ভাষার মাসে ভাষা প্রীতি
২০ শে ফেব্রুয়ারি, ২০০৭ রাত ১২:২১
ভাষার জন্য এ বাঙ্গালী কত রক্ত ঝরাইল। কিন্তু আজো আমাদের মাতৃভাষা অবহেলিত, উপেক্ষিত। আর আমরা আজকাল বাংলাকে ব্যঙ্গ করে উচ্চারণ করি। আমার কাছে নানারকম অসঙ্গতির কয়েকটি কথা নীচে দিলাম:
1. বিভিন্ন টিভি বিজ্ঞাপনে দেখা যায়, কেউ বলছে: "ব্যাটার ছিল আজকে লাঞ্চটা বাসায় করি" । যা আমরা বাংলালিংকের বিজ্ঞাপনে কুসুম শিকদারের বাংলা উচ্চারণে দেখি।
2. রেডিও ফূর্তি বা 89.6-এর উপস্থাপনায় যে উচ্চারিত হয় তাও দেখার বিষয়।
3. টিএনজরা কিভাবে বাংলা উচ্চারিত হয় তাও দেখার বিষয়।
4. ভাষার জন্য দিলো বাঙ্গালী প্রাণ আর পালন করি ইংরেজি 21 ফেব্রুয়ারী। অথচ বাংলা 8ই ফাল্গুন পালনে সচেষ্ট নই।
5. বিশেষ করে ব্লগে অনেক ব্লগারই (আমিও) বাংলা লিখি ব্যঙ্গ করে।
আমার মনে হয় এ ধরণের অসঙ্গতি আপনারা দেখে থাকবেন, যদি কষ্ট করে এ ধরণের আরো কিছু অসঙ্গতি তুলে ধরেন তবে উপকৃত হবো।
আমীন, সুম্মামীন।
প্রকাশ করা হয়েছে: আমার ডায়েরি বিভাগে ।
উদয়ন মহারাজ বলেছেন:
চোখে আঙুল দিয়ে দেখালেন হে গাধা !
রাগিব বলেছেন:
কুসুম শিকদার কিন্তু Better, still, বলেছে বিজ্ঞাপনটাতে, তাই না?
রাগিব বলেছেন:
৪ নং এর জবাবে আর কী বলবো!!! ২১শে ফেব্রুয়ারি কিন্তু ৯ই ফাল্গুন।
মাহবুব সুমন বলেছেন:
বাংলিশ বা হিংলা কইলে মাইয়া পোলা ইসমাট হয়। হেরা বাংলা , ইংলেশে জাহাজ হইলে কি হইবো।
অতিথি বলেছেন:
কিন্তু 21 শে ফেব্রুয়ারী যে আবেগ ধারণ করে সেটা 8/9 এ ধারণ করানো সম্ভব নয় এখন আর!
মাহবুব সুমন বলেছেন:
সাথে আরবী , উদর্ুও ফারসীর খিছুরী @ ঘাস ফরিং
। সত্যি কথা হচ্ছে... যুগটাই এমন। হঠাৎ করে সব কিছু অন্যরকম হয়ে গেছে। হঠাৎ করে। ধীর গতিতে নয়। ঢাকার নতুন প্রজন্ম অনেকটাই অন্যরকম। ওদের দেখলে মনে হয় আমরা 18 শতকের মানুষ!


















