাল থাকতে হয় ভেবে পাই না । সেদিনের ছবি আছে চোখে আঁকা , আছে সামনে উজ্জ্বল !
সেদিনের পরা শাড়ি , শীতের শাল আর পরা যায় না । চোখের আড়ালে রাখা শ্রেয় । ফেলেও দিতে পারি না । তোমার স্মৃতির মত । যতটা আড়ালে রাখি ততটাই শক্ত করে জড়িয়ে থাকে । তোমাকে ভুলে থাকবার জন্য যত প্রচেষ্টা আমার , তার চেয়ে ভুলে থাকতে না পারার ব্যর্থতা বেশী ।
অনেকবার জানালার কাছ থেকে সরে গেছি,
ফিরেছি ততোধিক , ফিরতেই হয়
ও পাশে শিশিরের টুপটাপ ঝরে পড়া ,
তোমাকে দেখতে খুব ইচ্ছে করে ,
অভিমানের কোল ঘেসে এক লতা গোলাপ
তোমার জন্য বেয়ে ওঠে জানালার শার্শিতে ,
তোমাকে দেখতে বড় ইচ্ছে করে ।
জোসনায় ছায়া ডাকে ইশারায় ,
হাত পেতে সুরভী জড়াই অনাঘ্রাত --
তোমার বুকের ধূপদানী ছেড়ে ভেসে আসে
তারা , তুমি আছো জানি তাই
তোমার কথা বারে বারে মনে পড়ে
তুমি আসবে কবে ! সময় হলে এসে পড়ো ।
এই শীতে শিশিরেরা সেই ঘাসফুলে ,
সেই সেখানে নদীতীর ঘেসে সকালের অপেক্ষায় ,
একদিন যাব দুইজনে ।
একদিন আবার পাখী হব , পালকের মধ্যে গুজে নেব
সুখ , সুখেরও দ্যুতি থাকে
তোমার চোখে যেমন করে খেলা করে ,
তেমন করে তোমার জন্য
সাজিয়ে রাখি প্রহর গুলো
তুমি সময় করে বেঁধে নিও ।
একদিন দিন শেষে সেইখানে জোসনা ছায়ায়
মুখোমুখি দুইজন হাত পেতে নেব ঝরা সময় ,
পাশিপাশি বসে কেটে যাবে অনন্তকাল
আমাদের , তুমি দেখে নিও ।
তুমি মানুষটা একেবারে অন্য রকম । গান শোন না , কবিতাও না । নিয়ম মেনে চল । প্রতিষ্ঠিত হতে হতে আকাশ ছোঁবে ব্রত তোমার । অনেকটাই বিপরীত আমার । অথচ কত মিল দুজনের মধ্যে অচিন্ত্যনীয় ! পারো কি মন থেকে দূরে পাঠিয়ে দিতে এই আমাকে ! আমি কি পারি দূরে আছো জেনেও কাছে না ভাবতে !
তোমার জন্য এ লেখা নয় , তাই আর বলে কি হবে । তোমার সময় মেলে না কোন অকাজের । আমি কাজ ভুলে যাই তোমার কথা ভেবে ।
খুব ইচ্ছে করে বলি , দেবতা কেন হলে ? মানুষ হতে যদি !
হয়তো বলবে ,' তোমার আরাধনার যোগ্য হতে গিয়ে '।
তোমার নাম কি দিয়েছি জানো , 'রহস্যমানব '
আর আমি ? আমি তোমার বিসর্জনের দেবী । যেদিন প্রথম গড়তে বসেছিলে এই আমাকে ভাসিয়ে দেবে বলে কি শুরু ছিল তোমার !
তুমি এত বেশী ভাল যে আমি অনেক চেয়েও পারি না এড়াতে । কতভাবে চেয়েছি সরে থাকতে । আবার যখনই মনে হয় তুমি কষ্ট পাবে , সব পণ প্রতিজ্ঞা ভুলে যাই দূরে সরে থাকার । ফিরে ফিরে আসি ।
এখন কি মনে হয় জানো ? তুমি যদি এসে জিজ্ঞেস কর আমি স্পষ্ট বলে দেব সে কথা যা কোনদিন ভাবিনি কারো জন্য আমি বলতে পারি , মনে হয় তুমি আমাকে বলবার জন্য তৈরী করেছো দিনে দিনে , কঠিন সাধনায়। তবে তুমি যে জিজ্ঞেস করতে পারবে না কখনো সেও জানি । এখন আর কি হবে এমন সব সংলাপে । তবু কি জানতে বাকী আছে তোমার আমার !
দু'জনই কি প্রকাশিত হয়ে যাইনি এক অনিন্দ্য সুন্দর আলোর কাছে । তোমার হৃদয়ের আলো ছিটকে পড়ে আমার সিঁথিতে । সে আমার এক অনন্য পরিচয় , জানো তুমি । আর কেউ না ।
প্রত্যাবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়েছি , আর তাই কোন
অপূর্নতা নেই আমাদের ।
এ ঐশ্বর্য মাধুরী জীবনের শেষদিন পর্যন্ত যেন অক্ষয় থাকে । আর কিছু চাই না , আর কিছু না ।
সর্বশেষ এডিট : ২২ শে অক্টোবর, ২০১১ বিকাল ৪:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
চাঙ্কু বলেছেন:
খালি ভালুবাসা !!!! দুনিয়াডা ভালুবাসাময় হয়ে যাচ্ছে । আফসুস তবে লুকটা মনে হয় ভাল আছে । আমিও উনার মত আকাশ ছুঁতে চাই
লেখক বলেছেন: মানুষটা বেশী ভাল , তাই বেশী অসুবিধা ।
সে কেন কম ভাল হল না , কেন অন্যরকম হল না ।
সব আমার জন্য শাস্তি !
