somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মদনামি করতে গিয়া মদনের ধরা খাওয়ার ২টা গল্প--

১০ ই জুন, ২০০৮ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১) মদন একবার একটা ক্যাপ কিনতে গিয়েছিল গুলিস্থানে। সে আগে কখনো গুলিস্থানে গিয়ে কিছু কেনেনি। বন্ধু বান্ধবেরা তাকে ভাল করে দামদর করা শিখিয়ে দিল। ‘যা চাইবে তার পাঁচ ভাগের একভাগ দাম বলবি।’ - একজন তাকে শিখিয়ে দিল। তারপর সে গুলিস্থানে ফুটপাতে ক্যাপ কিনতে গেল। সে এমনভাবে ক্যাপ দেখতে লাগল যেন সবাই ভাবে সে এদিককার নিয়মিত খরিদ্দার। তারপর একটা ক্যাপ তার পছন্দ হল। বাস্তবিকই সেটা বেশ দামী ক্যাপ। ‘এই মিয়া কয় পয়সা চাও এইটা?’ - ক্যাপটা হাতে নিযে সে দোকানীর উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিল। দোকানদার মদনের আচরনে তাকে জাদরেল এবং জেনুইন ক্রেতাই ভাবল। সে ভনিতা না করে বলল - ‘এক দাম একছ ট্যাকা।’
‘পাচ ভাগের এক ভাগ’ - কথাটা মনে পড়লো তার। সে বলল -‘আজাইরা দাম কইয়া লাভ আছে নি। কত নিবা ঠিক কইর‌্যা কও।’
দোকানদার অবাক। বলে কি কাস্টেমার! পাইয়োনিয়ার ক্যাপের দাম জানেনা নাকি হালায়।
‘আপনে কত দিবার চান?’- শান্তস্বরে জিজ্ঞেস করে সে; মদনকে জেনুইন ক্রেতা ভাবায় নিজের উপরই রাগ হচ্ছে তার।
‘বিশ ট্যাকা পাইবা।’ - মদন উত্তর দিল।
দোকানদার যতটুকু রাগ করার কথা ছিল তার চেয়ে বেশী রাগল দাম বলার সময় মদনের হাই তোলা দেখে। ‘হালায় কি ক্যাপ কিনবার আইছে নাকি ফাও কামে ঘোরাঘুরি করবার আইছে।’ - ভাবে সে।
তবুও রাগ চেপে শান্তস্বরে জিজ্ঞেস করে - ‘আপনে বিছ ট্যাকায় ক্যাপ কিনবার চান?’
‘ক্যান তোমার কি মনে হয়?’ - উত্তর শুনে আরো রেগে যায় দোকানী। তবু যথেষ্ট শান্ত থেকে দোকানদার বলে - এইখানে বিছ ট্যাকায় ক্যাপ কিনবার পারবেন না।’
‘তবে কই পামু’ - মদন জিজ্ঞেস করে।
দোকানদার বলে - ‘এইখান থেকে সোজা হাইট্যা যাইতে থাকেন। দেখবেন সামনে পড়বো ঠাঠারী বাজার। ঐ খানে দেখবেন মাটির ছানকি কিনতে পাওয়া যায়। বিছ ট্যাকা দিয়া একটা মাটির ছানকি কিনা লন। তারপর ঐটার মধ্যে ভাতও ভি খাইবার পারবেন আবার চান্দি গরম হইয়্যা গেলে ধুইয়া মাথায়ও ভি দিবার পারবেন -যান।’

(২)আরেকদিন সে ঘড়ির বেল্ট কিনতে গিয়েছিল বায়তুল মোকাররমের ওদিকে। ফুটপাতে সে একটি ঘড়ির বেল্ট এর দাম জিজ্ঞেস করল - ‘কত দাম ভাই এর?’ ক্যাপ কিনে ঝাড়ি খাওয়ার পর সে কিছুটা ভদ্র।
‘এক দাম আশি টাকা।’ - দোকানীর সোজাসাপ্টা জবাব।
সে রেগে গেল। ‘ওই মিয়া, হাত ঘড়ির বেল্টের দাম আশি টাকা চাও, তোমার মাথা খারাপ নাকি?’
ক্যা কি অইছে?’ - দোকানী জিজ্ঞেস করে।
‘আরে আশি টাকা দিয়া তো কোমড়ের বেল্ট পাওয়া যায়।’ - মদনের কৈফিয়ৎ।
দোকানী বলে - ‘তয় যান, আশি টাকা দিয়া কোমড়ের একটা বেল্ট কিনা লন। তারপর ঐটার মইদ্যে ঘড়ি লাগাইয়া মদনামি কইরা বেড়ান। ঘড়ির বেল্ট কিনার দরকার নাই।’
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×