প্রতিদিনই দু/চারটা মেইল পাই। আমি লটারী জিতেছি বা অত নম্বর ভিজিটর হিসেবে মিলিয়ন মিলিয়ন ডলার পেয়েছি। তাড়াতাড়ি যোগাযোগ করতে বলা হয়। এ যাবত এ ধরনের মেইলগুলো শুধু ডিলিট মেরেছি। কখনো তাদের সাথে যোগাযোগ করিনি। কিন্তু সেদিন একটা মেইলে রিপ্লাই করলাম। বড়লোক হতে কে না চায়? ভাবলাম একটা ট্রাই নেইনা কেন? যদি লাইগা যায়!!
আফ্রিকার কোন এক দেশের কোন এক ব্যাংকের ব্রান্চ ম্যানেজার আমার কাছে সাত মিলিয়ন ডলার পাঠাতে চাচ্ছে। তার ৪০ পার্সেন্ট আমাকে দেবে। যদি তার এই 'ট্রান্জাকশনে' আমি রাজি হই। সে তিন দিনের মধ্যে সবটাকা আমার ঠিকানায় পাঠাবে। তারপর পুরো ফেমিলি নিয়ে বাঙলাদেশে চলে আসবে এবং বাকি ৬০% আমার কাছ থেকে নিয়ে এদেশে বসবাস শুরু করবে। তার আবার বউ মরে গেছে। দুইটা বাচ্চা। আহারে...
যাই হোক, দ্বিতীয় মেইলে আমার নাম ঠিকানা ফোন নম্বর চেয়েছিল। দিয়ে দিয়েছিলাম। ওরেব্বাহ্!! সন্ধা বেলায়ই সে ফোন করেছে। তিন বার!! আমি আবার ইংরেজীতে অত কথা কইতে পারিনা, সে জন্য শুধু হু, হ্যা করে গেলাম। অনেক্ষন কথা বলল সে আমার সাথে। আমি যেন তার সাথে বিট্রে না করি। আমি বলে দিয়েছি - আমার থেকে ভালমানুষ এ দেশে আর একটাও সে পাবে না। তাকে 'গো এহেড' জানায়ে দিছি।
আজ সে একটা এপ্লিকেশন ফরম পাঠিয়েছে। ১০০০ খানেক ডলার পাঠাতে বলেছে। কিন্তু আমার কাছে অত টাকা নাই। তাই তারে জানালাম যে, আমাকে কিছু টাকা ধার দিতে। এই মাত্র ২০০০ ডলারের মত। যেহেতু ৭ দিনের মধ্যে টাকা পয়সা লেনদেন সম্পন্য হয়ে যাবে অতএব, আমার ভাগের থেকে ওর ধার শোধ করা কোন ব্যাপার না।
যাই হোক অপেক্ষায় আছি তার ফোনের... অথবা মেইলের...
আপনারা দোয়া কইরেন... বিলিয়নিয়ার হবার আর মাত্র ৭ দিন বাকি....
তবে একটা বিষয় একটু খটকা লাগছিল। ওই একই ব্রান্চ থেকে আমি ৪টা মেইল পাইছি। চারজন আলাদা ব্যাক্তি একই রকম মেইল পাঠাইছে। কারো বউ মরছে, দুই বাচ্চার বাপ। কেউ ৪৫/৫০ বছর বয়স, বউ বাচ্চা আছে। আমি বউ মরা পাব্লিকটারে পছন্দ কইরা মেইল দিছিলাম। টাকা পয়সা পাঠানোর পর ও যখন দেশে আসবো তখন দেশী একটা মেয়ের সাথে বিয়া করিয়ে দেব। তবে আশ্চর্য়ের কথা হল ওরা সবাই একই ব্রান্চের ব্রান্চ ম্যানেজার। বিষয়টা একটু জটিল লাগলেও মেনে নিলাম। অত বড় ব্যাংক, যে ব্যাংকের বিলিয়ন বিলিয়ন ডলার হিসাবের বাইরে থাকে সেই ব্যাংকের ব্রান্চ ম্যানেজার ৪/৫ জন হইতেই পারে তাইনা?
যাই হোক, বেশ কিছু নতুন বালিশের অর্ডার দিছি। আর একটা ড্রামের। এত টাকা রাখব কোথায়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