ওনার মত করে আকাশ ছুঁতে চাও ?
দেখবে আবার কেউ একজন তার জন্য যেমন করে কষ্ট পাচ্ছে যেন না পায় তোমার কারনে , খুব কষ্ট !
লেখক বলেছেন: অনেক পুড়েছে মন , ছিলেম বাকহারা -- যখন ছিল সময় ।
আজ তাই কথার ফুলঝুরি ।
তবে চাইনা এমন করে আর কোন মানুষের লিখতে চাওয়া ।
সাজানো কথা ।
জীবন হোক সাজানো ইচ্ছে মত তোমার , তোমাদের ।
অপ্সরা বলেছেন:
হুম!আবার বলতে হয় আমার সেই প্রাণের কথাটি সহেলীমনি।
"জগতে দোহে একা"
আজ দুদিন ধরে আমি এই বাক্যটিতে বুদ হয়ে আছি।
কিছুকিছু মানুষ হয়ে যায় খুব অলক্ষ্যে অগোচরে ছায়াসঙ্গী।যতই ঝেড়ে ফেলতে চাও, যতই মুছে ফেলতে চাও কোনো ভাবেই কোনো উপায়েই তা আর সম্ভব হয়ে ওঠেনা।
সবকিছুর পর, দিনের শেষে, হাজারো ব্যাস্ততা কর্মক্লান্তির পরে মনটি যেন আশ্রয় খোঁজে সেই মহীরুহের কাছে।
দূর বহূ দূরে থেকেও ভিন্ন আত্নায় অভিন্ন স্বত্তা !
লেখক বলেছেন: "জগতে দোহে একা" কি ভীষন এ একা ভার ! বইতে পারিনা যেন আর ।
যতই মুছতে চাই সে ছায়াসঙ্গীকে সে যেন আরো উজ্জ্বল হয় , উজ্জ্বলতর তার স্মৃতি ।
দূরে বহুদূরে থেকেও অভিন্ন সে সত্তা কেন জড়িয়ে থাকে ওৎপ্রোতভাবে ?
কেন মগ্ন থাকা অনেক দূরের আবছায়া সূরে !
সে কেন মন নিয়ে তার , দিয়ে যায় না আমার পাওনা । আমার মনটা ছেড়ে কেন চলে যেতে চায় না !
তবু বলি , সে আছে বলে জীবন ভরে আছে , পৃথিবী সকল সৌন্দর্য্য নিয়ে লুটিয়ে আছে সামান্য এক মেয়ের দুচোখের কাছে । সে আছে বলে দু:খজয়ের আনন্দ আছে , আছে অবিরাম তাকে দূরে রেখে তার কাছে প্রণতি রেখে যাওয়া মুগ্ধতা ।
সুলতানা শিরীন সাজি বলেছেন:
এই লেখাটা সে পড়লে বলতো পাগলী মেয়ে........
সে কবিতা না বুঝুক,গান না শুনুক............
এই সেইজন দুরে থাকাই ভালো সহেলী।নাহলে এত সব সুরভীত দুঃখময় সংলাপ কিভাবে জানা হতো..........?
পৃথিবীতে মানুষ হয়ে জন্মাবার মত সুন্দর কিছু নেই।
তার উপর সে যদি মায়াবতী মেয়ে হয় তোমার মত.........
ভালোবাসা দিয়ে সব জয় করা যায়।
সব।সব কিছু।
সেই ভালোবাসা ছুঁয়ে থাক তোমার লেখার ভূবন।পাওয়া না পাওয়া নিয়ে ভেবোনা।ভালোবাসতে সবাই জানেনা।
ভালো থেকো সহেলী।যেমন খুশি ইচ্ছা মতন।
অনেক শুভবোধ সবসময়কার.....
