আমি সেখানে থাকি, নিজের মনে ঘুরে বেড়াই, হাসি, খেলি, নাচি, গাই...
আমার বাগানে অনেক অনেক ফু্লের গাছ...কত রঙের ফুল যে ফোটে আমার বাগানে। আমার ভালবাসা দিয়ে আমি ফুল ফোটাই, যত্ন নেই...আর দিনের শেষে ঝুড়ি ভরে তুলে আনি রাশি রাশি ফুল। তারপরে গুনগুনিয়ে গান গাই আর ফুলের মালা গাঁথি। ফুলের মুকুট মাথায় দিয়ে, ফুলের মালা গলায় দিয়ে, হাতে ফুলের বালা পরে...আমি উড়ে বেড়াই মেঘ থেকে মেঘে...সারা বিকেল, সারা সন্ধ্যা, সারা রাত.....
উড়তে উড়তে কখনো নেমে আসি মানুষের দেশেও...একরাতে মানুষের দেশে উড়তে উড়তে দেখা হল একটা ভূতের সাথে। বোকা বোকা একটা ভূত। ভূতটা আমার সাথে কত গল্প করল...কত গল্প করল...আর আমি ভূতটাকে পরীর দেশের গান শোনালাম...
আমি গল্প শুনতে ভালবাসিতো...তাই ভূতটা বলল আমার সাথে চল, আমি তোমাকে একটা গল্পের খনি দেখিয়ে দিবো। কত গল্প, কত কবিতা, কত গান যে আছে সেখানে।
আর আমি উড়তে উড়তে উড়তে চলে আসলাম।
বন্ধুরা, আমি ফুল পরী।
তোমাদের সব্বাইকে আমার ফুলের রাজ্যে স্বাগতম।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১০ বিকাল ৪:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



