বড় হয়ে যাচ্ছে আমার দ্বিতীয় পৃথিবী - দ্বিপৃ। এইতো সেইদিন - ২০০৬ এর ৪মে -মাটির পৃথিবীতে পা রাখে সে। অথচ আজ ওকে কত্তো বড় লাগছে।
গত ঈদেও ওকে জামা কাপড় পরিয়ে দিতে হয়েছে। আর এবার সে নিজে নিজেই জামা কাপড় পরতে পারে।
সেদিন নতুন জামা কিনে দিলাম। সে একা একাই পড়ে ফেলল। নতুন জামা জুতা পেয়ে সে খুব খুশী।
তবে এখনো সে কোন কিছু চাইতে বা আব্দার করতে শিখেনি।
আগামী ঈদে হয়তো সে আব্দার করা শিখবে। আমার কাছে এটা ওটা চাইবে।
আমি তার আব্দার শোনার অপেক্ষায় আছি...
সেই সাথে আমি অপেক্ষায় আছি আমার তৃতীয় পৃথিবীর জন্য...
ঈদের পরপরই আমার তৃতীয় পৃথিবীর এই ভুবনে আগমনের কথা রয়েছে। সে এখন অদ্ভুত এক জগতে বাস করে।
আমার আরো একটা পৃথিবী ছিল। সে চলে গেছে ভিন্ন এক জগতে। আমি অপেক্ষায় আছি হয়তো কোন একদিন তার সাথে আবার আমার দেখা হবে...
যাই হোক, সবাইকে ঈদের শুভেচ্ছা - আমাদের সবার পক্ষ হতে।
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