লেখক বলেছেন: সে পাগলী মেয়ে বলে পার পাবে কি করে ? এমন যে শুধু তার বেলায় ।
সে বলে সরল আমাকে , হয়তো অবুঝ বলতে বাঁধে ।
দূরে থাকাই ভাল , কত কি আবেগময় লেখা বেরিয়ে আসছে ।
কাছে যে নেই সে , সেই ভাবনা নতুন করে জাগিয়ে দিয়ে চলে গেল ; তবু তার যাওয়া হল না ।
সব সময় সে পাশে আছে মনে হয় ।
মানুষ হয়ে জন্ম নিয়ে ধন্য ;
তার মত একজন জীবনে একেবারে সামনে এসে দাড়াল -- সে কথা ভেবেও সুখ ।
আমি তো ভালবেসে কিছু জয় করতে চাইনি ;
নিজে হার মেনে তাকে জয়ী দেখতে চেয়েছি , চাই ।
সে আমার আরাধনা , ছোট্ট সাধারন জীবনে পরম পাওয়া ।
আমার কোন অপ্রাপ্তি নেই । ভালবাসা কাকে বলে সেই শিখিয়েছে তার ত্যাগ , তপস্যা দিয়ে ।
ভাল থেকো সাজি , বন্ধু হয়ে থেকো ।
মৌন মুখরতা বলেছেন:
কখনও কখনও কষ্ট পাওয়ার ভেতরেও আনন্দ থাকে, তাই না আপু? আমার চে' আপনি ভালো জানেন।অনেক ভালো থাকবেন।
লেখক বলেছেন: এমন কষ্ট পাওয়ায় সুখ আছে , সেটা অস্বীকার করি না আর ।
অনন্ত দিগন্ত বলেছেন:
দুটো সমান্তরাল রেখা নাকি কখনো মিলে না, কিন্তু জীবনের দুটো অসমান্তরাল রেখাগুলোকে যেন বড় বেশী দুরে চলে যেতে দেখা যাচ্ছে ... এর চেয়ে তবে কি সমান্তরাল হওয়াটাই বেশী ভাল ছিলো ? .... পর্দার আড়ালে থাকা রহস্য মানবের তরে বিসর্জনের রানীকে সবকিছু কেন বিসর্যন দিতে হবে এর চেয়ে তো রহস্যময় মানুষটি চলে যেতে পারে আরো রহস্যের কালো জালের অন্তরালে ... যেখান থেকে কেউ তার প্রত্যাবর্তনের প্রত্যাশা কখনোই করবে না, সেটাই কি বেশী ভাল নয় ? ... কারন, প্রকৃত ভালবাসার মানে তো প্রাপ্তি নয়... বরং বিসর্জন ।
লেখক বলেছেন: তোমার সব মন্তব্য আমি অনেক খুটিয়ে পড়ি । কারন আছে ।
কিন্তু ," জীবনের দুটো অসমান্তরাল রেখাগুলোকে যেন বড় বেশী দুরে চলে যেতে দেখা যাচ্ছে ..." এটা ঠিক বলনি । অনেক কাঠ খড় পুড়িয়ে সমান্তরাল রেখা দুটি অসমান্তরাল -কাছাকাছি ।
যেটা আরো ঠিক বলনি " রহস্যময় মানুষটি চলে যেতে পারে আরো রহস্যের কালো জালের অন্তরালে ... যেখান থেকে কেউ তার প্রত্যাবর্তনের প্রত্যাশা কখনোই করবে না, সেটাই কি বেশী ভাল নয় ?" -- একেবারে নয় ।-----বিসর্জনের রানী এখন এমনটি সইতে পারবে না , কিছুতেই না । অনেকবার চেষ্টা করে বিফল তাকে সরিয়ে রাখা অন্তরালে । যদি সে অন্তরালে চলে যায় তোমার কথামত আর লেখা পাবে না সহেলীর , আর কেউ দেখা পাবে না সহেলীর ।
অনেক করে হারানো হয়েছে , যেটুকু পাওয়া , তাকে হারাতে চায় না আর ।
"প্রকৃত ভালবাসার মানে তো প্রাপ্তি নয়... বরং বিসর্জন । "-- সে আর বলতে ? আমাদের মত করে কে পারে বিসর্জন দিতে ? আর তাই এমন করে পাওয়া আর কারই বা ভাগ্যে জোটে ।
জান অনন্ত , এখন মনে হয় আমার মরেও সুখ !
সেই যে একজন আমার , আমার মত করে আছে ।
সন্ধি বলেছেন:
এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর বুঝিনা এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর
এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর - সঞ্জীব চৌধুরী
লেখক বলেছেন: এমন মেয়ে কি করে বানলে ঈশ্বর ,
তুমি বানালে তাকে তোমার ইচ্ছায় ,
সে চলে অন্য একজনের ইশারায় ---
তুমি কি জেনেছো ঈশ্বর মন তার রাখে
কার খবর !
বুঝিনা এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর --
মন দিলে কোমল , দিলে কঠিন খাঁচার ভিতর ,
কেন খেল তাকে নিয়ে ? কেন রাখ অন্য ঘর !
এমন মেয়ের সাথে পাশে চলে ছায়ার মতন ,
তুমি তাকে বাঁধো নিয়মে কেন ঈশ্বর ?
কেন জানো নাই কে ছিল আপন , কে তার ছিল পর ।
সেই মেয়ে তোমাকে দেখে না ধরার ধূলায় --
দেখে তার পৃথিবী এক , একক অধীশ্বর !
সাতকরা বলেছেন:
ভাল ট্রাজেডী।
লেখক বলেছেন: ভাল -- ট্রাজেডী ।
ট্রাজেডীও কখনো কখনো ভাল হয় ।
শুভকামনা আপনার জন্য ।
আহসান জামান বলেছেন:
চমৎকার, ভালো থাকবেন।
লেখক বলেছেন: ভাল থাকবেন আপনিও ।
এখানেও ধন্যবাদ আপনার আজকে কবিতার জন্য ।
লেখক বলেছেন: বিশাল কথা ; যেমনি বলেন ।
আপনি এসব লেখা পড়েন !
কি জানি ভেবেছিলাম শুধু খটমট গনিত আর কি সব ।
শুভকামনা আপনার জন্য ।
ম্যাভেরিক বলেছেন:
ইসস, আমার সাথে কেমন খটমটে জড়িয়ে গেল! আমি তো বরং গণিতে কাব্য খুঁজে বেড়াই, তাই কাব্যময় শাশ্বত অনুভবের লেখাও পড়ি। লেখক বলেছেন: আমি কাব্য যে করি সেও এমনি এক মানুষ যে কাব্য থেকে দূরে থাকে ; অথচ সব কাব্য কথা আমার তাকে ঘিরে ।
জগৎ -জীবনের খেলা বোঝা শক্ত , কোন সূত্র মানে না আপনার গনিতের মত !
আবু সালেহ বলেছেন:
তোমার লেখাটা পড়ে ব্যাথা লাগলো মনে....
ইসস...সেও যদি এমন হতো....
তোমার মতো ভালোবাসতো....
লেখক বলেছেন: কেন ব্যাথা লাগবে মনে তোমার ?
সে কেন আমার মত করে ভাল বাসবে ? সে যেমন করে ভালবেসেছে তেমন করে ক'জন পারে ? সে ভালবাসায় কোন খাঁদ রাখেনি ; তাই তো কেবল নত হই তার কাছে ।
ভাঙ্গন বলেছেন:
অনেকবার জানালার কাছ থেকে সরে গেছি ,ফিরেছি ততোধিক , ফিরতেই হয় ।
অনেকবার জানালার কাছ থেকে সরে গেছি ,
ফিরেছি ততোধিক , ফিরতেই হয় ।
অনেকবার জানালার কাছ থেকে সরে গেছি ,
ফিরেছি ততোধিক , ফিরতেই হয় ।
লেখক বলেছেন: পড়েছো তাহলে !
জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
ভালো লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
সাইফুর বলেছেন:
গত কাল অফলাইনে পড়েছিলাম । কিযে ভালো লিখেন। আমার কেনজানি মনে হয় মন খারাপ থাকলে এমন লিখা হয়
লেখক বলেছেন: মন খারাপ নয় তো !
অনেক ভাল মন এখন ,
কেন খারাপ হবে মন ?
এক একবার উদাস হই , অবুঝ হই । অভিমানের ঝড় ওঠে , কিন্তু শেষ অবধি মনে পড়ে আমি এক "সব পাওয়ার দেশের রাণী "।
ভাল লেখা তোমাদের অনুপ্রেরনায় ।
এন এইচ আর বলেছেন:
কোথাও হয়তো কোন গভীর মিল রেয় গেছে কিংবা কোন পুরোটাই ভুল............মিল অমিল আর পাওয়া না পাওয়া গুলো হয়তো অমিমাংসিত থেকে যাবে। কিন্তু একটা সময় পরে এই আজকের অনুভূতি (লেখা) অতীতের ধুলো পড়া চকচকে সময়ের কথা মনে করিয়ে দেবে।
নিজে আপনার মতো করে লিখতেও পারি না আর আপানার লেখা গুলো আমার সাথে কি করে সেটা বলতে পারি না। পড়ি আর বলি আর পড়বো না আপনার লেখা কিন্তু তারপরেও পড়ি বার বার পড়ি।
লেখক বলেছেন: তুমি যেমন না পড়তে চেয়েও পড়ে ফেল , আমিও তেমনি না লিখতে চেয়েও লিখে ফেলি ।
ভাল থেকো ।
অনেক শুভকামনা তোমার জন্য ।
ইমন জুবায়ের বলেছেন:
বেশ সুন্দর করে লিখেছেন তো। ভালো লাগল পড়ে।
লেখক বলেছেন: আপনার মত লেখক বলছেন সুন্দর করে লিখেছি এটি !
নিজেকে ধন্য মানছি ।
আপনারা কত প্রয়োজনীয় জানার বিষয় নিয়ে লেখেন !
শুভকামনা আপনার জন্য ।
প্রণব আচার্য্য বলেছেন:
++
লেখক বলেছেন: ধন্যবাদ । স্বাগতম আপনাকে ।
ভাঙ্গন বলেছেন:
আবার পড়েছি।
লেখক বলেছেন: গানের কথা বলছো না কেন ? গানের যে লিঙ্ক দিয়েছি -- সেটার কি হল ?
বার বার পড়া কেন ? এটা কি পরীক্ষায় আসবে মুখস্ত !
জুল ভার্ন বলেছেন:
এমন সুন্দর কাব্যময়, ছন্দময় কস্টের উপখ্যান যে লিখতে পারে-তার জন্য অফুরন্ত শুভ কামনা। +
লেখক বলেছেন: আপনাদের শুভকামনায় আমার সামনের দিনগুলো যেন সার্থক হয় ।
শুভকামনা আপনার জন্যেও ।
১৯তারিখ বাংলা ব্লগ দিবস, তোমার নিজেরও একটা বিশেষ দিন! পার্থক্য কেবল আমরা কাল সেই বিশেষ দিনে সবাই মিলে হেসেছিলাম আর তুমি! কেঁদেছো?
লেখক বলেছেন: তোমার কথায় আমি কোথায় ভেসে যাই লীনা ।
আমি অলৌকিক মানবী যদি হয়ে থাকি , তার অনেকটাই এক পরশ পাথরের গুনে !
সে হোক না অনেক দূরের , তবু সবচেয়ে কাছের । অন্তরজুড়ে আছে ।
তার কারনে নিজের ভেতর এমন কিছু ধারন করা , লালন করা ।
১৯ তারিখ বাংলা ব্লগ দিবস যথার্থ এক বিশেষ দিন -- আমার জীবনে ।
আমি এ দিনে কাঁদিনি , কাঁদব না কখনো । আমার যা কিছু কান্না সে সুখের ; দু:খের কান্না নয় ।
ভাল থেকো লীনা । সুখে থেকো ।
লেখক বলেছেন: আগাম শুভেচ্ছা নিচ্ছি , কিন্তু ঠিক সময়ের শুভেচ্ছা যেন পাই !
অনন্ত দিগন্ত বলেছেন:
সহেলীর জন্য তবে রহস্যময় মানুষটি যেভাবেই হোক না কেন, থাকুক তোমার সাথে ... প্রতিটি দিন, প্রতিটি ক্ষন ... সবসময় ।সুখের মাঝে কেন মরার কথা আসছে ? সহেলীকে মরতে নেই জানো না ? ...
লেখক বলেছেন: তাই যেন হয় , যেমনটি করে ছিল আছে --তাই যেন থাকে ।
আর বলব না মরবার কথা , ঠিক আছে ।
সহেলীরা মরে না , হারিয়ে যায় । ভাল আছি , খুব ভাল ।
তোমার লেখা নেই কেন ক'দিন ?
লেখক বলেছেন: এটা দিয়ে কি বোঝানো হল ?
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন:
ভালো লাগা নিয়ে গেলাম।
লেখক বলেছেন: বেশীদূর যেও না । তোমার আবার অভ্যাস আছে না - ইজারায় না কোথায় কোথায় যাওয়ার !
ওসব দেশের পথ ঘাট চিনিনা!
অনন্ত দিগন্ত বলেছেন:
একটু বলে দিবা - সহেলীকে কিভাবে ধরে রাখা যাবে , যেন সে কখনো হারিয়ে না যায় ? মানুষের সময় কি আর একরকম থাকে বলো ? আজকাল শুধু লেখা ই না ... কোন কিছুই ঠিকমতো করতে পারছি না ... অথচ সময় একটু যেন দ্রুত কেটে যাচ্ছে ...... তুমি কেমন আছ ? তোমার নিয়মিত লেখা দেখে খুব ভাল্লাগে ....
লেখক বলেছেন: সহেলীকে ধরে রাখা সহজ !
তোমাদের লেখা চলতে থাকলে সহেলী না দেখে পারবে ?
"কোন কিছুই ঠিকমতো করতে পারছি না ... অথচ সময় একটু যেন দ্রুত কেটে যাচ্ছে ......" -- এটা আমার বেলায় শতভাগ প্রযোজ্য ।
মন দিতে হবে কাজে ।
তোমারও সব ঠিকমত চলুক তাই চাই ।
শুভকামনা অনন্ত ....
লেখক বলেছেন: জানি না ।
জানতেও চাইনা ।
হৃদয় তোমার আঁখির পাতায় থেকেথেকে পরে ঠিকরি----বড় দেরি করে দেখেছি এই পোস্ট।
ভালো লাগলো, ভালো থাক, এটাই জীবন।
লেখক বলেছেন: হৃদয় কখন এসে আঁখির পাতায় ঠাই করে নিল অজান্তে ।
আর গোপন করা গেল না ।
তোমার দেরী আমারও চোখে পড়ছিল , তবু যে দেখলে সেই বেশ ।
এটাই জীবন মেনে নিয়ে চলা পথ ।
ভাল থেকো ।
লেখক বলেছেন: ধন্যবাদ তোমাকে ।
ভাল থেকো শাড়ি আর শালের পেলবতায় ( তোমার কবিতাকে ভেবে ) ।
মুখ ও মুখোশ বলেছেন:
অপুর্ব লাগল, ভাল লাগল আর ভাল লাগার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভাল থাকবেন ভালবাসার মাঝে, দেবতার আরাধনায়।
লেখক বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ ।
ভাল থাকবেন আপনিও যেখানে থাকুন ।
শাওন৩৫০৪ বলেছেন:
এই পোষ্টে আগে কমেন্ট করছি কিনা মনে নাই....কিন্তু পোষ্টে আসলাম, লীনা দিলরুবা আপুর পোষ্ট থেকে উৎস জেনে, পড়লাম....অল্প একটু বুঝলাম, বেশ দু:খ দু:খ একটা পোষ্ট...শুধু পোষ্ট না, সত্যিকারের জীবনের সাথে জরানো কিছু...শুধু সেইটাই ধরতে পারিনাই...
ভালো থাকবেন ।
লেখক বলেছেন: ভাল যদি চাও লীনার লেখা আর পড়ো না ...
সহেলীর লেখাও না ।
এসব পড়ে গোল বেঁধে যায় !
ভাল থেকো জীবনের ধূলিমাখা পথে ।
অন্ধ আগন্তুক বলেছেন:
খুব ভালো লাগলো আপু আপনার লেখা, ক'জনই বা এমন করে ভাবতে পারে !!!নিরন্তর ভালো থাকুন আপনি এবং সেই আকাশ ছুঁতে চাওয়া রহস্যমানব।
আন্তরিক শুভকামনা আপনাদের জন্য।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা আপনার জন্য নিরন্তর ।
শাওন৩৫০৪ বলেছেন:
লেখক বলেছেন: ভাল যদি চাও লীনার লেখা আর পড়ো না ...সহেলীর লেখাও না ।
এসব পড়ে গোল বেঁধে যায় !
ভাল থেকো জীবনের ধূলিমাখা পথে ।
ছি ছি, এডি কি কৈলেন?
আমি কি তাই কৈছি নাকি?
আমরা গরীব হৈতে পারি, আমাদের হাতের টাইপিং খারাপ হৈতে পারে, তাই বৈলা কি আমরা ভালো লেখা পড়তেও পারবোনা?
গিয়ানী কমেন্ট না দিতে পারি, হালকা কথা বার্তা কৈয়া তো কিছু একটা কওয়া হৈবো....
হ, মনে হয় মন খারাপ...
লেখক বলেছেন: কে বলেছে মন খারাপ ?
তোমাদের পাল্লায় পড়লে হুতোম প্যাঁচাও হাসতে হাসতে গাছের ডাল ভেঙ্গে পড়ে যাবে !
হাতের লেখা খারাপ হতে পারে মানে কি ? অবশ্যই খারাপ তা না হলে বেশী বেশী লেখা প্র্যাকটিস করতে আমার মত !
এখন আমার হাতের লেখা একেবারে ইউনিজয় এর মত !
লেখক বলেছেন: মনে থাকবে ।
তোমার আশা অপূর্ন থাকবে না ।
তাজা কলম বলেছেন:
একদিন দিন শেষে সেইখানে জোসনা ছায়ায়মুখোমুখি দুইজন হাত পেতে নেব ঝরা সময় ,
পাশিপাশি বসে কেটে যাবে অনন্তকাল
আমাদের , তুমি দেখে নিও ।
তোমার কবিতার পংক্তির সাথে সংহতি প্রকাশ করে প্রায়শ:ই আমার স্বপ্নরা ডানা মেলে। কাঠখোট্টা তোমার এই মানুষটার হৃদয় গহীন থেকে জ্যোছনামাখা স্বপ্নগুলো কীভাবে যে ভেসে আসে কে জানে! অথচ তুমিই প্রত্যক্ষ করেছো, নিয়মনিষ্ঠ সৈনিকের মতোন আমি সময়ের দাস। গান শুনি না, কবিতা শুনি না--- তোমার এ অভিযোগকে তো অস্বীকার করি না। তোমার এক প্রিয় কবি তো বলেই গেছেন, 'সবাই কবি নন, কেউ কেউ কবি।' আমারও প্রশ্ন, কবিতা কিংবা গান কি সবাইকে স্পর্শ করতে পারে সেভাবে? কর্পোরেট শাসিত এ সমাজ ব্যবস্থায় গান কিংবা কবিতা শোনার অবসরই কি প্রায় কজনায়!
তবুও বলব, আমার মত রসকষহীন মানুষেরাও যান্ত্রিক হলেও পুরোপুরি যন্ত্রতো আর নয়! আমি যান্ত্রিক হই কিংবা নিয়মনিষ্ঠ কর্পোরেট দাসই হই শেষ বিচারে আমিও যে একটা মানুষ সে কথা তো আর অস্বীকার করতে পারব না। তোমার মতোন অতটা সংবেদী না হলেও আমারও একটা মন আছে। সুখে-দু:খে সে মনটাও হাসে কিংবা কাদেঁ। তাই তো একদিন তোমার-আমার দুজনের মনও নেচে ওঠেছিল একই সুরে, লয়ে। চন্দ্রাহত সে দিনগুলোতে আমরা মেতে ছিলাম আমাদের ভবিষ্যৎ স্বপ্ন আকাশ বিনির্মাণে।
লিখেছো, 'আমি তোমার বিসর্জনের দেবী । যেদিন প্রথম গড়তে বসেছিলে ভাসিয়ে দেবে বলে কি শুরু ছিল তোমার !' সত্যিই কি তাই? তোমাকে প্রথম দেখি যেদিন, সেদিনের স্মৃতি আজো দিবালোকে দিব্যরথের মতোন স্পষ্ট। কিশোরী তোমার মাঝে কি এক অলীক রোশনাই দেখেছিলাম তা কি করে তোমায় আমি বুঝাবো! তোমার পাশে নিজেকে লেগেছিলো অকিঞ্চিতকর, মনে হয়েছিল এ যে বানরের গলায় মুক্তোর হার। অস্বীকার করবো না, সেদিনটাতেই আমি আপন মনের মাধুরী মিশিয়ে তোমাকে আমি রাঙ্গিয়েছি, বসিয়েছি দেবীর আসনে। সে তো আর বিসর্জনের জন্য নয়। বরং প্রত্যয় প্রতিজ্ঞা ছিল, তোমার হাত ধরে হাঁটবো সারাটা জীবন পথ।
হয়তো দোষ আমারই। পেশা জীবনের যন্ত্রনাময় ঘোড় দৌড়েঁ অনিবার্য অংশগ্রহণে তোমাকে অবহেলা করেছি অনেক, দূরে সরে গিয়েছি অনিচ্ছা সত্ত্বেও। কিন্তু এ যাওয়া কি শুধুই যাওয়া? ফেরার জন্যই তো ছিল এ যাওয়ার তাগিদ, তা কি তুমি বুঝো না? হ্যা, তুমি ঠিকই বলেছো, 'প্রত্যাবর্তনের জন্য অনেক বেশী সময় নিয়েছি , আর তাই কোন
অপূর্নতা নেই আমাদের'। আমার দৃঢ় প্রত্যয়, যেদিন আমরা আবারো মুখোমুখী পরিপূর্ণভাবেই দুজনে মিলে উপভোগ করব আমাদের, জীবন, সময়।
ভাল থেকো।
লেখক বলেছেন: কোন একজনের হয়ে বলে গেলেন কথাগুলো ।
কি আশ্চর্য ! সে হলে জানি এমন করে বলতো ;
আপনার এ কথাগুলো দেখলে সেও ভাবতে বসবে ।
কেবল আপনার "হয়তো দোষ আমারই। পেশা জীবনের যন্ত্রনাময় ঘোড় দৌড়েঁ অনিবার্য অংশগ্রহণে তোমাকে অবহেলা করেছি অনেক, দূরে
সরে গিয়েছি অনিচ্ছা সত্ত্বেও। "-- এই কথা বাদে ।
সে তো দূরে সরে যায় নি , একদিন বিসর্জনের দেবীর পথ বাঁক নিয়ে চলে গেছে অন্যদিকে । রহস্যমানবের হয়তো কিছু করবার ছিল , অথবা সে সিদ্ধান্তহীনতায় ভুগেছে ;
আপনার মন্তব্য আমার লেখাকে ছাড়িয়ে গেছে ।
ধন্যবাদ যতটা দেবার ততটা দিতে পারছি কিনা বুঝতে পারছি না ।
শুভকামনা আপনার জন্য অফুরন্ত ।
লেখক বলেছেন: তুমি বুঝবে কি করে ?
ছোট্ট ইঁদুর কি করে তল পাবে এত বড় পৃথিবীর মানবিক চিত্ত চাঞ্চল্যের ?
কি পড়তে গিয়ে দাঁত ভেঙ্গে গেল ?
ভাল থেকো সবার প্রিয় জেরী ।
নোংরামী দেখে যখন ক্লান্ত, তখনি তোমার বিষন্ন লেখাটা মনটা অন্যরকম করে দিল।
অনেক ভালো থেকো।
লেখক বলেছেন: সে কি ?
তারার হাসি কোন নোংরামী দেখতে পারে না ...
একান্ত যদি চোখে পড়ে যায় , নিজের মধ্যে ডুব দিও ।
এটাকে বিষন্ন লেখা বলায় তোমার অনেক শাস্তি পাওয়া উচিৎ !
এ আমার ভীষন পাওয়ার স্বপ্নগাঁথা !
এভাবেই সুখে -দু:খে বেঁচে থাকা ।
পাষান পৃথিবীটাকে কোমলতায় ঢেকে রাখা -- বুঝেছো ।
লেখক বলেছেন: হবে হয়তো !
ভালবাসা কেমন কে জানে !
শ্রাবনসন্ধ্যা বলেছেন:
তোমার বেলীফুল পাল্টে দিলে কেন!এই লাল টিউলিপের চেয়ে ওটা বেশী ভাল ছিল..........
লেখক বলেছেন: সেই বেলীফুল বেশী স্নিগ্ধ ছিল ।
মনে হল এমন থেকে কি হয় !
নিজেকে তেমন করে চোখে পড়ত !
এই টিউলিপ বৃষ্টিস্নাত , কান্নাভেজা হলেও সে মলিন নয় ।
সমস্ত নির্মলতা নিয়ে সজীব , প্রানবন্ত ।
বৃষ্টি থেমে যাবে একদিন ,
দিন শেষে রাত্রির আধাঁর ছেয়ে যাবে ---
এই ফুল , সদ্যজাত রূপ নিয়ে আঁধারেও জেগে থাকবে ।
হয়তো দেখা যাবেনা ,
সে থাকবে ।
রেজোওয়ানা বলেছেন:
আপনার লেখা আমার খুব ভাল লাগে।আমার শব্দ ভান্ডার খুব একটা সমৃদ্ধ নয় বলে এত দিন কোন কমেন্টস করনি।
কিন্তু এটা একটু বেশি ভাল লেগে গেছে, তাই না জানিয়ে পারলাম না।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে ।
তোমরা সবাই এত কিছু বরছো , নিজেকে সত্য লেখক -কবি এমন একজন মনে হচ্ছে !
শুভেচ্ছা তোমার জন্য ।
নতুন বলেছেন:
তোমার এই লেখার অনুভুতির নামই কি ভালবাসা? না কারুর না পাওয়ার জন্য কল্পনা+ সপ্ন+আর লেখার কলম??? কিছু মানুষ থাকে যাকে তোমার ভাল লাগবে তার কিছু দোষ আর গুনের জন্যই.... তাই যদি সেই দোষই যদি বত`মান দুরত্বের কারন হয়...তবে তা তো নিজের জানাই থাকার কথা... ... সেখানে কোন ক্ষোভ থাকে না...
একদিন যাব দুইজনে ।
একদিন আবার পাখী হব , পালকের মধ্যে গুজে নেব
সুখ , সুখেরও দ্যুতি থাকে
তোমার চোখে যেমন করে খেলা করে ,
তেমন করে তোমার জন্য
আমার কি মনে হয় যানো? ... ভালবাসার মানুষকে না পেলে তাকে নিয়ে কল্পনায় যে আনন্দ.... তা বোধ হয়..তার সাথে সারা জীবন কাটানোর চেয়ে বেশি....
জন কীটসের ভাষায় "" Heard melodies are sweet, but those unheard Are sweeter""
সেই রকম সরি লেখাটা মিস করার জন্য.... কদিন ধরেই কিচ্ছু ভাল লাগতেছেনা... জীবনে কেন যানি ব্যাটে বলে ঠিক মতন হচ্ছে না
লেখক বলেছেন: Heard melodies are sweet, but those unheard Are sweete....
হতে পারে ।
দেশের জন্য খারাপ লাগলে চলে আসবে ।
তবে ছেলেদের খারাপ লাগা বোধ সম্পর্কে কোন ধারনা নেই আমার ।
তোমাদের খারাপ লাগা বেশী ক্ষন স্থায়ী হয় না মনে হয় ।
হক মাহবুব বলেছেন:
ভালবাসা বিষয়টা মনেহয় একতরফা। শুধুই ভালোবাসে। সবকিছুই ভালোবাসে। একটা জীবন শুধু ভালোবাসায় ভরা। একজনের জন্য, সবার জন্য।ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, ভালোবাসতে থাকুন। আপনার জন্য শুভেচ্ছা।
লেখক বলেছেন: একতরফা হলে মিটিয়ে ফেলা সহজ বলে মনে হয় ।
দুই তরফা হলে তখন আরেকজনের অনুভুতিকে মূল্য দিতে হয় !
ভাল থাকুন আপনিও ।
মেহবুবা বলেছেন:
রহস্যমানব - বিসর্জনের দেবীর গল্প ভাল লেগেছে ।গল্প , সিনেমায় এমন দেখে ভাল লাগে নি:সন্দেহে ।
বাস্তবে , এমন দুই মানব মানবীর ত্যাগ , উৎসর্গ তাদের মহান করতে পারে ।
কিন্তু ,প্রতিনিয়ত তাদের নিজ প্রতিবিম্ব কি তাদের অশান্ত করে না ?
কেন এমন হলো ? এমন না হলে কেমন হতে পারতো সে কথা কেউ বলতে পারে কি ? পারে না ।
তোমাদের হৃদয়ের অবিরাম ক্ষরন তোমাদের মহান করুক চাই না ; চাই স্বস্থি তোমার জন্য । রহস্যমানবের জন্য ।
এ লেখার সাহিত্যমূল্য আছে পাঠক হিসেবে স্বীকার করছি , প্রিয়তে থাক ।
লেখক বলেছেন: এ লেখার সাহিত্যমূল্য বিচারের ভার পাঠকের ।
এর অন্তর্নিহিত অনুভবের মূল্য লেখকের কাছে অপরিসীম । সেটা বেদনা-মধুর সূর রাঙানো , মন রাঙানো ।
মহান হতে গিয়ে জীবনের যে অনেক কিছু ক্ষয়ে যায় সে সব মেনে নিতে পারলে অক্ষয় হয়ে থাকে ভালবাসা ।
তবে কখনো কখনো ইচ্ছে করে সাধারন একজনের মত সব যদি ঘটে যেত জীবনে বেশ হত । কেন অন্যদের মত করে বলা গেল না সময়ের কথা সময়ে !
লেখক বলেছেন: আমার প্রিয় এক লেখাতেই প্রথম চোখ পড়ল এবার !
ভাল থেকো ।
শুভেচ্ছা নববর্ষের ।
দারিদ্রের ছেলে বলেছেন:
রাত্রি কখনও সূরযকে পায় না,তাতে ক্ষতি কি! সে তো পেয়েছে অনন্ত নক্ষত্রবিধি।ভালো থাকবেন।
লেখক বলেছেন: রাত্রি কখনো সূর্যকে পায় না , জানে রাত্রি ।
জানে সূর্য আসে তার আঁধার কেড়ে নিতে ,
অপেক্ষায় থাকে সে ..........
অনন্ত কাল তাদের এই যাওয়া আসা ,
দেখা - না দেখা ।
তবু জানে সূর্য রাত্রি ব্যর্থ নয়
জানে তার চলে যাওয়া
ফিরে ফিরে চাওয়া ব্যর্থ নয় ।
কিছু নয় হেলা ফেলা ......
মেহবুবা বলেছেন:
তোমার জন্য, লিঙ্কের কথাগুলো পড়তে গিয়ে সহেলীর কথা মনে হোল তাই ।Click This Link
(৩৭ নং পৃষ্টায়)
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...



















লেখক এই পোস্টে কোন মন্তব্য গ্রহণ করবেন না